Bonpara Hajj Travel's

Bonpara Hajj Travel's বনপাড়া হজ্জ ট্রাভেলস্
(হজ্জ ও ওমরাহ্ পালন এবং বিমান টিকেটিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)
সরকার অনুমোদিত

হজ্জের সফরে যদি শারিরীক মানষিক কষ্টই না হয় তাহলে হাদিসের কথা মিথ্যা হয়ে যায়। জি ইচ্ছাকৃত কোনো এজেন্সি কষ্ট দিয়ে থাকলে সে...
31/05/2026

হজ্জের সফরে যদি শারিরীক মানষিক কষ্টই না হয় তাহলে হাদিসের কথা মিথ্যা হয়ে যায়। জি ইচ্ছাকৃত কোনো এজেন্সি কষ্ট দিয়ে থাকলে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

🕋 বনপাড়া হজ্জ ট্রাভেলস 🕋আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে—আজ ১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল ২০২৬ ইংর...
23/04/2026

🕋 বনপাড়া হজ্জ ট্রাভেলস 🕋

আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে—
আজ ১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল ২০২৬ ইংরেজি | ৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি
আমাদের বনপাড়া হজ্জ ট্রাভেলস-এর সম্মানিত হজ্জযাত্রীরা পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আজ দুপুরে বনপাড়া বাজার থেকে যাত্রা শুরু করবেন, ইনশাআল্লাহ।

আগামীকাল সকাল ১১টায় তাদের ফ্লাইট নির্ধারিত রয়েছে।
এই মহান সফরের প্রতিটি মুহূর্ত আল্লাহ তায়ালা কবুল ও সহজ করে দিন—এই দোয়া করি।

🤲 আল্লাহ তাদের হজ্জকে কবুল করুন (হজ্জে মাবরুর দান করুন)
🤲 সুস্থতা ও নিরাপত্তার সাথে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তাওফিক দান করুন

📅 ইনশাআল্লাহ ফিরতি তারিখ: ৮ই জুন, ২০২৬

আপনাদের সকলের নিকট বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি, যেন আমাদের এই প্রিয় হাজীগণ সফলভাবে তাদের পবিত্র দায়িত্ব সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন।

🌙 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...

*🪪 নুসুক কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা*সম্মানিত হজযাত্রীবৃন্দ! আপনি কি আল্লাহর ডাকে সারা দিয়ে বায়তুল্লাহর উদ্দে...
23/04/2026

*🪪 নুসুক কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা*

সম্মানিত হজযাত্রীবৃন্দ! আপনি কি আল্লাহর ডাকে সারা দিয়ে বায়তুল্লাহর উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন? আপনি কি এবার প্রথম হজে যাচ্ছেন বা আগেও হজে গিয়েছেন? তাহলে নুসুক কার্ডের বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন । কারণ নুসুক কার্ড আপনার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র ডকুমেন্ট ।

⭐ অনুগ্রহ করে গুরুত্বসহকারে খেয়াল রাখবেন :

⏩ নুসুক কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা যাবে না
⏩ মক্কার বিভিন্ন স্থানে চলাচলের সময় বারবার চেক করা হয়
⏩ কার্ড না থাকলে পুলিশি জিজ্ঞাসাবাদ বা সমস্যায় পড়তে পারেন
⏩ হজ পারমিশন ও মাশায়ের (মিনা, আরাফা, মুযদালিফা) প্রবেশ এই কার্ডের উপর নির্ভরশীল
⏩ কোন অবস্থাতেই কার্ড হারানো যাবে না

✈️ সৌদি আরবে পৌঁছার পর আপনাদের হোটেল থেকেই নুসুক কার্ড প্রদান ও এক্টিভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ ।

👤 কার্ডটি সাধারণত ফিতা দিয়ে গলায় ঝুলানো থাকে—
👤 কখনোই ফিতা থেকে কার্ড খুলবেন না
💠 সবসময় গলায় বা নিরাপদ স্থানে রাখবেন

