Jolpory Binodon Park

Jolpory Binodon Park it's a nice natural park for passing time / tours / sightseeing. for you or with your family or with your friends or with your girl friend.

10/05/2026
30/04/2026

সিভি লেখার ৫টি মূল ধাপ ⬇️
নিচে এমন ৫টি ধাপ দেওয়া হলো, যেগুলো একটি কার্যকর সিভির মূল শক্তি হিসেবে কাজ করে:

1. Targeted Header (প্রথম ইমপ্রেশন)
নাম, ফোন, ইমেইল এসব তো থাকবেই। এর সাথে একটি role-specific headline যোগ করুন।

ভুল: Seeking a challenging position ❌
সঠিক: Junior Digital Marketer | Meta Ads |
Content Strategy এর ফলে HR শুরুতেই বুঝতে পারে আপনি কোন পজিশনের জন্য প্রাসঙ্গিক। ✅

2. Strong Summary (সংক্ষিপ্ত পরিচিতি)
৩–৪ লাইনে নিজের পেশাগত পরিচয় এবং ভ্যালু তুলে ধরুন।
এখানে উল্লেখ করুন:
আপনার দক্ষতা
আপনার অভিজ্ঞতা বা কাজের ধরন
আপনি কী ধরনের ফলাফল দিতে পারেন

উদাহরণ:
Results-driven marketer with experience in social media growth, generating 200K+ organic reach.

3. Experience with Results (দায়িত্ব নয়, ফলাফল)
শুধু আপনি কী কাজ করেছেন তা নয়, কী ফলাফল অর্জন করেছেন সেটি দেখান।

ভুল: Managed social media page ❌
সঠিক: Increased Facebook engagement by 40% within 3 months ✅

এখানে মূল লক্ষ্য হবে আপনার impact তুলে ধরা।

4. Relevant Skills (প্রাসঙ্গিক দক্ষতা)
অপ্রাসঙ্গিক অনেকগুলো স্কিল যুক্ত না করে, নির্দিষ্ট পজিশনের সাথে মিল আছে এমন স্কিলগুলো দিন।
উদাহরণ:
Meta Ads
Content Strategy
Communication
Data Analysis
Hard skill এবং soft skill দুটিরই ভারসাম্য রাখুন।

5. Proof of Work (প্রমাণ)
আপনার কাজের প্রমাণ থাকলে সেটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে।

এখানে যুক্ত করতে পারেন:
Portfolio link
Personal project
Internship work
Case study
Freshers হলেও নিজস্ব কোনো কাজ বা প্রজেক্ট থাকলে তা অবশ্যই দেখান।

সিভি কোনো জীবনী নয়। এটি এমন একটি ডকুমেন্ট, যা দেখাবে কেন আপনাকে নিয়োগ দেওয়া উচিত। আপনার কাজের বর্ণনার চেয়ে কাজের ফলাফলই বেশি গুরুত্বপূর্ণ।।

03/04/2026

Daily কতগুলো job apply করা উচিত?

আপনি কি প্রতিদিন ২০–৩০টা job apply করছেন…
তবুও কোনো interview call পাচ্ছেন না?

তাহলে সমস্যা quantity-তে না… সমস্যা strategy-তে।
বাস্তবতা হলো Blind apply করে ৫০টা job apply করার চেয়ে, Smart apply করে ৫টা job application করা অনেক বেশি effective.

তাহলে daily কতগুলো apply করবেন? 🤔
Freshers: ৫–১০টা (customized CV সহ)
Mid-level: ৩–৭টা (job-specific CV + cover letter)
Experienced: ২–৫টা (highly targeted + networking).

🚫 যে ভুলগুলো আপনি করছেন:
1. Same CV দিয়ে সব job-এ apply.
2. Job description না পড়ে apply.
3. LinkedIn / networking use না করা।
4. Follow-up না করা।
5. Video Resume Use না করা।
6. Job Description Wise Cover Letter না থাকা।

✅ Smart Apply Formula:
1. Job description ভালোভাবে পড়ুন।
2. CV customize করুন।
3. Keywords match করুন।
4. Cover letter add করুন।
5. Linkedin-এ HR-কে connect করুন।
6. Video Resume attach করুন।

Apply বেশি নয়,
Right apply-তেই job হয় আল্লাহ চাহেতু।।

যারা সফল হতে চান তাদের অনুপ্রেরণার জন্যে এই গল্পটি:-১৯৭৭ সালের সৌদি আরবের মরুভূমি…প্রতিদিনের তাপ, পানি কম, আর চ্যালেঞ্জে...
30/03/2026

