রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ RTG

রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ RTG Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ RTG, Travel Company, 58-Al Amin Tower, Women's College Rood Malopara, Rajshahi.
(2)

রাজশাহী ট্রাভেলার্স গ্রুপে আপনাকে আন্তরিক স্বাগতম। ভ্রমণপ্রেমীদের জন্যই আমাদের এই পরিবার। আমাদের মূল বিশ্বাস— “ভ্রমণ হোক সুন্দর, খরচ হোক কম।”
এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, যেন প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষ স্বপ্নের যাত্রায় পা রাখতে পারে সহজে ও আনন্দে।

🌿 মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ! আর মাএ ৭ টি আসন ফাঁকা ☁️━━━━━━━━━━━━━━━━━━━━🏔️ সাদা মেঘের সমুদ্র, সবুজ পাহাড় আর প্রকৃত...
13/08/2026

🌿 মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ! আর মাএ ৭ টি আসন ফাঁকা ☁️
━━━━━━━━━━━━━━━━━━━━

🏔️ সাদা মেঘের সমুদ্র, সবুজ পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য—চলুন ঘুরে আসি মেঘের রাজ্য সাজেক ভ্যালি!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অপূর্ব স্থানটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় হলেও সেখানে পৌঁছাতে হয় খাগড়াছড়ি হয়ে।

ভোরের সূর্যোদয়, পাহাড়ের বুক জুড়ে সাদা মেঘের সমুদ্র, সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর শান্ত পরিবেশ—সব মিলিয়ে সাজেক যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। এখানকার রুইলুই পাড়া ও কংলাক পাহাড় থেকে দেখা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য যে কারও মন ছুঁয়ে যায়।

✨ চলুন ঘুরে আসি মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ (RTG)-এর সাথে।

🚂 ভ্রমণ শুরু:
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে।

🚂 ভ্রমণ শেষ:
৫ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১২:৩০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে।

━━━━━━━━━━━━━━━━━━━━
✨ কেন আমাদের সাথে যাবেন?
━━━━━━━━━━━━━━━━━━━━

✅ প্রিমিয়াম বাজেটে দারুণ অভিজ্ঞতা।
✅ বিশ্বস্ত ও অভিজ্ঞ ট্যুর গাইড।
✅ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ ব্যবস্থা।
✅ বন্ধুত্বসুলভ ভ্রমণ, পরিবেশ ও চমৎকার সব আয়োজন।

━━━━━━━━━━━━━━━━━━━━
💰 প্যাকেজ ফি
━━━━━━━━━━━━━━━━━━━━

🪙 ৬,৭০০ টাকা জনপ্রতি
(এক রুমে ৪ জন)

🪙 ৭,৬০০ টাকা জনপ্রতি
(এক রুমে ২ জন)

━━━━━━━━━━━━━━━━━━━━
⭕ বুকিং পলিসি
━━━━━━━━━━━━━━━━━━━━

💰 বুকিং মানি ৪,০০০ টাকা জনপ্রতি।
বিকাশ/নগদ দিলে ৪,০৮০ টাকা।
Non-Refundable

বুকিং শেষঃ ২২/০৮/২০২৬
━━━━━━━━━━━━━━━━━━━━
📍 ভ্রমণ স্থান
━━━━━━━━━━━━━━━━━━━━

🏔️ সাজেক ভ্যালি
🏔️ রুইলুই পাড়া
🏔️ লুসাই গ্রাম
🏔️ কংলাক পাহাড়
🏔️ হ্যালিপ্যাড
🏔️ সাজেক জিরোপয়েন্ট
🏔️ স্টোন গার্ডেন
🏔️ বাগাইহাট আর্মি ক্যাম্প
🏔️ আলুটিলা গুহা
🏔️ রিসাং ঝর্ণা
🏔️ হর্টিকালচার পার্ক
🏔️ ঝুলন্ত ব্রিজ

━━━━━━━━━━━━━━━━━━━━
⭕ প্যাকেজে যা যা থাকছে
━━━━━━━━━━━━━━━━━━━━

✅ রাজশাহী-ঢাকা-রাজশাহী নন-এসি ট্রেনের টিকিট।
(চাইলে এসি চেয়ার/এসি কেবিন নিতে পারেন, সেক্ষেত্রে বাড়তি চার্জ প্রদান করতে হবে।)

✅ ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাসের টিকিট।
✅ সাজেকে ১ রাত রিসোর্টে থাকার ব্যবস্থা।
✅ ৬ বেলা মানসম্মত খাবার
(২ বেলা নাস্তা, ২ বেলা দুপুরের খাবার, ২ বেলা রাতের খাবার, BBQ সহ)।
✅ সকল স্পটের এন্ট্রি ফি।
✅ লোকাল ট্রান্সপোর্ট (চাঁদের গাড়ি ভাড়া)।

━━━━━━━━━━━━━━━━━━━━
⭕ প্যাকেজে যা যা থাকছে না
━━━━━━━━━━━━━━━━━━━━

❌ ভ্রমণকালে যাত্রাবিরতিতে কোনো প্রকার খাবার।
❌ ব্যক্তিগত খরচ।
❌ প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কোনো খরচ।

━━━━━━━━━━━━━━━━━━━━
🍽️ খাবার মেনু
━━━━━━━━━━━━━━━━━━━━

🔹 প্রথম দিন

🥪 সকালের নাস্তা:
ভুনা খিচুড়ি/পরোটা, ডিম ভুনা/ভাজি, সবজি/ডাল, পানি।

🍛 দুপুরের খাবার:
সাদা ভাত, বাঁশ চিকেন, ডাল, আলু ভর্তা, সালাদ, পানি।

🍛 রাতের খাবার:
পরোটা/নান রুটি, মুরগির BBQ, ড্রিংকস, সালাদ, পানি।

🔹 দ্বিতীয় দিন

🥪 সকালের নাস্তা:
ভুনা খিচুড়ি/পরোটা, ডিম ভুনা/ভাজি, সবজি/ডাল, পানি।

🍛 দুপুরের খাবার:
সাদা ভাত, মুরগি কারি, ডাল, সালাদ, পানি।

🍛 রাতের খাবার:
সাদা ভাত, গরুর মাংস, ডাল, সালাদ, পানি।

━━━━━━━━━━━━━━━━━━━━
⭕ সম্ভাব্য ট্যুর প্ল্যান
━━━━━━━━━━━━━━━━━━━━

➡️ ১ম দিন:
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিকাল ৪:০০টায় পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা এবং ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। পরদিন সকাল ৭:০০টা নাগাদ আমরা খাগড়াছড়ি পৌঁছাবো ইনশাআল্লাহ।

