ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার

ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার হজ্জ ও ওমরার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান Travel Agency

ঈদের পরেই ওমরাহ্ প্যাকেজ
05/05/2026

ঈদের পরেই ওমরাহ্ প্যাকেজ

মিনার তাঁবু বনাম বাঙালি পুরুষ ভাইদের নজরের বেহাল দশা :অধিকাংশ বাঙালি পুরুষদের কাছে হজ্বের দিন গুলোতেই মনে হয় বউয়ের প্র...
30/04/2026

মিনার তাঁবু বনাম বাঙালি পুরুষ ভাইদের নজরের বেহাল দশা :

অধিকাংশ বাঙালি পুরুষদের কাছে হজ্বের দিন গুলোতেই মনে হয় বউয়ের প্রতি মুহাব্বাত বেড়ে যায়। খাবার খেয়েছে কিনা সেটা খবর নেওয়ার জন্য তাঁবুতে এসে এসে ডাকাডাকি শুরু করে। মনে হয় যেন তারা দেশে বউদেরকে মাথায় তুলে রাখে, লোকমা তুলে খাওয়ায়।
বেয়াদবি মাফ করবেন ভাইয়েরা! অনেক রাগ থেকে কথাগুলো লিখছি।
তাদের কি নজরের হেফাজতের প্রয়োজন নাই?
অথচ কুরআনে আগে পুরুষদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছে। তারপরে নারীদের কথা আসছে!
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন -
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّواْ مِنْ أَبْصَـٰرِهِمْ وَيَحْفَظُواْ فُرُوجَهُمْ‌ۚ ذَٲلِكَ أَزْكَىٰ لَهُمْ‌ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصْنَعُونَ
(মু’মিন পুরুষদের বলুন, তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত।)-সূরা নূর:৩০।
তারপরের আয়াতে আসছে মু'মিনাতের(নারীদের) কথা।

মিনার প্রচন্ড গরমে তাঁবুর ভিতরে মা-বোনেরা মুখের পর্দা খুলে/একটু হালকা পোষাকে থাকতেই পারে, বিশেষ করে এয়ার কুলারের বাতাস যাদের কাছে আসেনা এমন যায়গায় বসে থাকা মা-বোনেরা অনেক কষ্ট করে থাকেন। আর ঠিক ঐ সময়গুলোতে দেখবেন তাঁবুর ভিতরে থাকা কোন এক মা-বোনের মাহরাম তার খোঁজ নিতে আসছেন, নিজের বেডরুম মনে করে পর্দা সরিয়ে তাঁবু ভর্তি মহিলাসবগুলোকে স্ক্যানিং করে তার বউ/মেয়েকে খুঁজতেছেন! লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ!

আমার দুই দুইবারের হজ্বে এই সময়ের বাজে অভিজ্ঞতা থেকে বলছি।

এই কাজটি করার সময় কেউ কেউ মুখেও বলতে থাকেন- এই অমুকের মা, তমুক, তুমি কি খাইছো?? আপেল পাইছো? আইসক্রিম খাবে? মোবাইলের চার্জার টা দাও! চা এনে দিবো??
আবার কেউ কেউ চুপচাপ ইতিউতি নজর বুলিয়ে নিজের মানুষ খুঁজতে থাকেন। প্রায় একশ মহিলার মুখে পালা করে নজর বুলাতে গিয়ে তিনি কতজনের পর্দার বরখেলাপ করছেন, একজন হজ্বযাত্রী হিসেবে এতটুকু সচেতনতা না থাকা সত্যিই দুঃখজনক।

অথচ মোবাইল ফোনের যুগে এটার সহজ সমাধান আছে। ফোন না থাকলেও সমস্যা নাই। দরজার মুখ থেকে সরে পেছন ফিরে জোরে হাঁক দিলেও হয়। তারচেও বড় কথা দুই তাঁবুতে আলাদা খাবার পৌঁছে দেওয়া হয়, তাঁবুর সামনে পানি এবং কোল্ড ড্রিংকস ফ্রিজ আছে, চা এর বড় বড় ফ্লাক্স আছে, সবচেয়ে বড় কথা তাঁবুর মধ্যে বিরাজমান অপেক্ষাকৃত কম বয়সের হাজি বোনেরা প্রচুর খেদমত করে। বাইরে থেকে খাবার গুলো এনে দেয়, চা এনে দেয়। এখানে পুরুষদের সাহায্য করার মত কিছুই নাই!

