Air Star Travel International

Air Star Travel International Discover the world hassle-free with Airstar! We offer air tickets, visa processing, manpower solutions, tourist visas, passport assistance, and more.

Your journey starts here! ✈️
Dhaka Office: +8801799003331
Chittagong Office: +8801819173323 "Welcome to Airstar Travel International - Your Premier Travel Partner for Seamless Journeys Around the Globe! 🌍✈️

Based in Dhaka and Chittagong, we specialize in providing a comprehensive range of travel services tailored to meet all your needs. From booking air tickets to facilitating visa processing, pa

ssport assistance, and offering manpower solutions, we've got you covered at every step of your journey. Whether you're planning a leisurely vacation, a business trip, or seeking opportunities abroad, our dedicated team ensures a hassle-free experience with our expert guidance and personalized service. Experience the world with confidence and ease - choose Airstar Travel International for your next adventure! Contact us today to turn your travel dreams into reality. "

✈️ Air Star Travel International এর পক্ষ থেকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা 🌙✨🌙 **ঈদ মোবারক** 🌙দেশে ও প্রবাসে থাকা প্রিয় স...
20/03/2026

✈️ Air Star Travel International এর পক্ষ থেকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা 🌙✨

🌙 **ঈদ মোবারক** 🌙

দেশে ও প্রবাসে থাকা প্রিয় সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি 🤍

দূরে থাকলেও হৃদয়ের বন্ধন যেন আরও দৃঢ় হয়, পরিবারের ভালোবাসা আর দোয়া যেন সব দূরত্ব মুছে দেয়।
প্রবাসে থাকা সকলের ত্যাগ ও ভালোবাসা হোক সম্মানিত ❤️

এই ঈদ হয়ে উঠুক নতুন আশার আলো, নতুন স্বপ্নের শুরু ✨

আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্থতা ও অগণিত বরকত 🌸

োবারক

28/02/2026

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

✈️ যাত্রীদের প্রতি জরুরি বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 *যোগাযোগ: ১৩৬৩৬*

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।

সংবাদটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রইলো।

— মহাব্যবস্থাপক, জনসংযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের ত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।
তাদের রক্তে রাঙানো পথেই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

🖤 ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #শহীদদিবস #আমারএকুশে

19/02/2026





🎆 Happy New Year 2026! ✈️🌍  Wishing everyone a year full of success, happiness, and unforgettable journeys.  Thank you f...
31/12/2025

🎆 Happy New Year 2026! ✈️🌍
Wishing everyone a year full of success, happiness, and unforgettable journeys.
Thank you for trusting Air Star Travel International.







বিএনপির জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ আগমন উপলক্ষ্যে আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
24/12/2025

বিএনপির জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ আগমন উপলক্ষ্যে আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে । এমতাবস্থায়, অভ্যান্তরিন ও আন্তর্জাতিক রুটের সকল সম্মানিত যাত্রীদের উক্ত তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। আপনাদের যাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হোক ধন্যবাদ।

🌍 Air Star Travel International ✈️📌 Government Approved Travel Agent (Licence No: 13103)🇮🇳 ভারত ভিসা এখন আর ঝামেলার নয়!আ...
23/08/2025

🌍 Air Star Travel International ✈️
📌 Government Approved Travel Agent (Licence No: 13103)

🇮🇳 ভারত ভিসা এখন আর ঝামেলার নয়!
আমরা দিচ্ছি আপনার ভিসা প্রসেসিং-এ সম্পূর্ণ গাইডলাইন, ভরসা ও দায়িত্বশীল সেবা।

✅ ভারতীয় ভিসা আবেদন – আবশ্যক কাগজপত্র

1️⃣ মূল পাসপোর্ট (কমপক্ষে ৮ মাস মেয়াদ থাকতে হবে)
2️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
3️⃣ ২x২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4️⃣ কারেন্ট বিল, গ্যাস বিল ও পানির বিল – সকলের ফটোকপি আবশ্যক
5️⃣ পেশা প্রমাণের জন্য –
✅ চাকরিজীবী 👉 এন.ও.সি (NOC)
✅ ব্যবসায়ী 👉 আপডেট ট্রেড লাইসেন্স
✅ কৃষক 👉 জমির খতিয়ান/পর্চা
✅ শিক্ষার্থী 👉 স্টুডেন্ট আইডি কার্ড
6️⃣ আর্থিক সক্ষমতার প্রমাণ –
✅ ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ৬ মাসের)
✅ অথবা ডলার এন্ডোর্সমেন্ট (মিনিমাম $150)
✅ অথবা SBI ট্রাভেল কার্ড
7️⃣ পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি
8️⃣ লস্ট পাসপোর্ট হলে 👉 জিডি কপি, নোটারি ও লস্ট সার্কুলেশন
9️⃣ পাসপোর্টে তথ্য পরিবর্তন হলে 👉 কোর্ট এফিডেভিট
🔟 মেডিকেল ভিসা হলে 👉 মেডিকেল পেপারস


✨ কেন আমাদের বেছে নেবেন?
🔹 বহু বছরের অভিজ্ঞতা
🔹 বিশ্বস্ততা ও গ্যারান্টি সহ কাজ
🔹 প্রতিটি ক্লায়েন্টের জন্য আলাদা কনসালটেন্ট সাপোর্ট
🔹 সহজে বোধগম্য গাইডলাইন
🔹 দ্রুত সার্ভিস – কোনো ঝামেলা ছাড়াই

📍 চট্টগ্রাম অফিস
Sheikh Faried Market (1st floor), Sholoshahar, 2 No. Gate, East Nasirabad, Chittagong.

