24বিডি

24বিডি সবার আগে সর্বশেষ সংবাদ

13/06/2026
08/06/2026

বগুড়ার শেরপুরের চারা যাচ্ছে পাহাড়ে, বছরে ১০ কোটি টাকার নার্সারি বাণিজ্য,

চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি কিংবা খাগড়াছড়ির পাহাড়ি ঢালে আজ যে সবুজের সমারোহ চোখে পড়ে, তার বড় একটি অংশের শিকড় উত্তরবঙ্গের বগুড়ার শেরপুরে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকার নার্সারিগুলোতে উৎপাদিত ফলদ ও বনজ গাছের চারা দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি নিয়মিত সরবরাহ করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। তিন দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই নার্সারি শিল্প এখন বছরে প্রায় ১০ কোটি টাকার বাণিজ্যের পাশাপাশি হাজারো মানুষের জীবিকার উৎসে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০ থেকে ১২০টি নার্সারি রয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় আরও ৩০ থেকে ৪০টি ছোট নার্সারি গড়ে উঠেছে। দেশি-বিদেশি ফলদ, বনজ ও ফুলের চারার উৎপাদন এবং সরবরাহের জন্য অঞ্চলটি বর্তমানে দেশের অন্যতম পরিচিত কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।

নার্সারি মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার উৎপাদিত চারার সবচেয়ে বড় বাজার পার্বত্য চট্টগ্রামের তিন জেলা। পাশাপাশি সিলেট বিভাগের বিয়ানীবাজার, শাহপরান, মৌলভীবাজার ও হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের নানা অঞ্চলে নিয়মিত চারা সরবরাহ করা হয়।

ব্যবসায়ীদের দাবি, পার্বত্য অঞ্চলে ব্যবহৃত চারার প্রায় ৭০ শতাংশই আসে শেরপুরের নার্সারিগুলো থেকে। বাকি ৩০ শতাংশ সরবরাহ করা হয় উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে।

এখানকার নার্সারিগুলোতে আমের মিয়াজাকি, হাড়িভাঙ্গা, আম্রপালি, চেংমাই ও চাকা জাতের চারা ছাড়াও সূর্যডিমসহ বিভিন্ন উন্নত জাতের ফলের চারা উৎপাদন করা হয়। বনজ গাছের মধ্যে মেহগনি, বেলজিয়াম ও লম্বু গাছের চারারও রয়েছে ব্যাপক চাহিদা।

স্থানীয়দের ভাষ্য, ১৯৯২ সালে অল্প পরিসরে শুরু হওয়া এই শিল্প সময়ের সঙ্গে একটি বৃহৎ বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। বর্তমানে এখান থেকে বছরে প্রায় ১০ কোটি টাকার চারা বিক্রি হয়। সরাসরি কয়েকশ মানুষ কাজ করলেও পরোক্ষভাবে প্রায় এক হাজার মানুষের জীবিকা নির্ভর করছে এ খাতের ওপর।
বরিশাল থেকে চারা কিনতে আসা পাইকারি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘এখানকার আম, মেহগনি, কাঁঠাল, রামবুটান ও লিচুর চারার মান ভালো। তাই দূর-দূরান্ত থেকে আমরা এখানে এসে চারা সংগ্রহ করি।’

শেরপুর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, ১৯৯৬ সালে তিনি নার্সারি ব্যবসা শুরু করেন। বর্তমানে তার নার্সারিতে প্রায় ৫০০ প্রজাতির গাছ রয়েছে। প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে ওঠা নার্সারি থেকে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চারা সরবরাহ করা হচ্ছে।

ইসলাম নার্সারি অ্যান্ড সিডের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বলেন, ১৯৯২ সালে মাত্র তিন শতক জমিতে ৩০০ টাকার ৬০০টি মেহগনি চারা দিয়ে যাত্রা শুরু করি। পরে সেগুলো ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করি। ১৯৯৪ সাল থেকে আমের চারা উৎপাদন শুরু করি। এখন আমাদের নার্সারিতে শতাধিক প্রজাতির গাছ রয়েছে।

তিনি জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বিএডিসি ও কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে আধুনিক প্রযুক্তিতে চারা উৎপাদন করা হচ্ছে। মাল্টি গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাতের আমের চারা উৎপাদন এখন বেশ জনপ্রিয়। ছাদ বাগানের প্রসারের কারণে ছোট আকৃতির ফলদ চারার চাহিদাও বেড়েছে। তবে সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তারা সরকারি সহায়তা ও প্রণোদনার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তাদের দাবি, সার সংকটের সময়ে প্রয়োজনীয় সার সরবরাহ, স্বল্প সুদের কৃষিঋণ এবং নার্সারি খাতের জন্য বিশেষ প্রণোদনা নিশ্চিত করা প্রয়োজন।

শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, নার্সারিগুলোকে তালিকাভুক্ত ও নিবন্ধনের আওতায় এনে আমরা সরকারকে রাজস্ব আয়ের সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে এই শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে।

উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. সালাহউদ্দীন পারভেজ বলেন, নার্সারি শিল্প একটি পরিবেশবান্ধব খাত। জলবায়ু পরিবর্তনের এই সময়ে সবুজায়ন বৃদ্ধিতে এর গুরুত্ব আরও বেড়েছে। বন বিভাগ এ বিষয়ে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে কাজ করছে।

দেশের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বগুড়ার শেরপুরের মহিপুরের নার্সারিগুলো। এখানকার উৎপাদিত চারায় যেমন সেজে উঠছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, তেমনি বিস্তৃত হচ্ছে দেশের সবুজ অর্থনীতির পরিধিও।

08/06/2026

বগুড়ায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে!
আমরা জানি ভিআইপিদের জন‍্য লাল গালিচা বিছানো হয় আবার পরে গুটিয়ে নেওয়া হয়।

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে তার পৈতৃক ভিটায় যাওয়ার রাস্তায় (বাগবাড়ী থেকে জিয়া বাড়ী) ইট বিছানো হয়েছিল।

স্থানীয়রা খুশী!
যাক রাস্তায় তো ইট বসল!
কিন্তু বিস্ময়কর হলো এক সপ্তাহ পরই ওই ইট আবার তুলে নিয়ে গেছে ঠিকাদার! তার বক্তব্য,এ সফর উপলক্ষে ১০ লাখ টাকা ব্যয়ে ‘ইট ভাড়ায়’ এনে রাস্তার সোলিং করা হয়েছিল, তাই সফর শেষ হওয়ার কয়েকদিন পরই সেই ভাড়ার ইট ফেরত দেওয়া হয়েছে!

ইট ও যে লাল গালিচার মতো বিছানো এবং উঠানো যায় বগুড়ায় এই ঘটনা না ঘটলে তা বিশ্বের কাছে অজানা থেকে যেতো! এই আইডিয়ার উদ্ভাবক, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পদে বসানোর জোর সুপারিশ করছে জনসাধারণ!

08/06/2026

বগুড়ায় ১ নং রেলঘুমটি সংলগ্ন সেলিম হোটেলের সামনে থেকে ভ্যানিটি ব্যাগে ১৫০০পিস ইয়াবা পাচারকালে দুই বেয়াইন গ্রেফতার।

08/06/2026

বগুড়ায় চালু ৬০০ কিমি রেঞ্জের অত্যাধুনিক রাডার
ভারতের শিলিগুড়ি করিডোর এখন বাংলাদেশের নজরে!

উত্তরবঙ্গের আকাশসীমা পর্যবেক্ষণে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বগুড়ায় সফলভাবে চালু হয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক থ্রি-ডি এয়ার ডিফেন্স রাডার **Ground Master 403M (GM 403M)**। আধুনিক প্রযুক্তিনির্ভর এই রাডার দেশের আকাশসীমা নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রায় **৬০০ কিলোমিটার রেঞ্জের** এই রাডার দীর্ঘ দূরত্বে আকাশপথের গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার আকাশসীমা আরও কার্যকরভাবে নজরদারির আওতায় আসবে।

# # # অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়

Ground Master 403M রাডারে রয়েছে উন্নত ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সমন্বয়। এটি একসঙ্গে বিপুল সংখ্যক উড়ন্ত বস্তুর গতিবিধি শনাক্ত ও ট্র্যাক করতে পারে। বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য আকাশযানের অবস্থান ও গতিপথ নির্ণয়ে এটি অত্যন্ত কার্যকর বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন।

# # # বগুড়ার কৌশলগত গুরুত্ব বৃদ্ধি

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় এই রাডার স্থাপনের ফলে এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করতে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যতে এভিয়েশন ও প্রযুক্তিভিত্তিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

# # # সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার

এদিকে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন স্থানে গ্রাউন্ড সার্ভেইল্যান্স রাডার (GSR), থার্মাল ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

# # # জাতীয় নিরাপত্তায় নতুন সংযোজন

সামগ্রিকভাবে, বগুড়ায় Ground Master 403M রাডার স্থাপন দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক প্রযুক্তির এই সংযোজন বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

#দৈনিক_বগুড়া_বুলেটিন #বগুড়া #বাংলাদেশ_বিমান_বাহিনী #রাডার #প্রতিরক্ষা #জাতীয়_নিরাপত্তা **

Address

Bangladesh � � �
Puran Bogra
1201

Alerts

Be the first to know and let us send you an email when 24বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24বিডি:

Share