Mon's International

Mon's International Study Aboard, Tour Package, Migration Advise, Air Ticket & Total Visa Related Solution. Team helps students to make the right overseas education decisions.

Mon's International is a Bangladeshi based education consultancy which provides professional consulting services to students in Bangladesh who like to pursue further education in other countries from 2015. We have forwarded number of students to various colleges in USA, Germany, Australia, Canada, United Kingdom, China, Malaysia, India, Japan and New Zealand. We have successfully placed students a

round the globe. So become a part of our success simply get in touch! We also provide Air Ticket, Medical Assistant and all visa related solution.

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসার খরচ ৪৫০,০০০ টাকা। সকল পেমেন্ট ভিসার পর।প্রসেসিং সময়ঃ ১ মাস বেতনঃ ৫৩০ ইউরো ফ্যাক্টরী ওয়ার্কার কা...
21/11/2023

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসার খরচ ৪৫০,০০০ টাকা। সকল পেমেন্ট ভিসার পর।

প্রসেসিং সময়ঃ ১ মাস
বেতনঃ ৫৩০ ইউরো

ফ্যাক্টরী ওয়ার্কার কাজের জন্য ই-ভিসা।

• শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই
• কাজের যোগ্যতা প্রয়োজন নেই
• সময় লাগবে ১ মাস
• থাকা ও খাওয়া কোম্পানির
• ভিসা অনলাইনে চেক করতে পারবেন
• ডিরেক্ট ই-ভিসা
• ওয়ার্ক পারমিট নেই

আলবেনিয়াতে ওয়ার্ক ভিসায় প্রাথমিকভাবে পাসপোর্ট স্ক্যান কপি, ফটো, সিভি ও পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন।

আমরা ইউরোপের রোমানিয়া, পোলান্ড, লিথুনিয়া, বসনিয়া, আর্মেনিয়াতে, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস সহ আর অনেক দেশে ওর্য়াক পারমিট নিয়ে কাজ করছি।

Contact: +8801645695900

04/01/2023
Before Pelé, "10" was just a number.  I read that phrase somewhere, at some point in my life.  That sentence is beautifu...
30/12/2022

Before Pelé, "10" was just a number.
I read that phrase somewhere, at some point in my life.
That sentence is beautiful but incomplete.
I would say that before Pelé, football was just a sport.
Pelé changed everything.
He turned football into art, into entertainment.
He gave a voice to the poor, to black people and especially:
Gave visibility to Brazil.
Football and Brazil have raised their status thanks to the King!
He is gone, but his magic will remain.
Pele is ETERNAL!!

বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা, দুজনের মধ্যে ভালোবাসার ছিলনা কোনো কমতি।মিডিয়া...
24/09/2021

বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা, দুজনের মধ্যে ভালোবাসার ছিলনা কোনো কমতি।
মিডিয়া জগত এবং সকল তরুন-তরুনীর কাছেই অনেকটা আইডল ছিলেন দুইজন।

অথচ এতো ভালোবাসার পরেও বিয়ের ১১ বছরের মাথায়,
তাদের বিচ্ছেদ হয়ে যায়, আর কারণ হিসেবে দুজনের কথাই ছিল তাদের নাকি দুইজনের মিল হচ্ছিল না।
আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।

একবার সুবর্ণা মোস্তফার সাথে তুমুল ঝগড়া হয়েছিল হুমায়ুন ফরিদের।
সেই রাতে রাগ করে তারা দুইজনে একসাথে ঘুমাননি, সুবর্ণা মোস্তফা অন্য একটি কক্ষে গিয়ে দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়েন।
সকালে ঘুম থেকে বাহিরে এসে দেখেন যে কক্ষে দুইজনের ঝগড়া হয়েছিল।

সেই কক্ষের মেঝেতে সব জায়গাতেই একটি কথায় লেখা সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি।
দুজনের মধ্যে এতো ভালোবাসাও ঠেকাতে পারেনি তাদের বিচ্ছেদ।
2008 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
কারণ ভালোবাসার রং বদলায়, কারনে অকারনে।