➡️ ২য় দিন:
খাগড়াছড়িতে সকালের নাস্তা সেরে নেবো। এরপর চাঁদের গাড়ি করে রওনা দেবো মেঘের রাজ্য সাজেকের উদ্দেশ্যে। আনুমানিক ১:৩০টা নাগাদ পৌঁছে যাবো সাজেক ইনশাআল্লাহ। রুম চেকিং করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নেবো। খাবার শেষে যে যার মতো রেস্ট করবো। বিকেলে আমরা সাজেক জিরোপয়েন্ট, লুসাই গ্রাম, রুইলুই পাড়া ও হ্যালিপ্যাড থেকে সূর্যাস্ত দেখে যার যার মতো সময় কাটাবো।

➡️ ৩য় দিন:
এই দিন ভোর ৫:০০টায় চলে যাবো সূর্যোদয় দেখতে কংলাক পাহাড়ের চূড়ায়। সূর্যোদয় দেখে ফিরে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেবো। নাস্তা করে যে যার মতো সময় কাটিয়ে ১০:০০টার দিকে রুম চেক-আউট করে চাঁদের গাড়ি করে রওনা দেবো খাগড়াছড়ির উদ্দেশ্যে।

খাগড়াছড়ি এসে দুপুরের খাবার শেষ করে চলে যাবো আলুটিলা গুহা, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা দেখতে। রাত ৮:০০টা নাগাদ আমরা খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আনুমানিক ভোর ৫:০০টা নাগাদ আমরা ঢাকা পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

ঢাকা পৌঁছে আবার ভোর ৬:০০টার ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ধরে আমরা রাজশাহীর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করবো। বেলা ১২:৩০টা নাগাদ রাজশাহী রেলওয়ে স্টেশন পৌঁছে আমাদের যাত্রা শেষ করবো ইনশাআল্লাহ।

━━━━━━━━━━━━━━━━━━━━
🔴 বিশেষ দ্রষ্টব্য
━━━━━━━━━━━━━━━━━━━━

🔹 প্রাকৃতিক অথবা অপ্রাকৃতিক কোনো দুর্ঘটনার শিকার হলে রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ (RTG) কোনোভাবেই দায়ী থাকবে না।
যদি দুর্ঘটনাজনিত কারণে কোনো প্রকার খরচ বৃদ্ধি পায়, তাহলে তা সকলে সমানভাবে বহন করতে হবে।

━━━━━━━━━━━━━━━━━━━━
📞 যোগাযোগ ও বুকিং
━━━━━━━━━━━━━━━━━━━━

📞 ০১৭১৩-১২৬৩৫৩
📞 ০১৮৩২-৯২৩১৭১

📌 ৫৮, আল-আমিন টাওয়ার (তৃতীয় তলা), মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী।
(মধুবন কমিউনিটি সেন্টারের অপজিটে)।

🌿 মেঘ ডাকছে, পাহাড় ডাকছে—আপনি কি প্রস্তুত? ☁️🏔️

🔥 মাত্র ৬,৭০০ টাকায় সাজেকের মেঘ, পাহাড়, সূর্যোদয় আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন RTG-এর সাথে।

📲 সিট সীমিত—আজই বুকিং নিশ্চিত করুন!

#সাজেক #সাজেকভ্রমণ #রাজশাহীট্রাভেলার্সগ্রুপ #ভ্রমণহোকসুন্দর #খরচহোককম

🌿 রাজশাহী থেকে ট্রেনে স্বপ্নের সিলেট ভ্রমণ 🌿সিলেট মানেই সবুজের রাজ্য, মেঘের ভেলা, পাহাড়ের গায়ে বৃষ্টির ছোঁয়া, চা-বাগানের...
13/08/2026

🌿 রাজশাহী থেকে ট্রেনে স্বপ্নের সিলেট ভ্রমণ 🌿

সিলেট মানেই সবুজের রাজ্য, মেঘের ভেলা, পাহাড়ের গায়ে বৃষ্টির ছোঁয়া, চা-বাগানের সবুজ গালিচা আর স্বচ্ছ জলের মায়া। 💚

ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কয়েকটা দিন প্রকৃতির একদম কাছে হারিয়ে যেতে চলুন আমাদের সঙ্গে। কখনো জাফলংয়ের পাথর-জলের সৌন্দর্য, কখনো রাতারগুলের নীরবতা, কখনো লালাখালের নীল জল, আবার কখনো চা-বাগানের আঁকাবাঁকা পথে হারিয়ে যাওয়া—এই সফর হয়ে উঠুক আজীবন মনে রাখার মতো একটি গল্প। 🌿

চলো, শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির কাছে যাই।
গন্তব্য সিলেট, স্মৃতিগুলো হোক আজীবন সুন্দর। 💚

🚂 যাত্রা শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৪:০০ টায়।
📍 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে।

🚂 যাত্রা শেষ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ৬:০০ টায়
📍 রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে।

✨ কেন এই ট্যুরটা মিস করা উচিত না?
✔️ বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিল
✔️ অভিজ্ঞ ও ফ্রেন্ডলি টিম
✔️ নিরাপদ + সুন্দরভাবে ম্যানেজড ট্রিপ
✔️ নতুন বন্ধু, নতুন গল্প, নতুন অভিজ্ঞতা

📍 যে জায়গাগুলো ঘুরে দেখবো:
▪️ ভোলাগঞ্জ সাদা পাথর
▪️ রাতারগুল সোয়াম্প ফরেস্ট
▪️ জাফলং
▪️ লালাখাল
▪️ ডাউকি ঝুলন্ত ব্রিজ
▪️ তামাবিল বর্ডার ও জিরো পয়েন্ট
▪️ মালনীছড়া চা বাগান
▪️ শ্রীপুর চা বাগান
▪️ সংগ্রামপুঞ্জি ঝর্ণা (মায়াবী ঝর্ণা)
▪️ খাশিয়া পল্লী (নিজ খরচে)
▪️ শাহজালাল (র.) দরগাহ

