04/07/2026
♦️চলেন ভাই, হজে যাই…
দুনিয়ার ব্যস্ততায় ডুবে থেকে আমরা বারবার বলি—
“এ বছর না, পরের বছর…”
“আরও একটু গুছিয়ে নিই…”
“কিছু কাজ শেষ হোক…”
এভাবেই বছর পেরিয়ে যায়।
একদিন হঠাৎ কেউ এসে বলে—
“চলেন ভাই, হজে যাই। আমিও যাচ্ছি…”
আপনি রাজি হয়ে যান।
ফোন করেন।
নাম লেখান।
টাকা জমা দেন।
আর অদ্ভুতভাবে অনুভব করেন—
অন্তরটা যেন একটু হালকা হয়ে গেছে।
কিন্তু আসলেই কি সবাই হজে যেতে পারে?
না, পারে না।
কারণ হজ শুধু একটি ভ্রমণ নয়।
এটি আল্লাহর আমন্ত্রণমূলক সফর।
Invite Only.
যাকে আল্লাহ ডাকেন, কেবল সেই-ই যেতে পারে।
অনেক মানুষ আছেন—
অর্থ আছে,
সামর্থ্য আছে,
সময়ও আছে।
তবুও হজের চিন্তা তাদের অন্তরে জাগে না।
কারণ টাকা আর শারীরিক সামর্থ্য থাকলেই হজে যাওয়া যায় না।
হজে যেতে হলে আরেকটা “জিনিস”ও লাগে।
আবার এমন মানুষও আছেন—
যাদের অন্তরে হঠাৎ একদিন তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়—
“আমি আল্লাহর ঘরে যেতে চাই।”
এটাই সেই ডাক।
এটাই সেই তাওফীক।
তাই যারা হজে যাচ্ছেন—
তারা ভাগ্যবান,
কারণ আল্লাহ ﷻ তাদেরকে তাঁর মেহমান হিসেবে বেছে নিয়েছেন।
কেউ এই ডাক সরাসরি অন্তরে অনুভব করেন।
আবার কেউ অন্যের মাধ্যমে।
যেমন কেউ নিজেই জামাতে সালাত পড়তে অভ্যস্ত,
আবার কেউ বন্ধুর ডাকে মসজিদে জামাতে সালাত পড়তে যায়।
ধীরে ধীরে তার অন্তরও মসজিদের প্রতি আকৃষ্ট হয়ে যায়।
হজের ডাকও অনেকটা তেমন।
কখনো কখনো আল্লাহ ﷻ মানুষের মাধ্যমেই মানুষকে তাঁর ঘরের দিকে ডাকেন।
তাই যখন কেউ এসে বলে—
“চলেন ভাই, হজে যাই…”
কথাটাকে হালকাভাবে নেবেন না।
হয়তো এটিই আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আসা একটি আহ্বান।
একবার যদি অন্তর সেই ডাককে অনুভব করে,
আপনি নিজেই বুঝতে পারবেন—
You are being invited by Allah.
আর যদি বারবার সেই ডাক উপেক্ষা করতে থাকেন,
একসময় অন্তর কঠিন হয়ে যায়।
অনুভূতি নিস্তেজ হয়ে যায়।
তাওফীকের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে।
কিন্তু একদিন মানুষ বলবে—
“চলেন ভাই, তার জানাজায় যাই।”
সেদিন আর কোনো পরিকল্পনা থাকবে না।
থাকবে না কোনো “পরের বছর”।
থাকবে না কোনো অপেক্ষা।
তাই আজ যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন,
আর অন্তরে যদি সেই ডাক অনুভব করেন—
দেরি করবেন না।
হজের নির্ধারিত সময় আছে।
কিন্তু মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই।
হয়তো আজকের—
“চলেন ভাই, হজে যাই…”
আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা একটি আমন্ত্রণ।
আপনার হজের সিদ্ধান্ত কোথা থেকে এসেছিল?
অন্তরের ডাক?
নাকি কারও বলা—
“চলেন ভাই, হজে যাই…💐
🕋 আপনি কি ২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু করেছেন?
অনেক জনই ভাবছেন এখনও অনেক সময় আছে। কিন্তু ২০২৭ সালের হজ্জ নিবন্ধনের সম্ভাব্য শেষ সময় ২৬ সেপ্টেম্বর । গত বছরের তুলনায় প্রস্তুতির সময় উল্লেখযোগ্যভাবে কম।
তাই এখনই শুরু করুন আপনার হজের প্রস্তুতি।
✅ পাসপোর্ট তৈরি বা নবায়ন করুন
✅ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
✅ সম্ভাব্য খরচের পরিকল্পনা করুন
✅ পরিবার নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিন
মনে রাখবেন, হজের প্রস্তুতি শুরু হয় নিবন্ধনের দিন থেকে
🤲 আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আপনাকে তিনার পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করেন এবং হজ্জ মাবরুর নসিব করেন।
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
✈️আল-ফাত্তাহ ট্যুরস এন্ড ট্রাভেলস, ঢাকা ✈️
🛑মূফতী ওহিদুজ্জামান
যোগাযোগ নাম্বার : ০১৭২৮৩০১৩৫৫(imo)(WhatsApp)
/01600957000
#মসজিদুল_হারাম #কাবা_শরীফ #হারামাইন