SHAAN Tours and Travels

SHAAN Tours and Travels আন্তর্জাতিক ও অভ্যন্তরীন এয়ার টিকেটিং,ভিসা প্রসেসিং,প্যাকেজ ট্যুর,হোটেল রিজারভেশন।

✈️ SHAAN Tours and Travels - এর গর্বের ঘোষণা!এখন থেকে আমরা সম্পূর্ণভাবে Civil Aviation Authority of Bangladesh (CAAB)–এর...
27/11/2025

✈️ SHAAN Tours and Travels - এর গর্বের ঘোষণা!
এখন থেকে আমরা সম্পূর্ণভাবে Civil Aviation Authority of Bangladesh (CAAB)–এর নিয়মনীতি অনুসরণ করে সব ধরনের ট্রাভেল সার্ভিস প্রদান করছি।

✨ আমাদের সার্ভিসগুলো এখন আরও নিরাপদ ও নির্ভরযোগ্যঃ
✔️ এয়ার টিকিট
✔️ ভিসা প্রসেসিং
✔️ ফ্লাইট রিকনফার্মেশন
✔️ ট্রাভেল সাপোর্ট
✔️ হোটেল রিসারভেশন
✔️ কর্পোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট

আপনার ভ্রমণকে সহজ, ঝামেলামুক্ত ও নিশ্চিন্ত করতে SHAAN Tours and Travels সবসময় আপনার পাশে। 🌍💙

📩 বুকিং বা তথ্যের জন্য ইনবক্স করুন।

কানাডা ও ইউরোপের প্রলোভনে নেপালে নিয়ে জিম্মি, সতর্ক থাকার আহ্বান। ❌বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ কিংবা বিদেশে পা...
02/11/2025

কানাডা ও ইউরোপের প্রলোভনে নেপালে নিয়ে জিম্মি, সতর্ক থাকার আহ্বান। ❌

বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ কিংবা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানবপাচার চক্র বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে। প্রবাসে পাঠানোর নামে নেপালে নিয়ে গিয়ে তরুণদের জিম্মি করছে এবং নির্যাতন করে পরিবার থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে এই চক্র। সম্প্রতি এভাবে প্রতারিত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সম্প্রতি সিলেট থেকে এক ব্যক্তির মাধ্যমে তারা খবর পান। ওই ব্যক্তির ভাইসহ তিন জনকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখানো হয়। প্রলোভন ছিল, কানাডায় পৌঁছানোর পরই সব খরচ পরিশোধ করতে হবে। সে অনুযায়ী গত ১৩ অক্টোবর ওই তিন জনকে নেপালে নেওয়া হয়। সেখানে একটি হোটেলে রেখে চক্রটি তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, চক্রটি জিম্মিদের পাসপোর্টে কানাডার ভিসা ও টিকিট লাগিয়ে সেই ছবি পরিবারের কাছে পাঠায়। পরে তারা কানাডায় পৌঁছেছে দাবি করে কানাডার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় দালালকে পাঁচ লাখ টাকা দিতে বলে। এরপর প্রত্যেকের কাছে আরও ১২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার কথা বলতে চাইলে জিম্মিদের অস্ত্রের মুখে কথা বলতে বাধ্য করা হয়— ‘আমরা কানাডায় পৌঁছে গিয়েছি। কোম্পানির পক্ষ থেকে ১৫ দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’ কিন্তু একজনের পরিবারের সন্দেহ হলে তারা স্থানীয় দালালের কাছে ঘটনা জানতে চান। একজনের পরিবার তার ভাইকে কানাডায় তাদের পরিচিত ব্যক্তির কাছে পৌঁছে দিলে এখনই ১২ লাখ টাকা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু পাচারকারীরা তখন টালবাহানা শুরু করে এবং নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে দ্রুত টাকা পরিশোধ করতে বলে।