যারা সফল হতে চান তাদের অনুপ্রেরণার জন্যে এই গল্পটি:-
১৯৭৭ সালের সৌদি আরবের মরুভূমি…
প্রতিদিনের তাপ, পানি কম, আর চ্যালেঞ্জের পাহাড়।
এই জায়গায় কেউ বললো, “এখানে দুধের কোম্পানি করা যাবে না,” সবাই হাসতো।

কিন্তু কয়েকজন স্বপ্নদ্রষ্টা বিশ্বাস করলো -"রিজিকের মালিক আল্লাহ"। তাদের শুরুটা খুবই ছোট ছিল, মাত্র কিছু গরু, সীমিত জায়গা আর সীমিত রিসোর্স।
প্রথম দিনগুলো সহজ ছিল না।

গরু গরমে স্ট্রেসে থাকে, আর মরুভূমিতে পানি কম… কিন্তু তারা হাল ছাড়েননি।
প্রতিটি ধাপেই লক্ষ্য ছিল পরিষ্কার- হালাল এবং কোয়ালিটি নষ্ট না করা।

মানুষ বলত, “এভাবে কখনও বড় কোম্পানি হবে না।”
কিন্তু তারা জানত যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ রাস্তা খুলে দেন। কত বছর পর, সেই ছোট ডেইরি প্রজেক্ট থেকে Almarai হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ডেইরি কোম্পানি। আজ তাদের দুধ, জুস, দই, লাবান, চিজ প্রতিদিন কোটি মানুষের টেবিলে পৌঁছায়।

তারা আধুনিক প্রযুক্তি এনেছে,
কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করেনি,
আর প্রতিটি ধাপে হালাল ও পরিষ্কার প্রোডাকশন নিশ্চিত করেছে।

ধীরে ধীরে…
একটা ছোট ডেইরি প্রজেক্ট থেকে
Almarai হয়ে ওঠে Middle East-এর সবচেয়ে বড় ফুড ও বেভারেজ কোম্পানিগুলোর একটি।

অনেকে বলবে টেকনোলজি, ইনভেস্টমেন্ট, সাপ্লাই চেইন…
কিন্তু গভীরে গেলে দেখা যায় আল্লাহর উপর তাওয়াক্কুল। তারা জানতো আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফল আল্লাহর হাতে।

Almarai শেখায় মার্কেটিং বা বড় বাজেট সবসময় সব কিছু ঠিক করে না। আল্লাহর উপর ভরসা থাকলে , সাম্রাজ্যও জন্ম নিতে পারে মরুভূমিতে।
আল্লাহু আকবার।।

24/03/2026

Handsome ইনক্রিমেন্ট পাওয়ার কৌশল:-

ক্যারিয়ারে উল্লেখযোগ্য ইনক্রিমেন্ট পাওয়া কখনোই শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ভ্যালু ক্রিয়েশন, ভিজিবিলিটি এবং স্ট্র্যাটেজিক পজিশনিং-এর উপর।

নিচে কিছু কার্যকর কৌশল তুলে ধরা হলো—

১. Value over Effort:

শুধু পরিশ্রম নয়, আপনার কাজ প্রতিষ্ঠানের জন্য কতটা measurable impact তৈরি করছে সেটাই মূল বিষয়। Revenue growth, cost reduction বা efficiency improvement- এই মেট্রিকগুলোতে অবদান রাখুন।

২. Outcome-Driven Communication:

আপনার অর্জনগুলো শুধু নিজের মধ্যে রাখবেন না। নিয়মিতভাবে ম্যানেজমেন্টকে আপনার কাজের ফলাফল জানাতে হবে data-backed reporting এর মাধ্যমে।

৩. Skill Differentiation:

একই পজিশনে থেকেও যারা বেশি ইনক্রিমেন্ট পায়, তারা সাধারণত niche skill বা high-demand competency নিয়ে কাজ করে। Continuous upskilling এখানে বাধ্যতামূলক।

৪. Strategic Visibility:

কাজ ভালো করলেই হবে না, সঠিক জায়গায় সঠিক সময়ে সেই কাজকে দৃশ্যমান করতে হবে। Cross-functional projects বা leadership exposure নেওয়ার চেষ্টা করুন।

৫. Negotiation Readiness:

ইনক্রিমেন্ট আলোচনা একটি skill। Market benchmark, আপনার contribution এবং future value এই তিনটি বিষয় মাথায় রেখে assertive negotiation করতে হবে।

৬. Business Mindset Develop করুন:

আপনি শুধুমাত্র একজন employee নন, বরং organization-এর একটি value-driven unit. Business goal বুঝে কাজ করলে decision-makers দের কাছে আপনার গুরুত্ব অনেক বেড়ে যায়।

