Narayanganj Adventure Club

Narayanganj Adventure Club Adventure Club is a team of enthusiasts and works with the basic objective to introduce and promote adventure activities among its members.

The Club announces several programs with a diversified range of activities on a quarterly & annual basis.

03/06/2026

টাইগার রান (Tiger Run) প্রেমী ও রানার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি! 🏃‍♂️🐅

২০১১ সাল থেকে Safety Assistance For Emergencies (SAFE), Bangladesh Adventure Club (BAC) এবং যাত্রিক ইভেন্টস-এর ব্যানারে অত্যন্ত সুনামের সাথে সিগনেচার স্পোর্টস ইভেন্ট হিসেবে ‘Tiger Run’ আয়োজিত হয়ে আসছে। আপনাদের ভালোবাসায় আমাদের সর্বশেষ আয়োজন ছিল ২০২৫ সালে হাতিরঝিলে সফলভাবে সম্পন্ন হওয়া ৭.৫ কিলোমিটার রান।

এই ধারাবাহিকতায় এই বছরও (২০২৬) খুব শীঘ্রই আমাদের নতুন ইভেন্টের ঘোষণা আসতে যাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়: সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, আমাদের এই ইউনিক ও আইকনিক ‘Tiger Run’ বা ‘Tiger’ নামটি ব্যবহার করে কিছু অননুমোদিত ইভেন্ট আয়োজন করা হচ্ছে বা করার পরিকল্পনা চলছে।

এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য:

* SAFE এবং BAC-এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ঘোষিত কোনো ইভেন্টের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

* এসব অননুমোদিত ইভেন্টের কোনো প্রকার দায়-দায়িত্ব আমাদের সংস্থা বহন করবে না।

* যেকোনো ইভেন্টে রেজিস্ট্রেশন বা অংশগ্রহণের পূর্বে নিজের দায়িত্বে ও বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আমাদের অফিসিয়াল সব ইভেন্টের আপডেট এবং ঘোষণা বরাবরের মতোই শুধুমাত্র আমাদের অফিশিয়াল পেজেই প্রকাশ করা হবে। বিভ্রান্তি এড়াতে আমাদের পেজে চোখ রাখুন।
www.tigertrail.run

ধন্যবাদ,

TIGER RUN Safe Bangladesh Bangladesh Adventure Club ও Jatrik Events Tiger Trail Run পরিবার

19/05/2024

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
অবশেষে!
পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!!

ঠিক শুনছেন। আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ০৮:৩০ (বাংলাদেশের সময় ০৮:৪৫ এ) আকাশ ছুঁয়েছে।

18/05/2024
কুয়াকাটা সৈকতে হাইকিং ২৪-২৫ নভেম্বর ২০২২
15/11/2022

কুয়াকাটা সৈকতে হাইকিং ২৪-২৫ নভেম্বর ২০২২

15/11/2022

'কুয়াকাটা সমুদ্র সৈকতে হাইকিং'

বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এবার ২৪-২৫ নভেম্বর ২০২২ তারিখে কুয়াকাটায় একটি অ্যাডভেঞ্চার ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। যার মধ্যে রয়েছে বালুকাময় সমুদ্র সৈকতে হাইকিং, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা, ইঞ্জিন বোটে সমুদ্রে ভ্রমণ, ক্যাম্প ফায়ার, স্থানীয় জাতিগত গ্রাম পরিদর্শন ইত্যাদি।
বেস ক্যাম্প: সিন্ডারেলা রিসোর্ট

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২০ নভেম্বর
ফি: ৩০০০ টাকা (খাবার, বাসস্থান, পরিবহন, দর্শনীয় স্থান, টি-শার্ট, ম্যাগাজিন, সার্টিফিকেট)

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন
মশিউর খন্দকার- 01730054888-89

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Adventure Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Adventure Club:

Shortcuts

Share

Category