Sanowar Hossain

Sanowar Hossain আসসালামু আলাইকুম ।
সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

03/12/2025

📖 গল্প: “তানিয়ার অদৃশ্য শত্রু”

তানিয়া মাত্র ১০ বছরের একটি মেয়ে।
মিষ্টি হাসি, স্কুলে ভালো পড়ে, নাচতে ভালোবাসে।

একদিন বাবা-মা তাকে একটি স্মার্টফোন দিল।
তানিয়া খুব খুশি!
কারণ—
স্ক্রল করাই যেন নতুন খেলা।

প্রথম কিছুদিন সব ঠিকঠাক ছিল।
কিন্তু তারপর অদ্ভুত কিছু শুরু হলো…

👹 ১. ‘দ্রুত মন-খারাপ’ দানব

ফেসবুক–ইনস্টাগ্রামে অন্য বাচ্চারা ঘুরতে গেছে, দামী খেলনা কিনেছে—
তানিয়া ভাবতে লাগল:
“আমার জীবনটা এত boring কেন?”

গবেষণা বলে:
সোশ্যাল মিডিয়া বাচ্চাদের হঠাৎ মনখারাপ ও দুঃখ বাড়ায়।

👹 ২. ‘ঘুম-চোর’ দানব

রাতে ঘুমোতে যাওয়ার আগে তানিয়া বলত—
“আর পাঁচ মিনিট!”
কিন্তু সেটা হয়ে যেত আর ৫০ মিনিট।

বিজ্ঞানীরা বলেন:
স্ক্রিনের আলো ঘুম নষ্ট করে।

👹 ৩. ‘মনোযোগ-খাদক’ দানব

পড়ার সময় তানিয়ার মন বইয়ের ওপরে না থেকে ফোনে চলে যেত।
একবার পড়া শুরু করলে ২ মিনিটের বেশি মনোযোগ থাকত না।

NIH গবেষণা:
সোশ্যাল মিডিয়া বাচ্চাদের attention কমিয়ে দেয়।

👹 ৪. ‘ভয় দেখানো’ দানব

একদিন তানিয়া একটি অদ্ভুত মন্তব্য পেল।
“You are ugly.”
তানিয়া কেঁদে ফেলল।

UNICEF বলছে:
প্রতি ৩ শিশুর ১ জন সাইবার বুলিংয়ের শিকার হয়।

👹 ৫. ‘অসুস্থ শরীর’ দানব

স্ক্রল করতে করতে তানিয়া খেলাধুলা ভুলে গেল।
বাইরে বন্ধুরা খেললেও সে বলত—
“না, আমি ব্যস্ত!”

ফল:
ওজন বাড়ল, পিঠে ব্যথা, চোখ লাল।

WHO বলছে:
অতিরিক্ত স্ক্রিনটাইম → স্থুলতা বাড়ায়।

👹 ৬. ‘একাকীত্ব’ দানব

ফোনে ব্যস্ত থাকতে থাকতে তানিয়া আস্তে আস্তে
বন্ধুদের থেকে দূরে যেতে থাকল।

Oxford গবেষণা বলছে:
সোশ্যাল মিডিয়া → একাকীত্ব বাড়ায়।

👹 ৭. ‘নিজেকে খারাপ মনে হওয়া’ দানব

ফিল্টার করা সুন্দর ছবি দেখে তানিয়া ভাবতে লাগল—
“আমি কি কম সুন্দর? কম ভালো?”

AAP বলছে:
এটি বাচ্চাদের self-esteem নষ্ট করে।

🎯 শেষের টুইস্ট

তানিয়ার মা আচমকা একটা সিদ্ধান্ত নিলেন:
রাতে ফোন বন্ধ।
পড়ার সময় ফোন নেই।
বাইরে খেলা বাধ্যতামূলক।
ফোন ১ ঘণ্টার বেশি নয়।

মাত্র ১ মাসেই—
✔ তানিয়া আবার হাসিখুশি
✔ আবার খেলাধুলায় মজা পায়
✔ রাতে ভালো ঘুম
✔ পড়াশোনায় মনোযোগ ফিরে আসে

শিক্ষাটা খুব সহজ:

