Jannat International

Jannat International Welcome to Our Jannat International Official page. Our Company Slogan Go, Find, Explore. Our online service is 24 Hours Open. Thank You

Launched In 2022, Jannat International is Bangladesh Based Offline and Online Travels agency Service. Our Customer search-related service category name
Air Ticketing
Visa Processing
Student Consultancy
Hajj & Umrah Package
Tour & Transportation Services
Health & Medical Tourism
If you ever have only queries & questions please feel free to Contact Us.

মাত্র ৪.৩ কোটি বছর পর এশিয়া কাপে খেলতে পারবে অস্ট্রেলিয়া, কেননা অস্ট্রেলিয়া এশিয়ার দিকে বছরে ৭ সেন্টিমিটার করে অগ্রসর...
18/09/2025

মাত্র ৪.৩ কোটি বছর পর এশিয়া কাপে খেলতে পারবে অস্ট্রেলিয়া, কেননা অস্ট্রেলিয়া এশিয়ার দিকে বছরে ৭ সেন্টিমিটার করে অগ্রসর হচ্ছে। 😁 আমরা অপেক্ষায় থাকলাম!!

🔥মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় ঘুরে আসুন কলকাতা -দিল্লি -আগ্রা।🔥ভ্রমণ সময়  ৭ দিন।💥যাত্রা সময় ১৮ ডিসেম্বর ২০২২।💥ফেরার সময় ...
08/08/2023

🔥মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় ঘুরে আসুন কলকাতা -দিল্লি -আগ্রা।
🔥ভ্রমণ সময় ৭ দিন।
💥যাত্রা সময় ১৮ ডিসেম্বর ২০২২।
💥ফেরার সময় ২৪ ডিসেম্বর ২০২২।
এই প্যাকেজটিতে সমন্বয় করা হয়েছে সর্বাধিক জনপ্রিয় ও সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ।
আমাদের সাথে নিশ্চিন্তে ছেলে-মেয়ে ও কাপোল সবাই অংশগ্রহণ করতে পারবে। রিল্যাক্স ট্যুর হলেও কষ্ট সহ্য করতে হবে।
🔥ডলার রেট কম বেশি হলে প্রাইস সমন্বয় করতে হবে।
🔥কনফার্ম করার শেষ তারিখ ৩০ অক্টোবর 2023।

💥প্রথম দিন:: প্রথম দিন আমরা বেনাপোল, গেদে অথবা হিলি বর্ডার দিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। এরই মাঝে আমরা দুপুরের লাঞ্চ করব। কলকাতা পৌঁছানোর পর প্রথমে আমরা হোটেলে চেকইন করব। হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আমরা কলকাতার রাস্তায় আড্ডা দিব এবং রাতের ডিনার সেরে আমরা হোটেলে ফিরে আসবো।
💥দ্বিতীয় দিন :: সকালের নাস্তা করব। হোটেল থেকে চেক আউট করে আমরা শিয়ালদা অথবা হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব। নির্ধারিত সময়ে ট্রেনে ওঠে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিব। পুরোটা দিন আমরা ট্রেনেই আড্ডা দিব এবং লাঞ্চ এবং ডিনার ট্রেনেই সেরে ফেলবো। এরই সাথে ট্রেনের জানালা দিয়ে ইন্ডিয়ার মনমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে থাকবো। রাতে আমরা ট্রেনেই ঘুমাবো।
💥তৃতীয় দিন :: তৃতীয় দিন দিল্লি পৌঁছালে আমরা প্রথমেই হোটেলে চেক ইন করব। দুপুরের লাঞ্চ করে আমরা হোটেলে রেস্ট নেব। বিকেলে আমরা হোটেল থেকে বেরিয়ে সর্বপ্রথম দিল্লি নিজামুদ্দিন মারকাজ দেখবো ও নিজামুদ্দিন চিশতী ( রা: ) মাজার জিয়ারত করব। তারপরে পছন্দ অনুযায়ী যারযার মত কিছু কেনাকাটা করব এবং রাতের ডিনার শেষে হোটেলে ফিরে আসবো।
💥চতুর্থ দিন :: সকালের নাস্তা করে আমরা পুরো দিল্লি শহরের মনমুগ্ধকর টুরিস্ট প্লেস গুলো ঘুরে দেখতে শুরু করব। ঐদিন আমরা ,
১:যন্তর মন্তর। ২:লালকেল্লা।
৩: জামে মসজিদ।
৪:রাজ ঘাট।
৫: ইন্ডিয়া গেট।
৬: জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ।
৭: রাষ্ট্রপতি ভবন।
৮: সংসদ ভবন।
৯: লোটাস টেম্পল।
১০: কুতুব মিনার।
১১: ইন্দিরা গান্ধী মিউজিয়াম।
১২: হুমায়ুনের সমাধি, ঘুরে দেখব। এরই মাঝে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে ফেলবো। পুরো দিনের ক্লান্ত শরীর নিয়ে আমরা হোটেলে ফিরে আসবো এবং রাতের ডিনার সেলে ফেলবো।
💥পঞ্চম দিন :: খুব সকালেই আমরা হোটেল থেকে চেক আউট করব। সকালের নাস্তা সেরে আমরা আগ্রার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য স্টেশনে পৌঁছাব। নির্ধারিত সময়ে দিল্লি শহর ছেড়ে ট্রেনে আমরা আগ্রা পৌঁছাব। প্রথমেই আমরা হোটেলের চেক ইন করব এবং ফ্রেশ হয়ে নিব। এবার হোটেল থেকে বের হোয়ে আমরা ভালোবাসার প্রতীক তাজমহলের উদ্দেশ্যে রওনা দেব। তাজমহল ভ্রমণ শেষে আমরা দুপুরের লাঞ্চ করব। এরপরে আমরা যাব আগ্রা ফোর্ট।আগ্ৰা ফোট দেখে আমাদের হাতে সময় থাকলে এর পরে আমরা ফতেপুর সিক্কি যাব। রাতের ডিনার সারবো এবং হোটেলে ফিরে আসবো।
💥ষষ্ঠ দিন : সকালের নাস্তা সেরে ফেলবো এবং ট্রেনের সিডিউল অনুযায়ী হোটেল থেকে চেক আউট করব। আগ্রা কোট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিব। বরাবরের মতই আমরা ট্রেনে লাঞ্চ এবং ডিনার সেরে নিব। পথিমধ্যে আমরা ট্রেনের জানালা দিয়ে ইন্ডিয়ার মনমুগ্ধকর দৃশ্য অবলোকন করব। এবার রাতে ঘুমিয়ে যাব।
💥সপ্তম দিন : সপ্তম দিনে আমরা শিয়ালদহ অথবা হাওড়া স্টেশনে এসে পৌঁছাব। স্টেশন থেকে আমরা আমাদের প্রিয় জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিব।