অনেক পুরুষ আছেন পাশের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, ওজু করছেন, নজরের হেফাজত বিষয়ে সবাই সিরিয়াস নন।

তাঁবুর ভেতরে একটু রিল্যাক্স হয়ে বিশ্রাম করা তাই মেয়েদের জন্য একটু মুশকিলই। হজ্বের জন্য যেসব মা বোনেরা প্রস্তুতি নিচ্ছেন, তারা এটা মাথায় রাখবেন।

সম্ভব হলে প্রতিবাদ করবেন। আর মা বোনেরাও আপনাদের মাহরামকে সামলাবেন, মহিলা তাবুতে না আসার জন্য জোর দিবেন।

গত হজ্বে একজন বোনকে আমি কড়া করে বলতে বাধ্য হয়েছিলাম, উনিও মহিলাদের মাঝখানে দাড়িয়ে তাঁবুর মুখে দাঁড়িয়ে থাকা তার স্বামীর সাথে কথোপকথন করতেছে। আর না পেরে গরম হয়ে দুইজনকে তাঁবু থেকে বের হয়ে প্রয়োজনীয় আলাপ সেরে আসতে বলেছি।

আবার এমন সম্মানিত হাজী ভাইদের কেও দেখেছি যারা তাদের মোবাইল ফোনের প্রয়োজনীয় আলাপ সেরে নিতেন, এমনকি মোবাইল ফোন না থাকলে পাশের জনের মোবাইল থেকে তার মাহরাম কে ফোন করে, তাকে বাইরে পাঠানোর জন্য বলতেন। মোটকথা আপনার ইচ্ছা থাকলে যে কোনভাবে পর্দা মেইনটেইন করা যায়, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা আপনার বেডরুম নয়, এখানে হাজারো অপরিচিত মহিলা সহ আপনার বউ বসবাস করতেছে।

আর কিছু কিছু হাজী বোনদের কে দেখেছি তাঁবু থেকে বের হওয়ার সময় তাবুর মুখের পর্দাটা ( যেহেতু ব্যালক্রু দিয়ে লাগানো) ভালোমতো না লাগিয়ে ওয়াশরুমে চলে যান।
এদিকে বাহিরে থেকে হেঁটে যাওয়ার সময় অনায়াসে ই দরজার মুখে থাকা মা-বোনদেরকে দেখা যাচ্ছে।

মিনার এই বিড়ম্বনার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি দরকার।
হজ্ব কাফেলার মালিকগণ! আপনারাও আপনাদের যায়গা থেকে প্রতিটি হাজীকে এই ব্যাপারে সতর্ক করে দিবেন প্লীজ। এতে করে বিশাল একটা অংশের বোধদয় হবে , অসংখ্য হাজী গোনাহ থেকে হেফাজত থাকবেন।

সংগৃহীত :
-উম্মে সায়েমা তাযকিয়া

ঈদ মোবারক
20/03/2026

ঈদ মোবারক

27/12/2025

🌴💐উমরার কিছু নিয়ম💐🌴

ওমরাহ শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়।

ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ। (হানাফি মাজহাব অনুযায়ী)
দুটি কাজ ফরজ—
(ক) ইহরাম পরিধান করা।
(খ) পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা।

আর দুটি কাজ ওয়াজিব—
(ক) সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার সাঈ করা।
(খ) মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।

⚠️ নোট: শাফেয়ি মাজহাবে সাঈ ফরজ হিসেবে গণ্য।
---
এক. ইহরাম

ইহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলো হলো—
ইহরাম পরিধানের আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যেমন—হাত-পায়ের নখ কাটা, গোঁফ, বগল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। ইহরাম পরিধানের আগে গোসল করা সুন্নত।

এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও নারীদের যেকোনো শালীন পোশাক পরিধানের মাধ্যমে ইহরাম পরিধান করতে হবে।

⚠️ নোট:

- নারীরা মুখে নিকাব লাগাবে না, তবে পরপুরুষের সামনে কাপড় ঝুলিয়ে ঢেকে রাখতে পারবে।
- ইহরাম পরিধানের আগে সুগন্ধি লাগানো সুন্নত, পরে নিষিদ্ধ।

মিকাত (ইহরামের জন্য নির্দিষ্ট স্থান) বা তার আগে ওমরাহর নিয়ত করতে হবে। এরপর তালবিয়া পড়তে হবে।

ইহরামের নিয়তের দোয়া

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফা-ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি।

অর্থ:
হে আল্লাহ! আমি ওমরাহ করার ইচ্ছা করেছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন।