জীবনানন্দ দাশ লিখে ছিলেন, নক্ষত্রেরাও একদিন মরে যাবে ।
এই জীবনানন্দ দাশ কে, প্রথম দেখেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন লাবণ্য প্রভা।
সাহিত্যের কাছ থেকে যোজন যোজন দূরে থেকেও, সাহিত্যের ইতিহাসের প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র।
এই লাবণ্য বিয়ের কিছুদিন পরেই মনে হচ্ছিলো যে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে।
মুক্তির নেশায় দুর্বিষহ হয়ে তিনি পাগল হয়ে যাচ্ছিলেন, এলোমেলো হয়ে ওঠে দুজনের জীবন, আর এভাবেই তাদের ভালোবাসার এক সময় মৃত্যু হয়।

মাত্র ক্লাস টেনে পড়া অবস্থায় বড়লোকের মেয়ে গুলতেকিন হুমায়ূন আহমেদ কে তিনি বিয়ে করে ফেলে ছিলেন ।
বিয়ের পর তিনি জানতে পেরেছিলেন গল্প আর কবিতা হুমায়ুনের বাস্তবের হুমায়ুনের তেমন কোনো মিল নেই।
বাস্তব জীবনে হুমায়ুন ছিলেন একদমই সাধারন একজন মানুষ।

তার মধ্যে ছিল না আহামরি কোনো কিছু, অন্য আর দশটা ছেলের মতোই সাধারণ ভালোবাসা ছিল তার।
আর নিজের মনের মতন না হওয়ায়, গুলতেকিন অনেকটা আক্ষেপ নিয়েই হুমায়ূনকে বলেছিলেন ।তোমার লেখায় ভালো অন্য কিছু ভালো না !

আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।
নন্দিতা রায়ের বেলাশেষের সিনেমায়, এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে ।
হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতেপাড়া সহজ নয়।

সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসার রং বদলায় কারণে অকারণে।
আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতা এই পৃথিবীতে সবথেকে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন।

এই দুটো এর উপর বিশ্বাস থাকা ভালো উচিতো বটে তবে সেটা কেবলি নিজের মধ্যে।
কখনো অতি আত্মবিশ্বাসী না করে বড়াই দেখানো ভালো নয়।
কারন হাওয়ার দিক পরিবর্তন হয় কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদায় অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া বা মনের।
আসলে ভালবাসার রং বদলায় কারণে অকারণে।

বিদেশে লেখাপড়ার বিষয়টা যখনই আসে, মালয়েশিয়ার বিষয়টা চলে আসবেই। বাংলাদেশের অনেক ছাত্র/ছাত্রী মালয়েশিয়াকে বেছে নিচ্ছে কারন ...
16/08/2019

বিদেশে লেখাপড়ার বিষয়টা যখনই আসে, মালয়েশিয়ার বিষয়টা চলে আসবেই। বাংলাদেশের অনেক ছাত্র/ছাত্রী মালয়েশিয়াকে বেছে নিচ্ছে কারন ইউনিভার্সিটি গুলোর মানের তুলনায় টিউশন ফি অন্যান্য দেশ থেকে অনেক কম, তাছাড়া মালয়েশিয়া যাওয়ার প্রোসেসিংটাও সোজা। তবে সমস্যা হচ্ছে এই মালয়েশিয়া নিয়েই প্রচুর পরিমানে ভূল তথ্য এবং ভূল ধারনা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। যদি একজন ছাত্র/ছাত্রী এই তথ্য গুলো সঠিক ভাবে না জানে তাহলে ছাত্র/ছাত্রীর জীবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশী। পোস্টটি একটু মনোযোগ দিয়ে কষ্ট করে পড়ে ফেলুন।

🔲 মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর মান কিন্তু ভাল , তাছাড়া World Ranked কিছু ইউনিভার্টিসিও আছে।

