JPF Tour &Travel Agency

JPF Tour &Travel Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JPF Tour &Travel Agency, Travel Company, Rangpur.

30/06/2024

#সাবধান_এদের_থেকে.

বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকবেন।

১)সস্তা ফটোগ্রাফার...

এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন।

এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা।

২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি...

এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল।
বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন।
আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।

৩)হোটেল বা কটেজ এর দালাল..

এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।
তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন।

৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি..

আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনে র সবচেয়ে বড় কোন দুর্ঘটনা।
তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন...

৫)ট্যুরিষ্ট গাইড...

সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন।
এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন।
আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন।

৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন...

ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে।
যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট।

আপনাদের প্রতিটা ভ্রমন আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা রইলো।
ধন্যবাদ

শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ-(২০২৩)১. কেয়ারি সিন্দবাদমেইন ডেকঃ ১১০০/- (আপ এন্ড ডাউন)অপেন ডেকঃ ১২৫০/- (আপ এন্ড ডাউন)ব্রিজ ডে...
14/01/2023

শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ-(২০২৩)

১. কেয়ারি সিন্দবাদ
মেইন ডেকঃ ১১০০/- (আপ এন্ড ডাউন)
অপেন ডেকঃ ১২৫০/- (আপ এন্ড ডাউন)
ব্রিজ ডেকঃ ১৩৫০/- (আপ এন্ড ডাউন)

২. এম.ভি পারিজাত
মেইন ডেকঃ ১২০০/- (আপ এন্ড ডাউন)
ওপেন ডেকঃ ১৫০০/-(আপ এন্ড ডাউন)
বিজনেস ডেক-১৭০০/-(আপ এন্ড ডাউন)

৩. এম.ভি রাজহংস
মেইন ডেকঃ ১৫০০/- (আপ এন্ড ডাউন)
বিজনেস ডেকঃ ১৭০০/- (আপ এন্ড ডাউন)

৪. কেয়ারি ক্রুজ এন্ড ডাইন
এক্সক্লুসিভ লাউঞ্জঃ ১৪০০/- (আপ এন্ড ডাউন)
কোরাল লাউঞ্জঃ১৬০০/- (আপ এন্ড ডাউন)
পার্ল লাউঞ্জঃ ২০০০/- (আপ এন্ড ডাউন)

৫. সুকান্ত বাবুঃ-
মেইন ডেক ১০০০ টাকা। (আপ এন্ড ডাউন)
ওপেন ডেক ১১০০ টাকা।(আপ এন্ড ডাউন).

৬. আটলান্টিক ক্রুজ শীপঃ-

সুপার লাক্সারি - ২০০০/-( আপ ডাউন)
লাক্সারি - ১৮০০/-(আপ ডাউন)
রয়েল লাউঞ্জ - ১৬০০/-(আপ ডাউন)
ওপেন ডেক - ১৪০০/-(আপ ডাউন)
মেইন ডেক - ১৩০০/-(আপ ডাউন)

শীপের টিকিট লাগলে কল করুন বা পেইজে নক দিন প্লিজ
01882-851552/01823857766

21/07/2022

লালন সাইজির মাজার_

21/07/2022

শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়_
জীবনে স্বাধীনতা,সুখ ও প্রকৃতিকে উপভোগ করাও প্রয়োজন।

21/07/2022

5000 টাকাতেই রাজার হালে ঘুরে আসুন বাংলার না কিন্তু আসল দার্জিলিং :
4-5 জনের গ্রুপের জন্য এই কস্টিং

