বায়তুল্লাহর মুসাফির

বায়তুল্লাহর মুসাফির নিরাপদে হজ্ব ও ওমরা পালনে আপনার আস্থার প্রতীক

আলহামদুলিল্লাহ!  সুম্মা আলহামদুলিল্লাহ!!!আমাদের ২৯ জুন ২০২৬ এর ৩০ জনের মুবারক উমরাহ কাফেলা প্রস্তুত।     অধীর আগ্রহ নিয়ে...
24/06/2026

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!!!
আমাদের ২৯ জুন ২০২৬ এর ৩০ জনের মুবারক উমরাহ কাফেলা প্রস্তুত।

অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি বায়তুল্লাহর মেহমানদের, নববী আদর্শে উজ্জীবীত নবী (সাঃ) এর আশেকদের অভর্থনা জানাতে।

✅আমাদের সার্ভিস সমূহ:✅

📄ভিসা
✈️এয়ার টিকেট
🏢মক্কা,মদিনা হোটেল
🚍ট্রান্সপোর্ট
🍱 মক্কা,মদিনা ৩ বেলা বাঙ্গালী খাবার

🏠হেড অফিস বাংলাদেশ🇧🇩
২৫৪/১৬ লেভেল ০৩,লোকমান টাওয়ার,মাহমুদ নগর,সাইনবোর্ড,ডেমরা,ঢাকা-১৩৬১
☎️+8801690087157

🏠শাখা অফিস সৌদী আরব🇸🇦
২৪৫১/২০ লেভেল ০৬,আনোয়ার টাওয়ার,মসজিদে জ্বীন সংলগ্ন,গাজ্জা,আল-সোলাইমানিয়া,মক্কা।
☎️+9660553190216

আলহামদুলিল্লাহ,,, নিয়মিত আমাদের গ্রুপ ভিসা,সিঙ্গেল ভিসা,লং স্টে ভিসা হচ্ছে,,,আপনার সেবা নিতে আজই যোগাযোগ করুন।✅আমাদের সা...
24/06/2026

আলহামদুলিল্লাহ,,,
নিয়মিত আমাদের গ্রুপ ভিসা,সিঙ্গেল ভিসা,লং স্টে ভিসা হচ্ছে,,,
আপনার সেবা নিতে আজই যোগাযোগ করুন।

✅আমাদের সার্ভিস সমূহ:✅

📄ভিসা
✈️এয়ার টিকেট
🏢মক্কা,মদিনা হোটেল
🚍ট্রান্সপোর্ট
🍱 মক্কা,মদিনা ৩ বেলা বাঙ্গালী খাবার

🏠হেড অফিস বাংলাদেশ🇧🇩
২৫৪/১৬ লেভেল ০৩,লোকমান টাওয়ার,মাহমুদ নগর,সাইনবোর্ড,ডেমরা,ঢাকা-১৩৬১
☎️+8801690087157

🏠শাখা অফিস সৌদী আরব🇸🇦
২৪৫১/২০ লেভেল ০৬,আনোয়ার টাওয়ার,মসজিদে জ্বীন সংলগ্ন,গাজ্জা,আল-সোলাইমানিয়া,মক্কা।
☎️+9660553190216

জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কেন্দ্র... আরাফা।খুব ভয় লাগছিল ৭ই জিলহাজ। তাবুতে চলে যাবার জন্য হোটেলে প্রস্তুতি নিচ্ছিলাম, ...
24/05/2026

জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কেন্দ্র... আরাফা।

খুব ভয় লাগছিল ৭ই জিলহাজ। তাবুতে চলে যাবার জন্য হোটেলে প্রস্তুতি নিচ্ছিলাম, হজের নিয়মের বইটা দেখছিলাম। আগে যেমন পরীক্ষার আগের রাতে টেনশন নিয়ে পড়তাম সে রকমই মনে হচ্ছিল।জীবনের সবচেয়ে বড় পরীক্ষা স্থলে যাচ্ছি।