ব্র্যাক জানিয়েছে, পরিবারগুলো গত ২৬ অক্টোবর পুরো ঘটনা ও বিস্তারিত সব তথ্য জানিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের আবেদন করে। এরপর ব্র্যাকের পক্ষ থেকে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) ও নেপালে যোগাযোগ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু হয়। সে দিন রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে স্থানীয় একজন দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর নেপালের পাচারকারীদের কাছে পৌঁছালে তারা ওই দিন রাত ৩টার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের পাশে ওই তিন জনকে ছেড়ে দেয়। ৩০ অক্টোবর তারা ঢাকায় ফিরলে ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম তাদের সহায়তা করে। এরপর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাদের জবানবন্দি নেন।

ব্র্যাক বলছে, শুধু কানাডা নয়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে নেপালে নিয়ে একইভাবে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি ও নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। নেপালে যেতে যেহেতু ভিসা লাগে না এবং অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, তাই পাচারকারীরা প্রথমে নেপালকেই বেছে নেয়। বিশেষ করে ‘কানাডায় পৌঁছানোর পর টাকা পরিশোধ করা যাবে’ এমন প্রলোভনের ফাঁদে পড়ছেন অনেকেই। নেপালের পুলিশ এমন ঘটনায় বিভিন্ন সময়ে একাধিক বাংলাদেশিকে আটক করলেও এই ধরনের প্রতারণা থেমে নেই। কাজেই সাধারণ বিদেশগামীদের যেমন সচেতন হওয়া জরুরি, তেমনই এ ধরনের কোনও ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাতে হবে। পাশাপাশি বিদেশে বিপদে পড়া যে কেউ ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আন্তর্জাতিক ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্র্যাক তাদের সহায়তা ও পুনর্বাসনে কাজ করবে।
Aarush'r Baba Mushfiqur Rahman Ashik

13/10/2025

✴️ সান ট্যুরস এন্ড ট্রাভেল্স নতুন এক সাজে

ঠিকানা : ১৯৪ বি.বি রোড,সমবায় মার্কেট (৪র্থ তলা), চাষাড়া নারায়ণগঞ্জ।

যোগাযোগ : ০১৮৪১৬০৫৩৮৪,০১৮১৭৬০৫৩৮৪

মালয়েশিয়া যারা যাবেন সাবধান!❎🚨 মালিবাগ এস.বি অফিসে আজকের বাস্তব চিত্র — সবার জানা জরুরি!আজ ব্যক্তিগত এক কাজে মালিবাগ এস....
08/10/2025

