Sajek Hotel & Resort

Call Directions

Sajek Hotel & Resort All hotel & resort information in Sajek. for more info please call - 01713248442

তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
21/10/2026

তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

সকল উদ্বেগ ও অপেক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক সাজেকের পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ...
15/10/2026

সকল উদ্বেগ ও অপেক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক সাজেকের পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। সামপারি রিসোর্টের পক্ষ থেকে সাজেক ভ্রমণেচ্ছু সকল সম্মানিত অতিথিদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ কামনা করছি।

সাজেকে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।
11/10/2026

সাজেকে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা:সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে রাঙ্গাম...
10/10/2026

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা:

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়সীমা আজ শনিবার দুপুর ১২টায় শেষ হলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়কে অবরোধের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের সাজেকে অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সংগঠন দুটির দাবি, সাজেক থেকে জেএসএস-সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত ১ মাস ধরে পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘঠছে। গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গুলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

অবরোধের বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সাজেক সড়কে অনির্দিষ্টি কালের জন্য সড়ক অবরোধ দেয়া হয়েছে।

29/09/2026

মাসিক পরিষ্কার পরিছন্নতা অভিজান সাজেক

খাগড়াছড়ি - সাজেক - খাগড়াছড়ি রোড়ে চলাচলকারী পর্যটকবাহী চান্দেরগাড়ীর নতুন ভাড়ার তালিকা
27/09/2026

খাগড়াছড়ি - সাজেক - খাগড়াছড়ি রোড়ে চলাচলকারী পর্যটকবাহী চান্দেরগাড়ীর নতুন ভাড়ার তালিকা

18/09/2026

সাজেকের পাহাড়ি নীরবতা আর মেঘের মায়ায় হারিয়ে যেতে চাইলে নিরিবিলি রিসোর্ট হতে পারে আপনার শান্তির ঠিকানা। 🌿☁️
শহরের কোলাহল থেকে দূরে, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের ছোঁয়ায় উপভোগ করুন প্রকৃতির একান্ত সময়। ❤️
সাজেক—যেখানে নীরবতাও সুন্দর, আর মেঘগুলো যেন হাতের মুঠোয়! 🏔️☁️
#সাজেক #নিরিবিলিরিসোর্ট

নিরিবিলি - Niribili Eco Resort Sajek

17/09/2026

⛰️ সাজেক—যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘকে! ☁️
চারপাশে সবুজ পাহাড়, মেঘের ভেলা আর নির্মল বাতাস—সাজেক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। 🌿💚
ভোরের মেঘ আর সূর্যাস্তের রঙে সাজেকের সৌন্দর্য হয়ে ওঠে আরও মায়াবী।
একবার গেলে মন বারবার ফিরে যেতে চায়… ❤️ #সাজেক #পাহাড় #মেঘ

ভিডিও ক্রেডিটঃ সাজেক ট্রাভেল গ্রুপ

16/09/2026

আজকে সকালে সাজেক থেকে সকালে ফেরার স্কট

09/07/2026

সাজেকে আটকা পড়া পর্যটকদের আগামীকাল সকাল ০৮:০০ ঘটিকার স্কটে সাজেক থেকে নিয়ে যাওয়া হবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরুধ করা হলো!

Address

Sajek
Rangamati

Telephone

+8801713248442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajek Hotel & Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share