♦️ সতর্কতা:
🔰 যেখানেই যান—নুসুক কার্ড সাথে রাখুন । এটি ছাড়া বাইরে বের হবেন না । স্মার্টফোনে ছবি তুলে রাখবেন । কোনো সমস্যা হলে ছবি দেখিয়ে হেল্প নিতে পারবেন ।

🤲 আল্লাহ তা’আলা আমাদের সকলের হজ কবুল করুন। আমীন

কি সৌভাগ্যবান এই মানুষ গুলো। আজ মাসজিদুল হারামে যোহর নামাজের সময়ের চিত্র। প্রথম ৭ দিনের ফ্লাইটে যারা হজ্বে যাচ্ছেন তারা ...
18/04/2026

কি সৌভাগ্যবান এই মানুষ গুলো। আজ মাসজিদুল হারামে যোহর নামাজের সময়ের চিত্র। প্রথম ৭ দিনের ফ্লাইটে যারা হজ্বে যাচ্ছেন তারা খুব সৌভাগ্যবান। কারণ এমন ফাকা মাতাফ সারাবছর আর পাওয়া যায়না❤️🕋❤️🤲

✈️🕋 আজ মধ্যরাতে ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করতে যাচ্ছে।আল্লাহ তাআলা সকল হাজীদের হজ-যাত্রা নিরাপদ ও সহজ করে ...
17/04/2026

✈️🕋 আজ মধ্যরাতে ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করতে যাচ্ছে।
আল্লাহ তাআলা সকল হাজীদের হজ-যাত্রা নিরাপদ ও সহজ করে দিন।
সকলের জন্য মাবরুর হজ নসিব করুন, আমিন। 🤲

📢 আমাদের “বনপাড়া হজ্জ ট্রাভেলস” এর সম্মানিত হাজীগণের ফ্লাইট ইনশাআল্লাহ আগামী ২৩ তারিখে।
আপনাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের এই পবিত্র সফর হোক বরকতময়, কবুল হোক প্রতিটি দোয়া ও ইবাদত।

🕋 “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...” 🕋

31/03/2026
**দোয়া প্রার্থনা 🤲**আমাদের **বনপাড়া হজ্জ ট্রাভেলস** এর একটি ওমরাহ গ্রুপ গত **২২ তারিখে পবিত্র মক্কা শরীফে** ওমরাহ পালনের...
09/03/2026

**দোয়া প্রার্থনা 🤲**

আমাদের **বনপাড়া হজ্জ ট্রাভেলস** এর একটি ওমরাহ গ্রুপ গত **২২ তারিখে পবিত্র মক্কা শরীফে** ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। আলহামদুলিল্লাহ, তারা মহান আল্লাহর রহমতে সুন্দরভাবে ওমরাহ পালন সম্পন্ন করেছেন।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সাম্প্রতিক **মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে গেছে**, যার ফলে প্রায় **৩৫০০ বাংলাদেশি ওমরাহ যাত্রী বর্তমানে সৌদি আরবে আটকা পড়েছেন**।😔😓

আমাদের **বনপাড়া হজ্জ ট্রাভেলস** এর সম্মানিত যাত্রীরাও সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় তারা এখনো সেখানে অবস্থান করছেন।😔😞

বর্তমানে আমাদের মোয়াল্লেম বিকল্প উপায়ে তাদের দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই কঠিন সময়ে আমরা সকলের কাছে বিনীতভাবে **দোয়া প্রার্থনা করছি**—
আল্লাহ তাআলা যেন আমাদের সকল যাত্রীকে সুস্থ ও নিরাপদ রাখেন এবং খুব শীঘ্রই তাদের পরিবার-পরিজনের কাছে নিরাপদে ফিরিয়ে দেন।

🤲 **আপনাদের আন্তরিক দোয়া ও সহানুভূতি একান্তভাবে কামনা করছি।**

**— বনপাড়া হজ্জ ট্রাভেলস**

**উমরাহ খরচ কেন বাড়ছে—সত্যটা একটু খোলাসা করি**অনেকেই inbox-এ জানতে চান—“উমরাহ খরচ হঠাৎ এত বাড়ছে কেন?”আমি প্রতিদিন হাজীদে...
30/11/2025