🔲 মনে রাখবেন আপনি যদি লেখাপড়ার মানের কথা চিন্তা করে থাকেন তাহলে ইউনিভার্সিটির কোন বিকল্প নেই। আমি বলছি না সব কলেজগুলো খারাপ তবে ৯০% কলেজের লেখাপড়ার মানের বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করা ভূল হবে না।

🔲 মালয়েশিয়ায় Tuition Fees কম এটা ঠিক তবে তারমানে এই না যে, আপনি মালয়েশিয়াতে দিয়ে কাজ করে নিজে চলবেন আবার Tuition Fees Pay করবেন। যদি এই চিন্তা করে থাকেন ,সেটা হবে আপনার জীবনের সবথেকে বড় ভূল।

🔲 মালয়েশিয়াতে আপনি যতটুকু পার্টটাইম কাজ করতে পারবেন তা দিয়ে সর্বোচ্চ নিজের পকেট খরচ টুক টাক চালাতে পারবেন।

🔲 আর যদি মনে করেন দিনে ৮ ঘন্টা আর সপ্তাহে ৬ দিন কাজ করে টাকা ইনকাম করবেন এবং সেই টাকায় চলবেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন , সেটা কি পার্টটাইম হবে? আর মালয়েশিয়ার আইনগত কোন ঝামেলায় কি আপনি ফাসবেন না?

🔲 যেসকল ছেলেরা শুধু ভিসার আশায় নামে স্টুডেন্ট ট্যাগ লাগিয়ে মালয়েশিয়া যেতে চাচ্ছেন অথবা যাচ্ছেন তাদের জন্য বলছি, আপনাদের ভবিষ্যত মারাত্নক মারাত্নক ঝুকির মধ্যে ফেলতে যাচ্ছেন। মালয়েশিয়াতে আগের দিন আর নেই। ওয়ার্ক পারমিট খোলার জন্য অপেক্ষা করুন। পারমিট খোলার পরে সরকার নির্ধারিত ফিস দিয়ে এবং নিয়ম মেনে কাজ করতে যান। তার আগে কোন দালালের ক্ষপ্পোরে পা দিয়েন না।

🔲 পরিবারের যদি আপনার লেখাপড়ার সম্পূর্ন খরচ বহন করতে পারে তাহলে আপনি মালয়েশিয়াতে টপ র‍্যাঙ্গড ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে লেখাপড়ার জন্য যেতে পারেন।

🔲 মালয়েশিয়াতে Offer Letter আনতে কোন প্রকার টাকা লাগে না। তারমানে আবেদনের সময় কোন প্রকার আর্থিক লেনদেন করতে হয় না।

🔲 Offer Letter আসার পরে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি দ্বারা নির্ধারিত EMGS ফিস জমা দিতে হবে। এই টাকাটাও আপনাকে কারো হাতে দিতে হবে না। বৈধ পথে Bank এর মাধ্যমে সরাসরি ইউনিভার্সিটিতে টাকাটি পাঠিয়ে দিবেন।

🔲 VAL আসার পরে কিছু ছোটখাটো কাজ আছে সেগুলো নিয়ে পরে আলাপ হবে।

🔲 Malaysian Embassy অর্থাৎ ভিসা ১০০% Confirm হওয়ার পরে আসবে Tuition fees এর কাজ। এখন আপনি আমাদের মত কোন ফার্মের কাছে কোন প্রকার টাকা লেনদেন না করে বৈধ পথে Bank এর মাধ্যমে Tuition Fees University তে সরাসরি পাঠিয়ে দিবেন।

🔲 এরপর Air Ticket করে চলে যাবেন Malaysia তে। তিবে যাওয়ার আগে ছোট খাটো কিছু কাজ আছে সেগুলো ফার্ম আপনাকে সাহায্য করবে। এর মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বাংলাদেশে আমাদের মত কোন ফার্মের সাথে ৫ টাকা লেনদেন করার কোন প্রকার প্রয়োজন নেই।