মালয়েশিয়া যারা যাবেন সাবধান!❎
🚨 মালিবাগ এস.বি অফিসে আজকের বাস্তব চিত্র — সবার জানা জরুরি!
আজ ব্যক্তিগত এক কাজে মালিবাগ এস.বি অফিসে গিয়েছিলাম। সারাদিন যা দেখলাম, তা সত্যিই দুঃখজনক!
এমনিতেই আমি নিজে আছি এক জটিল পরিস্থিতিতে — কে বা কারা আমার পাসপোর্ট লক করেছে, এখনও ক্লিয়ার না!
জুন মাসের ২৫ তারিখে “সন্দেহজনক যাতায়াতের” অভিযোগে আমার পাসপোর্ট লক করা হয়, অথচ ওইদিন বা তার আগে-পরে আমি কোনো ফ্লাইটই করিনি!
ধারণা করছি, মে মাসের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সূত্রে — যেখানে আমরা ৩ জন নির্দোষ ছিলাম, কিন্তু অভিযুক্ত ছিল ২ জন — তাদের একজনের কাছে আমাদের পাসপোর্ট কপি জমা ছিল। সেই সূত্রে জুনের ২৫ তারিখে তাদের সঙ্গে আমরাও “স্টপ লিস্ট”-এ চলে যাই।
যা আমার জানা মতে, এই দেশের কোনো আইনে যৌক্তিক নয়! যাই হোক, প্রক্রিয়া চলমান — দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
🔍 আজকের মূল আলোচনা — সতর্কবার্তা সবার জন্য!
সারাদিন সি.আই.ডি/এস.বি অফিসে বসে থেকে যেটা সবচেয়ে চোখে পড়েছে —
যারা পাসপোর্ট অফলোড খেয়েছেন (মানে বিদেশ যেতে পারেননি), তাদের মধ্যে প্রায় ৬০% মালয়েশিয়া গামী যাত্রী!
এর মধ্যে অনেকেই সত্যিকারের ট্যুরিস্ট, সন্দেহ নেই।
বাকি:
২০% ওমরা যাত্রী,
১০% শ্রীলঙ্কা বা মালদ্বীপ গামী,
আর ১০% মিশরসহ অন্যান্য দেশের যাত্রী।
তবে এস.বি অফিসাররা বেশ দায়িত্বশীলভাবে কাজ করছেন — যাদের ডকুমেন্টস পারফেক্ট, তাদের সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছেন। বাকিদের যাচাই-বাছাই চলছে।
⚠️ কিছু অফিসারদের গুরুত্বপূর্ণ পরামর্শ (যা অনুসরণ করা জরুরি):
1. ব্যবসার সমস্ত কাগজপত্র আপডেট রাখুন।
2. ট্যাক্স রিটার্ন জিরো নয়, বরং পেইড থাকতে হবে।
3. বিন সার্টিফিকেট (যদি ব্যবসা থাকে)।
4. ৬ মাসের হেলথি ব্যাংক স্টেটমেন্ট।
5. নিজের ড্রেসআপ ও ব্যাগের মান ভালো রাখুন।
6. হাতে আইফোন বা ভালো ব্র্যান্ডের ফোন থাকলে ইমপ্রেশন ভালো হয়।
7. ১টির বেশি স্মার্টফোন সাথে রাখলে আপনি একজন স্থিতিশীল ব্যবসায়ী বা ট্রাভেলার হিসেবে প্রমাণ পান।
আমি মনে করি — এই পরামর্শগুলো বাস্তবসম্মত এবং ভ্রমণকারীদের জন্য সত্যিই সহায়ক।
😔 ইমিগ্রেশনের বাস্তবতা
শোনা যাচ্ছে, ইমিগ্রেশন অফিসারদেরও উপর থেকে চাপ দেওয়া হয় —
“এই যাত্রী গেলো কীভাবে?”, “কে ছাড়ছে?” — এই ধরনের প্রশ্নে তারা বাধ্য হয় অনেক সময় অফলোড দিতে।
কিন্তু আমার মনে হয় —
এত টাকার বিমান টিকিট নষ্ট করার আগে যাত্রীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া উচিত।
না হলে স্পষ্ট করে লিখে বা ঘোষণা দিয়ে দিন — “এই এই দেশে যাওয়া যাবে না”।
আমি যদি পাঞ্জাবি পরে যাই, আর গেটআপ নেওয়ার সময় না পাই —
তাই বলে কি আমাকেও অফলোড করবেন?
ভালোভাবে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন!
ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়িক ডকুমেন্টস ও ট্রাভেল হিস্ট্রি যাচাই ছাড়া অফলোড করা অনুচিত।
✈️ শেষ কথা
আপনাদের কারো সাথেও এমন কিছু ঘটলে চুপ থাকবেন না।
এস.বি অফিসে যাওয়ার আগে বিষয়টি শেয়ার করুন, ভুলটা কোথায় খুঁজে বের করুন।
এভাবে সচেতনতা বাড়লে অযৌক্তিক হয়রানি কমবে।
ভাল লাগলে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
SHAAN TOURS AND TRAVELS এর সাথেই থাকুন। 🌏

নতুন নিয়মে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসাযা যা জানা প্রয়োজন -১। এটি একটি স্টিকার ভিসা। ভিসার মেয়াদ ৯০ দিন। একবার ঢুকলে থাকত...
07/10/2025

নতুন নিয়মে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা

যা যা জানা প্রয়োজন -
১। এটি একটি স্টিকার ভিসা। ভিসার মেয়াদ ৯০ দিন। একবার ঢুকলে থাকতে পারবেন ৬০ দিন - ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনের তথ্যানুসারে।