💰 প্যাকেজ চার্জ:
🪙 ৭৫০০ টাকা — এক রুমে ৪ জন, রুম এসি।
🪙 ৮৫০০ টাকা — কাপল, এসি রুম।

⏰ বুকিং শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬ ইং।

🔒 বুকিং মানি: ৪০০০ টাকা (নন-রিফান্ডেবল)

🍽️ যা যা থাকছে প্যাকেজে?
✅ ট্রেন + বাস সব ট্রান্সপোর্ট (নন এসি)। (এসি নিলে বাড়তি টাকা যোগ হবে)
✅ ২ রাত এসি হোটেল থাকা।
✅ ৯ বেলা মানসম্মত খাবার।
✅ সাদা পাথর, রাতারগুল, লালাখাল, জাফলং এর নৌকা ভাড়া।
✅ লোকাল ট্রান্সপোর্ট।

যা যা থাকছে না এই প্যাকেজে।
❌ যাত্রার শুরুর দিন রাতের খাবার।
❌ ব্যক্তিগত খরচ।
❌ খাসিয়া পল্লী যাবার খরচ।
❌ প্যাকেজে অন্তর্ভুক্ত নেই এমন কিছু।

📞 বুকিং ও যোগাযোগ:
📲 ০১৮৩২-৯২৩১৭১ (হাসিব)
📲 ০১৭১৩-১২৬৩৫৩ (রিফাত)

🏢 অফিসঃ
📍 ৫৮, আল-আমিন টাওয়ার (তৃতীয় তলা), মালোপাড়া, রাজশাহী (মধুবন কমিউনিটি সেন্টারের অপজিটে)।

━━━━━━━━━━━━━━━━━━

🗓️ সম্ভব ভ্রমন পরিকল্পনাঃ-

১ম দিন:
বিকাল ৪:০০ টায় রাজশাহী স্টেশন থেকে পদ্মা এক্সপেস ট্রেনে ঢাকা, ঢাকা থেকে উপবন এক্সপেসে সিলেট এর উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ। ভোর ৬.০০ টায় সিলেট স্টেশনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

২য় দিন:
সকালের নাস্তা শেষ করে রিজার্ভ লেগুনা/বাসে করে হযরত শাহজালাল (রঃ) দরগাহ দেখা শেষ করে পথে মালিনীছড়া চা বাগানে দেখে চলে যাবো রাতারগুল এর উদ্দেশ্যে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখা শেষ করে চলে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর। দুপুরের খাবার সেরে আমরা নেমে পড়বো সাদা পাথরের স্বচ্ছ পানির নীল জলরাশিতে। ১ ঘন্টা মতো কাটিয়ে রওনা দিবো। হোটেল ফিরে ফ্রেশ হয়ে চলে যাবো রাতের খাবারের জন্য পানসী বা পাঁচ ভাই রেস্টুরেন্টে। খাবার শেষ করে যে যার মত সময় কাটাবো।

৩য় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে পানসী রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে চলে যাবো জাফলং, সংগ্রামপুঞ্জি (মায়াবী) ঝর্ণা, খাশিয়া পল্লী, তামাবিল জিরো পয়েন্ট দেখার উদ্দেশ্যে। পথে আগুন পাহাড় ও লালাখাল দেখে নিবো। দুপুরে জাফলং পৌঁছে দুপুরের খাবার সেরে নিবো। সব কিছু দেখা শেষ করে ফেরার পথে শাহপরান মাজার দেখে হোটেল এ ফিরবো। ফ্রেস হয়ে রাতের খাবার সেরে নিবো।

৪র্থ দিন:
খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বুফে নাস্তা শেষ করে যে যার মতো করে নিজ দায়িত্ব ও খরচে সিলেট শহর ঘুরে দেখবো। ১১ টার মধ্যেই যে যার মতো করে সিলেট রেল ষ্টেশনে পৌঁছাবো। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো। ঢাকায় পৌঁছাব আনুমানিক রাত ৮:৩০ এর দিকে। রাত ১০:৪০ এর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহীর উদ্দেশে রওনা দিব। পরদিন ভোর ৪:৩০ টা নাগাদ রাজশাহী ষ্টেশনে পৌঁছাব ইনশাআল্লাহ।

━━━━━━━━━━━━━━━━━━

🍲 খাবারের মেনু:

১ম দিনঃ
সকাল: বুফে নাস্তা।
দুপুর: সাদা ভাত, গরুর মাংস/হাঁসের মাংস, ডাল, ভর্তা, পানি।
রাত: চিকেন বিরিয়ানি, সালাদ, ড্রিংকস, পানি।

২য় দিনঃ
সকাল: পানসী রেস্টুরেন্টে সিলেটের বিখ্যাত চিকেন আখনি।
দুপুর: সাদা ভাত, গরু/মুরগির মাংস, ডাল, সালাদ, পানি।
রাত: চিকেন গ্রিল, নান, ড্রিংকস, পানি।

৩য় দিনঃ
সকাল: বুফে নাস্তা
দুপুর: ভাত, মুরগির ঝাল ফ্রাই, সবজি, সালাদ, পানি।
রাত: চিকেন/বিফ খিচুড়ি, ড্রিংকস,পানি।

━━━━━━━━━━━━━━━━━━

⚠️ বিশেষ কথা:
• মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা।
• ফ্যামিলি ফ্রেন্ডলি ট্রিপ।
• যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অতিরিক্ত খরচ সবাই মিলে বহন করতে হবে।

🌿 এই ট্রিপটা কাদের জন্য?

যারা শুধু ছবি না, আসল ফিল নিতে চায়…
যারা নতুন জায়গা, নতুন মানুষ, নতুন গল্প খুঁজছে…

🔥 সিট লিমিটেড — আগে বুকিং, আগে কনফার্ম!