সোশ্যাল মিডিয়া বাচ্চাদের জীবনে খেলনা নয়,
একটি নিয়ন্ত্রিত টুল হতে হবে।

অস্ট্রেলিয়া তাই শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে।
কারণ—
১২টি অদৃশ্য দানবকে ওরা ভয় পেয়েছে, আমরাও পাওয়া উচিত।

Copy from Dr Gausul azam sir

"চেক লেখায় সা.বধান না হলে বি.পদ" 🔥🔥"না হলে এরকম ৮ হাজার থেকে ৮১ হাজার হয়ে যাবে"😲"হতে পারে বড় ধরনের আর্থিক ক্ষ.তি"😰"চে...
01/12/2025

"চেক লেখায় সা.বধান না হলে বি.পদ" 🔥🔥
"না হলে এরকম ৮ হাজার থেকে ৮১ হাজার হয়ে যাবে"😲
"হতে পারে বড় ধরনের আর্থিক ক্ষ.তি"😰

"চেকের টাকার অঙ্ক সংখ্যায় লেখার সময় কিছু সা.বধানতা অবলম্বন করা উচিত, যেমন – অঙ্ক লেখার পর 'Only' (শুধুমাত্র) শব্দটি ব্যবহার করা, সংখ্যার শুরুতে এবং শেষে দুইটি রেখা টানা ( /= ) , এবং সংখ্যা ও কথায় লেখা পরিমাণের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে তা নিশ্চিত করা। এই সা.বধানতাগুলো আর্থিক জা.লিয়াতি রোধ করতে সাহায্য করে।"🔥

01/09/2025

বিড়াল ও নেকড়ে জাতীয় যত শিকারী প্রাণী আছে ( বাঘ, সিংহ, চিতা, নেকড়ে ইত্যাদি), প্রত্যেকের ঘ্রানের অনুভুতি মানুষের তুলনায় কয়েক হাজার গুন বেশি। এ জাতীয় প্রত্যেক প্রানীর নিজস্ব শিকার টেরিটোরি থাকে। কেউ কারো টেরিটোরিতে অযাচিতভাবে ঢুকলে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরা এই টেরিটোরি মার্কিং টা করে ভীষন অদ্ভতভাবে। কোন ক্লানের নেতৃত্বদানকারী পুরুষ সদস্য টা ( ২-১ টা বতিক্রম বাদে) তার টেরিটোরির চারপাশে গাছের গায়ে প্রস্রাব করে রাখে। সেই প্রশ্রাবের ঘ্রানে অন্য দলের সদস্যরা বুঝতে পারে এইটা অন্য রাজ্য।
প্রানী জগতের এই বিশেষ ঘ্রান উৎপাদনকারী সদস্যগুলো সাধারনত পুরুষ হয়। এবং এই ইউনিক ঘ্রান সাধারনত তার শৌর্যবীর্য এর প্রতীক।
মহান আল্লাহ মানব জাতীর পুরুষ সদস্যদের ঘাম ও লালায় মনে হয় সেই শৌর্যবীর্য এর ঘ্রান দিয়েছে। এবং কোন বেয়াক্কল পুরুষ যদি দাত ব্রাশ না করে, তাহলে তার মুখের গন্ধ আনবিক বোমার মতই ধ্বংসাত্মক।
আমার বহি:বিভাগের চেম্বারে যত রুগী আসে তার বেশির ভাগই মহিলা। আল্লাহ তার এই শ্রেষ্ঠ সৃষ্টিতে মনে হয় দুর্গন্ধ যোগ করে নি। কিন্তু কালে ভদ্রে যদি দুই এক পিচ মধ্যবয়স্ক চাচা আসে, এবং সে যদি আল্লাহর ওয়াস্থে ওইদিন দাত না ব্রাশ করে আসে, তাহলে সেই চাচার মুখ যেন আস্ত একটা আনবিক বোমার কারখানা। নগদে মার্ডার হয়ে যাবেন।
এই মার্ডার হওয়ার ভয়ে আমি এটেনডেন্টকে কড়া করে বলে দিয়েছি, মধ্যবয়স্ক দাত না মাজা চাচার সাথে আগে নিজে কথা বলবি, ঘ্রানের আলামত বুঝে ব্যবস্থা নিবি। যদি বেহুশ হওয়ার মত দুর্গন্ধ নিয়ে আসে, তাহলে অবশ্যই মাস্ক পরায়ে ভিতরে ঢুকাবি।
তার পরের ইতিহাস এই ছবি খানা।
এই রকমের অদ্ভুত ছবি এখন নিয়মিত পাচ্ছি। এর চেয়েও অদ্ভুত পাইলে আপডেট দিবো ইনশাআল্লাহ। ততক্ষণে দাত ব্রাশ করে সাথে থাকুন।
~ Dr Abdur Rob