📍 ঢাকা অফিস
Sandwip Bhaban, Calvert Road (Near Fakirapool Water Tank), Purana Paltan, Dhaka.

📞 যোগাযোগ: +88 01819 173 323, +88 01919 173 323
📧 Email: [email protected]

🌐 Air Star Travel International – Fly Higher With Airstar

🌍✈️ উমরা / হজ্জ, ট্যুর ও ভিসা প্রসেসিং এর বিশ্বস্ত ঠিকানা – Air Star Travel International✅ এয়ার টিকেট বুকিং | ✅ উমরা / হ...
20/08/2025

🌍✈️ উমরা / হজ্জ, ট্যুর ও ভিসা প্রসেসিং এর বিশ্বস্ত ঠিকানা – Air Star Travel International

✅ এয়ার টিকেট বুকিং | ✅ উমরা / হজ্জ প্যাকেজ | ✅ ভিসা প্রসেসিং | ✅ ট্যুর প্যাকেজ

📞 +88 01819 173 323
📍 ষোলশহর ২ নং গেট, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম

01/05/2025
সৌদি আরবে পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে, যা আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। যারা হজের নতুন আই...
21/04/2025

সৌদি আরবে পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে, যা আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের ঘোষণা অনুযায়ী, হজের সময় মক্কায় প্রবেশ করতে সবাইকে সরকারি অনুমতিপত্র নিতে হবে।

গালফ নিউজের প্রতিবেদন মতে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়। নতুন বিধিমালা সেই বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই নিয়ম সৌদি নাগরিক এবং প্রবাসী বাসিন্দা উভয়ের জন্যই প্রযোজ্য হবে।

নতুন এই নির্দেশনা হজ–এর সময় নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এটি সৌদি নাগরিক ও বাসিন্দাদের উভয়ের জন্যই প্রযোজ্য। যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না, তাদের শহরের চারপাশে স্থাপিত নিরাপত্তা চৌকিতে ফেরত পাঠানো হবে।

নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:

এক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র

দুই. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)

তিন. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট

এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।

প্রবেশের জন্য যেভাবে আবেদন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের ইনডিভিজুয়্যালস’ (Absher Individuals) এবং ‘মুকিম’ (Muqeem)–এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হচ্ছে। এটি ‘তাসরিহ’ (Tasreeh) নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সঙ্গে যুক্ত।

কর্মরত প্রবাসীরা হজ মৌসুমে সৌদি আরবের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত থাকার কারণে পাসপোর্ট অফিসে না গিয়েও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাধ্যতামূলক হজ পারমিট

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজযাত্রীকে অবশ্যই ‘নুসুক’ (Nusuk) নামের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। এটি ডিজিটাল সমন্বিত ব্যবস্থা ‘তাসরিহ’–এর সঙ্গে যুক্ত।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করে বলেছে, ওমরাহ, ভিজিট বা টুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি মিলবে না।

ভুয়া হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্কতা

কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্ক করেছে। এসব ক্যাম্পেইনে যেখানে লাইসেন্সবিহীন আবাসন বা পরিবহনের প্রস্তাব দেওয়া হয়।

নাগরিক ও বাসিন্দাদের জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের লঙ্ঘনের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

পারমিটের জন্য ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম

অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি (এসডিএআইএ)–এর সঙ্গে সহযোগিতায় ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম চালু করেছে।

এই কেন্দ্রীভূত ব্যবস্থা মক্কা এবং অন্য পবিত্র স্থানগুলোতে প্রবেশকারী হজযাত্রী, কর্মী, স্বেচ্ছাসেবক এবং অনুমোদিত যানবাহনের জন্য পারমিট ইস্যু করে। পারমিটধারীরা ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের মাধ্যমে তাঁদের অনুমোদনের স্ট্যাটাস দেখতে পারবেন।

ওমরাহ ভিসার শেষ তারিখ

এছাড়া, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজ মৌসুমের আগে, সৌদি আরবে অবস্থানকারী ওমরাহ ভিসা ধারীদের জন্য ২৯ এপ্রিল (১ জিলকদ, ১৪৪৬ হিজরি) হলো দেশত্যাগের শেষ তারিখ।

সৌদি সরকার সতর্ক করেছে, এই তারিখের পরে অবস্থানকারী ওমরাহ যাত্রীদের প্রত্যাবাসন, কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই তারিখের পরেও অবস্থান করা সৌদি আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।

অবৈধভাবে অবস্থানের জন্য কঠোর শাস্তি

সৌদি আরব সরকার এর আগে ঘোষণা করেছে, ভিসার নিয়মনীতি লঙ্ঘনকারী এবং ২৯ এপ্রিলের সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ ওমরাহ যাত্রীদের বিরুদ্ধে প্রত্যাবাসন ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই তারিখের পরে অবস্থান করা একটি আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং সৌদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে।

Address

86/68, Sheikh Farid Market, 1st Floor, 2no. Gate, Sholoshohor
Nasirabad
12

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801819173323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air Star Travel International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Air Star Travel International:

Share

Category