bluetrip

bluetrip জীবন সংক্ষিপ্ত এবং পৃথিবী বিস্তৃত, যত তাড়াতাড়ি আপনি এটি অন্বেষণ শুরু করবেন, তত ভাল।

04/02/2022

মেঘের সমুদ্র দেখেছেন কখনো?

Kingfisher in actionPC: collected
03/02/2022

Kingfisher in action

PC: collected

আলহামদুলিল্লাহ "সুন্দরবন ট্রিপ বুকড"ইনশাআল্লাহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ১৭ তারিখ সকাল ৮ টায় কমলাপুর থেকে ৬০ জনের গ্...
15/01/2022

আলহামদুলিল্লাহ "সুন্দরবন ট্রিপ বুকড"
ইনশাআল্লাহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ১৭ তারিখ সকাল ৮ টায় কমলাপুর থেকে ৬০ জনের গ্রুপ নিয়ে "সুন্দরবন এক্সপ্রেসে" আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আন্তরিক ভাবে দুঃখিত যারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন তাদেরকে এই ট্রিপে না নিতে পারার জন্য। তবে মন খারাপের কিছু নেই। ইনশাআল্লাহ শীগ্রই আমাদের পরবর্তী ইভেন্ট দেয়া হবে।

বিশেষ সতর্কতা: ১৭ তারিখ সকাল ৮ টায় ট্রেন ছেড়ে যাবে 🚉
সবাইকে সকাল ৭.৩০ এ অবশ্যই অবশ্যই কমলাপুর রেলস্টেশনে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। মনে রাখতে হবে ট্রেন মিস মানে সুন্দরবন ট্রিপ মিস।
আরেকটি বিষয়: যেহেতু আমরা অধিকাংশ সময় বোটেই থাকবো তাই সবাইকে প্রয়োজনীয় কিছু ওষুধ, শুকনা খাবার ইত্যাদি অবশ্যই সাথে নিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো।
যেকোন তথ্যের প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে: মারুফ--- 01911305255, ধন্যবাদ।

কক্সবাজারের পর আমাদের আরেকটি কর্পোরেট ফ্যামিলি ট্যুর হতে যাচ্ছে সেইন্ট মারটিন। ইনশাআল্লাহ আগামীকাল ৮ তারিখ থেকে ১২ তারিখ...
07/01/2022

কক্সবাজারের পর আমাদের আরেকটি কর্পোরেট ফ্যামিলি ট্যুর হতে যাচ্ছে সেইন্ট মারটিন। ইনশাআল্লাহ আগামীকাল ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত মোট ৫ রাত ৪ দিনের জন্য পরিবারের সব কাছের মানুষদের নিয়ে পুরো দ্বীপটাকে কোলাহল মুক্ত ভাবে নিজেদের মত করে উপভোগ করতে ‘র এবারের গন্তব্য সেইন্ট মারটিন।

রিলাক্সের বাংলা যদি আয়েশ করা বোঝায় তাহলে এই ইভেন্টটি প্রকৃত অর্থে তাই। ঢাকা – টেকনাফ – ঢাকা দেশের সবচেয়ে আরামদায়ক এ সি স্লিপার কোচে, টেকনাফ থেকে সেইন্ট মারটিন বে ক্রুজ জাহাজে আসা যাওয়া, সেইন্ট মারটিন থেকে ছেঁড়া দ্বীপে যাওয়ার জন্য রিজার্ভ করা বোট যা অপেক্ষায় থাকবে রিসোর্ট সংলগ্ন বিচে। প্রতি রাতেই থাকবে বারবি কিউয়ের আয়োজন। প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরণের সতেজ টাটকা সামুদ্রিক মাছের আয়োজন। দিন শেষে আমাদের পরিবার পরিজনই তো সব সুতরাং তাদের একটু আয়েশের জন্য আমরা কেন আয়োজনে ঘাটতি রাখবো?

এবার বিস্তারিতঃ

৮ জানুয়ারিঃ ইনশাআল্লাহ সন্ধ্যা ৭ টায় আমাদের যাত্রা শুরু হবে ঢাকা- নাঃগঞ্জ লিঙ্ক রোডের সাইনবোর্ড থেকে সেইন্ট মারটিন হুন্দাই রবি এক্সপ্রেসে চড়ে ।

৯ জানুয়ারিঃ ইনশাআল্লাহ ভোরে আমরা পৌঁছে যাবো টেকনাফের কেয়ারি ঘাটে । এখানে সকালের নাস্তা সেরে সকাল ৯ টায় উঠে যাবো কেয়ারি ক্রুজে । নাফ নদী, সাগরের স্বচ্ছ জলরাশি, ঢেউয়ের মৃদু দোলনি, আর গাঙচিলদের সাথী করে পৌঁছে যাবো সেইন্ট মারটিন জেটিতে । এখান থেকে আমাদের জন্য নির্ধারিত “সীমানা পেরিয়ে” রিসোর্টে চেক ইন করবো । ফ্রেশ হয়ে দুপুরের খাবার এরপর আয়েশ করে যার যার রুমে বিশ্রাম। বিকালটা পরিবারের সবাই কে নিয়ে বিচে কাটাবো সূর্যাস্ত পর্যন্ত । রাতে বারবি কিউয়ের আয়োজনের পাশাপাশি সবাই একসাথে গল্পে আড্ডায় সমুদ্রের গর্জন উপভোগ করবো ।