22/07/2025
📢 পায়া মানেই ক্যালসিয়াম নয়! এটা একটা বড় ভুল ধারণা!🥣 আমরা অনেকেই ভাবি, গরু বা ছাগলের পায়া (নেহারি) খেলে ক্যালসিয়াম পাওয়া ...
08/06/2025

📢 পায়া মানেই ক্যালসিয়াম নয়! এটা একটা বড় ভুল ধারণা!

🥣 আমরা অনেকেই ভাবি, গরু বা ছাগলের পায়া (নেহারি) খেলে ক্যালসিয়াম পাওয়া যায়।
❌ আসলে না! হাঁড়ের ভেতরের নরম অংশটা চর্বি ও কোলাজেন — এতে ক্যালসিয়ামের ছিটেফোঁটাও থাকে না, থাকলেও অতি সামান্য।
✅ ক্যালসিয়াম থাকে হাঁড়ের শক্ত, সাদা অংশে, যেটা আমরা খাই না!

---

🧓 বিশেষ সতর্কতা: বয়স্কদের জন্য পায়া বিপজ্জনক!
পায়ায় থাকা অতিরিক্ত চর্বি ➡️
🚫 হৃদরোগের ঝুঁকি বাড়ায়
🚫 রক্তে কোলেস্টেরল বাড়ায়
🚫 উচ্চ রক্তচাপের আশঙ্কা বৃদ্ধি করে

---

✅ সুস্থ থাকার জন্য ক্যালসিয়ামের ভালো উৎস কী?
🥛 দুধ ও দই
🐟 কাঁটাসহ ছোট মাছ (যেমন শুঁটকি)
🥬 পালং শাক
🌞 রোদে ১৫-২০ মিনিট থাকা (ভিটামিন D এর জন্য)

---

⚠️ তাই, নেহারিকে "ক্যালসিয়ামের রাজা" ভাবা বন্ধ করুন।
🧠 সচেতন হোন, সুস্থ থাকুন — নিজের জন্য, পরিবারের জন্য।

📌 এই পোস্টটি শেয়ার করুন — প্রচলিত ভুল ধারণা দূর হোক!

এই পৃথিবীতে ১২ প্রকার স্বামী আছে। যথা:১. সাধারণ স্বামী (Ordinary Husband): এরা খুবই গতানুগতিক, আর দশটা স্বামীর মতোই সাধা...
08/06/2025

এই পৃথিবীতে ১২ প্রকার স্বামী আছে। যথা:

১. সাধারণ স্বামী (Ordinary Husband): এরা খুবই গতানুগতিক, আর দশটা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে, পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা সহ্য করতেই হবে! তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না।

২. তপ্ত স্বামী (Heated Husband): এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস আর আগ্নেয়গিরির মতো টগবগ করে! এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে। এরা আধিপত্যশীল, পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর রেগে আগুন! মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না। এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো মতো প্রলয়ংকারী। বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ থাকে।

৩. ক্রীতদাস স্বামী (Slave Husband): শ্বশুর বাড়িতে লজিং থাকা, শ্বশুরের টাকায় লেখাপড়া করা, ছাত্রীর সাথে প্রেম কিংবা “বিবাহের বিনিময়ে চাকুরি” কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী সত্তার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনভাবেই এরা হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না।

৪. ব্যাচেলর স্বামী (Bachelor Husband): এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন, কেউ ব্যাচেলর বললে খুশী হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয়। এদের অনেক বান্ধবীও থাকে।