২। কোনো ধরনের এ্যাপোয়ন্টমেন্ট লাগে না। সরাসরি গিয়ে সিরিয়াল নিয়ে লাইনে দাড়াতে হবে। সকাল ৯ টা থেকে টোকেন দেয়া শুরু হয়। ১০ টা থেকে সিরিয়াল অনুযায়ী ভেতরে ঢুকে আবেদন জমা দিতে পারবেন। বিগত ২ দিনের অবস্থার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে, সকলেই সকাল ৭ টার মধ্যে এ্যাম্বাসিতে গিয়ে লাইনে দাড়াচ্ছে।

৩। কেউ যদি সিরিয়ালের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তবে ঐদিনের জন্য তার ফাইল জমা নিবে না শাস্তিস্বরুপ। প্রথমদিন অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২৩ জনকে আবেদন জমা দিতে দেয়নি বিশৃংখলা করার কারনে। আপাতত প্রতিদিন ৬০ টি করে আবেদন জমা নিচ্ছে বলে অসমর্থিত সুত্র হতে জানা গেছে।

৪। আবেদন যাচাই বাছাই করার পরে উনারা একটি পেমেন্ট স্লিপ দিবেন। সেটা নিয়ে পাশেই ব্যাংক অফ সিলন এর ব্রাঞ্চ এ গিয়ে পেমেন্ট করে পেইড স্লিপ নিয়ে আবার এ্যাম্বাসিতে জমা করলে উনারা পাসপোর্ট কালেকশন ডেট সহ আরেকটি স্লিপ দিবে। আপাতত সবাইকে কালেকশন ডেট ৩০ দিন পরের নিকটবর্তী কার্যদিবসের দিচ্ছে।

ট্রাভেল ইন্সুরেন্স লাগে ভিসা আবেদনে। যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করতে চান তবে অনুগ্রহ করে নক দিতে পারেন নিম্নোক্ত নাম্বারসমূহে :

+8801841605384,+8801817605384

Location : 194B.B. Road,Shomobay Market (5th Floor),Chasara,Narayanganj
Aarush'r Baba Mushfiqur Rahman Ashik

23/09/2025
SINGAPORE+THAILAND+MALAYSIA (package) Visa✅Air tickets ✅Hotel✅Pick and Drop ✅Package Includes:⭕Return airport transfer i...
21/09/2025

SINGAPORE+THAILAND+MALAYSIA (package)

Visa✅
Air tickets ✅
Hotel✅
Pick and Drop ✅

Package Includes:
⭕Return airport transfer in Singapore on private basis;

⭕2 Nights accommodation at Sandpiper Hotel Singapore (3*)/Deluxe queen room with breakfast;

⭕Full day Universal Studio Tour with ticket and one way transfer;

⭕Return airport transfer in Kuala Lumpur by private basis;

⭕3 Nights accommodation at Furama Bukit BingTang (4*)/Superior room with breakfast;

⭕Full day Genting High Land and Batu cave tour with both way cable car ticket private basis;

⭕Full day Kuala Lumpur City and Putrajaya tour private basis;

⭕Transfer from Bangkok airport to Pattaya Hotel to Bangkok hotel to Bangkok airport by private basis;

⭕2 Nights accommodation at Welcome Plaza Pattaya (3*)/Superior room with breakfast;

⭕Half day Coral island tour SIC basis;

⭕2 Nights accommodation at Le Fenix Hotel Sukhumit Bangkok (3*)/Superior room with breakfast;

⭕Dinner Cruise on SIC basis

⭕Full day Safari and Marine Park Tour with lunch on SIC basis;

⭕Air ticket Hotel Visa Including all

🚫No room and other services have been booked yet. It depends on subjective availability.

💥Price : 1,58,999/=

Address

১৯৪ বি. বি. রোড, সমবায় মার্কেট (৫ম তলা), দোকান নং/১৫, চাষাড়া, নারায়ণগঞ্জ
Narayanganj
1400

Telephone

+8801841605384

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHAAN Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHAAN Tours and Travels:

Share

Category