03/06/2018
নামক একটি কোম্পানি দেশের বিভিন্ন জায়গায় নতুন প্রতারণার বিজনেস শুরু করেছে। বিশেষ করে পাহাড়ে মানে পার্বত্য চট্টগ্রামে নাকি তাদের বিজনেস ছড়িয়ে দেওয়ার টার্গেট আছে। অলরেডি খাগড়াছড়িতে নাকি তাদের ব্যবসা প্রসারিত হয়ে গেছে। সেখানে তাদের এই ফর ইভার কোম্পানি ভাল ব্যবসা করছে। প্রায় ১০০ জনের অধিক পাহাড়ী জুম্মকে নাকি তালিকাভূক্ত করেছে এ ব্যবসার আওতায়। এই কোম্পানির বেশির ভাগ প্রোডাক্ট এলোভেরা অর্থাৎ ঘৃতকুমারী দ্বারা তৈরি এবং কোন প্রকার প্বার্শ প্রতিক্রিয়াহীন(তাদের ভাষায়)।সাবান, টুটপেস্ট,ফেসওয়াস,শ্যাম্পু,হ্যান্ড ওয়াস,সানক্রিন,লিপজেল,ক্যালসিয়াম, লোশন,সেভিং ক্রিম, শরীর মোটাতাজাকরণ, স্লিম হওয়ার ঔষধ রয়েছে। এই কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সব ঔষধ। শরীরের ভিটামিন থেকে শুরু করে প্রায় কয়েকপ্রকার মিনারেলও রয়েছে এসব ঔষধে। এই কোম্পানির ৪০ টি কার্গো বিমানে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ঔষধ খালাস করে বলে অপপ্রচার করছে।
মজার বিষয় হচ্ছে এই For ever কোম্পানির ঔষধ প্রতিনিধিত্ব সেই মাল্টিন্যাশনাল ভন্ড কোম্পানি ডেসটিনির মত। একজনের মাধ্যমে কোম্পানিতে জয়েন করলে সেই ব্যক্তি পার্সের্টিজ পাবেন।এভাবে যতবেশি অন্তর্ভূক্ত করা যাবে ততই কমদামে ঔষধ পাওয়া যাবে। প্রথম কিস্তিতে ৩০,৬০০ টাকার ঔষধ কিনে নিলে পরের বার ৩৫% ডিসকাউন্ট পাওয়া যাবে বলে লোকজনকে বোঝানো হচ্ছে।
প্রথমে ছবি, জাতীয় পরিচয়পত্র, ৩০,৬০০ টাকা সহ রেজিষ্ট্রেশন করতে হয়। এসময় কিছু ঔষধ ধরিয়ে দেওয়া হয়। এসব একেকটির দাম ১৬০০ টাকা থেকে শুরু। একটি টুটপেস্টের দাম হাজারের বেশি। এভাবেই কোন প্রকার ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ঔষধ বিক্রি করা হচ্ছে। আর যাদের মাধ্যমে এসব ঔষধ বাজারজাত করা হচ্ছে তারাও এসব ঔষধ সম্পর্কে খুব একটা ধারণা নেই।এভাবে ঔষধের গুণগত মান টেস্ট না করেই কোম্পানিটি সহজ সরল জনগণকে প্রতারিত করছে সেটা বোঝা যাচ্ছে। জনগণকে আহ্বান জানাই না জেনে এসব ঔষধ ক্রয়-বিক্রয়-সেবন থেকে বিরত থাকুন। স্বাস্থ্য আপনার। আপনিই পারেন এমন প্রতারণার হাত থেকে নিজে দূরে থাকতে। দ্রুত আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার চেষ্ঠা ইউনিফে-টু, ডেসটিনি, যুবক থেকে শিক্ষা নিন। প্রতারণা থেকে দূরে থাকুন।
বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনকে এই চক্রটিতে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।
#শেয়ার করে সবাইকে সচেতন করুন।
collected