❌❌ প্যাকেজে যা যা থাকছে না ❌❌❌❌

❌ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার টিপস।
❌ তাজমহলের প্রবেশ ফি টুরিস্ট কে নিজেরই বহন করতে হবে।

🔥বিশেষ দ্রষ্টব্য : টুরিষ্ট জীপে সবাই মিলেমিশে সামনে ও পেছনে বসতে হবে ।

😍 ভ্রমন বিস্তারিত ::

👨‍👨‍👧 শিশু পলিসি
👨‍👨‍👧 ০০-০৫ বছরের বচ্চার জন্য কোন খরচ লাগবেনা ।বাবা মার সাথে থাকবে, বাসে বা ট্রেনে ,বাবা-মার সাথে বসবে।
👨‍👨‍👧 ০৫-০৯ বছরের বচ্চার জন্য ৭০% টাকা দিতে হবে ( বাসের/ বা ট্রেনের সিট ব্যতিত ) ।
👨‍👨‍👧 ০৯ বছরের বেশি বয়সের বচ্চার জন্য ফুল পেমেন্ট করতে হবে।
📦 বুকিং পলিসি
💰 বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০/-টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।
🔥 আমাদের সাথে কেন ভ্রমন করবেন ????
🔥 আমাদের কোন ধরনের হিডেন চার্জ নেই।
🔥 নিরাপত্তার ক্ষেত্রে শতভাগ নজর দেওয়া হয়।
🔥 আমাদের কলকাতা- দিল্লী -আগ্রা ট্যুরে একজন অভিজ্ঞ ট্যুর কো-অর্ডিনেটর পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।
🔥 ট্যুর মেম্বারদের স্বাধীন ভাবে ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
🔥 একটি সুন্দর ও আনন্দময় ট্যুর উপহার দিতে আপ্রান চেষ্টা করা হয়।
🔥 ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
🔥 আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাফিক হয়ে থাকে।
🔥
🔥 ভ্রমন নির্দেশিকা
❌ ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। কোন প্রকার অবৈধ কিছু সাথে বহন করলে কতৃপক্ষ এর দ্বায় নিবে না।
❌ আমাদের ট্যুরে অনেক মা,বোন ও বাচ্চারা থাকবেন তাই কোন ধরনের অসালিন আচরন বরদাস্ত করা হবে না।
❌ সবক্ষেএে সহযোগিতার মনভাব রাখতে হবে। কারন শুধুমাএ আপনার সহযোগিতাই পারে সুন্দর একটি ট্যুর উপহার দিতে।
❌ স্থানিয়দের সাথে কোনভাবেই খারাপ আচরন করা যাবে না।
❌ যত্রতত্র ময়লা ফেলা যাবে না।
❌ পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।
🔥 প্রাকৃতিক দূর্যোগ বা কোন যান্ত্রিক ত্রটির কারনে যদি প্যাকেজের থেকে ১দিন বেশি থাকতে হয় তাহলে,ঐ দিনের হোটেল ও খাবার খরচ বাবত জন প্রতি ১৫০০ রুপি করে দিতে হবে।