**উমরাহ খরচ কেন বাড়ছে—সত্যটা একটু খোলাসা করি**

অনেকেই inbox-এ জানতে চান—“উমরাহ খরচ হঠাৎ এত বাড়ছে কেন?”
আমি প্রতিদিন হাজীদের সাথে কথা বলি, বাস্তবতা দেখি… তাই ভেবেছি আজ একটু খোলামেলা করে বলি।
যাঁরা উমরাহ করার পরিকল্পনা করছেন, তাদের জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি।

সারা দুনিয়া থেকে এমন ভয়ঙ্কর হারে মানুষ উমরাহে যাচ্ছে—এটা আগে কোনো সময় দেখা যায়নি।
অক্টোবর মাসেই ১ কোটি ১৭ লাখ মানুষ উমরাহ করেছে!
এরপর নভেম্বর এ সংখ্যা আরও বাড়লো—মোট ১ কোটি ৩৯ লাখ!

এখন চিন্তা করে দেখেন—এত মানুষ তো নতুন কোনো শহরে যাচ্ছে না।
সবাই সেই মক্কা-মদিনা…
সবাই সেই হারাম–মারকাযিয়া…
কিন্তু সমস্যা হলো—

# # # **হোটেলের সংখ্যা তো বাড়ে নাই! বরং কমেছে।**

নুসুক সিস্টেম চালু হওয়ার পর মাঝারি মানের প্রায় অর্ধেক হোটেল বন্ধ হয়ে গেছে।
চাহিদা বাড়ছে, হোটেল কমছে—ফলে ভাড়া এখন আকাশছোঁয়া।

যে হোটেল ১৫০ রিয়ালে পাওয়া যেত, সেটা এখন ৪০০ রিয়ালেও ঠিকমতো পাওয়া যায় না।
গত ১৪ দিন আমরা মদিনায় গ্রুপের জন্য চাহিদামতো হোটেল মিলাতে সত্যি হিমশিম খেয়েছি।

অনেকেই বলেন—“৫ মাস আগেই তো গিয়েছিলাম, তখন এমন ছিল না!”
আমি পরিষ্কার বলি—
**শেষ ৩ মাসে পুরো পরিস্থিতিই পাল্টে গেছে।**
হোটেল, ট্র্যান্সপোর্ট, ভিড়—সবকিছুতে আলাদা তীব্র চাপ।

---

# # **তাহলে আমাদের করণীয় কী? (এজেন্সি/মোয়াল্লিম হিসেবে)**

আমি কিছু বাস্তব কথা শেয়ার করছি—যা মেনে চললে হাজীদেরও সুবিধা হয়, আমরাও দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি।

# # # **১) হাজীদের পরিষ্কারভাবে জানানো—হোটেল দূরত্ব এখন বাড়তেই পারে**

হারাম থেকে খুব কাছে নরমাল হোটেল পাওয়া এখন প্রায় অসম্ভব।
এই জায়গাটা বুঝে আসতে হবে।

# # # **২) দূরের হোটেলে শাটল সার্ভিস নিশ্চিত করা**

হাজীদের পাঁচ ওয়াক্ত নামাজে আনা–নেওয়ার দায়িত্ব থাকা চাই।
একজন দায়িত্বশীল গাইড থাকা অত্যন্ত জরুরি।

# # # **৩) বয়স্ক বা খুব দুর্বল লোকদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা**

কম টাকা, কম সুবিধা—এই মানসিকতা নিয়ে কেউ যেন না যান।
যাত্রা কষ্টকর হয়ে যায়, কখনো কখনো বিপদজনকও।
সম্প্রতি এক হাজী রাস্তােই স্ট্রোকে মারা গেলেন… আল্লাহ তাঁকে ক্ষমা করুন।