🔲 এখন আসি সার্ভিস চার্জের বিষয়ে। অনেক ফার্ম আছে যারা সার্ভিস চার্জ নিয়ে থাকে, সেটা একান্তই তাদের ব্যবসায়ীক বিষয় কিন্তু আমাদের মত অনেক ফার্ম আছে যারা কখনোই মালয়েসশিয়ার কাজের জন্য কোন প্রকার সার্ভিস চার্জ নেই না। কারন Malaysian University গুলো Firm গুলোকে ছাত্র/ছাত্রী প্রতি কিছু কমিশন / চার্জ দিয়ে থাকে যেন ছাত্র/ছাত্রীকে কোন প্রকার অতিরিক্ত টাকা খরচ করতে না হয়।

🔲 আর Malaysia তে যেতে IELTS বাধ্যতামূলক না, তবে Malaysia তে যাওয়ার পরে আপনাকে English Test দিতে হবে (যদি IELTS না থাকে)। যদি সেই টেস্টে উত্তীর্ন না হতে পারেন তাহলে অবশ্যই আপনাকে অতিরিক্ত English Foundation Course করতে হবে। যতদিন এই কোর্সে উত্তীর্ণ না হতে পারবেন ততদিন আপনি মূল কোর্সে যেতে পারবেন না। আর IELTS থাকলে সরাসরি মূল কোর্সে যেতে পারবেন, কোন টেস্ট দিতে হবে না।

আপনি যদি Malaysia তে লেখাপড়ার বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে চান এবং Malaysia তে Top Ranked University গুলোতে নির্ভেজাল ভাবে ভর্তি হতে চান তাহলে আমাদেরকে SMS করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।

02/05/2019

ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী।

√√ঘূর্ণিঝড় হওয়ার আগে আমাদের করনীয়-
১। ইন্টারনেটে পোস্ট দেখে আতঙ্কিত না হওয়া।
যেকোনো পেইজে ঘূর্ণিঝড় নিয়ে পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে টিভি অথবা এফএম রেডিও এর খবর শুনুন। রেডিও এবং টিভিতে ভেরিফাইড নিউজ পাবেন। বিপদে শান্ত থেকে সমাধানের চেষ্টা করাই আসল কাজ।

২। চার্জ দেওয়া
পাওয়ার ব্যাংক, চার্জার লাইট, টর্চ লাইট এ চার্জ ফুল রাখুন। এর আগে ঘূর্ণিঝড় আইলার জন্য ১ দিনের বেশি বিদ্যুৎ, গ্যাস, মোবাইল ফোন এর সার্ভিস পাওয়া যায়নি। ঢাকায় আছি বলে কিছু হবে না, এমন মনে করা বোকামি। ব্যাকআপ হিসেবে মোমবাতি এবং লাইটার রাখা ভালো। তবে প্রাকৃতিক দুর্যোগের সময় আগুণ সব সময়ই লাস্ট অপশন।

৩। ফার্স্ট এইড বক্স
প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া, জ্বর এর জন্য স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখুন।

৪। নিরাপদ আশ্রয়
বাসা টিন শেড হলে বা নিচ তলায় হলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ওয়াটারপ্রুফ বক্স এ টেপ এবং পলিথিন পেঁচিয়ে রাখুন। ফ্লোরে মাল্টিপ্লাগ রাখবেন না।

৫। শুকনো খাবার
নিরাপত্তার জন্য গ্যাস, কারেন্ট, পানি, টেলিফোন লাইন অফ থাকতে পারে। রাস্তা বন্ধ থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার সংগ্রহে রাখুন।

৬। রেলিং এর উপর ফুলের টব, কনস্ট্রাকশন এর জিনিস
ফুলের টব নিরাপদ স্থানে রাখুন। খোলা যায়গায় কনস্ট্রাকশনের জিনিস রাখবেন না। বাসার পাশে নির্মানাধীন ভবন থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

√√ঘূর্ণিঝড় শুরু হলে আমাদের করনীয়-
১। রাস্তায় থাকলে শপিং মল, মসজিদ, স্কুল বা যেকোনো বিল্ডিং এ আশ্রয় নিন। কোনভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না।

২। এই সপ্তাহে জ্যামে পড়লে গাড়ির পাশে যায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করুন যেন বিপদের মুহূর্তে দরজা খোলা যায়।

