Hanzala Tours & Travels

Hanzala Tours & Travels Refresh Your Mind.

19/09/2025

ওমরা হজের প্যাকেজ আছে
ইনবক্স ফর রেট

14/05/2025

We are Back!

16/12/2021

আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে আগামী ০৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-দুবাই রুটের নিয়মিত ফ্লাইট বিজি ০৪৭ স্থানীয় সময় রাত ০৮:৩৫ টার পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ০৭:৪৫ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পাসপোর্ট আর ভিসাটাও রাখেন, ১৫ তারিখ থেকে টুরিস্ট ভিসা চালু হচ্ছে।
08/10/2021

পাসপোর্ট আর ভিসাটাও রাখেন,
১৫ তারিখ থেকে টুরিস্ট ভিসা চালু হচ্ছে।

17/09/2021
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে যারা রংপুর ও দিনাজপুর যাবেন তাদের জন্য বিনামূল্যে এসি বাস চালু করছে রাষ্ট্রীয় প...
09/09/2021

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে যারা রংপুর ও দিনাজপুর যাবেন তাদের জন্য বিনামূল্যে এসি বাস চালু করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ।
যাত্রীরা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এ সুবিধা পাবেন বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু হতে যাচ্ছে। এ সেবার মাধ্যমে বিমানের যাত্রীরা বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দরে চলাচল করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানের ফ্লাইট বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রোব ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরের উদ্দেশে এবং সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইট বিজি-৬৯৩ প্রতিদিন দুপুর ১টায় ঢাকা থেকে সৈয়দপুর এবং দুপুর ২টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আর ফ্লাইট বিজি-৪৯৫ মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর এবং রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এবার বাড়তেছে উমরাহ্‌ ব্যয় সামনে আসছে মূল প্যাকেজ...  উমরাহ্‌ যেতে ইচ্ছুক যারা তারা ২ টি ডোজ টিকা দিলেই যেতে পারবেন উমরাহ...
22/08/2021

এবার বাড়তেছে উমরাহ্‌ ব্যয় সামনে আসছে মূল প্যাকেজ... উমরাহ্‌ যেতে ইচ্ছুক যারা তারা ২ টি ডোজ টিকা দিলেই যেতে পারবেন উমরাহ্‌।
তবে ১৮ বছরের উপরে বয়সসীমা নির্ধারণ করেছে সৌদি সরকার।

আপডেটঃ সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করেছে। আজ ০১/০৫/২০২১ তার...
03/05/2021

আপডেটঃ

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করেছে। আজ ০১/০৫/২০২১ তারিখ হতে কার্যকর হওয়া নতুন নির্দেশনা মোতাবেক....

★ভারত, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, ওমান, ইরান, ব্রাজিলসহ মোট ১২ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১২ টি দেশের তালিকা দেখে নিন)।

★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১২ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★বিশেষভাবে উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷

★Group B তে আছে মোট ২৬ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত বাহরাইন, কাতার ও কুয়েত হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷

★Group B তে থাকা তুরস্ক, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, গ্রীস, হাঙ্গেরীসহ বাকি ২৩ টি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷

★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

★Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।

★Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

12/03/2021

কোনো সীমাবদ্ধতা ছাড়াই এবারের হজ অনুষ্ঠিত হবে

বিশ্বের মুসলিমদের জন্য সুখবর যে সৌদি বাদশাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই স্বাভাবিকভাবে ২০২১ সালের হজ অনুষ্ঠিত হবে।’ বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।

এটা ২০২০ সালের হজের মতো অল্প কয়েকজন ‘হজ পালনকারী’ নিয়ে অনুষ্ঠিত হবে না। ২০২১ সালের হজের ব্যাপারে সৌদি বাদশাহ অনেকটা দৃঢ় সংকল্পবদ্ধ। এবার হজের পবিত্র স্থানগুলো এমনভাবে সাজানো হবে যাতে করে করোনা মহামারী প্রতিরোধ করা যায়।

