29/01/2026
ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস বাংলাদেশের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-কে স্বাগত জানিয়েছে। ভুয়া ভিসা, জাল নথি ও দালাল চক্র দমনে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।
এই মুহূর্তে চেক প্রজাতন্ত্র দূতাবাস খোলা বা VFS-এর মাধ্যমে আবেদন গ্রহণ শুরু করবে বলে মনে হয় না। তবে যদি তা হয়, শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য এটি হবে বড় স্বস্তির খবর।
গুরুত্বপূর্ণ নোটিস:
বর্তমানে বাংলাদেশে অবস্থানরতদের জন্য চেক এম্বাসি Employment Card-এর কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তাই দয়া করে কোনো এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ করার আগে সতর্ক থাকুন, নাহলে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।