29/07/2024
শিলিগুড়ি থেকে কলকাতা Luxury Bus ride 🚌
এবারের উত্তরবঙ্গের ঝটিকা সফরে শিলিগুড়ি যাওয়া-আসা দুটোই করেছিলাম Volvo sleeper Luxury Bus এ, কারণ শেষ মুহুর্তে plan হওয়াতে দার্জিলিং মেল/পদাতিক/কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবাই হাত তুলে দিয়েছিলো, তাই এই প্রথমবার বিকল্প হিসেবে বেছে নিয়েছিলাম এই luxury Bus. কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ে শ্যামলী পরিবহণ আর ফেরার সময়ে easy ride. আজকের post টা শুধু ফেরার দিনের অভিজ্ঞতা নিয়ে।
6th May, 2024 - উত্তরবঙ্গ ভ্রমণের আজ আমাদের শেষ দিন। পাহাড়ের মায়া কাটাতে কাটাতে সমতলের দিকে নেমে আসতে প্রতি বারই মন টা খারাপ হয়ে যায়। কিন্তু এবারের ফেরা টা একটু অন্যরকম হতে চলেছে জেনে বেশ একটা thrilling feel হচ্ছিলো।
দুপুর ১২ টার মধ্যে আমরা শিলিগুড়ি নেমে আসি। হাতে অনেকটা সময় থাকায় আমরা প্রথমে ভূতের রাজা দিলো বর-এ লাঞ্চ করে ওখানেই অনুরোধ করে ২ ঘণ্টার জন্যে লাগেজ পত্র রেখে একটু হংকং মার্কেট আর বিধান মার্কেট এ টুকটাক কেনাকাটা করতে চলে যাই. তারপর একটা টোটো ধরে চলে আসি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে easy ride এর প্রিমিয়াম AC waiting room, বাস আসতে তখনও ঘন্টা তিনেক দেরি.
যথাসময়ে মহারাজা এসে দাঁড়ালেন ঠিক waiting রুমের গেটের সামনে, যারা ধর্মতলা নামবেন তাদের মালপত্র আগে তোলা হলো যেহেতু ওটাই last stoppage. আমরা নামবো বাগুইহাটি, তাই আমাদের লাগেজ সবার শেষে ভরা হলো যাতে নামার সময়ে বার করতে সুবিধা হয়. বাসের গেটে ওঠার মুখে check-in করে ভিতরে যখন উঠলাম, বিমান সেবিকার মতো একজন সুবেশা Bus hostess হাসি মুখে করজোড়ে সাদর আপ্যায়ন জানালেন। সুন্দর সাজানো গোছানো ঝকঝকে বাস, পরিপাটি আলো ঝলমলে প্রিমিয়াম সিট আর হলুদ পর্দা, প্রতি টা সিটে ১টা করে বালিশ, comforter আর headphone রাখা আছে, শুধু তাই নয়, সবথেকে স্পেশাল ব্যাপার হলো- মনোরঞ্জন এর জন্য প্রতিটা সিট লাগোয়া একটি করে individual TV screen, যেখানে আপনি নিজের পছন্দ মতো OTT চ্যানেল উপভোগ করতে পারবেন, তবে অবশ্যই headphone লাগিয়ে। মাথার ওপর TV remote, AC ventilator, reading light এর switch আছে।
Upper এবং lower berth ২+১ কাঠামো তে তৈরি অর্থাৎ একদিকে single অন্য দিকে double, ওপরে নিচে দু দিকেই বিশাল কাঁচের জানলা দিয়ে শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। এক্ষেত্রে বলে রাখি, Double seat গুলো বুকিং এর সময়ে male/female select করাটা mandatory.
বাস ছাড়লো ঠিক ৬:৩০, তার আধ ঘণ্টার মধ্যেই আমাদের হাতে চলে এলো আমিনিয়ার এগ-রোল, cold drinks আর water bottle. (Veg/Non-veg preference টা Bus service থেকে আগেই ফোন করে জেনে নিয়েছিলো)। এতো সুন্দর একটা Luxury পরিষেবা এই রুটে শুধুমাত্র easy ride এই রয়েছে। bus hostess কয়েকটা stoppage পর নেমে গেলেন কিন্তু cockpit এ ড্রাইভার দাদার সাথে আরো ২-৩ জন সহকারী এবং সিকিউরিটি গার্ড ছিলেন পুরো জার্নি তে। তাই আমরা সবাই অনেকটাই চিন্তা মুক্ত ছিলাম।
সব ভালোর মাঝে শুধু একটাই খামতি, বাসের মধ্যে কোনো attached toilet নেই. যদিও তাতে খুব একটা অসুবিধা হয়নি কারন ১৪ ঘন্টার এই জার্নিতে ৩টে নির্দিষ্ট জায়গায় বাস থামে। এছাড়াও প্রয়োজন মাফিক থামতে পারে। প্রথম হল্ট টা ছিল রাত ৯:৩০ ডালখোলার একটি ধাবায়। এখানে বাস ৩০ মিনিট দাঁড়াবে dinner করার জন্য। আমার রোল খেয়ে পেট ভর্তি ছিল বলে আর কিছু খাইনি। নিজের সিটে এসে tv screen এ bhulbhulaiya দেখতে দেখতে নিদ্রা গেছিলাম। আমার আবার ট্রেন বা বাসের হালকা দুলুনি তে ঘুমোতে দারুন মজা লাগে।
দ্বিতীয় বার বাস থামলো তখন রাত ৩টের আশেপাশে, ততক্ষণে আমার এক ঘুম হয়ে গেছে। এরপর ভোর ৫টার দিকে কৃষ্ণনগর-এ এসে থামলো শংকর মিষ্টান্ন ভাণ্ডার। এই ধাবা টা NH10 রুট er সবথেকে best ধাবা। যেমন পরিস্কার পরিচ্ছন্ন সুবিশাল, তেমনি কর্পোরেট washroom এর মত সুবিধা সম্পন্ন অনেক গুলো toilet আর washbasin রয়েছে। বাস থেকে নেমে আড়মোরা ভাঙতে ভাঙতে মাটির ভাঁড় এর চায়ে চুমুক দিলাম আর map টা খুলে দেখলাম আর ঘন্টা দুইয়ের মধ্যে কলকাতা ঢুকে যাব।
বাস যখন Airport ক্রস করছে, আমরা নামার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, যদিও আমাদের baguiati তে নামার কথা ছিল, কিন্তু আমাদের অনুরোধে ওনারা দমদম পার্কে নামিয়ে দিলেন। সকাল সকাল একটা দারুণ মেজাজ নিয়ে বাড়ি ফিরলাম। এরপর কিছু ঘণ্টার বিরতি, তারপর শুরু হয়ে যাবে office-এর রোজনামচা।
খরচ : শিলিগুড়ি-কলকাতা রুটের যেকোনো sleeper volvo bus fare dynamic থাকে, 1800-3000 এর মধ্যে ওঠানামা করে। আমাদের টিকিট পড়েছিলো 1925/- per head. Redbus থেকে বুকিং করেছিলাম।
না শুয়ে শুধু বসে আসার কিছু bus আছে, সেই ক্ষেত্রে টিকিটের দাম কম hoy, 1000-1200 approx.