নবীজি বলেছেন আরাফাতের দিনের দোয়াই সর্বোত্তম দোয়া কিন্তু সেদিন অনেক হাজীগণ দোয়ায় গাফিলতি করেন। পরীক্ষা কেন্দ্রে যখন আমরা পরীক্ষা দিতাম আমরা কিন্তু আশেপাশের চেয়ার টেবিল, টিচার কি ড্রেস পরল, পাশের রুমে কি হচ্ছে সেসব নিয়ে চিন্তিত থাকতাম না অথচ আরাফায় অবস্থানকালে শয়তানের ওয়াস ওয়াসা আর নফসের ধোঁকায় অনেকেই খাবার নিয়ে হুড়াহুড়ি /ঝগড়া/ঘুমিয়ে/ কথা বলে/ বাথরুমে গোসল করার লাইন ধরতে ব্যস্ত থাকেন। দুয়া করাটা যে একটা ইবাদাত, যে কারণে আরাফায় আসা এটাই অনেকে ভুলে যান। অনেকেই দুয়া লিস্ট তৈরি করে আনে না যেখানে উচিত যেন টানা তিন চার ঘন্টা দোয়া করা যায় এরকম এক্সটেনসিভ দুয়ালিস্ট তৈরি করা। নিজের দোয়া নিজে লেখা অথবা হিসনুল মুসলিম/ যেকোনো ভালো দুয়ার বই থেকে দুয়া করা। জীবনের কোন দোয়া যেন বাদ না যায়। নিজের জন্য, নিজের সমস্ত পরিচিতজনদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মাহর জন্য, অমুসলিমদের হেদায়েতের জন্য। অনুপস্থিত ভাই-বোনদের জন্য দোয়া করলে ফেরেশতারাও তার সাথে আমিন বলেন। নবীজি (সা.) বলেছেন, "শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া এবং আমি ও আমার পূর্ববর্তী নবীরা সর্বোত্তম যে দোয়াটি পড়েছি তা হলো-"লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।"

অনেকে কিবলামুখী হয়ে দোয়া করার পরিবর্তে জাবালে আরাফার দিকে মুখ করে দোয়া করাকে বেশি ফজিলতপূর্ণ মনে করেন এবং জাবালে আরাফায় যাওয়া এবং তার উপর উঠাকে অনেক সোয়াবের মনে করেন। আরেকটি বড় ভুল হচ্ছে একাকী দোয়া না করে কারো পিছনে মোনাজাত ধরে দোয়া করাকে অনেকেই পছন্দ করেন। কিন্তু সুন্নাহ হচ্ছে আরাফার ময়দানে লম্বা সময় একাকী দোয়া করা। কারণ নবীজি এটা করেছেন। বিদায় হজের দিন জোহরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নবীজি (সা.) তাঁর উটনীতে বসা অবস্থায়/ দাঁড়িয়ে দুই হাত তুলে অত্যন্ত বিনীতভাবে এবং ক্রন্দনরত অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন।

নবীজি (সা.)-কে জিজ্ঞেস করা হলো, "সর্বোত্তম আমল কোনটি?" তিনি বললেন, "আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনা।" জিজ্ঞেস করা হলো, "এরপর কোনটি?" তিনি বললেন, "আল্লাহর রাস্তায় জিহাদ।" এরপর জিজ্ঞেস করা হলো, "তারপর কোনটি?" তিনি বললেন, "মাবরুর (কবুল হওয়া) হজ।" (সহিহ বুখারি ও মুসলিম)। সুসংবাদ তাদের জন্য যারা হজেও আছেন আবার জিহাদেও আছেন। হজ বৃদ্ধ, অল্প বয়স্ক, দুর্বল এবং নারীদের জন্য জিহাদ।

আরাফার দিনের প্রধান কাজগুলো হচ্ছে হজের খুতবা শোনা, জোহর এবং আসরের সালাত কসর-জমা করে আদায় করা এবং তারপর বাকি সময় দোয়ায় ব্যস্ত হয়ে যাওয়া, বেশি বেশি তালবিয়া পড়া। "আরাফাহ দিবসের তুলনায় এমন কোন দিন নেই, যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ তা'আলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন এবং বলেন, তারা কি চায়?" (সহীহ মুসলিম) আরাফাতে অবস্থানকারীদেরকে সেদিন মরুভূমির বালুকণার পরিমাণ, দুনিয়ার সকল দিনের সমান অথবা আকাশের বৃষ্টির ফোটার সংখ্যার সমান গুনাহ ও আল্লাহ ক্ষমা করে দেন। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক)। আরাফাতে আগমনকারীদের জন্য এ ক্ষমা প্রদর্শন কিয়ামত পর্যন্ত চালু থাকবে।(তারগীব)

