25/06/2022
আম পালাঙ্গায় স্বাগত....
আম বাগানে ঘুরেছেন তো অনেকেই।
কিন্তু বাগানেই সব ধরনের সুবিধায় থাকা, খাওয়া এবং রাত্রি যাপন করেছেন কি কখনও?
তাই এবার শুধু আম খাওয়া নয়, পাশাপাশি আমকে কেন্দ্র করে বাড়তি আরও অনেক কিছুর আয়োজন।
এবার ষোলকলা পূর্ণ হোক....
রাজশাহী অঞ্চলের আম এবং এখানকার ঐতিহ্য ও আঞ্চলিক খাবার দিয়েই সাজানো হয়েছে ম্যাঙ্গো ইকো-ট্যুরিজমের প্যাকেজ।
মনঘুড়ি ইকো আম পালাঙ্গাকে কেন্দ্র করে "ম্যাঙ্গো ইকো-ট্যুরিজম" এর এই আয়োজনে কিছু প্যাকেজ সাজানো হয়েছে।
#প্যাকেজ ধরণ
(ক). ১ দিন, (খ). ২ দিন ১ রাত এবং (গ). ৩ দিন ২ রাতের প্যাকেজ।
#প্যাকেজ নং- ১
এই প্যাকেজে থাকছে ১ দিনের ঘুরাঘুরি। সকালে এসে বিকাল/সন্ধ্যায় চলে যাওয়া।
#প্যাকেজ নং- ২
এই প্যাকেজটি ২ দিন ১ রাতের আয়োজন।
#১ম দিন
***সকালের নাস্তা-
(রিসোর্টে খিচুড়ি এবং ডিম ভাজি বা ডিম ভুনা অথবা পরোটা ডিম ভাজি)
***ফলভোজন
(আম খাওয়ার ধুম এবং অন্যান্য দেশি ফলাহার ও ভিন্ন ভিন্ন কায়দায় জিভে জল আনা আম ভর্তা!)
***আম বাগানে ঘুরাঘুরি
(বাগান ঘুরে নিজ হাতে আম পেড়ে আম খাওয়া এবং আম নিয়ে গল্পগুজব ও নানান ঢং।)
***দুপুরের খাওয়া-
(ভাত, দেশি মুরগি, সবজি, ভর্তা, ডাল, আমের আচার, আমের চাটনি এবং আরও কিছু...)
***ঐতিহ্য দর্শণ এবং পদ্মায় নৌবিহার।
(বাঘা মসজিদ, বাঘা দীঘি, বাঘা মিউজিয়াম ঘুরে দেখা এবং পদ্মায় নৌবিহার সূর্যাস্ত অবলোকন।)
***বৈকালিক নাস্তা
(রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কালাই এর রুটি ও বেগুন ভর্তা এবং দই- মিষ্টি মুখ।)
***আম সভা
(আম পালাঙ্গা ঘরে আম বৈঠক চা পান পর্ব)
***রাতের খাবার
(ভাত, মাছ, ভর্তা, ডাল এবং আম এবং আম-দুধ)
#২য় দিন
***আম কুড়াতে সুখ
(ভোরে উঠে সবুজ ঘাসে পা ফেলে বাগানে বাগানে আম কুড়ানো দিয়ে সকাল শুরু-)
***সকালের নাস্তা
(খিচুড়ি-ডিম, আম-রুটি বা আম চিড়া)
***আম খাওয়ার ধুম...
(বাগান বাগানে ঘুরে আম সংগ্রহ এবং নানান ঢং-এ ছবি তোলা।)
***আম পালাঙ্গা ঘরে আম আড্ডা চা পান পর্ব
***দুপুরের খাওয়া
(ভাত, খাসির মাংস, সবজি, ডাল এবং অন্যান্য।)
***ঐতিহ্য দর্শন
(পুঠিয়া রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়া। প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্য দর্শণ-)
***বিদায় পর্ব
(বৈকালিক নাস্তা এবং বাই বাই...)