পাসপোর্ট ভিসা রেডি করে মতিঝিলে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স (500 টাকা) জমা দিয়ে দিন তাতে বর্ডারে সময় বাচবে আর ঝামেলা কম হবে। এবার যাওয়ার টিকেটের ঝামেলা, তো আপনার নিশ্চই 30-40 টাকা আর 2-3 ঘন্টা সময় নষ্ট করে গাবতলী থেকে টিকেট কিনে নষ্ট করার মতো সময় নাই। কোন ব্যাপার না সহজ.কম থেকে ঢাকা-বুড়িমারীর টিকেট কিনে প্রিন্ট করে নিন। নাবিল আরএম-2 (এসি) বাসের টিকেট পেয়ে যাবেন কাউন্টার থেকে 100-300 টাকা কমে :)
যাত্রার দিন ভালমতো দেখে নিন পাসপোর্ট ভিসা ট্রাভেল ট্যাক্স আর টিকেট ঠিক মতো আছে কিনা? বেড়িয়ে যান বাসা থেকে। নাবিলের এসি বাস গাবতলী থেকে রাত 9.30 এ ছাড়বে। পানি কিনে টাকার নষ্ট করতে না চাইলেও সমস্যা নেই কারণ বাসেই আপনাকে পানির বোতল দেয়া হবে। রাত 1-1.30 এর দিকে ফুড ভিলেজ নামের হাইওয়ে রেস্টুরেন্টে বাস স্টপেজ দিবে সেখানে খুব ক্ষিদা না থাকলেও 35 টাকায় ভেজিটেবল পেটিস পাওয়া যায় খেয়ে বাসে উঠে পরুন। চোখে একটু ঘুম থাকলে চোখ বন্ধ করুন। চোখ খুলেই দেখবেন বুড়িমারী পৌছে গেছেন সকাল 6-7 টার দিকে। নামলেই দালাল ধরবে আপনাকে কিন্তু আপনার তো কম টাকায় ট্যুর করতে হবে আমারমতো তো কারো সাথে কথা না বলে বুড়ির হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরে নিন। সারারাত তো বাসে বসে ছিলেন তো নাস্তা শেষে হাতে কিছু সময় থাকলে একটু এদিক হাটাহাটি করুন। বর্ডার খুলবে ঠিক 9.00 টায়। নিজে নিজেই ইমিগ্রেশন অফিসে চলে যান। কাউন্টার থেকে একটা ডিপার্চার ফরম ফিলাপ করুন। কাউন্টারে আপনাকে 20 টাকা দিতেই হবে। ফরম ফিলাপ করে ছবি তুলে কাস্টমসের দিকে এগিয়ে যান। কাস্টমসে ট্রাভেল ট্যাক্সের কপি সো করে একটা সিল নিয়ে ঢুকে যান ইন্ডিয়া :)
ইন্ডিয়া ঢুকার পরও আপনাকে দালাল ধরবে। এখানের দালালগুলা মোটামুটি ভাল। বাংলাদেশী 100 টাকায় আপনার সব কাজ করে দিবে। এখানে দালাল দিয়ে করিয়ে ফেলুন সব ফর্মালিটিজ। আমি একা একাই করেছিলাম কিন্তু কাস্টমসে আর ইমিগ্রেশনে 50+50 =100 টাকাই লাগে আর সাথে একটু ফাও ঝামেলা। দালালরা এটা 70-80 দিয়ে মনে হয় সেট করে নিজেদের 20/30 কমিশন রাখে। ফর্মালিটিজ শেষে বর্ডারের সাথের মানি এক্সচেঞ্জগুলোতে রেট যাচাই করে সাথের টাকা/ডলার ক্যাশ করে নিন।আমি 81.5 করে পেয়েছিলাম বাংলাদেশী 100 টাকায়। বর্ডারেই সব টাকা ভাঙ্গিয়ে নিন পরে কিছু বাচলে আবার ব্যাক করার সময় ক্যাশ করে নিতে পারবেন 1.18 টাকা রেটে। শিলিগুড়ি অথবা দার্জিলিং-এ বাংলাদেশী টাকা এক্সচেঞ্জ করা অনেক ঝামেলার কাজ আর রেট খুবই কম বর্ডার থেকে প্রায় 10-15 টাকা করে কম পাবেন।
টাকা ক্যাশ করে এবার শিলিগুড়ি চলে যান। চেংরাবান্ধা বর্ডার থেকেই শেয়ার ট্যাক্সি পাওয়া যায় ভাড়া পড়বে 200 রুপির মতো অথবা বর্ডার থেকে অটো রিক্সা নিয়ে চলে যান চেংরাবান্ধা বাইপাস ভাড়া পড়বে 30-40 রুপি। সেখান থেকে মাথাভাঙ্গা অথবা কুচবিহার থেকে শিলিগুড়ির বাসে মাত্র 60 রুপি দিয়ে চলে যেতে পারবেন শিলিগুড়ি। বাসগুলা ভালই আর স্পীড লক্কর ঝক্কর এ্যাম্বাসেডর থেকে বেশি। 9.00 টা বাজে বর্ডার ক্রস করলে 11-12 টার মধ্যেই শিলিগুড়ি পৌছে যাবেন। এবার শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনালে নেমে পাশের শিলিগুড়ি জংশনে একটু ঢু মারতে পারেন। সাথেই সুন্দর দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন। একটুপর দুপুরের খাবার শেষ করে এবার ট্রাফিক বক্সের সাথের জীপ স্ট্যান্ড থেকে 130 রুপি দিয়ে দার্জিলিংয়ের শেয়ার জীপের টিকেট নিয়ে জীপে বসে পরুন। পাহাড়ী রাস্তার সৌন্দর্য্য, মেঘ আর পাহাড়ী গ্রাম দেখতে দেখতে 3-3.30 ঘন্টায় চলে যাবেন দার্জিলিং। দার্জিলিং মটর স্ট্যান্ডে নেমে একটু উপরের দিকে গিয়ে রুম নিয়ে নিন। বেশি উপরে হোটেল ঠিক করলে নিচে নামতে কষ্ট লাগবে আর বেশি নিচে নিলে উপরে যেতে কষ্ট লাগবে তাই মাঝামাঝি জায়গায় হোটেল ঠিক করুন। 1200-1500 রুপির মধ্যে গিজার সহ ভালমানে রুম পাবেন। 4-5 জন ইজিলি থাকা যাবে আর রুম কক্সবাজারের 4-5 হাজার রুমের চাইতে কোন অংশেই কম ভাল না। হোটেল ঠিক করে একটু দার্জিলিংয়ের এদিক সেদিক হাটাহাটি করে মসজিদের পাশে মুসলিম হোটেল আছে সেখানে গরুর মাংস ভুনা আর ভাত খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষে পরদিন লোকাল ট্যুরিষ্ট স্পট ঘুরার জন্য একটা জীপ ঠিক করে নিন 2000-2400 রুপির মধ্যে। রুমে গিয়ে তারাতারি ঘুমিয়ে পরুন কারন জীপ আপনাদের রুম থেকে ডেকে নিয়ে যাবে ভোর 4.00 টার সময়। মোটামুটি সবগুলা স্পট দেখিয়ে সন্ধ্যা নাগাদ হোটেলে ছেড়ে যাবে। আমরা ঘুম থেকে উঠতে পারিনি তাই ভোরে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মন্সট্রি মিস করেছিলাম।