৩। বিল্ডিং এ কারেন্ট এবং গ্যাস এর মেইন লাইন অফ করে দিন।

৪। দরজা জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।

৫। টিনশেড বাসা হলে বা নিচু যায়গায় হলে যদি সেইফ মনে না হয়, নিরাপদ কোথাও আশ্রয় নিন।

৬। ফোনে রেডিও শুনতে হবে। ডাটা কানেকশন অন রেখে ফেসবুক স্ক্রল করলে ব্যাটারিও দ্রুত শেষ হবে, নেটওয়ার্কও বেশি বিজি থাকবে।

৭। কোন ভাবেই ট্যাপের পানি সরাসরি খাওয়া যাবে না। ফুটিয়ে বা ভালো ফিলটার (যেমন পিওর ইট বা RO ফিলটার) ব্যবহার করতে হবে। পাথর ওয়ালা নরমাল ফিলটারে জীবাণু থেকেই যাবে।

৮। খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া যাবে না। ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

৯। কল করে নেটওয়ার্ক বিজি না রেখে SMS ব্যবহার করে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ডাটা কানেকশন অফ রাখুন।

সর্বোপরি উদার হওয়ার চেষ্টা করুন। বিপদগ্রস্তকে সাহায্য করার অপশন থাকলে সাহায্য করুন। নিজে ৫ তলায় থাকলেও নিচতলার ভাড়াটিয়াদের খেয়াল রাখুন। বাসার পাশের টিনশেড এর মানুষকে যায়গা দেওয়া সম্ভব হলে কার্পণ্য করবেন না। পোস্ট টি নিজের টাইম লাইনে কপি পেস্ট করে সবাইকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিন।

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় ৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো ৷ কতিপয় বিজ্ঞানী সে আসা...
26/03/2019

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় ৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো ৷ কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন । কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে।

কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো ৷ পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল।

বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল।আমাদের সংকল্প থেকে পজিটিভ এবং নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে ৷ ৭৫% রোগের মূল কারণ হলো আমাদের ঋণাত্মক চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে।

আপনার চিন্তাধারা সর্বদা ধণাত্মক রাখুন এবং খুশী থাকুন। ২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে মানুষ কি মনে করবে ! ৫০ বছর আমরা ভয় পাই মানুষ কি ভাববেন! ৫০ বছর পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি। কিন্তু তখন তেমন কিছু করার থাকে না।

06/11/2018

সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে একদিনে মিলবে পাসপোর্ট!!

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে দেশের বাইরের হাসপাতালে নিয়ে যেতে বললেন। কিন্তু পাসপোর্টতো নেই। আজ করতে দিলেও কমপক্ষে সাত দিন সময় লাগবে। এখন সমাধান? মানুষের এসব জরুরি প্রয়োজনকে মাথায় রেখে এবার একদিনে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। তবে এর ফি ধরা হচ্ছে জরুরি পাসপোর্টের চেয়ে একটু বেশি।

সাধারণত ৩ হাজার ৪৫০ টাকা ফি দিয়ে একজন আবেদনকারী কমপক্ষে ২১ দিনে এবং ৬ হাজার ৯০০ টাকা দিয়ে সাত দিনে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’ ব্যবস্থার মাধ্যমে আজ পাসপোর্টের জন্য আবেদন করলে আগামীকালই পাসপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদফতর।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে ই-পাসপোর্টের সঙ্গেই চালু হবে নতুন এই ডেলিভারি ব্যবস্থা। তবে শুধুমাত্র পুরাতন আবেদনকারী, মেয়াদোত্তীর্ণের কারণে রি-ইস্যু এবং যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না, তারাই একদিনের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য পাসপোর্ট অধিদফতরের নির্ধারিত ‘রি-ইস্যু, তথ্য পরিবর্তন, সংশোধন আবেদন’ ফরমটি পূরণ করে জমা দিতে হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, ‘অধিদফতরে ই-পাসপোর্ট নিয়ে গঠিত একটি কমিটি সাধারণ ও জরুরির পাশাপাশি “সুপার এক্সপ্রেস” নামে নতুন এক ধরনের ডেলিভারির প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে আজকে জমা দিলে পরদিন পাসপোর্ট পাওয়া যাবে। যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশেই পাসপোর্টের সুপার এক্সপ্রেস ডেলিভারি দেয়া হয়। যাদের পাসপোর্ট পাওয়া খুবই জরুরি, তারা অতিরিক্ত টাকা দিয়ে এই ব্যবস্থায় পাসপোর্ট নিয়ে থাকেন।’

