03/04/2026
পবিত্র হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক ভাই-বোনদের জন্য বিশেষ দাওয়াত 🕋✨
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..."— মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা নাটোর জেলা থেকে পবিত্র হজ ও ওমরাহ পালনের নিয়ত করেছেন বা ইতোমধ্যে পালন করেছেন, তাদের সকলের জন্য একটি বিশেষ দিন।
হজের নিয়ম-কানুন ও সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "১২তম ফ্রি হজ প্রশিক্ষণ কর্মশালা"। এই দ্বীনি মাহফিলে আপনি সপরিবারে আমন্ত্রিত।
🗓 তারিখ: ১১ই এপ্রিল, ২০২৬ ইং।
📢 বার: রোজ শনিবার।
🕘 সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত।
📍 স্থান: নিচাবাজার (চৌধুরীবাড়ী) বড় জামে মসজিদ, হাসপাতাল রোড, নাটোর।
প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ:
✅ হজের রোকন ও নিয়মাবলির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ।
✅ অভিজ্ঞ আলেমদের দ্বারা গুরুত্বপূর্ণ বয়ান ও প্রশ্নোত্তর পর্ব।
✅ মহিলাদের জন্য পর্দার সহিত বসার আলাদা ও সু-ব্যবস্থা রয়েছে।
আয়োজনে:
শ্রদ্ধেয় বড় ভাই মোঃ সেলিম রেজা।
পবিত্র হজের প্রস্তুতিকে সুন্দর ও নির্ভুল করতে এই প্রশিক্ষণে আপনার উপস্থিতি আমাদের কাম্য। নিজে আসুন এবং অন্য হাজি ভাই-বোনদের আসার জন্য উৎসাহিত করুন।
প্রচারে:
আল-মদিনা হজ গ্রুপ।
প্রয়োজনে যোগাযোগ করুন:
📞 ০১৭১১-৪১৬৯০০
📞 ০১৭১১-২৩৩৫৯৬
📞 ০১৭১১-৭৮৯৯৯৭
আল্লাহ তাআলা আমাদের সকলের হজ ও ওমরাহকে কবুল ও মকবুল করুন। আমিন। 🤲
্রশিক্ষণ #নাটোর িনা_হজ_গ্রুপ