💚 সিলেট ডাকছে, আপনি কি প্রস্তুত?
চলুন, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাই এবং ফিরে আসি এক বুক সুন্দর স্মৃতি নিয়ে। 🌿🏔️

🚆🍃 বর্ষার সবুজে হারিয়ে যেতে প্রস্তুত তো?মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, পান্না সবুজ নদী, স্বচ্ছ জল, চা-বাগানের সুবাস আর প্রকৃতির অ...
21/07/2026

🚆🍃 বর্ষার সবুজে হারিয়ে যেতে প্রস্তুত তো?

মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, পান্না সবুজ নদী, স্বচ্ছ জল, চা-বাগানের সুবাস আর প্রকৃতির অপার সৌন্দর্য—সবকিছু একসাথে উপভোগ করতে চলুন স্বপ্নের সিলেটে! 💚

রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ নিয়ে আসছে নিরাপদ, গোছানো ও পরিবারবান্ধব একটি ট্রেন জার্নি।

🚆 ট্রেনযোগে সিলেট ট্যুর
📅 ২০ আগস্ট – ২৩ আগস্ট ২০২৬
👨‍👩‍👧‍👦 পরিবার • 💑 কাপল • 👨‍👫 বন্ধু-বান্ধব
সবার জন্য সুন্দর, নিরাপদ ও স্মরণীয় ভ্রমণের আয়োজন।
━━━━━━━━━━━━━━━
🌿 যে সব জায়গা ঘুরবেন
🏞️ ভোলাগঞ্জ সাদা পাথর
🌊 জাফলং
🚤 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
💎 লালাখাল
🍃 মালনীছড়া চা বাগান
💧 সংগ্রামপুঞ্জি ঝর্ণা
🌉 ডাউকি ব্রিজ
🏡 খাসিয়া পল্লী (নিজ খরচে)
🇧🇩 তামাবিল জিরো পয়েন্ট
🔥 আগুন পাহাড়
🕌 হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার
━━━━━━━━━━━━━━━
📅 ট্যুর তথ্য
🚆 যাত্রা: ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
🏁 ফেরা: ২৩ আগস্ট ২০২৬ (রবিবার)
🚉 রুট: রাজশাহী ⇄ ঢাকা ⇄ সিলেট
⏳ সময়কাল: ৪ রাত ৪ দিন
━━━━━━━━━━━━━━━
💼 প্যাকেজে থাকছে
✅ রাজশাহী থেকে ট্রেনে যাওয়া-আসা
✅ ২ রাত মানসম্মত হোটেলে থাকা
✅ ৯ বেলা সুস্বাদু খাবার
✅ সকল স্পটে রিজার্ভ বাস
✅ নৌকা ভাড়া ও এন্ট্রি ফি
✅ অভিজ্ঞ ট্যুর গাইড
━━━━━━━━━━━━━━━
💰 প্যাকেজ মূল্য
💚 ৳৭,৫০০/- (১ রুমে ৪ জন)
💙 ৳৮,০০০/- (১ রুমে ৩ জন)
❤️ ৳৮,৫০০/- (১ রুমে ২ জন)
━━━━━━━━━━━━━━━
🎯 বুকিং নিশ্চিত করুন মাত্র ৳৩,০০০/- অগ্রিম দিয়ে।
⚠️ সিট খুবই সীমিত। ট্রেনের টিকিট আগে নিশ্চিত হওয়ায় বুকিংও আগে সম্পন্ন করা হবে।
━━━━━━━━━━━━━━━
❤️ কেন রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ?
⭐ পরিবারবান্ধব পরিবেশ
🚆 আরামদায়ক ট্রেন জার্নি
🏨 মানসম্মত হোটেল
🍛 সুস্বাদু খাবার
🚌 নিরাপদ ও পরিকল্পিত ট্যুর
👨‍💼 অভিজ্ঞ ও আন্তরিক ট্যুর টিম
━━━━━━━━━━━━━━━

📍 অফিস: ৫৮, আল আমিন টাওয়ার, মালোপাড়া, রাজশাহী।

📞 যোগাযোগ:
01713-126353
01832-923171

🌿 রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ
ভ্রমণ হোক সুন্দর, খরচ হোক কম। ✈️💚

🌿 বান্দরবান ঘুরার বাজেটে এবার চলুন দার্জিলিং! 🇮🇳🏔️মেঘ, পাহাড়, চা-বাগান আর টয় ট্রেনের শহর দার্জিলিং এখন আপনার হাতের নাগ...
21/07/2026

🌿 বান্দরবান ঘুরার বাজেটে এবার চলুন দার্জিলিং! 🇮🇳🏔️

মেঘ, পাহাড়, চা-বাগান আর টয় ট্রেনের শহর দার্জিলিং এখন আপনার হাতের নাগালেই।

যে বাজেটে অনেকেই বান্দরবান ঘুরে আসেন, সেই বাজেটেই এবার ঘুরে আসুন ভারতের স্বপ্নের পাহাড়ি শহর দার্জিলিং।

রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ নিয়ে এসেছে ৩ দিন ২ রাতের সুন্দর, আরামদায়ক ও সাজানো একটি ট্যুর, যেখানে একসাথে উপভোগ করবেন মিরিক ও দার্জিলিং-এর মনোমুগ্ধকর সৌন্দর্য।

📅 ভ্রমণের সম্ভাব্য সময়: ১৮–২০ সেপ্টেম্বর ২০২৬

━━━━━━━━━━━━━━━━━━

🌿 ১ম দিন: নিউ জলপাইগুড়ি (NJP) ➜ মিরিক ➜ দার্জিলিং

• নিউ জলপাইগুড়ি (NJP) থেকে যাত্রা শুরু
• পাহাড়ি আঁকাবাঁকা মনোমুগ্ধকর রাস্তা ধরে মিরিক ভ্রমণ
• সুমেন্দু লেক (Sumendu Lake)
• ইন্দ্রেনী ব্রিজ (Rainbow Bridge)
• মিরিকের বিখ্যাত চা বাগান
• স্থানীয় মার্কেট (সময় সাপেক্ষে)
• বিকেলে দার্জিলিং যাত্রা
• হোটেলে চেক-ইন
• রাতের খাবার ও রাত্রিযাপন

━━━━━━━━━━━━━━━━━━

🌄 ২য় দিন: দার্জিলিং দর্শন

ভোরে (আবহাওয়া অনুকূলে থাকলে) টাইগার হিলের মনোমুগ্ধকর সূর্যোদয়।

এরপর পর্যায়ক্রমে ভ্রমণ:

🏔️ Tiger Hill
🛕 Ghoom Monastery
🚂 Batasia Loop
🚞 Darjeeling Himalayan Railway (Toy Train)
🏞️ Japanese Temple & Peace Pagoda
🐼 Padmaja Naidu Himalayan Zoological Park (সময় সাপেক্ষে)
🏔️ Himalayan Mountaineering Institute (HMI)
🌺 Darjeeling Tea Garden
🛍️ Chowrasta Mall Road ও স্থানীয় মার্কেট

সন্ধ্যায় হোটেলে ফেরা।
রাতের খাবার ও রাত্রিযাপন।

━━━━━━━━━━━━━━━━━━

🚗 ৩য় দিন: দার্জিলিং ➜ নিউ জলপাইগুড়ি

• সকালের নাস্তা
• হোটেল চেক-আউট
• পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা
• নির্ধারিত সময়ে NJP পৌঁছে ট্যুর সমাপ্ত

━━━━━━━━━━━━━━━━━━

📸 এই ট্যুরে যা যা দেখবেন

✅ মিরিক লেক
✅ মিরিক চা বাগান
✅ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা
✅ টাইগার হিলের সূর্যোদয়
✅ বাতাসিয়া লুপ
✅ ঘুম মনাস্ট্রি
✅ দার্জিলিং টয় ট্রেন
✅ জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা
✅ হিমালয়ান জুলজিক্যাল পার্ক
✅ Himalayan Mountaineering Institute (HMI)
✅ দার্জিলিং চা বাগান
✅ মল রোড ও চৌরাস্তা

━━━━━━━━━━━━━━━━━━

💰 ট্যুর প্যাকেজ

👤 ৳১০,৫০০ জনপ্রতি
(এক রুমে ৩ জন)

💑 কাপল প্যাকেজ – ৳১২,৫০০ জনপ্রতি
(এক রুমে ২ জন)

━━━━━━━━━━━━━━━━━━

📍 অফিস:
৫৮, আল আমিন টাওয়ার, মালোপাড়া, রাজশাহী।

📞 যোগাযোগ:
০১৭১৩-১২৬৩৫৩
০১৬৭৪-৪৮৭২৯২

⚠️ দ্রষ্টব্য: ভ্রমণের সময়সূচি ও দর্শনীয় স্থানসমূহ আবহাওয়া, স্থানীয় প্রশাসনিক নির্দেশনা ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

🌿 রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ
ভ্রমণ হোক সুন্দর, খরচ হোক কম।

🌿☁️ মাত্র ৫টি আসন ফাঁকা! মেঘের রাজ্য সাজেক ভ্যালি ট্যুর 🏔️মেঘের ভেলা, পাহাড়ের বুক জুড়ে সূর্যোদয়, সবুজে মোড়ানো প্রকৃত...
19/07/2026

🌿☁️ মাত্র ৫টি আসন ফাঁকা! মেঘের রাজ্য সাজেক ভ্যালি ট্যুর 🏔️

মেঘের ভেলা, পাহাড়ের বুক জুড়ে সূর্যোদয়, সবুজে মোড়ানো প্রকৃতি আর অসাধারণ এক ভ্রমণের অভিজ্ঞতা—সবকিছু একসাথে উপভোগ করতে চলুন রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ (RTG) এর সাথে সাজেক ভ্যালি।

🚨 মাত্র ৫টি আসন ফাঁকা! তাই আর দেরি না করে আজই আপনার আসন নিশ্চিত করুন।

━━━━━━━━━━━━━━━━━━

📅 ভ্রমণের তারিখ: ৫–৮ আগস্ট ২০২৬

🚂 যাত্রা শুরুঃ
৫ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০ টায়
রাজশাহী রেলওয়ে স্টেশন।

🚂 যাত্রা শেষঃ
৮ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩০ টায়
রাজশাহী রেলওয়ে স্টেশনে।

━━━━━━━━━━━━━━━━━━

✨ কেন আমাদের সাথে যাবেন?

✅ প্রিমিয়াম বাজেটে সেরা ভ্রমণ অভিজ্ঞতা।
✅ বিশ্বস্ত ও অভিজ্ঞ ট্যুর গাইড।
✅ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ ব্যবস্থা।
✅ বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সুন্দর আয়োজন।

━━━━━━━━━━━━━━━━━━

💰 প্যাকেজ মূল্যঃ

🪙 ৬,৭৯০ টাকা (জনপ্রতি)

⭕ বুকিং পলিসিঃ

💰 বুকিং মানি: ৪,০০০ টাকা (জনপ্রতি)

📲 বিকাশ/নগদে: ৪,০৮০ টাকা
(Non-Refundable)

━━━━━━━━━━━━━━━━━━

☎️ যোগাযোগঃ

📞 ০১৭১৩-১২৬৩৫৩, ০১৮৩২-৯২৩১৭১

📍 ৫৮, আল-আমিন টাওয়ার,
মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী।
(মধুবন কমিউনিটি সেন্টারের বিপরীতে, ফাহাদ বায়োলজির ৩য় তলায়)

━━━━━━━━━━━━━━━━━━

📍 যেসব স্থান ভ্রমণ করবোঃ

🏔️ সাজেক ভ্যালি
🏔️ রুইলুই পাড়া
🏔️ লুসাই গ্রাম
🏔️ কংলাক পাহাড়
🏔️ হ্যালিপ্যাড
🏔️ সাজেক জিরোপয়েন্ট
🏔️ স্টোন গার্ডেন
🏔️ বাগাইহাট আর্মি ক্যাম্প
🏔️ আলুটিলা গুহা
🏔️ রিসাং ঝর্ণা
🏔️ হর্টিকালচার পার্ক
🏔️ ঝুলন্ত ব্রিজ

━━━━━━━━━━━━━━━━━━

✅ প্যাকেজে যা যা থাকছেঃ

✔️ রাজশাহী–ঢাকা–রাজশাহী নন-এসি ট্রেন টিকিট।
(চাইলে এসি চেয়ার/এসি কেবিন অতিরিক্ত চার্জে নেওয়া যাবে।)