পরদিন ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। ভোর 4 টায় জীপে করে টাইগার হিল বাতাসিয়া লুপ আর ঘুম ঘুরে জীপ আপনাদের 8.00 টার দিকে হোটেলে দিয়ে যাবে নাস্তা করার জন্য। নাস্তা শেষে আবার জীপে গিয়ে বসুন আর একে একে হিমালয়ান মাউন্টেনারিং ইন্সটিটউট, মিউজিয়াম, চিড়িয়াখানা, তেনজিং রক, জাপানিস টেম্পল, পিস প্যাগোডা, টি-গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর রক গার্ডেন ঘুরে দেখুন। এইচএমআই তে ঢোকার জন্য আপনাকে টিকেট কিনতে হবে। ইন্ডিয়ানদের জন্য 50 রুপি আর ফরেনারদের জন্য 100 রুপি সাথে ক্যামেরার জন্য অতিরিক্ত 10 রুপি। আমরা যেহেতু ইন্ডিয়ানদের ভাই তো 50 রুপি দিয়েই টিকেট নিয়ে নিন। ওরা বুঝতে পারবে না আপনি কোন দেশের। তেনজিং রকে 50 রুপি দিয়ে রক ক্লাইম্ব করতে পারবেন আর রক গার্ডেন ঢুকতে আপনাকে 10 রুপি দিয়ে টিকেট কিনতে হবে। রক গার্ডেন থেকে ব্যাক করার সময় অরেঞ্জভ্যালি টি স্টেটে একটু নেমে সময় কাটাতে পারেন। দার্জিলিং স্টেশনেও এককাপ চা খেয়ে নিতে পারেন। এদিন ক্যাবল কারে উঠার কোন দরকার নেই বলে আমার মনে হয় কারন ক্যাবল কারে চড়তে গেলে আপনাকে লাইন আর রাইড সহ 3-4 ঘন্টা সময় ব্যয় করতে হবে তাতে আপনি অন্য জায়গা গুলো শান্তিমতো ঘুরতে পারবেন না। সন্ধ্যায় হোটেলে ব্যাক করে দার্জিলিংয়ে পায়ে হেটে ঘোরাঘুরি করুন। জায়গায় জায়গায় রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে লোকাল ফুড ট্রাই করতে পারেন। মমো আর থুপকা (স্যুপি নুডুলস টাইপ) অসাধারণ। রাতে মুসলিম হোটেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন। একটু দেরী হলেও সমস্যা নাই_