১০ জানুয়ারিঃ ইনশাআল্লাহ আজকে আমরা যাচ্ছি ছেঁড়া দ্বীপ। আমাদের রিজার্ভ করা বোট উপস্থিত থাকবে আমদের রিসোর্ট সংলগ্ন বিচে। মানে আমাদের আর কষ্ট করে মূল জেটিতে যেতে হচ্ছেনা। আহ কি আরাম! ছেঁড়া দ্বীপ, স্বচ্ছ নীল জলরাশির সৌন্দর্য, সমুদ্রে দাপাদাপি করে কিছু আনন্দময় স্মৃতি নিয়ে আমরা আবার ফিরে আসবো আমদের রিসোর্ট সংলগ্ন বিচেই। সন্ধ্যায় থাকবে বারবি কিউয়ের আয়োজন। রাতে খাবার রিসোর্টেই ব্যবস্থা করা হয়েছে।

১১ জানুয়ারিঃ ইনশাআল্লাহ আজকের সারাটা দিন দ্বীপের এ প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে, স্থানীয় মানুষদের জীবনধারা, জীব বৈচিত্র, দ্বীপের প্রকৃত ইত্যাদি সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মদের জানবো। বলা চলে আমাদের আজকের দিন হবে আনন্দময় শিক্ষা সফর। আমাদের সন্তানেরা না জানলে আগামীর বাংলাদেশ গড়বে কি করে?

১২ জানুয়ারিঃ বিদায়ের শেহনাই বেজে উঠেছে। এবার ফেরার পালা। মানে আমাদের এই আয়েশি সফরের আজকে শেষদিন। বিদায়ের সুর সবসময়ই করুণ। এই কয়েকটা দিন আমরা আমাদের কাছের মানুষদের নিয়ে কিছু একান্ত সময় কাটানোর সুখ স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবার ফিরে আসার প্রেরনা নিয়ে আমাদের এই চির নতুন দ্বীপ সেইন্ট মারটিনে ইনশাআল্লাহ।

বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের এই ইভেন্টে আর মাত্র ২ টি আসন অবশিষ্ট আছে। আগ্রহী হলে চলে আসো আমাদের সাথে। তবে কাপলদের অগ্রধিকার দেয়া হবে। ইভেন্ট ফি সম্পর্কে জানতে এবং বুকিং কনফার্ম করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে অনুরোধ করা হল ।

আলহামদুলিল্লাহ্‌ । সবার আনন্দময় অংশগ্রহণে আমাদের আজকের কক্সবাজারের সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সবার প্রতি আন্তরিক কৃতজ্...
06/01/2022

আলহামদুলিল্লাহ্‌ । সবার আনন্দময় অংশগ্রহণে আমাদের আজকের কক্সবাজারের সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবিরাম 😍। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আনন্দ যাত্রায় ।

02/01/2022
30/12/2021

খতিয়ান ২০২১

"better late than never"৩০০ টাকা দিয়ে আলু ভর্তা না খেয়ে আর মানুষ সমুদ্রের ঢেউ না গুনে যারা ধৈর্য ধরেছি ইনশাআল্লাহ তাদের ...
27/12/2021

"better late than never"

৩০০ টাকা দিয়ে আলু ভর্তা না খেয়ে আর মানুষ সমুদ্রের ঢেউ না গুনে যারা ধৈর্য ধরেছি ইনশাআল্লাহ তাদের নিয়ে আমরা যাচ্ছি সেই চির আপন সমুদ্রের গর্জন উপভোগ করতে কক্সবাজার আগামী ৫ জানুয়ারি,২০২২ তারিখে। আগ্রহী হলে চলে আসো আমাদের সাথে।

ভ্রমণ বিস্তারিতঃ ইনশাআল্লাহ আমরা রওনা করবো ৫ তারিখ বুধবার রাতে। ৬ তারিখ বৃহস্পতিবার সারাদিন কক্সবাজার এবং সমুদ্র সৈকতে সকল প্রকার হালাল বিনোদন (খাবার সহ) উৎযাপন করবো। এই দিন রাতেই মানে ৬ তারিখ রাতেই আমরা আবার ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে রওনা করবো ইনশাআল্লাহ।

বন্ধুরা সবাই প্রস্তুত তো ?
23/12/2021

বন্ধুরা সবাই প্রস্তুত তো ?

