01/08/2026
🕋 উমরাহ প্যাকেজে ২০/৩০ হাজার টাকা কম বাঁচাতে গিয়ে—আপনি কি মক্কা-মদিনায় গিয়ে ২/৩ লাখ টাকার ভোগান্তি কিনছেন?
💔 প্যাকেজ কেনার সময় সবচেয়ে কম দাম খুঁজেছিলেন… কিন্তু মক্কায় গিয়ে যখন বিপদে পড়লেন, তখন সেই কম দামের এজেন্সিকে আর ফোনে পেলেন না!
📞 তখন কিন্তু ফোনটা এসেছে আমাদের কাছেই—“ভাইজান, একটু হেল্প করেন… আমরা খুব বিপদে আছি!”
হজ্জ্ব-উমরাহ সেক্টরে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে এমন বেশ কয়েকটি ঘটনা খুব কাছ থেকে দেখেছি।
অনেক ক্লায়েন্ট রেফারেন্স বা পরিচিতজনের মাধ্যমে আমাদের কাছে আসেন। নিজের পরিবারের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড উমরাহ প্যাকেজ চান।
আমরা তাদের প্রয়োজন বুঝে প্যাকেজ তৈরি করি। হোটেল, ফ্লাইট, ট্রান্সপোর্ট এবং প্রয়োজনীয় অন্যান্য সার্ভিস—সবকিছু যতটা সম্ভব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি।
এমনকি আমাদের অভিজ্ঞতা থেকে অনেক সময় অতিরিক্ত কিছু প্রয়োজনীয় সার্ভিসেরও পরামর্শ দিই, যাতে মক্কা-মদিনায় গিয়ে পরিবার নিয়ে কোনো অপ্রত্যাশিত সমস্যায় পড়তে না হয়।
সবশেষে যখন প্যাকেজের মূল্য জানানো হয়, তখন অনেক সময় শুনতে হয়—
“ভাই, অন্য এজেন্সি তো এর চেয়ে কমে দিচ্ছে!”
আমরা কাউকে আটকাই না।কারণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকেরই আছে।
শুধু বলি—
“আপনি যেটা ভালো মনে করেন, সেটাই করুন। আল্লাহ আপনার সফর কবুল করুন।”
কিন্তু কিছুদিন পর যখন সেই মানুষটি মক্কা-মদিনায় গিয়ে সমস্যায় পড়েন, তখন পরিস্থিতিটা সত্যিই কষ্টদায়ক হয়ে ওঠে।
📞 ফোন আসে—
“ভাইজান, একটু সাহায্য করবেন?”
“যে এজেন্সির মাধ্যমে এসেছি, তাদের কাউকে পাচ্ছি না!”
“হোটেলের অবস্থা ভালো না, পরিবার নিয়ে খুব সমস্যায় আছি!”
“কেউ ঠিকমতো সহযোগিতা করছে না, এখন কী করব?”
তখন মনে হয়—
প্যাকেজের দাম কমানোর সময় যদি সার্ভিসের মূল্যটাও একটু বিবেচনা করা হতো!
🕋 মনে রাখবেন, উমরাহ শুধু একটি টিকিট, ভিসা আর হোটেলের নাম নয়।
আপনি যখন মক্কা-মদিনায় যাবেন, তখন আপনার পাশে কে থাকবে?
হোটেলে সমস্যা হলে কে সমাধান করবে?
বয়স্ক বাবা-মায়ের কোনো প্রয়োজন হলে কে সহযোগিতা করবে?
ফ্লাইট, ট্রান্সপোর্ট বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে কার কাছে ফোন করবেন?
এই প্রশ্নগুলোর উত্তরও প্যাকেজের মূল্যের সঙ্গে বিবেচনা করুন।
কারণ কয়েক হাজার টাকা সাশ্রয় করতে গিয়ে যদি পবিত্র সফরের মূল্যবান সময় দুশ্চিন্তা ও ভোগান্তিতে কেটে যায়—তাহলে সেই সাশ্রয় কি সত্যিই সাশ্রয়?
🌿 আবিদ হজ্জ ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস কাজ করে থাকে সততা এবং আন্তরিকতার সহিত—
আমরা শুধু প্যাকেজ বিক্রি করতে চাই না।আমরা মানুষের বিশ্বাস,আস্থা অর্জন করতে চাই।
শুধু আপনাকে বাংলাদেশ থেকে মক্কা-মদিনা পাঠিয়ে দায়িত্ব শেষ করতে চাই না।আমরা চাই, প্রয়োজনের সময় আপনার পাশে দাঁড়াতে।
আমাদের প্যাকেজ হয়তো সবসময় বাজারের সবচেয়ে কম দামের হবে না।
কিন্তু আমরা চেষ্টা করি—আপনার অর্থের যথাযথ মূল্য দিতে এবং আপনার পবিত্র সফরকে যতটা সম্ভব স্বস্তিদায়ক করতে।
আপনি যখন মক্কা-মদিনায় গিয়ে বলবেন—
“ভাই, আমাদের একটু সাহায্য দরকার…”
তখন যেন আমরা বলতে পারি—
“জ্বি, বলুন। আমরা আছি।” ❤️
কারণ আমাদের কাছে একজন ক্লায়েন্ট মানে শুধু একটি বুকিং নয়।
একজন ক্লায়েন্ট মানে—একটি পরিবার,একটি বিশ্বাস,একটি আমানত।
🕋 দামের প্রতিযোগিতায় নয়,আমরা আস্থার জায়গায় এগিয়ে থাকতে চাই।
🤲 আল্লাহ আমাদের সবাইকে মানুষের পবিত্র সফরের দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।
🕋 আপনার পবিত্র সফরে বিশ্বস্ততার সাথে পাশে থাকার প্রত্যয়ে, আবিদ হজ্জ টুরস এন্ড ট্রাভেলস আছে সবসময়..
০১৭৩৪ ১৬ ৩৩ ৫১