সেবা ট্রাভেলস & টুরস Seba Travels & Tours

সেবা ট্রাভেলস & টুরস Seba Travels & Tours Travel Service

28/04/2024
25/09/2020

ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ ১৭ অক্টোবরের মধ্যে সৌদি ফিরতে পর্যাপ্ত ফ্লাইট নেই বিমান বাংলাদেশ কিংবা সৌদি এয়ারলাইনসের। ফলে আবারও আকামার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে বাংলাদেশ সরকারকে। এছাড়া সৌদিতে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইট পরিচালনা সিডিউল এখনও পাওয়া যায়নি। চ্যালেঞ্জ আছে নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে কোভিড সনদ নিয়ে সৌদি আরব পৌছানো

*******************
25/09/2020

*******************

বাংলাদেশিদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি।বাংলাদেশে অবস্থান করা কর্মীদের থাকার বৈধতা সনদ (আকামা’র) মেয়াদ আরও ২৪ দিন ব...
25/09/2020

বাংলাদেশিদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি।

বাংলাদেশে অবস্থান করা কর্মীদের থাকার বৈধতা সনদ (আকামা’র) মেয়াদ আরও ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব সরকার।

বুধবার সন্ধায় এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশে এসে আটকে পড়েছেন সৌদি প্রবাসী অনেক কর্মী। কিন্তু করোনার জন্য ফ্লাইট বন্ধসহ সৌদি প্রবেশে নানা জটিলতার কারণে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এদিকে অনেকের আকামার মেয়াদও প্রায় শেষের পথে।

এমতাবস্থায় তাদের আকামার মেয়াদ বৃদ্ধি করার আহ্বান জানানো হয় সৌদি সরকারের কাছে। তারই ধারাবাহিকতায় সৌদি সরকার এমন সিদ্ধান্তের কথা জানালো। একইসাথে আগামী রোববার থেকে নতুন ভিসা পাওয়া যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন পেয়েছে বিমান।আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন পেয়েছে বিমা...
25/09/2020

সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন পেয়েছে বিমান।

আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসে জেদ্দা ও রিয়াদে ঢাকা থেকে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে তারা।

বুধবার এ কথা জানান বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, ১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামে বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন পেয়েছে। ফ্লাইট শিডিউল পরে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বিমানের গত ১৬ মার্চের জেদ্দায় রিটার্ন টিকিটধারীদের জন্য ২৬ সেপ্টেম্বর এবং ১৭ মার্চের রিয়াদের রিটার্ন টিকিটধারীদের ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

তাহেরা খন্দকার বলেন, ১৬ ও ১৭ মার্চের রিটার্ন টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস অথবা লিংক থেকে অনুমোদন আনুষঙ্গিক কাগজপত্রসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের বিষয়ে জানানো হবে। তাই অন্য যাত্রীদের টিকিট কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব যাওয়ার জন্য কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। এ জন্য সব যাত্রীকে কোভিড পরীক্ষা করতে হবে। এ ছাড়া বিশেষ ফ্লাইটগুলো ঢাকা থেকেই ছেড়ে যাবে। ***********************

নভেম্বরে ফ্লাইট পরিচালনা শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজ।প্রায় নয় মাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আকাশে ফের ডানা মেলতে চলেছে দ...
25/09/2020

নভেম্বরে ফ্লাইট পরিচালনা শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজ।

প্রায় নয় মাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আকাশে ফের ডানা মেলতে চলেছে দেশের বেসরকারি বিমানসংস্থা রিজেট এয়ারওয়েজ।
সবকিছু ঠিকঠাক থাকলে অপারেশন শুরু করে নভেম্বরে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা করছে বিমান সংস্থাটি।
বহরে চারটি এয়ারক্রাফট নিয়ে নতুন করে ফিরে আসছে রিজেন্ট।

চলতি বছরের ২২ মার্চ হঠাৎ করেই তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয় রিজেন্টের ফ্লাইট চলাচল।
তবে তিন মাস পেরিয়ে গেলেও তারা আর ফিরতে পারেনি।
বর্তমানে ফিরে আসার সব পরিকল্পনা চূড়ান্ত বলে জানিয়েছে রিজেন্ট।

Address

Poradaha

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা ট্রাভেলস & টুরস Seba Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সেবা ট্রাভেলস & টুরস Seba Travels & Tours:

Shortcuts

Share