22/12/2021

ভ্রমনের প্রয়োজনীয় জিনিসপত্র

ভ্রমনে যত পারবেন তত কম জামাকাপড় নিবেন, কারন এগুলোর বহনতো আপনাকেই করতে হবে। আর সেটা যদি হয় কোন পাহাড়ি এলাকায়, তাহলে তো আর কথাই নেই।
তাই বলে তো আর প্রয়োজনীয় জিনিস ফেলে যাওয়া যায় না। তবে তাড়াহুড়ো করে ব্যাকপ্যাকিং করতে গিয়ে অনেকই প্রয়োজনীয় জিনিস ফেলে যান। এজন্য দরকার ছোট্ট একটা লিস্ট।
লিস্ট ধরে ধরে ঠিক চিহ্ন দিয়ে একটা একটা জিনিস ব্যাগে ঢুকান, এতে করে দরকারি কোন কিছু ভুলে ফেলে যাবেন না।
কিছু জিনিসপত্রের লিস্ট এমন হতে পারেঃ
• ব্যাগ (খুব বড় না, আবার খুব ছোট ও না)। ব্যাগের ব্যাপারটা আসলে নির্ভর করে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন। ভ্রমণের জন্য ২ কাঁধে ঝুলানো যায় এমন ব্যাগ নেয়াই ভালো।
• জামা-কাপড় (ট্র্যাভেলে যত পারেন কম জামা-কাপড় নিবেন, আর যদি সেটা হয় ট্র্যাকিং ট্যুর!!)।
• ট্র্যাকিং স্যান্ডেল বা কেডস (কেডস বা কনভার্স হতে পারে আপনার ভরসা।) তবে যেই জুতাই নেন না কেন সেটা যেন আপনার পায়ের জন্য আরামদায়ক হয়।
• গামসা (তোয়ালে ওজন বাড়ায়)।
• ব্রাশ ও ছোট একটা পেস্ট।
• মোবাইল ও ক্যামেরার অতিরিক্ত ব্যাটারি ও চার্জার। ডাটা ক্যাবল, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ।
• পকেট ডায়রি ও কলম, ক্যাপ, কাপড়ের বেল্ট, পলিব্যাগ (ছোট ও বড়)।
• চাকু বা ছুরি (তবে সেটা যেন বেশি বড় না হয়)।
• জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো আইডি কার্ডের ফটোকপি।
• ক্যাম্পিং ট্যুর হলে তাবু, স্লিপিং ব্যাগ।
• পানির বোতল (যেগুলো রিফিল করা যায়)।
• বৃষ্টির দিনে ট্যুরে গেলে রেইন কোর্ট, ছাতা, ব্যাগ ঢাকার জন্য বড় পলিথিন।
• শীতের সময় ট্যুরে গেলে গরম কাপড়, তবে সেটা যেন অবশ্যই হালকা হয়। সাথে কানটুপি, হাত মুজা নিতে পারেন।
• নদী বা পানি আছে এমন কোন স্থানে ট্যুর প্ল্যান থাকলে লাইফ জ্যাকেট নিতে হবে (আর যদি সাতার না জানেন তাহলে লাইফ জ্যাকেট আপনার জন্য ফরজ)।
• এন্টিসেপ্টিক এর মলম, খাবারের স্যালাইন, প্যারাসিটামল বা এধরনের কোন ঔষধ, গ্যাসটিকের ঔষধ বা বদহজমের ঔষধ, বমির ঔষধ, সর্দি – কাশি বা যেকোন এলার্জির জন্য প্রয়োজনীয় ঔষধ নিতে পারেন।
• সানগ্লাস ও টুপি/ক্যাপ অবশ্যই সাথে নিবেন।
• চা বা কফি যারা খুবই খেতে পছন্দ করেন, তারা টি ব্যাগ, কফির মিনিপ্যাক এবং পানি গরম করার জন্য ওয়াটার হিটার, ফ্লাক্স ইত্যাদি নিতে পারেন।
• দড়ি, টর্চ লাইট, লাইটার অথবা ম্যাচ, সেফটিপিন, এবং কম্পাস সাথে নিতে পারেন।
• ধূমপায়ীরা সিগারেট ছাড়া অন্য যেকোনো ড্রাগ রিলেটেড পণ্য বহন করবেন না। কারন হাইওয়ে রোডে মাঝেই মাঝেই চেক হয়। যদি এমন কিছু নিয়ে ধড়া খান তাহলে আপাতত থানায় ট্যুর দিতে হবে। এ ব্যাপারে খুবই সতর্ক থাকুন,
• ট্র্যাকিং ট্যুর হলে স্টিক, হেমক।
• ক্যামেরা নিলে অবশ্যই ওয়াটার প্রুফ ব্যাগ নিবেন।
• সাইড ব্যাগ। ট্র্যাকিং ট্যুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
• সাথে সবসময় প্রয়োজনীয় টাকা ছাড়াও কিছু বাড়তি টাকা রাখুন প্রয়োজন হতে পারে। আর আলাদা আলাদা টাকা রাখতে পারেন এতে কিছু হারালেও বিপদে পড়বেন না। তবে সবচেয়ে ভালো ব্যাংকের কার্ড সাথে রাখা। এতে প্রয়োজনীয় সময় সহজেই টাকা পেয়ে যাবেন।
• শুকনো খাবার (চকোলেট, চিপ্স, বিস্কেট, বিভিন্ন ধরণের বাদাম)।
• ইত্যাদি…

Travel_with_bluetrip

Address

Narayanganj

Telephone

+8801911305255

Website

Alerts

Be the first to know and let us send you an email when bluetrip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category