Md Abubakar Siddik

Md Abubakar Siddik I am a traveler — a sinful person who always hopes to become the guest of my Lord again and again.

📌 রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।  بِسْمِ اللهِ الَّذِي ...
22/11/2025

📌 রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

✅ (তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

মুলতাজাম (দোয়া কবুল হয় যেখানে)কাবাঘরের দেয়ালের ঐ অংশকে মুলতাজাম বলে যা হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে অবস্থিত। ক...
10/11/2025

মুলতাজাম (দোয়া কবুল হয় যেখানে)
কাবাঘরের দেয়ালের ঐ অংশকে মুলতাজাম বলে যা হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে অবস্থিত। কেউ কেউ বলেন, খানায়ে কাবার পূর্বপাশের সম্পূর্ণ দেয়ালটিই হলো মুলতাজাম।
আমর ইবনে শুয়াইব (রা.) বর্ণনা করেন, ‘আমি ইবনে উমর (রা.)-এর সঙ্গে হজে ছিলাম। ইবনে উমর (রা.) হাজরে আসওয়াদ ও কাবা শরিফের দরজার মাঝের দেওয়ালের নিকট দাঁড়ালেন। নিজের বুক, দুই হাত ও কপাল লাগিয়ে রাখলেন এবং বললেন- রাসুলকে (স.) আমি এভাবেই করতে দেখেছি।’ (ইবনে মাজা: ২৯৬২)।
মুলতাজামকে খানায়ে কাবার গুরুত্ত্বপূর্ণ নিদর্শন হিসেবে ধরা হয়। এটি দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এভাবে আবেষ্টন করে অত্যন্ত বিনয় ও আন্তরিক আবেগ সহকারে এখানে দোয়া করা মসনুন।
মুলতাজাম শব্দের অর্থ হলো আবিষ্ট হওয়ার স্থান অর্থাৎ বক্ষ, মুখমন্ডল, হাত দিয়ে আবেষ্টন করার স্থান। সৌদি আরবের প্রেস এজেন্সি বলছে, 'মুলতাজাম' নামটি আরবি ভাষার ক্রিয়া 'التزم' (ইলতাজামা) থেকে নির্গত। যার শাব্দিক অর্থ আবশ্যিক পাবন্দি করা। কেননা এ স্থানের আবশ্যিক পাবন্দি উদ্দেশ্য হয়ে থাকে। এজন্য এটাকে মুলতাজাম বলা হয়।
ফুকাহায়ে কেরাম মুলতাজামে এসে দুয়া করার অনেক ফজিলত বর্ণনা করেছেন। হজ ও ওমরা পালনকারী মুসলিমরা এখানে এসে কায়মনোবাক্যে নিজের সিনাহ, চেহারা, দেহ, মন সবকিছু আল্লাহর দিকে রুজু করবে। দু’হাত তুলে আল্লাহ তায়ালাকে হাজির জেনে নিজের দীনি ও দুনিয়াবি যাবতীয় বিষয়ে প্রার্থনা করবে। অবশ্যই আল্লাহ তায়ালা তাদের দুয়া কবুল করেন।
যদি কারো আগ্রহ বেশি থাকে তাহলে সে হাদীসে বর্ণিত নিচের দোয়াটিও পড়তে পারেন। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে নিম্মের দোয়াটি বর্ণিত
اَللّٰهُمَّ اِنِّىْ وَقَفْتُ بِبَابِكَ وَالْتَزَمْتُ بِاَعْتَابِكَ اَرْجُوْ رَحْمَتَكَ وَاَخْشٰ مِنْ عَذَابِكَ – اَللّٰهُمَّ حَرِّمْ شَعْرِىْ وَجَسَدِى عَلٰى النَّارِ
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার দুয়ারে দাঁড়ানো আছি এবং তোমার চৌকাঠে আঁকড়িয়ে ধরেছি। তোমার রহমতের আশা রাখি এবং তোমার শাস্তিকে ভয় করি। হে আল্লাহ! আমার চুল ও শরীরকে দোযখের আগুনের জন্য হারাম করে দাও।
©

আলহামদুলিল্লাহ! মহান রবের ঘরের দিকের সফর পৃথিবীর সবথেকে দামী সফর।লম্বা সফরের পর আল্লাহর হুকুমে জেদ্দা অবতরন করে ,পবিত্র ...
06/11/2025