৭. Exit Option Maintain করুন:

Strong external opportunities থাকলে internal increment negotiation অনেক বেশি শক্তিশালী হয়। Market positioning সবসময় আপডেট রাখুন।

হ্যান্ডসাম ইনক্রিমেন্ট কোনো ম্যাজিক না,
এটি একটি calculated approach যেখানে performance, positioning এবং perception একসাথে কাজ করে।

আপনার ইনক্রিমেন্টের next level unlock করতে আজই শুরু করুন -আপনার কাজকে measurable impact এ রূপান্তর করণ, visibility বাড়ান এবং skill upgrade করুন। চেষ্টা আর পরিকল্পনা মিললে ফলাফল অসাধারণ হবে ইন শা আল্লাহ।।

20/03/2026

একটা কোম্পানিতে কোন জব সার্কুলার নাই,
তাও সেখানে কিভাবে এপ্লাই করবেন?

একটা কোম্পানিতে কোনো জব সার্কুলার না থাকলেও আপনি সেখানে Proactive Job Application দিতে পারেন। এটাকে বলা হয় Cold Application বা Speculative Application।
অনেক সময় এই ধরনের এপ্লিকেশন থেকেই ইন্টার্ভিউ ডাক আসে, যদি আপনি নিজেকে প্রপার্লি পজিশন করতে পারেন।

Step 1: টার্গেট কোম্পানিগুলো নির্বাচন করুন:
আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সেই সেক্টরের ১০–২০টি কোম্পানির নাম লিখে নিন।
ছোট, মাঝারি বা বড়—সব ধরনের কোম্পানি রাখতে পারেন।

Step 2: কোম্পানি রিসার্চ করুন:
ওয়েবসাইটে গিয়ে জেনে নিন-
কোম্পানির ডিপার্টমেন্ট স্ট্রাকচার,
কোথায় আপনার স্কিল লাগতে পারে,
সম্প্রতি কোম্পানির গ্রোথ বা প্রকল্প।
উদাহরণ: আপনি Warehouse এ কাজ করতে চান, দেখলেন কোম্পানির Plant এ Warehouse ডিপার্টমেন্ট আছে, তাই সেখানেই টার্গেট করবেন।

Step 3: পোর্টফোলিও ও কাস্টমাইজড CV বানান:
আপনার স্কিল/অভিজ্ঞতা অনুযায়ী একটি কাস্টমাইজড CV তৈরি করুন।
একটি প্রফেশনাল Cover Letter লিখুন, যেখানে আপনি বলবেন—
আপনি তাদের কোম্পানি কেন পছন্দ করেন
আপনি তাদের কোন বিভাগে কী ভ্যালু দিতে পারেন
আপনি কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করতে পারেন কিনা

Step 4: LinkedIn / Email-এ যোগাযোগ করুন:
LinkedIn পদ্ধতি:
কোম্পানির HR, Department Head, বা Manager কে খুঁজে বের করুন
Connect করুন এবং নিচের মতো ছোট
মেসেজ inbox এ পাঠান:
Hi [Name],
I'm really inspired by the work your company is doing in the [industry] sector. As a [your background], I'm looking for opportunities where I can contribute and grow.
May I share my CV with you in case any opportunity arises in near future?
Thanks in advance.
Best regards,
[Your Name]
তারা অনুমতি দিলে বা না দিলেও পরে একটা polite message দিয়ে CV + Cover Letter পাঠান।

ইমেইল পদ্ধতি:
Subject Line:
“Speculative Application for a Suitable Position – [Your Name]”

Email Body (বাংলা বা ইংরেজি):
Dear [HR/Manager Name],
Hope you’re doing well.
My name is [Your Name], and I’m a [Your Profession/Graduate] with a strong interest in working at [Company Name]. Though I couldn’t find any current job postings, I’m reaching out to express my interest in joining your team.
I’ve attached my CV and cover letter for your kind consideration. I would be grateful if you keep me in mind for any upcoming opportunity that matches my profile.
Sincerely,
[Your Name]
[Phone Number]
[LinkedIn Profile Link]

Attachment:
PDF CV (1/2 Pages)
Cover Letter (1 page max)

Step 5: Follow-up করুন ৭-১০ দিন পরে:
যদি কোনো উত্তর না আসে, তাহলে আবার একটা ছোট polite follow-up ইমেইল দিন।

Step 6: Maintain LinkedIn Presence:
জব সার্কুলার না থাকলেও আপনি নিজেকে visible রাখলে, অনেক সময় HR নিজেরাই reach out করে।
Bonus Tips:
Cold apply করার সময় আপনার attitude হতে হবে “How I can help the company,” not just “Give me a job.”
আপনি যদি কোম্পানির কোনো সমস্যা বা প্রজেক্ট সম্পর্কে জানেন, সেটার সমাধানের প্রস্তাব দিলে আলাদা গুরুত্ব পাবেন।

(সংগৃহিত, সম্পাদিত, ঈষৎ পরিমার্জিত ও সংকলিত)।।

14/03/2026

খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মিস কইরেন না প্লিজ, পুরাটা দেখুন মনোযোগ দিয়ে....