*আরাফার তাবুতে এসে নিশ্চিত হয়ে নেবেন আপনাদেরকে খুতবা শোনানো হবে কিনা।স্পিকারে খুতবা শোনার ব্যবস্থা আছে কিনা। ব্যবস্থা না থাকলে ফোনে শুনে নিবেন। ঘুমাতে চাইলে জোহরের আগের সময় রেস্ট নিয়ে নিবেন। জোহরের পর আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। সম্ভব হলে তাবুর বাইরে চলে যাওয়া ভালো কারণ আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করা সুন্নাহ। একটু পরপরই তাবুতে বিভিন্ন রকম খাবার আসতে থাকে। সে খাবার পাবার জন্য হুরাহুরি করা ঠিক না। জীবনে অনেক খাবার আমরা খেয়েছি একটা দিন একটু কম খেয়ে থাকি না। আরাফার দিনে গোসল করাটা খুব বেশি জরুরী না।গোসল করতে যেয়ে টয়লেট কে সাগর বানিয়ে অন্যের কষ্টের কারণ হওয়া ঠিক না। অনেকেই মনে করেন জাবালে আরাফাই হচ্ছে আরাফার ময়দান। বলতে শোনা যায় যে আমাদেরকে কখন আরাফায় নেয়া হবে? আরাফার দিনে আরো বিশেষভাবে খেয়াল রাখতে হবে আরাফা মনে করে আরাফার ময়দানের বাহিরে কোনভাবেই অবস্থান করা যাবে না এবং সূর্যাস্তের পূর্বেই আরাফা ত্যাগ করা যাবে না। সব এজেন্সি গুলোকে সচেতন হতে হবে হাজীদেরকে বাধ্যতামূলক ট্রেনিং দেয়ার ব্যাপারে। আগে থেকেই জানা থাকলে হজ করা অনেক সহজ হয়ে যায়। অনেকে জানতে চান কিভাবে বুঝব কোন এজেন্সি ভালো? সে ক্ষেত্রে পূর্বের হাজীদের ফিডব্যাক নেয়া জরুরী। এজেন্সির ট্রেনিং ব্যবস্থা আছে কিনা, আকিদা সহিহ কিনা, ব্যবহার ভালো ছিল কিনা, কথা কাজের মিল ছিল কিনা ইত্যাদি।

এই একটা দিনের জন্যই কত স্বপ্ন, কত ত্যাগ, কত দোয়া....

ইয়া হাজ্জি আল্লাহ আপনাদের পরীক্ষা সফল করুন, হজকে কবুল করুন।

এক নজরে পবিত্র হজের আমল সমূহ।
22/05/2026

এক নজরে পবিত্র হজের আমল সমূহ।

২০ মে ২০২৬ আজকে ফজরের নামাজের সময় হারামের চিত্র।
20/05/2026

২০ মে ২০২৬ আজকে ফজরের নামাজের সময় হারামের চিত্র।

মসজিদ মাশারুল হারাম, মুজদালিফা!আরাফাতে দিন কাটানোর পর, তীর্থযাত্রীরা খোলা আকাশের নিচে রাত কাটানোর জন্য মুজদালিফায় এসে প...
20/05/2026

মসজিদ মাশারুল হারাম, মুজদালিফা!

