রেল প্রেমী-railpremi

রেল প্রেমী-railpremi বাংলাদেশ রেলওয়েতে আপনার যাত্রা শুভ হোক
(4)

14/05/2026

বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ায় আমরা যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পাব যে দিন রেলের দায়িত্বশীলগন তাদের দায়িত্ব ছেড়ে চলে যাবে।

13/05/2026

উত্তরবঙ্গের রেল ব্যাবস্হাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা?
নাকি অন্য কিছু হচ্ছে ভিতরে ভিতরে?
© লালমনিরহাট রেলওয়ে স্টেশন

13/05/2026

স্বাধীনতার লজ্জা সীমান্তে হত্যা।
কঠিন মিছিল।

13/05/2026

কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ঢুকে।

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকেট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের।  ঢাকা, ১৩ মে, বুধবার।   আসন্ন ঈদ উপলক্ষ্যে ট্র...
13/05/2026

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকেট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের।

ঢাকা, ১৩ মে, বুধবার।

আসন্ন ঈদ উপলক্ষ্যে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকেট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যবহার করে যাত্রীদের টিকেট ক্রয়ের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, আজ ১৩ মে ২০২৬ তারিখ থেকে ঈদের অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে৷

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকেট বিক্রির বিষয়ে নিশ্চয়তা প্রদান করে থাকে। প্রকৃতপক্ষে তাদের ট্রেনের টিকেট সংগ্রহ করে দেওয়ার কোনো সামর্থ্য নেই। এরা মূলত প্রতারক। এদের ফাঁদে পা দিয়ে অনেক যাত্রী হয়রানি ও প্রতারণার শিকার হয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই তারা বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমনকি পূর্বে ব্যবহৃত সিমকার্ড বন্ধ করে দেয়।

প্রকৃতপক্ষে বাংলাদেশ রেলওয়ের রেজিস্টার্ড একটি আইডি থেকে নির্ধারিত এ্যাপ-এর মাধ্যমে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করা যায়। এক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও সিস্টেমে ইনপুট দেওয়া বাধ্যতামূলক।

বর্তমানে ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের শতভাগ টিকেট অনলাইনে বিক্রয় করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যতিত অন্য কোথাও ট্রেনের টিকেট বিক্রয় করা হচ্ছে না। কোনো যাত্রী বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যতিত অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান থেকে টিকেট ক্রয় করলে তিনি প্রতারিত হবেন।

বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকেট ক্রয় করা হবে ঐ ব্যক্তির সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ফটো সম্বলিত আইডি কার্ডসহ তাকে ভ্রমণ করতে হবে। আইডিধারী ব্যক্তি ও টিকেটে উল্লিখিত সহযাত্রী ব্যতীত অন্য কেউ ভ্রমণ করলে তা আইনত দন্ডনীয় অপরাধ।
কোনো প্রতারকচক্র কোনো মাধ্যমে অন্য কাউকে টিকেট সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বা অন্য কারো আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকেট বিক্রির চেষ্টা করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য অথবা বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সহায়তা নেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ডায়াল করে এ ব্যাপারে অভিযোগ জানানো যাবে। সকল ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
রেলপথ মন্ত্রণালয়।

রাত্রীকালীন যাত্রায় কোনো জায়গা বা স্টেশন চিনতে না পারার ভোগান্তি নিয়ে আমার কিছু কথা। আশা করছি কতৃপক্ষ এর একটা উপযুক্ত সম...
13/05/2026

রাত্রীকালীন যাত্রায় কোনো জায়গা বা স্টেশন চিনতে না পারার ভোগান্তি নিয়ে আমার কিছু কথা। আশা করছি কতৃপক্ষ এর একটা উপযুক্ত সমাধান বা পদক্ষেপ গ্রহণ করবেন।

আমি বাংলাদেশ রেলের একজন নিয়মিত যাত্রী, গত একবছর যাবত আমি প্রতিমাসে তিন/চার বার রাজশাহী থেকে ঢাকা যাতায়াত করি। তবে এই যাতায়াতের সময়ে বিশেষ করে রাত্রীকালীন যাত্রায় অনেক যাত্রীকে একটা বিড়ম্বনায় পড়তে দেখি সেটা হলো রাতের বেলা কোনো জায়গা বা স্টেশন চিনতে না পারা। রাতের জার্নিতে অনেকেই ঘুমন্ত থাকে বা রাতের বেলা স্টেশন বা কোনো জায়গা সহজে চেনা যায়না। এতে করে অনেকেই বুঝতে পারেনা যে ট্রেন এখন কোন স্টেশনে অবস্থান করছে বা করবে।

গত কয়দিন আগের ঘটনা দুজন ভদ্রলোক ঢাকা থেকে প্রথমবার উল্লাপাড়া আসতেছিলেন রাতের পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু স্টেশন চিনতে না পারায় তারা চাটমোহর এসে বুঝতে পারেন যে তারা অলরেডি উল্লাপাড়া পার হয়ে চলে এসেছেন অনেক আগেই।
শুধু তারা না, প্রায় সময়ই রাতের যাত্রায় অনেক যাত্রীকে এমন বিড়ম্বনায় পড়তে দেখি আমি।

এমন পরিস্থিতে আমার প্রশ্ন হচ্ছে রাতের যাত্রায় যাত্রীদের যদি এমন ঝামেলায় পড়তেই হয় তাহলে ট্রেনে যে স্পিকার বা বার্তা এনাউন্সমেন্টের ব্যবস্থা আছে তার ব্যবহারবিধি কোথায়? আমি এই গত ১ বছরের রেগুলার চলাফেরায় হাতে গোনা খুব অল্প কয়েকবার রাতের বেলা স্টেশনের নাম এনাউন্স করতে দেখেছি। আমি আশা করছি কতৃপক্ষ এ সমস্যা সমাধানে যথাযথ একটা পদক্ষেপ গ্রহণ করবে। স্টেশনের নাম উল্লেখপূর্বক যে অডিও রেকর্ডিংটি কতৃপক্ষের কাছে থাকে সেটি যেনো অন্তত রাতের যাত্রায় প্রতিটা স্টেশনে ট্রেন থামানোর কয়েক মিনিট আগে দায়িত্বরত গার্ড বা কর্মচারী বা কর্মকর্তা কতৃক মাইকে এনাউন্স করা হয়, এতে করে রাতের যাত্রায় জায়গা চিনতে না পারার ভোগান্তি অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ।

রাসেল আহমেদ।
০১.১০.২০২৩

13/05/2026

আপনার হার্টে যদি বিট না উঠে তাহলে সমস্যা আছে।

13/05/2026

বলুন তো কি ছিটানো হচ্ছে..??

12/05/2026

দেখা যাক সঠিক উত্তরদাতার কে হবেন:
ট্রেনটির নাম কি??
এবং লোকেশন কোথায়??

12/05/2026

সরাসরি লাইভ চলছে গুরুত্বপূর্ণ ঘোষণা শুনতে জয়েন করুন।

ট্রেনে পাথর নিক্ষেপ করার অপরাধে গাজীপুরে কলেজের ছাত্রকে আটক করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।
12/05/2026

ট্রেনে পাথর নিক্ষেপ করার অপরাধে গাজীপুরে কলেজের ছাত্রকে আটক করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

Address

Rangpur

Telephone

+8801603489360

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেল প্রেমী-railpremi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেল প্রেমী-railpremi:

Share