৫. চামড়ামোটা স্বামী (Fat Skinned Husband): নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গণ্ডারের মতো পুরু হয়ে যায়। “তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত” জাতীয় বাক্যবাণ এদের চামড়া ভেদ করতে পারে না।

৬. তেজপাতা স্বামী (Dry Husband): এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালোলাগা, ইচ্ছা, অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না। এদের কোনো রসবোধও নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। "বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন তাই বিয়ে করেছি" এদের মনোভাব এরকম।

৭. নিপীড়িত স্বামী (Oppressed Husband): এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। নির্যাতিত হতে হতে এরা ঢোঁড়া সাপ হয়ে যায়, উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না। তবে পত্রিকায় কারও বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে!

৮. দাবাড়ু স্বামী (Grand Master Husband): এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক, স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতেও পারে।

৯. পরজীবী স্বামী (Parasite Husband): এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় চলে, ফুটানি করে, কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি “ঘর জামাই বা গৃহপালিত স্বামী” নামেও পরিচিত।

১০. অপরিপক্ব স্বামী (Immatured Husband): এরা কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ। তারা তাদের মা, বোন বা কোনো বিশেষ আত্মীয়র কাছে জিজ্ঞাসা না করে নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্য হঠাৎ ভুল করে ফেললে পরিস্থিতি সামাল দিতে এরা দ্রুত বউয়ের কাছে ছুটে যায়!

১১. অতিথি স্বামী (Guest Husband): এরা সব সময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটরের মতো আসে। যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউকে একা রেখে বিদায় নেয়। যেমন: দূরে পোস্টিং পাওয়া চাকরিজীবী বা প্রবাসী স্বামী। এদের বউদের একটি উল্লেখযোগ্য অংশ পরকিয়ায় আসক্ত হয়।

১২. যত্নশীল স্বামী (Caring Husband): এরা যত্নশীল, প্রেমময়; স্ত্রীর সকল মানসিক চাহিদা পূরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়। এরা অত্যন্ত দায়িত্বশীল, স্ত্রীকে সবকিছুর অংশীদার বিবেচনা করে, যে কোনো বিপদ আপদে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে।

সূত্র: স্বামীপিডিয়া

✍️শিশুর জন্য বালিশ ব্যবহার করা কতটা উপকারী ‼️ 🟢 একেবারে নবজাতক শিশুর ক্ষেত্রে অন্তত প্রথম এক মাস কোনোরকম উঁচু তুলার বালি...
05/06/2025

✍️শিশুর জন্য বালিশ ব্যবহার করা কতটা উপকারী ‼️
🟢 একেবারে নবজাতক শিশুর ক্ষেত্রে অন্তত প্রথম এক মাস কোনোরকম উঁচু তুলার বালিশ বা সরিষার বালিশ বব্যবহার না করে, নরম কাপড় বা কাঁথা ভাজ করে (পাতলা করে ) বালিশের মতন ব্যবহার করতে পারেন।

* আসলে প্রথম দুবছরের বাচ্চাকে যত কম বালিশে শোয়াবেন, বাচ্চার ঘাড়ের হাড়,পেশি ও মেরুদন্ডের জন্য ততই উপকারি।

❎আর বালিশ ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ছবিতে যেমন দেখছেন বালিশের উচ্চতা এতটা বেশি যেন না হয়।
কারন এতে বাচ্চার থুতনি, চেপে বাচ্চার বুকের সাথে লেগে থাকে, যা বাচ্চার প্রপারলি ব্রিডিং বা শ্বাস-প্রশ্বাস চালাতে অসুবিধা সৃষ্টি করে।

❎ বাচ্চার ঘুম ঠিক মত হয় না, কান্না করলে, বাচ্চার অবস্থান একটু চেঞ্জ করে দেবেন।

✅ সর্বদা এমন উচ্চতার অপেক্ষাকৃত পাতলা বালিশ ব্যবহার করবেন।
©️

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই...
05/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহীতে নতুন ভাবে ৯ জনের করোনা শনাক্ত!

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

©

Address

Badarganj Upazella Health Complex
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanowar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category