10/03/2026

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে ক্যারিয়ার বটিকা:
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে Iran, United States এবং Israel–এর মধ্যে উত্তেজনা বা চলমান সংঘাত নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে।

এমন পরিস্থিতিতে সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকলেও অনেক দেশের মানুষ অর্থনীতি, চাকরি, জ্বালানি, ব্যবসা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

বিশেষ করে উন্নয়নশীল দেশ যেমন Bangladesh–এর মানুষের জন্য কিছু বাস্তবমুখী প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে।

নিচে ১৫টি গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী পদক্ষেপ দেওয়া হলো, যা অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে আপনাকে ব্যক্তিগতভাবে আরও প্রস্তুত ও সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে ইন শা আল্লাহঃ-

১️। আর্থিক সুরক্ষা তৈরি করুনঃ
কমপক্ষে ৩–৬ মাসের খরচের সমপরিমাণ জরুরি ফান্ড তৈরি রাখুন। যুদ্ধ বা বৈশ্বিক সংকটে অর্থনীতি হঠাৎ পরিবর্তিত হতে পারে।

২️। ঋণ কমানোর চেষ্টা করুনঃ
অপ্রয়োজনীয় ঋণ বা ক্রেডিট কার্ড দেনা যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলুন।

৩️। আয়ের একাধিক উৎস তৈরি করুনঃ
একটি চাকরি বা আয়ের উপর পুরোপুরি নির্ভর না করে সাইড ইনকাম বা ফ্রিল্যান্সিং শুরু করা নিরাপদ।

৪️। দক্ষতা (Skill) আপগ্রেড করুনঃ
বিশ্ব অর্থনীতি অস্থির হলে কোম্পানিগুলো দক্ষ কর্মীদেরই বেশি ধরে রাখে। তাই নতুন স্কিল শেখা জরুরি।

৫️। আন্তর্জাতিক চাকরির সুযোগ খুঁজুনঃ
রিমোট জব, আন্তর্জাতিক কোম্পানি বা গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন।

৬️। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খরচে পরিকল্পনা করুনঃ
যুদ্ধ হলে অনেক সময় তেল ও জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব সবকিছুতেই পড়ে।

৭️। জরুরি যোগাযোগ তালিকা রাখুনঃ
পরিবার, আত্মীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ফোন নম্বর লিখিতভাবে সংরক্ষণ করুন।

৮️। পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপডেট রাখুনঃ
পাসপোর্ট, আইডি, সার্টিফিকেট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় আপডেট ও নিরাপদে রাখুন।

৯️। ভুয়া খবর থেকে সতর্ক থাকুনঃ
সংকটের সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য বা গুজব ছড়ায়। নির্ভরযোগ্য উৎস থেকে খবর যাচাই করুন।

১০। খাদ্য ও জরুরি সরঞ্জামের ছোট রিজার্ভ রাখুনঃ
অতিরিক্ত আতঙ্ক না ছড়িয়ে কিছু প্রয়োজনীয় খাবার, ওষুধ ও দৈনন্দিন জিনিস বাড়িতে সংরক্ষণ করা যেতে পারে।

১১️। চিকিৎসা প্রস্তুতিঃ
হঠাৎ সংকটের সময় স্বাস্থ্য খরচ বেড়ে যেতে পারে, তাই চিকিৎসা প্রস্তুতি রাখা গুরুত্বপূর্ণ।

১২️। ডিজিটাল সিকিউরিটি নিশ্চিত করুনঃ
ব্যাংকিং, ইমেইল ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে strong password ও two-factor authentication ব্যবহার করুন।

১৩️। পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করুনঃ
পেশাগত যোগাযোগ বাড়ান—বিশেষ করে লিংকড-ইন ব্যবহার করে।

১৪️। মানসিক স্থিতি বজায় রাখুনঃ
সংকটের সময় অতিরিক্ত আতঙ্ক বা নেতিবাচক চিন্তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়।

১৫️। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুনঃ
ব্যক্তিগত ক্যারিয়ার, বিনিয়োগ পরিকল্পনা এমনভাবে সাজান যাতে বৈশ্বিক পরিবর্তনেও আপনি মানিয়ে নিতে পারেন আল্লাহ চাহেতু।।