এরপর বলবে—
লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ।

তালবিয়া

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক।
লা শারিকা লাক।

পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পড়বে, নারীরা আস্তে।
⚠️ তাওয়াফ শুরু হলে তালবিয়া বন্ধ করবে।

---
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ

- সেলাইযুক্ত কাপড় ও জুতা (পুরুষদের জন্য)
- মাথা ঢেকে রাখা (পুরুষ), মুখে কাপড় লাগানো (নারী)
- চুল বা নখ কাটা
- সুগন্ধি ব্যবহার
- স্ত্রীর সঙ্গে সহবাস বা যৌন উত্তেজনামূলক কাজ
- শিকার করা
- ঝগড়া-বিবাদ ও গুনাহের কাজ
- সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার (নির্গন্ধ সাবান জায়েজ)
- অপ্রয়োজনে চুল-দাড়িতে চিরুনি দেওয়া
- উকুন হত্যা (ফিদিয়া হতে পারে)
⚠️ মশা, মাছি ক্ষতিকর হলে মারা জায়েজ
---

দুই. তাওয়াফ

পবিত্র কাবাগৃহ সাতবার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়।
মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করে পড়বে—

দোয়া:
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ।
আউজু বিল্লাহিল আজিম…

হাজরে আসওয়াদ

- সম্ভব হলে চুমু
- না পারলে স্পর্শ করে হাতে চুমু
- না পারলে দূর থেকে ইশারা করে আল্লাহু আকবার (হাতে চুমু নয়)

রুকনে ইয়ামেনি

- শুধু স্পর্শ করবে
- ইশারা বা চুমু নয়

তাওয়াফের দোয়া

নির্দিষ্ট দোয়া ফরজ নয়। যা ইচ্ছা পড়তে পারবে।
বিশেষভাবে পড়বে—

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ
ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়া ক্বিনা আজাবান নার।

পুরুষদের জন্য

1. ইজতেবা: ডান কাঁধ খোলা
2. রমল: প্রথম ৩ চক্করে দ্রুত হাঁটা

তাওয়াফ শেষে

- মাকামে ইবরাহিমের পেছনে ২ রাকাত নামাজ
- জমজম পানি পান

জমজমের দোয়া:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি‘আ
ওয়া রিজকান ওয়াসি‘আ
ওয়া শিফাআম মিন কুল্লি দা‘ইন।
---
তিন. সাফা ও মারওয়ায় সাঈ

সাফা পাহাড়ে পৌঁছে পড়বে—
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।

সাফা ও মারওয়ার আয়াত (সম্পূর্ণ)

📖 আরবি (সূরা আল-বাকারা : ১৫৮)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ
فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ
وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
---

🗣️ উচ্চারণ
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
ফামান হাজ্জাল বাইতা আওই‘তামারা ফালা জুনাহা ‘আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা।
ওয়া মান তাতাওয়্যা‘আ খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন ‘আলিম।
---
🌸 অর্থ
নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।
অতএব যে কেউ কাবাঘরে হজ বা ওমরাহ করে, তার জন্য এ দুটির মাঝে সাঈ করায় কোনো গুনাহ নেই।
আর যে স্বেচ্ছায় ভালো কাজ করে, নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞ, সর্বজ্ঞ।
---
ℹ️ গুরুত্বপূর্ণ নোট
- এই আয়াতটি সাঈ শুরু করার সময় শুধু একবার, সাফা পাহাড়ের নিকটে পড়া সুন্নত
- প্রতি চক্করে পড়তে হয় না
- এরপর পড়বে—
“নাবদাউ বিমা বাদাআল্লাহু বিহি”
(অর্থ: আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তা দিয়েই শুরু করছি)

আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন। আমিন।

এরপর বলবে—
নাবদাউ বিমা বাদাআল্লাহু বিহি।

সাফায় উঠে কিবলামুখী হয়ে দোয়া করবে।
সাফা ও মারওয়ায় পড়ার পূর্ণ দোয়া (মাসনূন)

📿 আরবি
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ
لَا شَرِيكَ لَهُ
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ
أَنْجَزَ وَعْدَهُ
وَنَصَرَ عَبْدَهُ
وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