আরাফাতে দিন কাটানোর পর, তীর্থযাত্রীরা খোলা আকাশের নিচে রাত কাটানোর জন্য মুজদালিফায় এসে পৌঁছান।

আলহামদুলিল্লাহ 🌙এবছর ১৪৪৭ হিজরী / ২০২৬ ইং সনের পবিত্র হজ্বে আরাফাতের ঐতিহাসিক খুতবা প্রদান করবেনমসজিদে নববীর সম্মানিত প্...
18/05/2026

আলহামদুলিল্লাহ 🌙
এবছর ১৪৪৭ হিজরী / ২০২৬ ইং সনের পবিত্র হজ্বে আরাফাতের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন
মসজিদে নববীর সম্মানিত প্রধান ইমাম ও খতিব
শায়খ ড. আব্দুর রহমান আল হুযাইফী হাফিজাহুল্লাহ।

বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়স্পর্শী এই খুতবা প্রতি বছরের ন্যায় এবারও উম্মাহর জন্য হেদায়েত, ঐক্য, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে ইনশাআল্লাহ।

আরাফাতের ময়দান থেকে উচ্চারিত এই মহান খুতবা শুধু হাজীদের জন্য নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক মহামূল্যবান নসিহত ও দিকনির্দেশনা। 🤍

আল্লাহ তাআলা হজ্বকে কবুল করুন, হাজীদের সকল ইবাদত কবুল করুন এবং পুরো উম্মাহকে রহমত, মাগফিরাত ও হিদায়াত দান করুন। আমিন 🤲

ইন শা আল্লাহ " আগামী রবিবার থেকে হাজ্জের কার্যক্রম শুরু। ২৪ মে ৭ জিলহাজ্জ - রাতে মিনায় গমন। ২৫ মে ৮ জিলহাজ্জ - সারাদিন ম...
17/05/2026

ইন শা আল্লাহ " আগামী রবিবার থেকে হাজ্জের কার্যক্রম শুরু।

২৪ মে ৭ জিলহাজ্জ - রাতে মিনায় গমন।
২৫ মে ৮ জিলহাজ্জ - সারাদিন মিনায় অবস্থান ।
২৬ মে ৯ জিলহজ্জ - সারাদিন আরাফা অবস্থান।
২৬ মে ৯ জিলহজ্জ - রাতে মুজদালিফায় অবস্থান।
২৭ মে ১০ জিলহজ্জ- বড় জামার পাথর+কুরবানি+চুল কাটা + তাওয়াফ।
ওই রাতেই মিনায় ব্যাক।
২৮ মে ১১ জিলহজ্জ - ৩ জামারায় পাথর মারা।
২৯ মে ১২ জিলহজ্জ - ৩ জামারায় পাথর মেরে মক্কা।

আল্লাহ তায়ালা সুস্থ রাখুন। হাজ্জ সহজ করুন। কবুল করুন।

🏠হেড অফিস বাংলাদেশ🇧🇩
২৫৪/১৬ লেভেল ০৩,লোকমান টাওয়ার,মাহমুদ নগর,সাইনবোর্ড,ডেমরা,ঢাকা-১৩৬১
☎️+8801690087157

🏠শাখা অফিস সৌদী আরব🇸🇦
২৪৫১/২০ লেভেল ০৬,আনোয়ার টাওয়ার,মসজিদে জ্বীন সংলগ্ন,গাজ্জা,আল-সোলাইমানিয়া,মক্কা।
☎️+9660553190216

🕋 ২০২৬ হজ ও কুরবানির ঈদ পরবর্তী উমরাহ!পবিত্র হজ ও ঈদের পর উমরাহ করার পরিকল্পনা থাকলেএখনি বুকিং করে রাখার সুবর্ণ সুযোগ।এক...
16/05/2026

🕋 ২০২৬ হজ ও কুরবানির ঈদ পরবর্তী উমরাহ!

পবিত্র হজ ও ঈদের পর উমরাহ করার পরিকল্পনা থাকলে
এখনি বুকিং করে রাখার সুবর্ণ সুযোগ।

একটি সুন্দর উমরাহ জন্য শুধু নিয়ত নয়,
প্রয়োজন হয়ে থাকে সঠিক পরিকল্পনার, সঠিক সময়ে সঠিক পরিকল্পনাই হতে পারে ,আপনার সফরটি আরো সুন্দর এবং আরামদায়ক।

আল এহসান ট্রাভেলস দীর্ঘ দিন থেকে হাজী সাহেবদের সেবায় নিয়োজিত।

আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট টিম মেনেজমেন্ট,ভিসা প্রসেসিং ও এয়ার টিকেট থেকে নিয়ে,প্রতিটি সার্ভিস ধাপে ধাপে আপনাদের চাহিদা মতো দিতে তারা সর্বদায় প্রস্তুত।

