O.T.G Pleaser

O.T.G Pleaser TOUR AND TRAVEL AGENCY
Air Ticket
Holiday Package
Visa Support
Umrah Service

07/05/2025

বাংলাদেশ থেকে
পাকিস্তান রুটের টিকিট বিক্রি স্থগিত করেছে এয়ার অ্যারাবিয়া

29/01/2025

বাংলাদেশ থেকে VFS এর মাধ্যমে বুলগেরিয়া Long-Stay ভিসা কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারব...
12/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন:

✅ এশিয়া:
✓ ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নেপাল: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।
✓ কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:
✓ কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, তবে প্রবেশ পারমিট প্রয়োজন।
✓ সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:
✓ কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:
✓ বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:
✓ বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ উল্লেখযোগ্য তথ্য:
✓ ভ্রমণের আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

✓ কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং নির্দিষ্ট স্বাস্থ্য বীমা থাকতে পারে।

✓ ভ্রমণের আগে প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে অবগত হওয়া গুরুত্বপূর্ণ।

✅ নোট: এই তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত, এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করা সুপারিশ করা হচ্ছে

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
02/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের ম...
01/12/2024

কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।

৬৫৩ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছাড়ল জাহাজ

21/11/2024

# #ইন্দোনেশিয়া ভিসার নতুন আপডেট
---------------------------------------------
যারা ইন্দোনেশিয়া ভিসা করার পরিকল্পনা করছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় পাসপোর্ট জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট স্লট ২০২৫ সালের আগে এভেইলেবল নেই। অর্থাৎ, ২০২৫ সালের আগে ইন্দোনেশিয়াতে ভ্রমণের জন্য পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না।

এছাড়াও, পাসপোর্ট জমা দেওয়ার পর আরও ১৫-২০ কর্মদিবসের পর ডেলিভারি ডেট দেয়া হবে।

তাহলে, যারা আগামী বছরের শুরুতে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করার পরিকল্পনা করছেন, তাদের ২০২৫ সালে পরিকল্পনা করা উচিত।

#ইন্দোনেশিয়া_ভিসা #বালি

17/11/2024

সৌদি ১ বছরের মাল্টিপল ভিসা
মাত্র ৩৫,০০০ টাকা
01747-648787

ওমরাহ পালনকারীদের নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী পুরুষ অভিভাক ছাড়াই এখন থেকে ওমরাহ পালন করত...
13/11/2024

ওমরাহ পালনকারীদের নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী পুরুষ অভিভাক ছাড়াই এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন নারীরা।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায়, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন।

O.T.G PLEASER দিচ্ছে মেয়েদের ওমরাহ প্যাকেজ সুবিধা।

10/11/2024

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 23 October 2022

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবেযারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, ...
07/11/2024

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবে
যারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, তা হয়তো জানেন না। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। খুব সহজেই আপনি আপনার ই-পাসপোর্টের ভুল সংশোধন করতে পারবেন।
পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে প্রথমেই আপনার যে বিষয়টি জানতে হবে তা হলো পাসপোর্ট সংশোধন করতে হলে আপনার ইস্যু করা পাসপোর্টে নতুন করে তথ্য সংশোধনের সুযোগ নেই। বরং ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে পুনরায় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে।

আপনার যদি প্রথম করা পাসপোর্টেই ভুল তথ্য আসে তবে সে ভুল তথ্য দেয়া পাসপোর্ট দেখিয়ে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট রিনিউ অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে বাংলাদেশ ই-পাসপোর্ট https://www.epassport.gov.bd ঠিকানায় পাসপোর্ট রিনিউ করার সুযোগ রয়েছে। ভুল তথ্যের পাসপোর্টটি তৈরি করতে আপনাকে যতটি ধাপ পেরোতে হয়েছে পাসপোর্ট সংশোধনীর জন্য ঠিক ততটি ধাপই আপনাকে পেরোতে হবে।

তবে অপ্রাপ্তবয়স্কদের (অনূর্ধ্ব ১৮ বছর) ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জেএসসি বা জেডিসি বা এসএসসি বা দাখিল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি ও সমমানের যেকোনো একটি সনদপত্র ব্যবহার করা যেতে পারে। এছাড়া তথ্য সংশোধনের জন্য লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে।

