Murapara

Murapara A beautiful Place....

মুড়াপাড়া এলাকার কুলাংগার এদের ধরিয়ে দেন....⭕এই পোস্টটি নারায়ণগঞ্জ বাসী সহ প্রশাসন ও এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।⭕নার...
20/05/2026

মুড়াপাড়া এলাকার কুলাংগার এদের ধরিয়ে দেন....

⭕এই পোস্টটি নারায়ণগঞ্জ বাসী সহ প্রশাসন ও এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।⭕
নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে দিন দুপুরে প্র'কাশ্যে চা*পা*তি নিয়ে ছি'ন'তা'ই করছে।এইখানে ঘুরতে আসা যুবকদের থেকে ৪ টা ফোন এবং ৫ হাজার টাকা নগদ ছি'ন'তা'ই করে রেখে দেয় এই ছেলেগুলো।এদের কারনে দিন দিন রাসেল পার্ক ভ'য়ং'ক'র হয়ে যাচ্ছে।ছবিটি ধারন হয় সেখানে থাকা এক ছেলের হেলমেটে এ'ক'শ'ন ক্যামেরায় তারা ক্যাপচার হয়। এলাকাবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওদের দ্রুত চি'হ্নিত করে শা'স্তি'র আওতায় আনুন।আজ পার্কে ঘুরতে আসা মানুষদের জীবনের নি'রা'প'ত্তা নেই আমরা ইহার সমাধান চাই। সকলেই পোষ্টটি বেশি বেশি শেয়ার করে। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে পৌঁছে দিন.!

#নারায়ণগঞ্জ #রূপগঞ্জ #মুড়াপাড়া

থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি? -আমরা অনেকেই জীবনে একসময় না একসময়সমস্যায় পড়ি – চুরি, মারধর, জমি দখল, প্রতারণা ...
03/12/2025

থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি?

-আমরা অনেকেই জীবনে একসময় না একসময়
সমস্যায় পড়ি – চুরি, মারধর, জমি দখল, প্রতারণা বা
পারিবারিক ঝামেলা। তখন প্রশ্ন আসে:

আপনি কোথায় মামলা করবেন
"থানায় নাকি কোর্টে?
- কোথায় মামলা করলে বেশি কার্যকর হবে?
- কিভাবে মামলা করবেন?

- এ সকল প্রশ্নের উত্তর নিয়েই মূলত আজকের ভিডিও।

চলুন সহজভাবে জেনে নেই,
কখন কোথায় কিভাবে মামলা করবেন। 👇

━━━━━━━━━━━━━━━━━━━

প্রথমে জানি,
✅ থানায় মামলা করা মানে কী?

থানায় মামলা করা মানে হলো:
অপরাধ সংঘটিত হয়েছে এবং আপনি পুলিশকে জানাচ্ছেন যেন তারা তদন্ত করে।
অপরাধীকে গ্রেপ্তার করে।
এবং বিচার প্রক্রিয়া শুরু করতে পারে।

🛑 যেসব কারণে থানায় যাবেনঃ
🔹যদি চুরি হয়ে থাকে
🔹 কেউ আপনাকে মারধর করলে
🔹 কেউ আপনাকে মারধর করার হুমকি ভাত থ্রেট দিলে।
🔹 টাকা পয়সা নিয়ে প্রতারণা করলে।
এছাড়াও আরও অসংখ্য বিষয় আছে যেগুলো নিয়ে থানায় মামলা করতে পারবেন।

✍️ থানায় গেলে আপনি FIR বা জিডি করতে পারবেন।
পুলিশ এরপর:
✔️ তদন্ত শুরু করবে।
✔️ অপরাধীকে ধরার জন্য কাজ করবে।
✔️ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করবে।
✔️ গ্রেফতারের পর চার্জশিট দিয়ে কোর্টে পাঠাবে।
👉 মূলত এইভাবেই
বিচারের পথ শুরু হয়, থানার মাধ্যমে।

━━━━━━━━━━━━━━━━━━━

✅ কোর্টে মামলা – কখন করবেন?
📌 কোর্টে মামলা মানে,
আপনি সরাসরি বিচারকের কাছে
অভিযোগ করছেন, এবং বিচার চাচ্ছেন।
এখানে মূলত আইনগত অধিকার,
সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে
বিচারক সিদ্ধান্ত দেন।

⚖️ যেসব কারণে কোর্টে মামলা করবেনঃ
🔹 কেউ জমি দখল করে নিলে।
🔹 চেক দিয়ে প্রতারণা করলে।
🔹 কেউ আপনার সম্মান নষ্ট করলে।
🔹 এছাড়া পারিবারিক সমস্যা
যেমন: ডিভোর্স, ভরণপোষণ , উত্তরাধিকার ইত্যাদি সমস্যা নিয়ে। কোর্টে মামলা করতে পারবেন।

✍️ কোর্টে গেলে আপনাকে লিখিত অভিযোগ দিতে হয়।
এরপর:

✔️ উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়।
✔️ সাক্ষ্য গ্রহণ ও শুনানি হয়।
✔️ শেষে রায় ঘোষণা করা হয়।
👉 এখানে পুলিশ নয়, বিচারকই সব সিদ্ধান্ত দেন।

━━━━━━━━━━━━━━━━━━━

🧠 বাস্তব কিছু উদাহরণ দিয়ে (সহজে বোঝার যাক)

🔹 চুরি হলে 👉 থানায় FIR
🔹 চেক ডিজঅনার করলে 👉 কোর্টে মামলা
🔹 জমি দখল 👉 দেওয়ানী কোর্টে দখল পুনরুদ্ধারের মামলা করবেন।
🔹 টাকা-পয়সা নিয়ে ঠকালে 👉 প্রতারণার মামলা করবেন।

━━━━━━━━━━━━━━━━━━━

⚠️ মনে রাখবেন :
✅ সব সমস্যা থানায় যায় না, সব সমস্যার সমাধান কোর্টও না।
✅ বুঝতে হবে – এটি অপরাধমূলক (Criminal) নাকি আইনি অধিকারভিত্তিক (Civil)।
যদি অপরাধমূলক হয়ে থাকে তাহলে ক্রিমিনাল
আর যদি আইনের অধিকার মূলক হয়ে থাকে তাহলে সিভিল।

✅ কখনো যদি পুলিশ মামলা না নেয় , কোর্টে গিয়ে ধারা ২০০ CrPC অনুসারে অভিযোগ করতে পারেন।
✅ জমি সংক্রান্ত হলে – কোর্টে ঘোষণা, ইনজেকশন বা দখল পুনরুদ্ধার মামলা করবেন।

━━━━━━━━━━━━━━━━━━━

- পোষ্টটি ভালো লেগে থাকলে
- শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে করে দিবেন।
- কোথাও না বুঝে থাকলে কমেন্টবক্সে জানাবেন,
- বিশেষ প্রয়োজনে বা আইনি পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন।
- কারণ মনে রাখবেন you're right our fight

✍️ – Jahangir Hossain LLB

#আইনজানুন #থানামামলা #কোর্টেমামলা
#জমিমামলা #কোথায় মামলা করবেন
#বাংলাদেশআইন

📢 সিলেটের জাফলং খাসিয়া পল্লী বয়কটের ডাক – পর্যটকদের সতর্কবার্তা২৫/১১/২০২৫ জাফলংয়ের খাসিয়া পল্লীতে গিয়ে জীবনের সবচেয়ে বাজ...
26/11/2025

📢 সিলেটের জাফলং খাসিয়া পল্লী বয়কটের ডাক – পর্যটকদের সতর্কবার্তা

২৫/১১/২০২৫ জাফলংয়ের খাসিয়া পল্লীতে গিয়ে জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো।
নৌকা ভাড়ার স্ক্যাম, দালালদের ঝামেলা, অটো চালকের বাজে ব্যবহার, ভুয়া ট্যুর দেখানো আর সবকিছুর নামে অতিরিক্ত টাকা!

ড্রাইভার বলেছিল জনপ্রতি ৩০ টাকায় নৌকা পার হয়ে অটোতে খাসিয়া পল্লী যাওয়া যায়।
কিন্তু ঘাটে গিয়ে দেখা গেল ৪ জনের জন্য চায় ৭০০–১৩০০ টাকা!
আরও সামনে সস্তা ঘাট আছে—এটা কেউ বলতে চায়নি, বরং সবাই দালালদের কাছে ঠেলে দেয়।

আবশেষে দামাদামি করে ১০০০ টাকায় আমাদের নিয়ে গেলো..
অল্প দূরত্ব হাঁটিয়ে যে “ট্যুর” করালো—
➡️ নৌকা ১.৫ মিনিট ( মানে ভাই এই দেড় জিনিট এর জন্য শুধু নৌকা ভাড়া ৬০০)
➡️ অটো ১/২ কিলো ( এর জন্য ভাড়া ৪০০৷ স্থানীয়দের ভাড়া নাকি ১০ টাকা জনপ্রতি)
➡️ খাসিয়া পল্লীতে দেখানোর মতো কিছুই নেই(গ্রাম বাংলার ৮/১০ টা গ্রামের মতোই)
➡️ মায়াবী ঝর্ণায় পানি নেই বলে নেয়ও না
➡️ চা বাগান–পান সুপারি বাগান–জমিদার বাড়ি সবই ভুয়া ট্যুর৷ ( পান সুপারি বাগানে ডুকতে দিবে না,,জমিদার বাড়ি যেনো আধুনিক ২য় তলা নতুন বাড়ি,ডুকতে দিবে না)
➡️ সরকারি পাবলিক টয়লেট তালা মেরে ২০ টাকা ভাড়া নেয়
➡️ পান–চা–সামগ্রীর দাম ৩–৫ গুণ( সবাই ভাবে পর্যটকদের কাড়ি কাড়ি টাকা তাদের লুটে যে যত নিতে পারে)