---
🗣️ উচ্চারণ
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারিকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
আনজাজা ওয়াদাহু
ওয়া নাসারা আবদাহু
ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু
---
🌸 অর্থ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই।
সার্বভৌমত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই।
তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক।
তিনি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন,
তাঁর বান্দাকে সাহায্য করেছেন
এবং একাই সকল শত্রু দলকে পরাজিত করেছেন।
---
ℹ️ গুরুত্বপূর্ণ নোট
- এই দোয়াটি সাফা পাহাড়ে উঠে কিবলামুখী হয়ে পড়া সুন্নত
- ৩ বার পড়বে
- ১ম ও ২য় বার পড়ার পর দোয়া করবে
- ৩য় বার পড়ার পর আর দোয়া না করে মারওয়ার দিকে হাঁটা শুরু করবে
- মারওয়া পাহাড়ে গিয়েও একইভাবে পড়বে

আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করুন। আমিন।

⚠️ সবুজ বাতির স্থানে
- পুরুষরা দৌড়াবে
- নারীরা স্বাভাবিক হাঁটবে

সবুজ স্থানে দোয়া—
রাব্বিগফির ওয়ারহাম
ওয়া আন্তাল আ‘আজ্জুল আকরাম।

মোট ৭ চক্কর পূর্ণ করবে।

---

চার. মাথা মুণ্ডন বা চুল ছোট করা

- পুরুষ: সম্পূর্ণ মাথা মুণ্ডন উত্তম
- নারী: এক আঙুল পরিমাণ চুল কাটবে

এর মাধ্যমে ওমরাহ সম্পূর্ণ হবে এবং ইহরামের বিধিনিষেধ শেষ হবে।
---
সংক্ষেপে ওমরাহ:ইহরাম → তাওয়াফ → সাঈ → চুল কাটা

🌹আল্লাহ তায়ালা আমাদের সকলের ওমরাহ কবুল করুন। আমিন।🌹
#মদিনা #ইসলাম #হজ্জ #ওমরাহ #মক্কা #কাবাশরীফ

18/12/2025
🕌 মসজিদে নববীতে রওজা জিয়ারতের নতুন সময়সূচিসৌদি সরকার রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে ইবাদতের জন্য নতুন সময় ও নিয়ম ঘোষণা ...
06/12/2025

🕌 মসজিদে নববীতে রওজা জিয়ারতের নতুন সময়সূচি

সৌদি সরকার রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে ইবাদতের জন্য নতুন সময় ও নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে নির্ধারিত সময়েই জিয়ারত করতে হবে।

পুরুষদের সময়:
• রাত ২টা–ফজর
• ১১:২০–এশা
শুক্রবার: ২টা–ফজর, ৯:২০–১১:২০, জুম্মার পর–এশা

নারীদের সময়:
• ফজরের পর–১১টা
• এশার পর–রাত ২টা
শুক্রবার: ফজরের পর–৯টা

📢 সৌদি আরবের নতুন নিয়ম – উমরাহ ভিসাধারীদের জন্য 🇸🇦🕋 এখন থেকে উমরাহ ভিসায় শুধুমাত্র নিচের ৪টি বিমানবন্দর দিয়েই প্রবেশ করা...
01/11/2025

📢 সৌদি আরবের নতুন নিয়ম – উমরাহ ভিসাধারীদের জন্য 🇸🇦

🕋 এখন থেকে উমরাহ ভিসায় শুধুমাত্র নিচের ৪টি বিমানবন্দর দিয়েই প্রবেশ করা যাবে:
✈️ জেদ্দা (Jeddah)
✈️ মদিনা (Madinah)
✈️ তায়েফ (Taif)
✈️ ইয়ানবু (Yanbu)

🚫 রিয়াদ, দাম্মাম বা অন্য কোনো বিমানবন্দরে অবতরণ নিষিদ্ধ।

⚠️ নির্দিষ্ট বিমানবন্দর ছাড়া অন্য জায়গায় নামলে ট্রাভেল কোম্পানিকে বিপুল অঙ্কের জরিমানা দিতে হতে পারে!

📍 সবাইকে জানিয়ে দিন, যেন কেউ বিপদে না পড়ে।
ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার

14/08/2025

৯ ও ১০ তারিখে যারা সুযোগ পাননি !সেপ্টেম্বরের শেষের দিকে আরও একটি ওমরাহ্ হজ্ব কাফেলা আসছে.....

আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা...
12/08/2025

আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা...

পবিত্র হজ্জ ও উমরাহ বুকিং চলছে....
09/08/2025

পবিত্র হজ্জ ও উমরাহ বুকিং চলছে....

Address

Khan Market , Sutibari Bazar , Dimla , Nilphamari
Rangpur
5350

Telephone

01717799920

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইবাদত হজ্জ এজেন্সি শুটিবাড়ি বাজার:

Share