04/12/2023

আমি মনে প্রাণে বিশ্বাস করি; আপনি করেন তো 😊

**আমি বলি, ‘আমি ব্যর্থ’
কোরআন বলে, ‘অবশ্যই বিশ্বাসীরা সফল হয়।’
(সুরা : মুমিনুল, আয়াত : ১)

**আমি বলি, ‘আমার জীবনে অনেক কষ্ট।’
কোরআন বলে, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।’
(সুরা : ইরশিরাহ, আয়াত : ৬)

**আমি বলি, ‘আমাকে কেউ সাহায্য করে না।’
কোরআন বলে, ‘...মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’
(সুরা : রুম, আয়াত : ৪৭)

**আমি বলি, ‘আমার সঙ্গে কেউ নেই।’
কোরআন বলে, ‘তোমরা ভয় কোরো না, আমি (আল্লাহ) তো তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং আমি দেখি।’
(সুরা : ত্বহা, আয়াত : ৪৬)

**আমি বলি, ‘কোনো কিছু আমার ভালো লাগে না।’
কোরআন বলে, ‘তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।’
(সুরা : দুহা, আয়াত : ৫)

**আমি বলি, ‘বিজয় অনেক দূরে।’
কোরআন বলে, ‘...জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে।’
(সুরা : বাকারা, আয়াত : ২১৪)

**আমি বলি, ‘আমার জীবনে কোনো খুশি নেই।’
কোরআন বলে, ‘শিগগির তোমার রব তোমাকে (এত) দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।’
(সুরা : দুহা, আয়াত : ৫)

**আমি বলি, ‘আমি সব সময় হতাশ।’
কোরআন বলে, ‘আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।’
(সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

**আমি বলি, ‘আমার কোনো পরিকল্পনা সফল হয় না।’
কোরআন বলে, ‘...আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।’
(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)

**আমি বলি, ‘আমার কেউ নেই।’
কোরআন বলে, ‘...যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট...।’
(সুরা : তালাক, আয়াত : ৩)

I do believe ❤️🤲

11/01/2023

কলেজ ভার্সিটি পড়ুয়াদের অধিকাংশ দ্বীনের পথে ফিরে তাবলীগের মাধ্যমে।
তাই আমরা যারা জেনারেল শিক্ষিত, তাদের দাওয়াতে তাবলীগের সাথে জড়িয়ে থাকা চাই, কারণঃ এইটা নবী ওয়ালা মেহনত❗
মেহনত করলে ইমান-আমল পাক্কা হয়। দুধের ওপর মেহনত করলে দুধ থেকে পনির, ঘি, মাখন, মিস্টি, দই, রসমালাই, ছানা,ক্ষীর ইত্যাদি হয়। দুধকে পানিতে ছেড়ে দিলে পানির সাথে মিশে যায়, তেমনি মেহনত ছাড়া ঈমান দুস্টু লোকের সংস্পর্শে গেলে ক্ষতিগ্রস্থ হয়, কিন্তু এই দুধকে যখন মেহনত করে মাখন বানানো হয় তখন সাগরের পানিতে ছেড়ে দিলেও মাখন কিন্তু ভেসেই থাকে। তাই মেহনত করতে করতে যখন আমাদের ইমান-আমল মজবুত হবে, তখন তা পারিপার্শ্বিক পরিস্থিতির চাপেও নস্ট হবে না, অটল-অটুটই থাকবে ইন শা আল্লাহ।
তাই আসুন আলেম ওলামা দের পাশাপাশি আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তারা এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করি।।
১৩,১৪,১৫ই জানুয়ারি ২০২৩ইং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আলমী শুরার ওলামা হযরতদের মাতাহাতে,
২০,২১,২২ শে জানুয়ারি ২০২৩ ইং বিশ্ব ইজতেমার ২য় পর্ব মূলধারার অর্থাৎ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুরুব্বিদের মাতাহাতে অনুষ্ঠিত হবে টংগীর ময়দানে আল্লাহ চাহেতু।
মা-বোনদেরকে বলি নফল রোজা, তাহাজ্জুদ,দান-সদকা, দোয়া-কান্নাকাটি করে বিশ্ব ইজতেমার কামিয়াবির জন্য দুয়া করতে।।
আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াব করুক।আমিন ইয়া রাব্বুল আলামিন।।

Address

Ramnagar, Raipura
Narsingdi
1632

Telephone

01711048009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jolpory Binodon Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jolpory Binodon Park:

Share

Category