🔥🔥আজি বুকিং দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন,,
জান্নাত ইন্টারন্যাশনাল
01725 873566.

03/10/2022
08/07/2022

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পারবেন,কী কী আনতে পারবেন না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা এয়ারপোর্টে) একটি লম্বা সময় কাজ করার ফলে অভিজ্ঞতার আলোকে দেখা যাচ্ছে যে,আইন না জানা থাকার কারনে বিদেশ থেকে আগত যাত্রীরা প্রায়ই মোবাইল,মদ,সিগারেট,স্বর্ণ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের নিকট আইনি বেড়াজালে আটকা পরেন।
অনেকসময়ই দেখা যায় পরিবার বা বন্ধুদের জন্য শখ করে কিনে আনা বা নিজের প্রয়োজনীয় কোনো একটি পণ্য আইনি অনুমোদন না থাকায় আটক করছে কাস্টমস কর্তৃপক্ষ।
আবার যথাযথ নিয়ম মেনে শুল্ক দিয়ে পণ্যটি ছাড়ানোর উদ্দেশ্য থাকলেও পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকসময় তাও সম্ভব হয় না।
বিদেশ থেকে আসা যাত্রীদের প্রথম করণীয় কাজ হলো প্রত্যেক যাত্রীদের একটি ব্যাগেজ ঘোষনা ফর্ম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে,যার মধ্যে তারা কোনো পণ্য কী পরিমাণে বহন করেছেন তার বিবরণ থাকবে।যদি তিনি শুল্ককর যুক্ত (ট্যাক্সবল)আইটেম বহন করেন,তাহলে বিমানবন্দরের রেড চ্যানেল ব্যবহার করে শুল্ককর পরিশোধ সাপেক্ষে খালাস পাবেন।আর যদি যাত্রী শুল্ককরযুক্ত কোনো পণ্য না নিয়ে আসেন,তাহলে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবেন।
এবার আসা যাক গুরুত্বপূর্ণ কয়েকটি আইটেমের বিধিনিষেধ সমূহ যেমন.....
মোবাইলঃ
বিদেশ থেকে আগত কম বেশি সব যাত্রীকেই সবচেয়ে বেশি, ছোট্ট কিন্তু সময়ের পেক্ষাপটে অধিক গুরুত্বপূর্ণ যে যন্ত্রটি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের নিকট যাত্রীরা বড়সড় ধাক্কা খান সেটি হলো এই মোবাইল। প্রায় সব যাত্রী ই দুয়ের অধিক মোবাইল নিয়ে আসেন।
একজন যাত্রী সর্বোচ্চ ২টি মোবাইল সেট শুল্ককর মুক্ত এবং সর্বোচ্চ ৬টি মোবাইল সেট শুল্ককর পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন।
শুল্কমুক্ত ও শুল্কযুক্ত এই ৮টির অতিরিক্ত যতটা নিয়ে আসবে ততটা আটক ও বাজেয়াপ্ত হবে।
(অবশ্য BTCL এর অনুমতি সাপেক্ষে ছাড় করানো যাবে।)
ল্যাপটপঃ
১টি শুল্ক ফ্রী এবং একের অধিক হলে শুল্ককর পরিশোধ করে আনা যাবে।
টিভিঃ
২৯" পর্যন্ত টিভি শুল্কমুক্তভাবে আনা যাবে।
৩০-৩৬"টিভি =১০,০০০৳
৩৭-৪২" =২০,০০০৳
৪৩-৪৭"=৩০,০০০৳
৪৮-৫৪"=৪০,০০০৳
৫৫-৬৫"=৫০,০০০৳
৬৫">> =৭০,০০০৳
স্বর্ণঃ
১০০গ্রাম স্বর্ণালংকার বা ২০০গ্রাম রৌপ্যলংকার শুল্কমুক্ত ভাবে আনা যাবে,এর বেশি হলে ট্যাক্স পরিশোধ করতে হবে।
স্বর্ণবারঃ
সর্বোচ্চ ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্নবার বা স্বর্ণপিন্ড(raw gold) কাস্টমস কর্তৃপক্ষের নিকট ঘোষণা দিয়ে শুল্ককর পরিশোধ সাপেক্ষে আনা যাবে।
(প্রতি ১১.৬৬গ্রাম =২০০০৳ করে)
সিগারেটঃ
যেকোনো যাত্রী এক কার্টুন (১০প্যাক =২০০শলাকা) সিগারেট শুল্ক ফ্রী নিয়ে আসতে পারবেন।
১ কার্টুনের অতিরিক্ত সিগারেট বহন করলে তা আটক করা হয়।
মদঃ
বাংলাদেশী পাসপোর্টধারি কোনো যাত্রী মদ নিয়ে আসতে পারবেন না।আনলে তা কাস্টমস কর্তৃপক্ষ আটক করবে।
বিদেশি পাসপোর্টধারি একজন যাত্রী দুই বোতল বা সর্বোচ্চ ১লিটার মদ বহন করতে পারবেন।
অন্য যেকোনো মাদক বা নেশাজাতীয় দ্রব্য নিয়ে আসলেও তা আটক ও বাজেয়াপ্ত করা হয়।