চা বাগানে গেলেই একদম বাবা সোনা কলিজার ভাই বলে আপনার হাতে এক কাপ চা ধরিয়ে দিবে,,তারপর বলবে টাকা লাগবে না, এমনি ই খান, (একপ্রকার জোড় করে ই আপনার হাতে চা ধরিয়ে দিবে,,এমনি কি ৪/৫ টা দোকানে সবাই আপনাকে চা দিবে একপ্রকার জোড় করেই,,তারপর তারা একদমই টাকা নিবে না,,মানে ৪/৫ কাপ চা খাওয়াবে মাগনা টাকা নিবে না,,যখনি টাকা দিতে চাইবেন,,তখনি বলবে ভাই টাকা লাগবে না ১/২ কেজি চা পাতা ধরিয়ে দিয়ে ৩/৪ গুণ বেশি দাম নিবে,,

খাসিয়া পল্লী আধুনিক ,পিচ্চি ছেলেরা smart phone a free fire/ pubg খেলে🙂 গ্রামের সাধারণ জীবন আরকি
ছবিতে যেমন তাদের সুন্দর ঐতিহ্যবাহি বাড়ি পোষাক দেখা যেতো তেমন নাই,,সবাই এখন পাকা বাড়ি করে ফেলছে,,তাদের ঐতিহ্যবাহি পোষাক পড়ে না,,তবে পর্যটকদের কাছে বিক্রি করতে চায় তাদের পোষাক

ফিরার সময়ও যেভাবে অপমানজনক আচরণ করলো—বলার মতো না।
টুরিস্ট পুলিশ নেই, বিজিবিকে বললেও তারা বললো “এভাবেই চলে, কিছু করার নেই…”

তারপর খাবারের হোটেলে গিয়ে দেখি ভাত+ডাল+ভর্তা+গরুর মাংস = ২৬০ টাকা,
যেখানে ভোলাগঞ্জে একই প্লেট ১৪০ টাকা!

---

🔴 জাফলং খাসিয়া পল্লীর বর্তমান অবস্থা:

• নৌকা–অটো ভাড়ায় প্রতারণা
• দালালদের হয়রানি
• ভয় দেখানো ও বাজে ব্যবহার
• খাবারের অস্বাভাবিক দাম
• পর্যটকদের টার্গেট করে টাকা আদায়
• কোনো সেবা নেই, শুধু প্রতারণা

---

✊ তাই আমরা বলছি — জাফলং খাসিয়া পল্লী বয়কট করুন।

যে জায়গায় পর্যটককে শিকার হিসেবে দেখা হয়, সেখানে যাওয়া মানে অপমান কিনে আনা।

---

✔️ পর্যটকদের জন্য সচেতনতা:

• আগে থেকেই ভাড়া ঠিক করুন
• দাম না জেনে খাবেন না
• প্রয়োজন হলে ৯৯৯ কল (যদিও নেটওয়ার্ক দুর্বল)
• বিকল্প স্থান দেখুন — রাতারগুল, ভোলাগঞ্জ সাদা পাথর ইত্যাদি

---

📣 প্রতারণামুক্ত পর্যটন চাই।
হয়রানি যেখানে, বয়কট সেখানেই।

শেয়ার করুন—আরও মানুষ সচেতন হোক ✊✨

07/10/2025
সম্পূর্ণ ফ্রি...! এই সুযোগ মিস করা ঠিক হবে না। সরকারি অর্থায়নে থাকা ও খাওয়া সহ ৩ মাসের ১টি ও ২ মাসের ২টি, মোট ৩ টি প্রশি...
02/09/2025

সম্পূর্ণ ফ্রি...! এই সুযোগ মিস করা ঠিক হবে না।
সরকারি অর্থায়নে থাকা ও খাওয়া সহ ৩ মাসের ১টি ও ২ মাসের ২টি, মোট ৩ টি প্রশিক্ষণ কোর্সে জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার কর্তৃক সকল জেলার যুব ও যুবনারীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের লিংক :
https://admission.univadmin.info

অর্থনৈতিক সমস্যার কারণে যারা পিছিয়ে আছেন,নিজেদের ক্যারিয়ার এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে...।

কারো যদি উপকারে আসে, এই ভাবনা থেকে পোস্টটি এখানে শেয়ার করা। আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত নেই বা জব করি না। তাই আমি কোন রেফারেন্স দিয়ে সহযোগিতা করতে পারছি না।

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আ...
18/08/2025

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি যেন আর ছড়ায় সেই অনুযায়ী প্রিভেন্টেশন করে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যাপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তাদের কাছে কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

ধন্যবাদ

#পোস্ট - #সংগৃহীত

এরা কি মানুষের কাতারে পরে⁉️🤬😡
22/07/2025

এরা কি মানুষের কাতারে পরে⁉️🤬😡

কালকে থেকে আর তাদের "Homework" নেই।💔😭
21/07/2025

কালকে থেকে আর তাদের "Homework" নেই।💔😭

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিস...
18/07/2025

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।
এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

©ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ

Address

Dhaka-Shylet
Narayanganj
MURAPARA

Telephone

+8801916977123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murapara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category