✔️ ঢাকা–খাগড়াছড়ি–ঢাকা নন-এসি বাস টিকিট।

✔️ সাজেকে ১ রাত রিসোর্টে থাকা।

✔️ ৬ বেলা মানসম্মত খাবার।
(২ বেলা নাস্তা, ২ বেলা দুপুর, ২ বেলা রাতের খাবার ও BBQ)

✔️ সকল স্পটের এন্ট্রি ফি।

✔️ লোকাল ট্রান্সপোর্ট (চাঁদের গাড়ি)।

━━━━━━━━━━━━━━━━━━

❌ প্যাকেজে যা থাকছেঃ নাঃ

❌ যাত্রাবিরতির খাবার।

❌ ব্যক্তিগত খরচ।

❌ প্যাকেজের বাইরে অতিরিক্ত যেকোনো খরচ।

━━━━━━━━━━━━━━━━━━

🍽️ খাবার মেনুঃ

🔹প্রথম দিন

🥪 সকালের নাস্তা
ভুনা খিচুড়ি/পরোটা, ডিম ভুনা/ভাজি, সবজি/ডাল, পানি।

🍛 দুপুরের খাবার
সাদা ভাত, ব্যাম্বো চিকেন, ডাল, আলু ভর্তা, সালাদ, পানি।

🍗 রাতের খাবার
পরোটা/নান, মুরগির BBQ, ড্রিংকস, সালাদ, পানি।

🔹দ্বিতীয় দিন

🥪 সকালের নাস্তা
ভুনা খিচুড়ি/পরোটা, ডিম ভুনা/ভাজি, সবজি/ডাল, পানি।

🍛 দুপুরের খাবার
সাদা ভাত, মুরগির কারি, ডাল, সালাদ, পানি।

🥩 রাতের খাবার
সাদা ভাত, গরুর মাংস, ডাল, সালাদ, পানি।

━━━━━━━━━━━━━━━━━━

🗓️ সম্ভাব্য ট্যুর প্ল্যান

➡️ ১ম দিন:
রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেসে ঢাকা এবং ঢাকা থেকে বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা।

➡️ ২য় দিন:
খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে সাজেক। রিসোর্টে চেক-ইন, দুপুরের খাবার, বিকেলে সাজেক জিরোপয়েন্ট, রুইলুই পাড়া, লুসাই গ্রাম, হ্যালিপ্যাড এবং সূর্যাস্ত উপভোগ।

➡️ ৩য় দিন:
ভোরে কংলাক পাহাড়ে সূর্যোদয়। এরপর নাস্তা শেষে চেক-আউট করে খাগড়াছড়ি। দুপুরের খাবারের পর আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজ ভ্রমণ। রাতে ঢাকা এবং পরদিন সকালে ধূমকেতু এক্সপ্রেসে রাজশাহী ফিরে যাত্রা সমাপ্ত।

━━━━━━━━━━━━━━━━━━

🔴 বিশেষ দ্রষ্টব্যঃ

প্রাকৃতিক বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ (RTG) দায়ী থাকবে না।

দুর্ঘটনাজনিত কারণে অতিরিক্ত কোনো ব্যয় হলে তা সকল ভ্রমণকারী সমানভাবে বহন করবেন।

━━━━━━━━━━━━━━━━━━

🌿 মেঘ ছুঁয়ে দেখার এই অসাধারণ সুযোগ হাতছাড়া করবেন না।

Rajshahi Travellers Group (RTG)
ভ্রমণ হোক সুন্দর, খরচ হোক কম। 🌿❤️

🍎 কাশ্মীরকে সবচেয়ে সুন্দর দেখতে চাইলে চলুন ঘুরে আসি অক্টোবরে। 🍂🏔️বছরের এমন একটি সময়, যখন কাশ্মীরের প্রতিটি উপত্যকা সবুজে...
12/07/2026

🍎 কাশ্মীরকে সবচেয়ে সুন্দর দেখতে চাইলে চলুন ঘুরে আসি অক্টোবরে। 🍂🏔️

বছরের এমন একটি সময়, যখন কাশ্মীরের প্রতিটি উপত্যকা সবুজে ভরে থাকে, আর আপেলের বাগানগুলো লাল-সবুজ ফলের ভারে নুয়ে পড়ে। শীতের আগমনী বার্তা, নির্মল আবহাওয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য—সব মিলিয়ে অক্টোবরই কাশ্মীর ভ্রমণের অন্যতম সেরা সময়।

এই স্বপ্নময় ঋতুতেই Rajshahi Travelers Group নিয়ে আসছে আমাদের October Apple Season Green Kashmir Tour।

✨ এই ট্যুরে যা অপেক্ষা করছে: 🍎 আপেলের বাগানে হাঁটার অনন্য অভিজ্ঞতা

🏔️ গুলমার্গ, পাহেলগাম, সোনমার্গ ও শ্রীনগরের অপার সৌন্দর্য

🛶 বিখ্যাত ডাল লেকে শিকারা ভ্রমণ

📸 জীবনের সেরা কিছু স্মৃতি আর অসংখ্য ছবি

আপনার ভ্রমণকে নিরাপদ, আরামদায়ক এবং স্মরণীয় করে তুলতে প্রতিটি মুহূর্তে থাকবে আমাদের অভিজ্ঞ টিমের সার্বিক সহযোগিতা।

💢 যাত্রা শুরুঃ ১৯ অক্টোবর ২০২৬ দুপুর ১:১৫ টায় শিয়ালদহ রেল স্টেশন থেকে।

💢 ফিরবো: ২৮ অক্টোবর ২০২৬ কলকাতা পৌঁছে যাত্রা শেষ করবো (কেউ চাইলে এয়ারে করেও সরাসরি চলে আসতে পারেন, ট্রেনের ভাড়া বাদ যাবে)।

💢 বাজেটঃ ৩২,৫০০ টাকা (কলকাতা - কাশ্মীর - কলকাতা)

💢 প্যাকেজে যা যা থাকছেঃ

✅ কলকাতা- জম্মু - কলকাতা ট্রেনের টিকেট (3 Tier AC Sleeper)