পপেল আহমেদ
jpf tour & travel

17/06/2022

মেঘালয় 💞

চলো যাই_
16/06/2022

চলো যাই_

16/06/2022

ওয়াও💞

16/06/2022

নেপাল💞

09/06/2022

১ দিনে চেরাপুঞ্জির ৭টি প্লেস । ঢাকা থেকে মেঘালয় ভ্রমনের ট্যুর প্ল্যান । Meghalaya ।

Go Limitless with GoZayaan: https://cutt.ly/QJU9yuH
Download App from Google Play: https://cutt.ly/aJU9WFx

Coupon: 500SHISHIR
BDT 500 off on purchase over BDT 5,000
Valid till 30 June 2022

Latei Ville Inn
Langkyrding Mawpat road
Shillong- 793001
Phone- +91 97310 50066

Music - https://www.epidemicsound.com/referral/w3k767

Day -01

সীলেট কদমতলী থেকে লেগুনা বা বাসে করে তামাবিল।বর্ডার ক্রস করে ডাওকি বাজার থেকে রিজার্ভ গাড়ি দিয়ে প্রথমেই উমক্রেম ফলস, বরহিল ফলস, লিভিং রুট ব্রিজ, মাওলিলং ভিলেজ ঘুরে চেরাপুঞ্জি আসুন ।

Day-02

পরদিন চেরাপুঞ্জির সেভেন_সিস্টার্স ফলস, আরোয়া কেভ,নোহকালিকাই ফলস দেখে চলে যান তৃর্না। তৃর্না থেকে শুরু হবে ট্রেকিং ২ ঘন্টায় ৩৭০০
সিঁড়ি বেয়ে নামলে নংরিয়েত গ্রামে, সেই বিকালেই ডাবল ডেকার এর জ্বলে এক শান্তির গোসল এবং ট্রাডিশনাল Home Stay তে রাত্রীযাপন ।

Day-03

খুব সকালেই ঘুম থেকে উঠে রওনা দিবেন ন্যাচারাল সুইমিংপুল ও আমার দেখা সবচেয়ে ঝর্না/ফলস রেইনবো ফলস দেখে ফিরে আসবো নংরিয়েতে রেষ্ট নিয়ে তৃর্নার জন্য উপরে উঠা শুরু করুন , তৃর্না থেকে রিজার্ভ গাড়িতে শিলং এর উদ্দেশ্যে যাত্রা এলিফেন্ট ফলস দেখে শিলং পুলিশ বাজার যেতে যেতে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে,রাত্রীযাপন শিলং এ।

Day -04-

শিলং থেকে চলে যাবেন সোজা ডাওকি বাজার হয়ে শ্লোনেংপেডেং রাত্রীযাপন এখানেই কটেজে(চাইলে তাবুতে থাকতে পারবেন) রাতভর উমংগট নদীর পারে ক্যাম্পফায়ার করে গান-ফান সব ।
খাবার- সকালে মুসলিম হোটেলে,দুপুরে রাস্তায় যেতে যেতে, রাতে শ্লোনেংপেডেং এ।

Day -05

সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে, বোট রাইড করবো ক্রিস্টাল ক্লিয়ার পানিতে ,এই করে করে প্রায় দুপুর হয়ে যাবে, উমংগট এর পানিতে লাফালাফি,ঝাপাঝাপি করে দুপুরের পর পর ডাওকি বাজার চলে যান ,বর্ডার ক্রস করে সোজা সীলেট। সীলেট কদমতলী থেকে ঢাকা।

03/06/2022

সুন্দরবনের বিশেষ বিশেষ প্রকৃতি গুলো _

Address

Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when JPF Tour &Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category