আলহামদুলিল্লাহ!
মহান রবের ঘরের দিকের সফর পৃথিবীর সবথেকে দামী সফর।
লম্বা সফরের পর আল্লাহর হুকুমে জেদ্দা অবতরন করে ,পবিত্র নগরীর দিকে যাত্রা করলাম।

আল্লাহ সকল মুমিন ,মুসলমানকে এ সফরের সৌভাগ্য দান করুক।

আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আ...
03/11/2025

আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আপনার ঘুম ভাঙ্গে না। অথচ সকালে ফ্লাইট থাকলে ঠিকই জেগে ওঠেন। প্রিয় দলের ফুটবল ম্যাচ থাকলেও ঘুম ভেঙ্গে যায় একা একাই ।

সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছেন? সমস্যা হলো আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহর পজিশন এখনো নাম্বার ওয়ানে আনতে পারেন নাই! যদি পারতেন, তাহলে এলার্ম ছাড়াই উঠতে পারতেন!

আসেন আজ একটা ছোট্ট লিস্ট বানাই। কীসের লিস্ট? ফজর না পড়লে আপনি যা যা হারাচ্ছেন সেটার লিস্ট।

⚠️১. দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারাচ্ছেন। সায়েন্স বলে - ভোরবেলা ব্রেইন থাকে সবচেয়ে ফ্রেশ। উইলপাওয়ার থাকে সর্বোচ্চ। ডিপ ওয়ার্ক করার জন্য এটা বেস্ট টাইম। অথচ আপনি সেই সময়টা কাটাচ্ছেন বিছানায়!

⚠️২. বরকত পাওয়ার শ্রেষ্ঠ সময়টা মিস করছেন। আপনি যতই পরিশ্রম করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন - বরকত ছাড়া লাইফে কক্ষনো প্রশান্তি আসবে না! সারাদিন ব্যস্ত থাকবেন কিন্তু কিছুতেই আত্মতৃপ্তির ঢেকুর উঠবে না!

⚠️৩. আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার সুযোগ হারাচ্ছেন। আপনি যখন ঘুমের মজা ছেড়ে কেবল তাঁরই জন্য উঠবেন, তখন তাঁর সাথে সম্পর্কও হবে আরো গভীর। আরো আপন। আরো মধুর ।

নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভাই এসব তো সবই জানি, কিন্তু উঠতে পারি না! ঠিক আছে এবার বলছি কীভাবে উঠবেন।

▪️স্ট্র্যাটেজি ১: ভোরে ওঠার চেষ্টা বাদ দিন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
সাহাবীরা ইশার পর খুব কম কথা বলতেন। কারণ তারা জানতেন ফজরে উঠতে হবে। আর আমরা? রাত ১২টা পর্যন্ত ফোন স্ক্রল করি! তারপর বলি ফজরে উঠতে পারি না! তাই আজ রাত থেকে ট্রাই করুন: ১০টার মধ্যে ফোন রেখে দিতে। ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে।

▪️স্ট্র্যাটেজি ২: এলার্মের স্মার্ট ইউজ করুন।
একটা এলার্ম না। ৩টা এলার্ম দিন: প্রথমটা ফজরের ৩০ মিনিট আগে। দ্বিতীয়টা ফজরের ১৫ মিনিট আগে। তৃতীয়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। আর এলার্মটা বেশ দূরে রাখুন। হাতের কাছে থাকলে অফ করে আবার ঘুমিয়ে যাবেন!

▪️স্ট্র্যাটেজি ৩: একাউন্টাবিলিটি পার্টনার
একা পারছেন না? একজন ফ্রেন্ড কে বলুন। একে অপরকে কল দিয়ে তুলবেন। গ্রুপ ক্রিয়েট করুন নাম Fajr Warriors। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে।

▪️স্ট্র্যাটেজি ৪: প্রথম তিনদিন বেশি কষ্ট হবে আগে থেকেই মেনে নিন
মাথায় রাখুন: ফার্স্ট ডে = Hardest. সেকেন্ড ডে = Harder। থার্ড ডে = Hard. ৪র্থ দিন থেকে Moderate. ৭ম দিন থেকে Normal. আর ২১তম দিনে একদম Habit!