# # # **৪) কম দাম দেখিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না**

উমরাহ একটা ইবাদত—এখানে প্রতারণা বা অযৌক্তিক প্রলোভনের কোনো স্থান নেই।

# # # **৫) রমজান নিয়ে শুধু ফজিলত বললেই হবে না—বাস্তব চাপটাও জানাতে হবে**

রমজানে ভিড়, যানজট, হোটেলের সংকট—সব দ্বিগুণ হয়ে যায়।

---

# # **আমার সামান্য অনুরোধ**

উমরাহ করতে চাইলে বাস্তবতা জেনে পরিকল্পনা করুন।
হজ–উমরাহ আল্লাহর ঘরে যাওয়ার যাত্রা—এখানে সত্য কথা জানা সবচেয়ে জরুরি।
যে কোনো আপডেট, পরামর্শ বা গাইডলাইন লাগলে ইনশাআল্লাহ আমরা আছি।

---

# # **যোগাযোগ:**

**বনপাড়া হজ্জ ট্রাভেলস**
বনপাড়া বাজার (উপজেলা ভূমি অফিসের পাশে), বড়াইগ্রাম, নাটোর
📞 **01722999499**

---

# # # ** **

---

আলহামদুলিল্লাহ, আমাদের নভেম্বর মাসের সম্মানিত হাজীগণের জন্য Emirates Airlines এর ফ্লাইট নিশ্চিত করা হয়েছে 🕌🌟 এমিরেটস বিশ...
18/10/2025

আলহামদুলিল্লাহ, আমাদের নভেম্বর মাসের সম্মানিত হাজীগণের জন্য Emirates Airlines এর ফ্লাইট নিশ্চিত করা হয়েছে 🕌

🌟 এমিরেটস বিশ্বমানের যাত্রী সেবার জন্য সুপরিচিত — আরামদায়ক যাত্রা, মানসম্মত খাবার এবং সময়নিষ্ঠ সেবার জন্য হাজীদের মধ্যে এটি অন্যতম পছন্দের এয়ারলাইন।

আমরা সর্বদা আমাদের হাজীদের জন্য বাজেটের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও সেরা ফ্লাইট অপশন বেছে নেওয়ার চেষ্টা করি — যেন সবার যাত্রা হয় আরামদায়ক, নিরাপদ ও স্মরণীয়।

✈️ বনপাড়া হজ্জ ট্রাভেলস্
📍 বনপাড়া, নাটোর
📞 01722999499

📢 গুরুত্বপূর্ণ - ভিসা প্রসেস ও সংশ্লিষ্ট খরচ কিছুটা বেড়েছেসৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এখন ওমরাহ ভিসা আবেদন...
18/10/2025

📢 গুরুত্বপূর্ণ - ভিসা প্রসেস ও সংশ্লিষ্ট খরচ কিছুটা বেড়েছে

সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এখন ওমরাহ ভিসা আবেদন করার আগে হোটেল ও পরিবহন বুকিং বাধ্যতামূলকভাবে অনুমোদিত প্ল্যাটফর্ম (যেমন Nusuk) এর মাধ্যমে সম্পন্ন করতে হচ্ছে। এই নতুন নিয়মের কারণে ভিসা প্রসেস ও সংশ্লিষ্ট খরচ কিছুটা বেড়েছে।

আমাদের নভেম্বর মাসের ওমরাহ গ্রুপ ইনশাআল্লাহ পূর্ব পরিকল্পনা অনুযায়ীই সম্পন্ন হবে। তবে ভবিষ্যতের গ্রুপগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম ও খরচ অনুযায়ী প্যাকেজ রেট সমন্বয় করতে হবে।

আমরা সবসময় হাজিদের মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ 💚
তাই ভবিষ্যৎ বুকিংয়ের আগে সবাইকে নতুন নিয়ম ও আপডেট সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছি।

✈️ বনপাড়া হজ্জ ট্রাভেলস্
📍 বনপাড়া, নাটোর
📞 01722999499

Address

Bonpara Bazar (Adjacent To Upazila Land Office), Barigram
Natore
6430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonpara Hajj Travel's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category