14/05/2024
হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো।
সাত-আট বছর আগের ঘটনা।
কিন্তু আজও ভুলতে পারিনি। কয়েকজন ক্লাসমেট ঘুরতে গিয়েছিলাম রাঙামাটির রাজবন-বিহারে। সেখানে এক বৌদ্ধ পণ্ডিতের লাশ মমি করে রাখা। মমি দেখতে যাওয়ার সময় দেখলাম একটা নোটিশ টানানো- "টুপি, বোরখা ও জুতা পরে প্রবেশ নিষেধ"। নোটিশটার পাশে বোরখা পরা এক মেয়ে দাঁড়ানো। তার হাসব্যান্ড মমি দেখতে গেছে। কিন্তু বোরখা খোলা লাগবে বলে তিনি আর জাননি। তো আমরা সবাই ফটাফট টুপি খোলে পকেটে ভরে ঢুকে পড়লাম। টুপি পরা তো আর ফরজ কিছু না। সুন্নাত মাত্র! কিন্তু একটু পর পেছনে তাকিয়ে দেখলাম, বোরখা পরা মেয়েটা বোরখা খুলে আমাদের পিছু পিছু আসছে! তার হাসব্যান্ড তার দিকে জিজ্ঞাসুক নেত্রে তাকালে সে বলল- হুজুররা টুপি খুলতে পারলে আমার বোরখা খুলতে সমস্যা কী?
সেদিন বুঝেছিলাম- দ্বীনের দায়ীরা সুন্নাত ছেড়ে দিলে জাতি ফরজ ছেড়ে দেয়।
লিখেছেনঃ Masud Alimi