স্ট্র্যাটেজি ৫: ভিজুয়াল রিমাইন্ডার ইউজ করুন।
ফোন এর ওয়ালপেপারে লিখে রাখুন: ফজর মিস = দিন মিস। স্টিকি নোট লাগান আয়নায়। ঘুমের আগে বারবার এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন।

এই পোস্ট পড়ার পর ১ জনও যদি আগামীকাল ফজর পড়ে, তবেই এই পোস্ট সার্থক! আর আপনি যদি সেই ১ জন হন, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা অভ্যাসের কারণে ইনশাআল্লাহ!

ফজর মানে ডিসিপ্লিন। ফজর মানে উইলপাওয়ার। ফজর মানে কানেকশন উইথ আল্লাহ। ফজর মানে বারাকাহ। ফজর মানে সাক্সেস। সবচেয়ে বড় কথা: ফজরে ওঠাই আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং হ্যাবিট!

কাবার নতুন কিসওয়া..পরানো হচ্ছে‎• তৈরিতে ১১ মাস সময় লেগেছে।‎• ৬৮টি আয়াত সহ ৪৭টি সিল্কের টুকরো দিয়ে তৈরি। ‎• কিসওয়ার ...
24/06/2025

কাবার নতুন কিসওয়া..পরানো হচ্ছে

‎• তৈরিতে ১১ মাস সময় লেগেছে।
‎• ৬৮টি আয়াত সহ ৪৭টি সিল্কের টুকরো দিয়ে তৈরি।
‎• কিসওয়ার ওজন ১৪১৫ কেজি

এমন একটা সফর আমাদের সবার জীবনে হোক।
21/06/2025

এমন একটা সফর আমাদের সবার জীবনে হোক।

আজ দোয়া কবুলের দিন।
20/06/2025

আজ দোয়া কবুলের দিন।

18/06/2025

ওমরার টিকেট কাটার পূর্বে দুটি বিষয় জরুরি ভাবে খেয়াল রাখবেন।

১. এই মূহুর্তে ট্রানজিট বিমান টিকেট কাটা থেকে বিরত থাকুন। কারণ ট্রানজিট বিমান মানেই হলো দুবাই কাতার বাহরাইন মিসর বা এজাতীয় রাস্ট্রে প্রবেশ করা। যা এই সময় অনেক রিস্ক। এবং যে কোন সময় আকাশ সিমা বন্ধের ঘোষণা আসতে পারে।

২. হোটেল বুকিং না করে টিকেট করাও রিস্ক। কারণ হোটেলের বুকিং পেপার ছাড়া আপনার ভিসা হবেনা। আবার শুধু বুকিং পেপার হলেই হবেনা বরং নুসূক এ্যাপ থেকে আপনার ভিসার আবেদন করলে যে হোটেলের বুকিং পেপার দিবেন সে হোটেলে তারা এসএমএস দিবে। সেই এসএমএস এক্সেপ্ট করে কনফার্মেশন এসএমএস দিলে আপনার ভিসা আসবে।
তাই আগেই টিকেট কেটে বসে থাকা ঠিক হবে না।

তবে এই সিস্টেমগুলোর কারণে একটা অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে।
তাহলো কে কত কম রেট দিয়ে হাজি নিতে পারে।

🔴 অত্যন্ত জরুরি,সকল উমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের প্রতি এটি অত্যন্ত স্পষ্টভাবে জানানো হচ্ছে যে:✅ ভিসা ইস্যুর পূর্বে ...
09/06/2025

🔴 অত্যন্ত জরুরি,
সকল উমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের প্রতি এটি অত্যন্ত স্পষ্টভাবে জানানো হচ্ছে যে:
✅ ভিসা ইস্যুর পূর্বে অবশ্যই মক্কা ও মদিনার আবাসন সংক্রান্ত চুক্তি মন্ত্রণালয়ে দাখিল ও অনুমোদনপ্রাপ্ত হতে হবে।
✅ অনুমোদন ছাড়া ভিসার জন্য যেকোনো অনুরোধ প্রত্যাখ্যান করা হবে।
✅ চুক্তি ছাড়া কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্মানিত বিদেশি এজেন্টবৃন্দ, উমরাহ কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ।