✅ কলকাতা - কাশ্মীর - কলকাতা পর্যন্ত প্রতিদিন মূল ২ বেলা খাবার খরচ (সকাল এবং রাতের খাবার)।

✅ প্যাহেলগাম ১ রাত, শ্রীনগরে ৩ রাত, হাউজবোটে ১ রাত থাকার খরচ (৩/৪ জন শেয়ার বেসিস)।

✅ সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ।

✅ শিকারা রাইড খরচ (১ ঘন্টা)।

✅ প্যাহেলগাম ও গুলমার্গে গাড়ি খরচ (ইউনিয়ন কার)।

💢 প্যাকেজে যা যা থাকছে না-

❎ যাত্রাপথে সকাল ও রাত ব্যতীত অন্য কোন প্রকার খাবার।

❎ ব্যাক্তিগত কোন খরচ (মোবাইল বিল, মিনারেল ওয়াটার, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)।

❎ কোন ধরনের রাইড খরচ (গনডোলা রাইড, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি)।

❎ ব্যক্তিগত শপিং খরচ।

❎ ট্রাভেল ট্যাক্স, পোর্ট ফি।

❎ শীতের কাপড়, বুট ভাড়া নেওয়ার কোন খরচ।

❎ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।

❎ প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন কারনে খরচ বেড়ে গেলে সেই এক্সট্রা খরচ।

💢 বিস্তারিত প্ল্যানঃ

🔶 দিন ০১ ও ০২: দুপুর ১৩:১৫ শিয়ালদহ স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে। পরেরদিন রাত ১১ টা নাগাদ আমরা পৌঁছে যাব কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে।

🔶 দিন ০৩: জম্মু থেকে রওয়ানা হয়ে পৌঁছে যাব প্যাহেলগাম। প্যাহেলগাম গিয়ে মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারাণ ভ্যালি দেখতে যাব। বাইসারান ভ্যালি থেকে ফিরে হোটেলে সবাই রেস্ট করবো অথবা যে যার মতো আশে পাশে ঘুরে দেখবো। (রাত্রি যাপন প্যাহেলগামে)।

🔶 দিন ০৪: এইদিন প্যাহেলগামের চন্দনবাড়ি, অরু ভ্যালি, বেতাব ভ্যালি দেখা শেষ করে চলে যাবো শ্রীনগর। (রাত্রি যাপন শ্রীনগড়ে)।

🔶 দিন ০৫: এইদিন সকালে নাস্তা সেরে শ্রীনগর সিটি ট্যুরে বের হবো। ঘুরে দেখবো পরিমহল, চাশমী শাহি, নিশাত গার্ডেন, জামে মসজিদ। এরপর বিকালটা মল রোডে কাটিয়ে রুমে ফিরে রেস্ট করবো। (রাএি যাপন শ্রীনগড়)

🔶 দিন ০৬: সকালে নাস্তা করে গুলমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। Tanmarg To Gulmarg এর রাস্তা অসাধারন যা আপনাকে বিমোহিত করবে। গুলমার্গ আপনি চাইলে নিজ খরচে গনডোলা রাইড (ক্যাবল কার) করতে পারেন। গুলমার্গ এ ঘুরাঘুরি শেষে বিকেলের মধ্যে শ্রীনগর হোটেলে ফিরবো। বিকেলে ফ্রেশ হয়ে আশে পাশে ঘুরাঘুরি করবো। (রাত্রি যাপন শ্রীনগড়ে)।

🔶 দিন ০৭: সকালের নাস্তা শেষে সোনমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু। পথে আমরা সুন্দর স্পটগুলোতে ব্রেক নিবো। সোনমার্গ গিয়ে কেউ চাইলে নিজ খরচে পনি (হর্স) রাইড করতে পারবেন। সোনমার্গ ঘুরে আমরা সবাই চলে যাবো জিরো পয়েন্ট দেখতে। সময় থাকলে জোজিলা পাস দেখে শ্রীনগরে ফিরবো। (রাত্রি যাপন হাউজবোটে)।

🔶 দিন ০৮: এইদিন সকালে নাস্তা সেরে চলে যাবো জম্মুর উদ্দেশ্যে। জম্মু গিয়ে এইদিন ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবো।

🔶 দিন: ০৯ ও ১০ এই দুইদিন ট্রেনেই থাকবো ও আমরা কলকাতা পৌছাবো এবং আমাদের ভ্রমণ সমাপ্ত হবে।

💢ভিসাঃ যাদের ভারতীয় ভিসা আছে এবং পোর্ট যেদিক দিয়েই হোক সবাই আমাদের সাথে যোগ দিতে পারবেন। যাদের ভিসা নেই তারা ভিসা করে নিতে পারেন। ভিসা প্রসেস ও পোর্ট এড করতে সহযোগিতা করা হবে।

💢আসন সংখ্যাঃ

সর্বোচ্চ ২৫ জন নিতে পারবো আমরা তাই দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।

✴️ কাশ্মীরে সাইট সিয়িং এর সময় লোকাল ট্রান্সপোর্টে প্রতিদিন সীট পরিবর্তন করে বসতে হবে। সবারই প্রতিদিন আগে-পিছে করে বসতে হবে। এ ব্যাপারে সবাইকে সহযোগীতা করার জন্য অনুরোধ রইলো।

✴️ সাইট সিয়িং এর কারণে দুপুরের খাবার দেয়া সম্ভব হবে না।

💢 কিছু কথা-

🔹 কাশ্মীরে গরম কাপড় ও জুতা ভাড়া পাবেন

🔸 ট্যুর চলাকালীন আমাদের একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হবে।

✴️ হোটেলে শেয়ার বেসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৩/৪ জন)।

💢 বুকিং নিয়মাবলী-

🟧 কনফার্ম করার জন্য ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে কনফার্ম করতে হবে। বাকী টাকা ট্যুরের এক মাস আগে প্রদান করতে হবে।

(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

🟧 মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা প্রেরন করে কনফার্ম করতে হবে।

🟧 আপাতত ট্রেনের আসন খালি থাকা সাপেক্ষে বুকিং চলবে।

🟧 এই ট্যুরে সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।

🟧 চাইল্ড পলিসি অনুযায়ী শিশুদের বুকিং নেওয়া হবে (শর্ত সাপেক্ষে)।

🔁 ট্যুরের বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ করুন-

রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ।

৫৮, আল আমিন টাওয়ার, মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী।

মোবাইল:

০১৭১৩-১২৬৩৫৩

০১৮৩২-৯২৩১৭১

📅 October 2026 | Apple Season Special 🎟️ আসন সংখ্যা সীমিত। বুকিং শুরু হয়ে গেছে।

এবার কাশ্মীরকে দেখুন তার সবচেয়ে জীবন্ত, সবচেয়ে সবুজ আর সবচেয়ে সুন্দর রূপে। 💚

Rajshahi Travelers Group

ভ্রমণ হোক সুন্দর, খরচ হোক কম। ✈️🇮🇳

🇮🇳 𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲, 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐓𝐨𝐮𝐫𝐢𝐬𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐢𝐬 𝐎𝐩𝐞𝐧!The wait is over, and the doors to Incredible India are open once again. From th...
25/06/2026

🇮🇳 𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲, 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐓𝐨𝐮𝐫𝐢𝐬𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐢𝐬 𝐎𝐩𝐞𝐧!

The wait is over, and the doors to Incredible India are open once again. From the breathtaking valleys of Kashmir to the majestic mountains of Sikkim & Darjeeling, and the mesmerizing landscapes of Meghalaya, unforgettable journeys await.

So, where would you like to travel next? 🌍✈️

Join Rajshahi Travelers Group and explore India's most beautiful destinations with our upcoming tours:

📍 Kashmir
📍 Sikkim & Darjeeling
📍 Meghalaya

Let's turn your travel dreams into unforgettable memories.

📩 Contact us today to reserve your seat and be part of the adventure!

04/06/2026

মেনশন দিন সেই বন্ধুকে যে এখনো কক্সবাজার দেখে নাই 😜

নতুন ঠিকানায় রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ।৫৩ (আল আমিন টাওয়ার) মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী (মধুবন কমিউনিটি সেন্টারের অ...
31/05/2026

নতুন ঠিকানায় রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ।

৫৩ (আল আমিন টাওয়ার) মহিলা কলেজ রোড, মালোপাড়া, রাজশাহী (মধুবন কমিউনিটি সেন্টারের অপজিটে)।

🚆 ট্রেনে রাজশাহী থেকে সিলেট ভ্রমণ | মাত্র ৭,৪৯৯ টাকায় ৪ দিন ৪ রাতের অসাধারণ ট্যুর! ✨🏞️⚠️ মাত্র ৭টি আসন ফাঁকা!⏳ বুকিংয়ের ...
31/05/2026

🚆 ট্রেনে রাজশাহী থেকে সিলেট ভ্রমণ | মাত্র ৭,৪৯৯ টাকায় ৪ দিন ৪ রাতের অসাধারণ ট্যুর! ✨🏞️

⚠️ মাত্র ৭টি আসন ফাঁকা!
⏳ বুকিংয়ের শেষ সময় আর মাত্র ১ দিন!
━━━━━━━━━━━━━━━

📅 যাত্রার সময়সূচী
🚉 রওয়ানা: ১১ জুন ২০২৬ | বিকাল ৪:০০ টা
📍 রাজশাহী রেলস্টেশন
🚉 ফেরত: ১৫ জুন ২০২৬ | সকাল ৬:০০ টা
📍 রাজশাহী রেলস্টেশন
━━━━━━━━━━━━━━━

💰 প্যাকেজ মূল্য
👤 জনপ্রতি: ৳৭,৪৯৯
🏨 ৪ জনের শেয়ারিং এসি রুম

💑 কাপল প্যাকেজ: ৳৮,৪৯৯ জনপ্রতি
🏨 ২ জনের এসি রুম

💳 বুকিং মানি: ৳৩,০০০ (Non-Refundable)
━━━━━━━━━━━━━━━

📍 ভ্রমণ স্পটসমূহ

🏞️ ভোলাগঞ্জ সাদা পাথর
🌿 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🍃 মালনীছড়া চা বাগান
🏔️ জাফলং
💦 সংগ্রামপুঞ্জি মায়াবী ঝর্ণা
🌉 ডাউকি ঝুলন্ত ব্রিজ
📍 তামাবিল জিরো পয়েন্ট
🍀 শ্রীপুর চা বাগান
💙 লালাখাল
🕌 হযরত শাহজালালের দরগাহ
🏘️ খাসিয়া পল্লী (নিজ খরচে)
━━━━━━━━━━━━━━━

✅ প্যাকেজে যা থাকছে

🚆 রাজশাহী – ঢাকা – সিলেট নন-এসি ট্রেন টিকিট
🏨 সিলেটে ২ রাত এসি হোটেল থাকা
🍽️ ৯ বেলা মানসম্মত খাবার
🚤 সাদা পাথর, রাতারগুল, লালাখাল ও জাফলং নৌকা ভাড়া
🚍 লোকাল ট্রান্সপোর্ট

❌ প্যাকেজে যা থাকছে না

🍽️ ফেরার দিনের বিরতিতে খাবার
🛍️ ব্যক্তিগত খরচ
➕ প্যাকেজের বাইরের অতিরিক্ত খরচ
━━━━━━━━━━━━━━━

🌟 কেন রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ (RTG)?

✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত ট্যুর ম্যানেজমেন্ট
✅ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ
✅ বন্ধুত্বপূর্ণ ট্রাভেল কমিউনিটি
✅ নারী, পুরুষ ও ফ্যামিলি সবার জন্য উপযোগী
✅ বাজেটের মধ্যে প্রিমিয়াম ট্রাভেল এক্সপেরিয়েন্স
━━━━━━━━━━━━━━━

⏳ বুকিং শেষ: ৩১ মে ২০২৬
(আসন খালি থাকা সাপেক্ষে)

📞 বুকিং ও বিস্তারিত জানতে

📲 ০১৬৭৪-৪৮৭২৯২ (হাসিব)
📲 ০১৭১৩-১২৬৩৫৩ (রিফাত)

📍 অফিস:
৪৮২/১, উপশহর, রাজশাহী

Address

58-Al Amin Tower, Women's College Rood Malopara
Rajshahi
6201

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 20:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী ট্রাভেলার্স গ্রুপ RTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category