প্যাকেজ নং- ৩
১ম এবং ২য় দিনের সবই থাকবে। পুঠিয়া রাজবাড়ী দর্শন শেষে রিসোর্টে ফিরা, রাতের খাওয়া এবং রাত্রি যাপন।
পরদিন সকালে নাস্তা শেষে চাপাইনবয়াবগঞ্জের উদ্দেশ্যে রওনা। যাত্রা পথে শিবগঞ্জের বিখ্যাত চমচম খাওয়া।
***আম রাজধানী দর্শন
(দেশের সর্ববৃহৎ আমের বাজার কানসাট ঘুরে দেখা।)
***দুপুরের খাওয়া
(সোনা মসজিদ স্থলবন্দর এরিয়ায় রাজ হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খাওয়া।)
***ঐতিহ্য দর্শন
(প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনা মসজিদ ঘুরে দেখা।)
***সন্ধ্যার রাজশাহী
(বিকালে রাজশাহী শহরে ফেরা, শাহ্ মকদুম এর মাজার ঘুরে পদ্মায় টি-বাঁধে আড্ডা, শহরে ঘুরা এবং শহরের বিখ্যাত খাওয়া চলবে। সন্ধ্যায় চা চক্র শেষে বাই বাই....)
প্যাকেজ মূল্যঃ
#প্যাকেজ নং- ১.... ২০২২/-
(১ দিন, সকালে এসে সন্ধ্যায় চলে যাওয়া।)
#প্যাকেজ নং- ২.....৩৩৩৩/-
(২ দিন ১ রাত রিসোর্টে থাকা খাওয়া)
#প্যাকেজ নং- ৩..... ৪৪৪৪/-
#পিক_এন্ড_ড্রপ_পয়েন্ট
রাজশাহী, বানেশ্বর, পুঠিয়া, ঈশ্বরদী হতে মনঘুড়ি ইকো আম পালাঙ্গা।
মনঘুড়ি ইকো আম পালাঙ্গা থেকে পুঠিয়া, বানেশ্বর, রাজশাহী এবং ঈশ্বরদী।
#যে ভাবে আসবেন-
ঢাকার কল্যাণপুর ও গাবতলী এলাকা থেকে রাজশাহীর বাঘা উপজেলা পর্যন্ত সরাসরি এসি এবং ননএসি বাস চলাচল করে।
এছাড়া ঢাকা থেকে রাজশাহীর পথে বাস, ট্রেন এবং বিমান চলাচল সুবিধা তো থাকলোই।
#কিছু শর্ত এবং সুবিধা
১/ শুক্র ও শনিবার ছাড়া, ৪ থেকে ৬ বছর বয়সী শিশু এবং নিরাপদ আম উদ্যোক্তাদের জন্যে প্রতি প্যাকেজে ২০% পর্যন্ত ছাড়।
২/ রিসোর্টে রাত্রি যাপন করতে না চাইলে আগত নারী সদস্যদের জন্যে আলাদা ভাবে পারিবারিক পরিবেশে রাত্রি যাপনের সুব্যবস্থাও রয়েছে।
৩/ গ্রামীণ পরিবেশে বেমানান বিষয় এড়িয়ে চলার অনুরোধ রইলো।
৪/ পালাঙ্গা এবং এর আশেপাশে যত্রতত্র ধুমপানে বিরত থাকতে হবে।
৫/ জাতীয় পরিচয় পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র অথবা জন্ম সনদের ফটোকপি আবশ্যক।
৬/ গ্রুপ প্যাকেজের ব্যবস্থাও থাকবে।
৭/ নির্ধারিত প্যাকেজ মূল্য অগ্রিম পরিশোধ যোগ্য।
৮/ শিক্ষার্থীদের জন্য আলাদা সাশ্রয়ী প্যাকেজ রয়েছে, আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
#কথোপকথন
প্যাকেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এবং বুকিং সংক্রান্ত যে কোন বিষয়ে সরাসরি কল করতে পারেন।
#+৮৮০১৭১৭২৯৫৮৫৭,
#+৮৮০১৬১৭২৯৫৮৫৭
#+৮৮০১৭১৯৪০২৭৩৩
বি. দ্র.
ইনবক্স করেও জানতে পারবেন সকল তথ্য।
সকলের আন্তরিক সহযোগিতায় ম্যাঙ্গো ট্যুরিজমের শুভ যাত্রা সফল হোক, এটাই একান্তভাবে প্রত্যাশা।
***বাগানে বসে প্রাকৃতিক আম খান,
আর আমের আসল স্বাদ পান।
মনঘুড়ি ইকো আম পালাঙ্গা
মনিগ্রাম, বাঘা, রাজশাহী।