হজ পালনের জন্য যেসব হাজি আসবেন তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন সৌদি বাদশাহ। মক্কা ও মদিনার যেসব স্থানে হজ পালনকারীরা থাকবেন ওই আবাস স্থলগুলোর পৌরকর ও বাণিজ্যিক কর মওকুফ করা হবে।

যেসব বিদেশী হজ ও ওমরাহর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদের সৌদিতে বসবাসের জন্য যে টাকা (ফি) দিতে হতো তা আগামী ছয় বছরের জন্য বন্ধ রাখা হবে। এসব ফি পরের বছরগুলোতে পরিশোধ করতে হবে বলে সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে।

যেসব ‘মোটর বাস’ এবারের ‘হজ পালনকারীদের’ পরিবহন করবে ওইগুলোর লাইসেন্সও এক বছরের জন্য বৈধ থাকবে। এ লাইসেন্সের জন্য ‘বাস মালিকদের’ অতিরিক্ত কোনো টাকাও দিতে হবে না। আমদানি-রফতানি ও অন্যান্য খাত থেকে শুল্ক আদায়ও তিন মাসের জন্য বন্ধ রাখা হবে। এ সব শুল্ক পরে চার মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

২০২১ সালের হজ পালনকারীদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ‘২০২১ সালের হজের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। পূর্বেই ঘোষণা করা হয়েছে যে ওমরাহ পালনকারীদের জন্যও করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক।’

কার্যকর স্যানিটাইজেসনের ব্যাবস্থা :
পবিত্রস্থানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমন প্রযুক্তির ব্যবস্থা করেছেন যাতে প্রত্যেক ‘হজ পালনকারী’ পবিত্র স্থানগুলো ভ্রমণের সময় নিজেদের পরিষ্কার (স্যানিটাইজ) করে নিতে পারেন। এছাড়া এমন প্রযুক্তি স্থাপন করা হবে যাতে করে যেসব ব্যক্তির ভীষণ জ্বর আছে তাদের শনাক্ত করা যাবে এবং অন্য মেডিক্যাল বিষয়গুলোও শনাক্ত করা যাবে।

মসজিদে হারাম ও মসজিদে নববিতে কোনো করোনা রোগী নেই:
দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) প্রধান কর্মকর্তা ড. আব্দুল রহমান আল সুদাইস একটি সভায় বলেছেন, ‘বিশ্বকে বলে দাও যে মসজিদে হারাম ও মসজিদে নববিই পৃথিবীর একমাত্র স্থান যেখানে এখনো কোনো করোনাভাইরাস প্রবেশ করেনি।’

২০২১ সালের হজ আবেদনের ফরম :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এখনো হজ আবেদনপত্রের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এ বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাবে তা জানানো হবে।

কবে অনুষ্টিত হবে ২০২১ সালের হজ :
২০২১ সালের হজের সময় হলো : ২০২১ সালের ১৭ জুলাই, শনিবার আর হজ শেষ হবে ২২ জুলাই ২০২১ সালে।
সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন

ভ্রমনপ্রেমিদের জন্য সুখবর
26/01/2021

ভ্রমনপ্রেমিদের জন্য সুখবর

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। যাত্রীদের ভ্রম...

রেলপথ-মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ২০২১ সালের ২৬ শে মার্চ  #ঢাকা থেকে  #শিলিগুড়ি নতুন যাত্রীবাহী  #ট্রেন চ...
10/12/2020

রেলপথ-মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ২০২১ সালের ২৬ শে মার্চ #ঢাকা থেকে #শিলিগুড়ি নতুন যাত্রীবাহী #ট্রেন চালানো হবে।

গত সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত #ভারতীয় #হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

25/10/2020

♦️ব্রেকিং নিউজ‼️
পহেলা নভেম্বর থেকে আন্তর্জাতিক উমরা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে হজ্ব মন্ত্রণালয়। আলহামদুলিল্লাহ💞

Address

Head Office: Rizia Villa H#10/KA PC Culture, Dhaka-1207
Rangpur
BRANCHOFFICE:MEDICALMORE(OPPOSITEOFCITYSCAN)RANGPUR-5400

Alerts

Be the first to know and let us send you an email when Hanzala Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanzala Tours & Travels:

Share

Category