السلام عليكم ورحمة الله وبركاته
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ।

মসজিদে নববীর যিয়ারতকারী ও আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে, উমরাহ কোম্পানিগুলোর সঙ্গে বিদেশি এজেন্ট ও কর্মীদের চুক্তির ভিত্তিতে পরিকল্পিত প্রোগ্রাম অনুযায়ী হজযাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য জোর নির্দেশ প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে জানানো যাচ্ছে যে, মদিনা মুনাওয়ারায় বসবাসের সেবাসমূহের জন্য সৌদি উমরাহ কোম্পানিগুলো ও বিদেশি এজেন্টদের মধ্যে মন্ত্রণালয়ে স্বাক্ষরিত চুক্তি দাখিল না করা পর্যন্ত এবং সৌদি পর্যটন মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত আবাসন স্থানের সাথে বৈধ চুক্তিপত্র না থাকার আগে উমরাহ ভিসা ইস্যুর কোনো আবেদন গৃহীত হবে না বা প্রক্রিয়াকরণ করা হবে না।

তাই, সকল সৌদি উমরাহ কোম্পানি, বিদেশি এজেন্ট এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া যাচ্ছে যে, চুক্তি জমা দেওয়ার পূর্বে কোনোভাবেই আবেদন প্রক্রিয়াকরণ শুরু করা যাবে না।

যদি কোনো কোম্পানির ক্ষেত্রে এ বিষয়ে কোনো ঘাটতি বা ব্যত্যয় লক্ষ্য করা হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

والله الموفق...
আল্লাহই তাওফিক দানকারী...

স্বাক্ষর:
ওমরাহ বিষয়ক উপমন্ত্রী
আব্দুলমুহসিন বিন আবদুর রহমান আস-সালাম

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়
ওমরাহ বিষয়ক উপমন্ত্রীর দপ্তর

📌 বিষয়: ওমরাহ যাত্রীদের আবাসন সংক্রান্ত চুক্তিপত্র দাখিল ও অনুমোদন ব্যতীত ভিসা প্রসেস বন্ধ সংক্রান্ত জরুরি নির্দেশনা

অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি
প্রতি:

সম্মানিত ওমরাহ কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ

বিদেশি ওমরাহ এজেন্টবৃন্দ

السلام عليكم ورحمة الله وبركاته
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ।

মসজিদে নববীর যিয়ারতকারী ও আল্লাহর অতিথিদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় সকল ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের অবগত করতে চায় যে:

ওমরাহ যাত্রীদের জন্য প্রণীত সেবামূলক প্রোগ্রামসমূহের কার্যকারিতা নিশ্চিত করতে এবং সেবার মান রক্ষার্থে, মদিনা মুনাওয়ারায় আবাসনের ক্ষেত্রে সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত আবাসন স্থানের সাথে বৈধ চুক্তিপত্র দাখিল না করা পর্যন্ত কোনো ধরনের উমরাহ ভিসার আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

সকল উমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের প্রতি এটি অত্যন্ত স্পষ্টভাবে জানানো হচ্ছে যে:
✅ ভিসা ইস্যুর পূর্বে অবশ্যই মক্কা ও মদিনার আবাসন সংক্রান্ত চুক্তি মন্ত্রণালয়ে দাখিল ও অনুমোদনপ্রাপ্ত হতে হবে।
✅ অনুমোদন ছাড়া ভিসার জন্য যেকোনো অনুরোধ প্রত্যাখ্যান করা হবে।
✅ চুক্তি ছাড়া কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশা করা যাচ্ছে, সকল পক্ষ উক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন এবং ওমরাহ সেবায় শৃঙ্খলা রক্ষা করবেন।

والله الموفق
আল্লাহ তাওফিকদাতা।

স্বাক্ষর:
🖊️ আব্দুলমুহসিন বিন আবদুর রহমান আস-সালাম
উপমন্ত্রী, হজ ও ওমরাহ বিষয়ক দপ্তর
সৌদি আরব সরকার

Address

Kanchpor , Highway Police Fari, Sonali Supar Market 2nd Floor, Sonargao, Narayangonj
Narayanganj
1461

Telephone

+8801850538075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abubakar Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abubakar Siddik:

Share

Category