কসমেটিকসঃ
ব্যক্তিগত ব্যবহার্য্য ও যুক্তিসঙ্গত পরিমান কসমেটিকস।
(১০-১২ কেজির মধ্যে হওয়াই শ্রেয়..)
এছাড়াও কোনো শুল্ক না দিয়ে আনা যাবে যেসব জিনিস:
🍏যুক্তিসঙ্গত পরিমান পরিধেয় কাপড়,খাদ্য সামগ্রী ও কসমেটিকস।(তবে কোনটিই ১৫কেজির বেশি নয়)
🍏গৃহস্থালীর ব্যবহারের পণ্য
🍏ব্যক্তিগত ব্যবহারের ক্রীড়া সরঞ্জাম
🍏টাইপরাইটার, ঘরে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান
🍏রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার ও কফি মেকার(১টি করে)
🍏বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী আসলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি
🍏১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট
🍏ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার
🍏ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, সাথে একটি ইউপিএস'ও আনা যাবে
🍏কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন
🍏পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা (এইচডি ক্যমেরা, ডিভি ক্যামেরা, বেটা ক্যামেরা) ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা
🍏১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর
🍏২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন
🍏সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার
🍎🍎 যে সব জিনিস আনতে শুল্ক প্রদান করতে হবেঃ
√দৈনন্দিন গৃহস্থালি কাজে ব্যবহার হয়না এমন কোনো পণ্য শুল্ককর দিয়ে আনতে হবে।
√বাণিজ্যিক উদ্দেশ্য আনিত বা বানিজ্যিক পরিমান যেকোনো পণ্য।
√অপর্যটক(যাত্রী) ব্যাগেজ বিধিমালা২০১৬ এর বিধি ৩ এর অতিরিক্ত কোন পণ্য।(~৬৫কেজি)
√রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ ৫ হাজার টাকা
√উইনডো টাইপ এয়ার কন্ডিশনার ৭ হাজার টাকা
√স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার (১৮০০০ বিটিইউ পর্যন্ত) ১৫ হাজার টাকা
√স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার (১৮০০০ বিটিইউ এর বেশি) ২০ হাজার টাকা
√ডিশ অ্যান্টেনা ৭ হাজার টাকা
√পেশাদার ভিডিওর কাজে ব্যবহার হয় এরকম এইচডি,
ডিভি, বেটা ক্যামেরা ১৫ হাজার টাকা
√এয়ারগান বা রাইফেল (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে) ৫ হাজার টাকা
√ঝাড়বাতি ৩০০ টাকা (প্রতি পয়েন্ট)
√ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন ও কাপড় শুকানোর ড্রায়ার ৩ হাজার টাকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এতক্ষণ যাবত ধৈর্য্য ও সময় নিয়ে লেখাটি পড়ে থাকলে ধন্যবাদ।আপনি কিংবা আপনার পরিচিত কেউ বিদেশ থেকে দেশে ফেরার সময় উল্লেখিত বিষয়সমূহে একটু ধারণা রাখলে আশাকরি দীর্ঘ যাত্রাপথে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
(সংগৃহীত),,,,,,

খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া ভ্রমণের জন্য প্যাকেজ তৈরি করছি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
24/05/2022

খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া ভ্রমণের জন্য প্যাকেজ তৈরি করছি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Address

Biprobelghoria, Noldang
Natore
6402

Telephone

+8801725873566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat International:

Share

Category