এছাড়াও আমাদের মক্কা এবং মদীনায় রয়েছে নিজস্ব প্রতিনিধি,এতে করে হোটেল সার্ভিস থেকে নিয়ে ট্রান্সপোর্ট মেনেজমেন্ট গুলো হয়ে থাকে আরো সুন্দর এবং হ্যাসেল ফ্রি।

আলহামদুলিল্লাহ!!!
শুরু হয়েছে আমাদের হজ পরবর্তী উমরাহ বুকিং কার্যক্রম।
তাই আর দেরী না করে আজই আপনার বুকিং সম্পন্ন করে, বায়তুল্লাহ-রওজায়ে আতহারের পবিত্র সফর নিশ্চিত করুন।

আমাদের হজ্জ এবং উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত। যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের হজ্জ ও উমরাহ কার্যক্রম পরিপূর্ণ ভাবে পালন করে থাকেন।

✅ আল-এহসান ট্রাভেলস-এর আসন্ন উমরাহ গ্রুপের যাত্রার সম্ভাব্য তারিখ সমূহ:

🗓️ ২৬ ই জুন ২০২৬ ইং 🗓️ ২৬ জুলাই ২০২৬ ইং
🗓️ ০৬ জুলাই ২০২৬ ইং 🗓️ ০৬ আগস্ট ২০২৬ ইং
🗓️ ১৭ জুলাই ২০২৬ ইং 🗓️ ১৬ আগস্ট ২০২৬ ইং

🕓 সফর: ১৪ দিন ১৩ রাত

✈️ ফ্লাইট: চাহিদা অনুযায়ী ট্রানজিট এবং ডিরেক্ট ফ্লাইট সুবিধা।

ফ্লাইট রুট ঢাকা-জেদ্দা,মদিনা-ঢাকা অথবা ঢাকা-মদিনা,জেদ্দা-ঢাকা।

👥সর্বনিম্ন দুইজন অথবা চারজন হলেও চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করে চার-সাত অথবা দশ দিনের প্যাকেজ সুবিধা রয়েছে।

🟩 আমাদের ১৪ দিনের প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:

💳বিমাসহ ৯০ দিনের উমরাহ ভিসা।
➡️ যাত্রার পূর্বে উমরাহ ও জিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ।
✈️ ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
🏨মক্কায় মসজিদে হারাম হতে ২৫০-৮০০ মিটার মধ্যে হোটেল। (নূর-আল সালাহ/সালসাবিল/তাইসির অথবা গাজা)
🏨মদিনায় মসজিদে নববী হতে ৩৫০-৬৫০ মিটার মধ্যে হোটেল। (দারুস সালাম/কুবা রোড বা মসজিদে বেলালের পাশে )
🚍 এসি বাসে সকল ট্রান্সপোর্ট সেবা।
📍মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ জিয়ারাহ!
🍛 ৩ বেলা মানসম্মত, সুস্বাদু বাঙ্গালী খাবার

🟦জন প্রতি প্যাকেজ মূল্য:
ডিরেক্ট ফ্লাইট প্যাকেজ ১,৫৫,০০০ টাকা

🟦 জন প্রতি প্যাকেজ মূল্য:
ট্রানজিট ফ্লাইট প্যাকেজ ১,৪৫,০০০ টাকা

কোনো প্রকার হিডেন চার্জ বা উল্লেখিত বিষয়ের বাহিরে বাড়তি কোনো খরচ নেই।
------------------------------------------------
বি. দ্র. বাংলাদেশ ও সৌদি সরকার কর্তৃক ভিসা রিজেক্ট হলে ভিসার পূর্ণ খরচ, এবং কোন কারণে যাত্রী বিমান টিকেট ক্যানসেল করতে চাইলে ক্যানসেলেশন ফি যাত্রী বহন করতে হবে অথবা বৈশ্বিক কারনে ,কোনো খরচ সংযোজন বা কমবেশি হলে প্যাকেজের রেট পরিবর্তন হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাজকীয় সৌদি সরকার কর্তৃক অনুমোদিত হজ্জ, উমরাহ এবং টিকেটিং এজেন্সি।
হজ্জ ও উমরাহ লাইসেন্স সমূহ:

🏢 ট্রাভেলস লাইসেন্স নং 0016836
🏢 উমরাহ লাইসেন্স নং- 514
🏢 হজ্জ লাইসেন্স নং- 1392, দি আরাফা এয়ার ইন্টারন্যাশনাল।

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:
আল-এহসান ট্রাভেলস

📍 হেড অফিস: ২৫৪/১৬, লোকমান টাওয়ার, মাহমুদ নগর (সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন), ডেমরা, ঢাকা-১৩৬১।

📍 শাখা অফিস: ২৪৫১/২০ লেভেল ০৬,আনোয়ার টাওয়ার,মসজিদে জ্বীন সংলগ্ন,গাজ্জা,মক্কা,সৌদী আরব

গুগল লোকেশন🚩
https://maps.app.goo.gl/6iyQDyPE9f2pJxXM8?g_st=com.google.maps.preview.copy

বিস্তারিত জানতে সরাসরি কল করুন , ম্যাসেজ বা হোয়াটসঅ্যাপে নক করুন—

📱https://wa.me/8801690087157 মুফতি আবু নাঈম
📱https://wa.me/8801671083986 ফরিদ হাসান
📱https://wa.me/8801601633580 হাফেজ নোমান
📱https://wa.me/8801851135394 মুফতি উমার ফারুক
https://wa.me/+96655 3172808

🇸🇦🇸🇦মক্কা অফিস
📱https://wa.me/+9660553190216



হজ সফরে ধৈর্যের সৌন্দর্যহজ শুধু একটি সফর নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক মহাসফর। এখানে প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সহনশীলতা...
16/05/2026

হজ সফরে ধৈর্যের সৌন্দর্য

হজ শুধু একটি সফর নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক মহাসফর। এখানে প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযমের পরীক্ষা হয়।

বাস্তবে দেখা যায়—
কেউ খাবারের লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যান,
কেউ খাবার কেনো বাসার মতো হলো না বলে মনোক্ষুণ্ণ হন,
কেউ বাস দেরি করলে রাগ করেন,
কেউ হোটেলের ভিড়, গরম, ক্লান্তি বা ভাষার সমস্যায় ধৈর্য হারিয়ে ফেলেন।

কিন্তু একটু ভেবে দেখুন -
আমরা তো এসেছি আল্ল-হর ডাকে সাড়া দিয়ে।
এই কষ্টগুলোই তো ইবাদতের অংশ, এই ধৈর্যই তো হজের সৌন্দর্য।

হয়তো আপনার পাশের হাজী ক্লান্ত,
হয়তো কেউ ভুল করে আপনাকে ধাক্কা দিয়েছে,
হয়তো কেউ আপনার ভাষা বোঝে না,
হয়তো দীর্ঘ হাঁটায় পা ব্যথা হয়ে গেছে!
ঠিক তখনই প্রয়োজন সুন্দর আচরণ, নরম কথা ও ধৈর্য ধারণ।

হজ আমাদের শেখায়-
নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে,
অন্যকে আগে প্রাধান্য দিতে,
রাগ চেপে হাসিমুখে থাকতে,
এবং প্রতিটি পরিস্থিতিতে “আলহামদুলিল্লাহ” বলতে।

মনে রাখতে হবে,
কাবার পথে শুধু শরীর হাঁটে না, আত্মাও হাঁটে।
আর আত্মার এই যাত্রা সফল হয় ধৈর্য, ক্ষমা ও বিনয়ের মাধ্যমে।

ধৈর্য সফরকে সহজ করে,
সহনশীলতা সম্পর্ককে সুন্দর করে,
আর সুন্দর আচরণ হজকে কবুলের পথে এগিয়ে দেয়।

আল্ল-হ আমাদের সবাইকে হজ সফরের প্রতিটি পদে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আ-মীন।

Address

৫২/৪ মাহমুদ নগর, সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন, ডেমরা, ঢাকা ১৩৬১
Narayanganj

Telephone

+8801683205054

Website

Alerts

Be the first to know and let us send you an email when বায়তুল্লাহর মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বায়তুল্লাহর মুসাফির:

Shortcuts

Share