Jirai Bari

Jirai Bari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jirai Bari, Vacation Home Rental, Vararul Shukhi Nagar, Gazipur Sadar, Pubail.

জিরাই বাড়ি

ব্যস্ত নাগরিক জীবন থেকে কিছুটা একান্ত সময় শুধু নিজে বা পরিবার নিয়ে অথবা অল্প কিছু প্রাণের বন্ধুদের নিয়ে নির্বিঘ্নে কাটানোর লক্ষ্য নিয়েই আমাদের জিরাই বাড়ির রচনা হয়েছে। ঢাকার অতি নিকটে, স্বল্প সময়ের দুরত্বেই এই জিরাই বাড়ির অবস্থান। JIRAI BARI

A natural, quiet, resting place for small families or groups to RELAX from stressful day to day metropolitan life

জিরাই বাড়ি।

নামটা রাখা হয়েছে

কথ্য বাংলা ‘জিরানো’ অর্থাৎ ‘বিশ্রাম নেয়া’ এর শাব্দিক অর্থ থেকে।

প্রায় দুই কোটি মানুষের এই রাজধানী ঢাকা শহরের কর্মব্যস্ততা উল্লেখ করার মতন। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বিত্তবান, উচ্চবিত্ত সব শ্রেণীর সংমিশ্রণে এই শহর এখন দিন-রাত চব্বিশ ঘন্টা নিদারুনভাবে ব্যস্ত। কর্মব্যস্ত এই দৈনন্দিন জীবনের মাঝে শহুরে ব্যস্ততা থেকে সরে গিয়ে প্রকৃতির সাথে কিছুটা সবুজ ও শান্তিময় একাকী বা পারিবারিক সময় কাটানোর ফুরসত পাওয়ার আয়োজনের ব্যবস্থা, প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম এবং ব্যয় সাপেক্ষ, দুরত্ব সাপেক্ষ ও সময়সাপেক্ষও বটে।

এরকম ব্যস্ত নাগরিক জীবন থেকে কিছুটা একান্ত সময় শুধু নিজে বা পরিবার নিয়ে অথবা অল্প কিছু প্রাণের বন্ধুদের নিয়ে নির্বিঘ্নে কাটানোর (জিরানোর) লক্ষ্য নিয়েই আমাদের জিরাই বাড়ির রচনা হয়েছে। ঢাকার অতি নিকটে, স্বল্প সময়ের দুরত্বেই এই জিরাই বাড়ির অবস্থান।

যারা প্রকৃত অর্থেই একটু বিশ্রাম নিতে চান, হাল্কা দেশীয় চা-নাশতায় শুয়ে-বসে, গল্প-গুজবে, লিখালিখি করে, প্রিয় বই-উপন্যাসের মধ্যে ডুবে গিয়ে নিজেকে ভবিষ্যত ব্যস্ততার জন্যে পুনরোজ্জীবিত করতে চান- তাদের জন্যেই ‘জিরাই বাড়ি’ একটি আদর্শ স্থান। প্রচলিত ভ্যাকেশনের মতন কাকডাকা ভোরে অপূর্ণ ঘুম থেকে উঠেই এখানে ওখানে বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার যান্ত্রিক ব্যস্ততা এখানে নেই, পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন একটিভিটি করে কর্মব্যস্ততায় ক্লান্ত শরীরটাকে আরো বিষিয়ে তোলার মতন কিছুই এখানে থাকবে না। বরং, বারান্দায় ইজি চেয়ারে বসে জিরাই বাড়ির ছোট্ট উঠানে বাচ্চাদের কিচিরমিচির দেখা অথবা ছোট্ট ট্রি-হাউজে প্রিয়জনের সাথে বসে গরম চা-কফি খাওয়া, বড় আড্ডা ঘরে সবাই মিলে প্রিয় কোনো মুভি দেখা বা প্লেব্যাকে প্রিয় গানগুলোর গুঞ্জন শোনা অথবা বন্ধুদের নিয়ে পাটি বিছিয়ে তাস খেলা বা পুরোনো দিনের চটুল গল্প-কাহিনীর স্মৃতিচারণ- এগুলোই হবে আপনার ভ্যাকেশন একটিভিটি- যা আপনার শরীর-মনকে বিষিয়ে তুলবে না। বরং, আপনি উপভোগ করবেন আপনার এই বিশ্রাম। আরো উজ্জীবিত হবেন, জীবনের প্রতি মায়া আরো বাড়বে। সজীব একটি দেহ আর মন নিয়ে আপনি ফিরে যাবেন আপনার ব্যস্ত শহুরে জীবনে।

তাই, চলে আসুন জিরাই বাড়ি। নিজের সত্যিকার আনন্দটাকে আবিষ্কার করুন।

Address

Vararul Shukhi Nagar, Gazipur Sadar
Pubail
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jirai Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share