Travelers Of Pabna

Travelers Of Pabna "Travelers of Pabna" is an organization dedicated to showcasing the rich history, vibrant culture, and abundant tourism opportunities of Pabna.

We also offer you tour guide for having a great tour.

16/08/2026

গ্রামীন বাঙলার বিখ্যাত জারি গানের সাথে সাথে মহড়া দিচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলার খয়রান একতা চ্যালেঞ্জার নৌকা!

📽️ উল্লাপাড়া টিভি

15/08/2026

পাবনা এক্সপ্রেস ট্রেন!!!!

অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে।

পাবনা-ঢাকা-পাবনা রেল চলাচল শুরু হতে যাচ্ছে এই মাসেই।আহা! পাবনাবাসীর স্বপ্নের পাবনা এক্সপ্রেসের ইন্টেরিয়র।

03/08/2026

গ্রামীণ জনপদের উৎসব আয়োজনের নানা পদ্ধতি.....

02/08/2026

দুই মাসের পরিশ্রম, রাতভর লোকগান আর এক গ্রামের একতা—অবশেষে গাজনার বিলে ভাসলো চরগোবিন্দপুর একতা এক্সপ্রেস। 🚣‍♂️🌊❤

ভিডিও : Mehedi Hasan Himel

#চরগোবিন্দপুর_একতা_এক্সপ্রেস #গাজনারবিল #দুলাই #নৌকাবাইচ #নৌকাবাইচ_২০২৬

04/07/2026

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ। Pakshi Harding Bridge.

🚆 পদ্মার বুকে ১১১ বছরের এক অমর ইতিহাস—হার্ডিঞ্জ ব্রিজ। 🌉

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ও সবচেয়ে বড় রেল ব্রিজ (হার্ডিঞ্জ ব্রিজ) করার জন্য নির্ধারিত স্থান দেখতে আসা ব্রিটিশ অফিসাদে...
23/06/2026

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ও সবচেয়ে বড় রেল ব্রিজ (হার্ডিঞ্জ ব্রিজ) করার জন্য নির্ধারিত স্থান দেখতে আসা ব্রিটিশ অফিসাদের পরিবারবর্গের ছবি।

সাঁড়া রেলওয়ে ষ্টীমার ঘাট।
সময় ১৯০৭ ইং.

© বাংলাদেশ রেলওয়ে ইতিহাস ঐতিহ্য

22/06/2026

Vincent with Class

📍Pakshi,Ishwardi, Pabna



🚆 অবশেষে স্বপ্ন পূরণের পথে পাবনাবাসী!দীর্ঘদিনের অপেক্ষা, দাবি ও প্রত্যাশার পর অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনাবাসীর ...
21/06/2026

🚆 অবশেষে স্বপ্ন পূরণের পথে পাবনাবাসী!

দীর্ঘদিনের অপেক্ষা, দাবি ও প্রত্যাশার পর অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনাবাসীর বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকেই ব্র্যান্ড নিউ LHB কোচ দিয়ে চালু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস।

রাজধানী ঢাকায় যাতায়াতে আর নয় দীর্ঘ ভোগান্তি কিংবা বারবার যানবাহন পরিবর্তনের ঝামেলা। আধুনিক, নিরাপদ ও আরামদায়ক এই ট্রেনসেবা পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় যোগ করবে এক নতুন দিগন্ত।

🛤️ সম্ভাব্য স্টেশনসমূহ:
পাবনা → টেবুনিয়া → দাশুড়িয়া → মাঝগ্রাম → চাটমোহর → বড়ালব্রিজ → উল্লাপাড়া → শহীদ এম. মনসুর আলী → টাঙ্গাইল → ঢাকা বিমানবন্দর → কমলাপুর।

এটি শুধুমাত্র একটি নতুন ট্রেন নয়; এটি পাবনাবাসীর বহু বছরের স্বপ্ন, উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগের নতুন অধ্যায়।

পাবনার মানুষের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। এখন শুধু সময়ের অপেক্ষা।

ইনশাআল্লাহ, আগামী আগস্টেই রেলপথে আরও কাছাকাছি হবে পাবনা ও ঢাকা। ❤️🚆

📍 Travelers of Pabna

🏆 চলনবিলের ভাসমান বিদ্যালয় পেল ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫বাংলাদেশের জন্য গর্বের এক অর্জন। চলনবিল অঞ্চলের স...
11/06/2026

🏆 চলনবিলের ভাসমান বিদ্যালয় পেল ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫

বাংলাদেশের জন্য গর্বের এক অর্জন। চলনবিল অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে নৌকায় ভাসিয়ে শিক্ষা পৌঁছে দেওয়ার অনন্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ অর্জন করেছে সিধুলাই স্বনির্ভর সংস্থা।

যেখানে বর্ষাকালে নদী-খাল উপচে পড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্কুলে যাওয়া অনেক শিশুর জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে, সেখানে শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব নিয়ে নৌকাই হয়ে উঠেছে তাদের বিদ্যালয়।

স্থপতি মোহাম্মদ রেজোয়ান-এর উদ্ভাবিত এই উদ্যোগ আজ শুধু একটি প্রকল্প নয়, বরং একটি স্বপ্নের বাস্তব রূপ। বর্তমানে ৫৬টি নৌকার মাধ্যমে শিক্ষা, গ্রন্থাগার, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে চলনবিল অঞ্চলে। প্রতিটি নৌকায় রয়েছে সৌরবিদ্যুতের ব্যবস্থা, যা স্থানীয় জ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়।

পুরস্কার গ্রহণ করে মোহাম্মদ রেজোয়ান বলেন, “যে সমস্যার মুখোমুখি একটি সম্প্রদায় প্রতিদিন হয়, সেই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধানের ধারণাও প্রায়শই সেই সম্প্রদায়ের মধ্য থেকেই আসে।”

এই স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়; এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাওয়া হাজারো মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইউনেসকো বিশ্বব্যাপী সাক্ষরতা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার প্রদান করে আসছে। চলতি বছর বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ড ও মরক্কোর দুটি প্রতিষ্ঠানও এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

🇧🇩 চলনবিলের জলরাশির বুক থেকে বিশ্বমঞ্চে—এ এক অনুপ্রেরণার গল্প, বাংলাদেশের গল্প।

বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি লিচুর হাটআওতাপাড়া,ইশ্বরদী, পাবনা।প্রতিদিন ফজরের পর থেকে দাপুনিয়া,ঈশ্বরদী,দাশুরিয়া সহ আ...
10/06/2026

বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি লিচুর হাট
আওতাপাড়া,ইশ্বরদী, পাবনা।প্রতিদিন ফজরের পর থেকে দাপুনিয়া,ঈশ্বরদী,দাশুরিয়া সহ আশেপাশের বাগানের লিচু বাগানীরা তাদের বাগানের লিচু নিয়ে আসে এবং সারা বাংলাদেশ থেকে আসা মানুষ এখান থেকে লিচু ক্রয় করে নিয়ে যায়।প্রতিবছর লিচুর মৌসুমে প্রায় কয়েক কোটি টাকার লেনদেন হয় এই বাজারে।

📷 Imagination

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Travelers Of Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelers Of Pabna:

Shortcuts

Share