আবেদন ও অঙ্গীকারনামার ফরম এই ওয়েবসাইটের ফরম ও ফি অপশনে পাওয়া যাবে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসেও এই ফরমগুলো পাওয়া যাবে। তথ্য সংশোধনের জন্য আবেদনকারীকে নিজ হাতে ফরমগুলো পূরণ করতে হবে। এরপর সেগুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে
এনআইডি।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদগুলো থেকে যেকোনো একটি সনদপত্র।

অভিবাসীদের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট বা জব আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে।

পুরোনো ই-পাসপোর্টের মূল কপি এবং যে পৃষ্ঠাগুলোতে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও ইমিগ্রেশনের তথ্য দেওয়া আছে সেগুলোর ফটোকপি।

ই-পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি|

অ্যাপয়েন্টমেন্টসহ ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশের মুদ্রিত কপি।

ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করলে ফি জমার রশিদ।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি বা অধ্যাদেশ সনদপত্র।

বৈবাহিক অবস্থা সংযোজন, পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে কাবিননামা।

স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন তার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি।

যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ নেই, তাদের নাম, বয়স, বাবা-মায়ের নাম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আদালতের হলফনামা লাগবে।
অনলাইনে আবেদন করবেন যেভাবে

পুরোনো ই-পাসপোর্ট নবায়ন বা সংশোধনের জন্য অনলাইনে ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে। দুই ক্ষেত্রেই একইভাবে অনলাইন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আইডি ডকুমেন্টস সেকশনে- Yes, I have an Electronic Passport (ePP) অপশন সিলেক্ট করতে হবে। এরপর পুরোনো ই-পাসপোর্টের তথ্য দিতে হবে। আবেদনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন এনআইডিতে দেওয়া তথ্যের সাথে মিল থাকে।
যেহেতু আপনি ই-পাসপোর্ট নিয়েছেন, সেহেতু ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট আছে। তাই আগের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন।
এরপর নতুন ই-পাসপোর্ট করার মতো একে একে পাসপোর্ট টাইপ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সব সেকশনগুলো পূরণ করতে হবে। আইডি ডকুমেন্টসে বর্তমান ই-পাসপোর্টের সব তথ্য দেওয়ার পর প্যারেন্টাল ইনফরমেশন থেকে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত নতুন ই-পাসপোর্ট আবেদনের মতো করে পূরণ করতে হবে। এরপর পুরো আবেদনপত্র পূরণের পর সাবমিট করুন। এরপর আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
সংশোধন ফি

নতুন ই-পাসপোর্টের আবেদনের জন্য যে ফি দিতে হয়েছিল, নবায়ন বা ভুল তথ্য সংশোধনের জন্যও সেই একই ফি। এর বাইরে নাম অথবা বয়স সংশোধনের ক্ষেত্রে কোর্ট হলফনামা বাবদ দুই থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে। অবশ্যই জমা রশিদটি নিয়ে আসতে হবে।
৪৮ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৪ হাজার ২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।
৪৮ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৫ হাজার ৭৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১২ হাজার ৭৫ টাকা।
৬৪ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১৩ হাজার ৮০০ টাকা।
আবেদন যেখানে জমা দেবেন

বর্তমান ই-পাসপোর্টটি আপনি যেই অফিস থেকে নিয়েছিলেন, সেই অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে অনলাইনে পাওয়া নির্ধারিত তারিখে উপস্থিত থাকবেন। এরপর দায়িত্বরত কর্মকর্তা আপনার কাগজপত্র পরীক্ষা করে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবেন। স্লিপে সংশোধিত পাসপোর্ট সরবরাহের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। তাই সেটি যত্নসহকারে সংরক্ষণ করুন।

এছাড়া সংশোধিত হয়ে ই-পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলে ওয়েবসাইট থেকেই জানা যাবে। ‘চেক স্ট্যাটাস’ অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন নিবন্ধন আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে চেক-এ ক্লিক করলেই ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখাবে। ই-পাসপোর্ট তৈরি হলেই লেখা থাকবে Your passport ready for issuance। এরপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহ
সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ, এনআইডি এবং পুরোনো ই-পাসপোর্ট লাগবে। আবেদনকারীকে সংশোধিত ই-পাসপোর্ট দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর আঙ্গুলের ছাপ যাচাই করে নেবেন।

07/11/2024

জাপান ভিসা আবেদনের নতুন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

Address

137, 3rd Floor, Sagorpara, Boalia
Rajshahi
6000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801747648787

Alerts

Be the first to know and let us send you an email when O.T.G Pleaser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to O.T.G Pleaser:

Share