22/02/2025
গাজীপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে নুহাশ পল্লী অন্যতম।বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ মানসিক প্রশান্তির জন্য শহরের কোলাহল ছেড়ে শাল গজারি বন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পিরুজালি গ্রামে একটি বাড়ি তৈরী করেছিলেন।এটির নাম তার ছেলে নুহাশ এর নামানুসারে রাখেন নুহাশ পল্লী।এখানে তিনি সবকিছুই নিজের মত করে তৈরী করেছিলেন এখানে প্রকৃতির রূপের প্রাধান্যই বেশি ছিল।হুমায়ূন আহমেদকে এই নুহাশ পল্লীতেই সমাহিত করা হয়েছে।নুহাশ পল্লীতে প্রবেশ মূল্য ২০০ টাকা।মূল ফটকের বাম দিকে এগিয়ে ডানদিকে মোড় কিছুদুর গেলেই আরেকটি ফটক। ফটক পেরোলেই তার সমাধি দেখতে পাওয়া যায়। এটি সবাই যাতে দেখতে পারেন এজন্য এটা আসলে উন্মুক্ত করে রাখা হয়েছে প্রবেশ মূল্যের আওতার বাইরে।নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ তিনটি বাংলো তৈরি করেছেন।একটির নাম বৃষ্টি বিলাস আর পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটের পাশে রয়েছে ভুত বিলাশ।পুকুরের অপর পাশে আরেকটি ঘাট রয়েছে বট গাছের নিছে।তার পাশেই ছোট্র একটি টিলার উপর দুইটি দোলনা রাখা রয়েছে।এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ কাঠগোলাপ,চা,রড় বড় আম,কাঠাল,লিচু,তেতুল,কেয়া,কর্পূর,ঔষধি গাছ,ভেষজ গাছ,জাপানি গাছ অন্যতম।সবকিছুই এখানে সাজানো গুছানো আর প্রাকৃতিক। একটি মাটির ঘর রয়েছে যেটি আসলে অযত্নে ফেলে রাখা হয়েছে।মাটির ঘরের দেয়ালে কত জুটির ভালবাসার বহি:প্রকাশ একে অপরের নামের মাঝে যোগ চিহ্ন দিয়ে।এই নুহাশ পল্লীর দেখাশোনা করার জন্য ৯ জন লোক কাজ করে যারা স্থানীয় এবং হুমায়ুন আহমেদকে খুব কাছে থেকে দেখেছেন।তাদেরই একজন মোশারফ তার সাথে কথা হলো বিভিন্ন স্মৃতিচারণ করলেন হুমায়ূন আহমেদের তার সাথে কাটানো মুহূর্ত,শুটিং এর গল্প,উপন্যাসের গল্প করে গেলেন আপন মনে।আরো জানা গেলো হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল উপন্যাসে তাকে নিয়েও লেখা হয়েছে।কথায় কথায় তিনি বলে গেলেন স্যারের সান্নিধ্য থাকতে পেরে তিনি অনেক গর্বিত।আরো জানালেন এখানে একটা লাইব্রেরী আর পুকুর মাঝখানে ছোট্র উচু টিলাটাকে ঢেলে সাজানোর কথা।এখানে ঘুরতে গেলে আপনাদের সাথে কিছু খাবার নিয়ে যাওয়াই ভালো কারন এখানে ছুটির দিনে মাঝে মাঝে আর অর্ডার ব্যাতিত খাবার তৈরী করা হয়না।এখানে শান্ত নির্মল প্রাকৃতিক জায়গায় একটা দিন নিশ্চিন্তে কাটিয়ে দিয়ে পারবেন প্রিয়জনের সাথে।এখানে ভুত বিলাশ,আর বৃষ্টি বিলাস এই দুটি বাংলোতে সাধারণ মানুষকে ভাড়া দেওয়া হয় না। তবে ভি আই পি পার্সন যদি কেউ থাকতে চায় সে ক্ষেত্রে এখানে থাকার ব্যবস্থা করা হয়।
লোকেশন: আপনাকে গাজীপুর চৌরাস্তা হতে ঢাকা ময়মনসিংহ রোডে হোতাপাড়া বাস স্টপে নামতে হবে।সেখানে থেকে রিক্সায় যেতে পারেন ১২০ টাকা নিবে একদম নুহাশ পল্লীর গেইটে নামিয়ে দিবে আর তাছাড়া আপনি অটো বা লেগুনাতে করে পিরুজালি বাজারে নেমে সেখানে অনেক রিক্সা পাবেন সেগুলোতে চড়ে নুহাশ পল্লীতে আসতে পারবেন।