তিনি বলেন, ‘যাদের পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, আগের পাসপোর্ট আছে তারাই কেবল এ ধরনের ডেলিভারি পাবে। অনেক প্রবাসী শ্রমিক আছে যারা এয়ারপোর্টে গিয়ে দেখে তার পাসপোর্টের মেয়াদ নেই অথচ একদিন পর গেলেই তাদের চাকরি থাকবে না, তাদের জন্যই এমন ব্যবস্থা।’

কত হচ্ছে সুপার এক্সপ্রেসের ফি? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে শুধুমাত্র সুপার এক্সপ্রেসের প্রস্তাব করেছি, ফি’টা এখনও প্রস্তাব করিনি। তবে ১৩ থেকে ১৪ হাজার টাকা প্রস্তাব করা হতে পারে। আবার ফি’র পরিমাণ ১২ হাজারও হতে পারে।’

অধিদফতর সূত্রে জানা গেছে, ই-পাসপোর্টের মেয়াদ হচ্ছে ১০ বছর। এ পাসপোর্টের দুই ধরনের ক্যাটাগরি হচ্ছে। একটা ৪৮ পৃষ্ঠার অপরটা ৭২ পৃষ্ঠার। যারা বেশি পৃষ্ঠারটা নিতে চান তাদের ফি’টা একটু বেশি দিতে হবে।

এ বিষয়ে শিহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, ‘পাসপোর্টের মেয়াদ যেহেতু ১০ বছর হচ্ছে এবং পাতাও বাড়ছে, তাই সাধারণ ই-পাসপোর্টের জন্য ৬ হাজার এবং এবং এক্সপ্রেস (জরুরি) ই-পাসপোর্টের জন্য ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এক্সপ্রেস ও সাধারণ ই-পাসপোর্ট পাওয়ার সময় একই থাকছে।’

কুরবানি ঈদের ছুটিতে, ২৩ আগষ্ট ৫ দিনের  (কলকাতা-দার্জিলিং-কালিম্পং-মিরিক-কলকাতা) ট্যুর। মাথা পিছু প্যাকেজ ১০,৫০০/= টাকা। ...
03/08/2018

কুরবানি ঈদের ছুটিতে, ২৩ আগষ্ট ৫ দিনের (কলকাতা-দার্জিলিং-কালিম্পং-মিরিক-কলকাতা) ট্যুর। মাথা পিছু প্যাকেজ ১০,৫০০/= টাকা। ট্যুর শুরু ২৩ আগষ্ট রাতে কলকাতা থেকে। ট্যুর শেষ ২৮ আগষ্ট কলকাতা ফিরে।

প্যাকেজে যা যা অন্তভূক্ত থাকছেঃ
১) কলকাতা-শিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি ট্রেনে রিজারভেশন স্লিপার সিট।
২) দার্জিলিং সাইট সিনিং এর সকল ট্রান্সপোট, পাশ/টিকিট।
৩) সম্পূর্ন বাঙ্গালী ডিলাক্স মানের হোটেলে থাকা ও তিন বেলার বাঙ্গালী মানের খাবার।

প্যাকেজে যা যা অন্তভূক্ত থাকছে নাঃ
১) কোন রকম পানি বা পানীয়।
২) ব্যক্তিগত কোন খরচ।
৩) ব্যক্তিগত ঔষধ ইত্যাদি।

Mon's International
Samrat Plaza
Polashpole, Satkhira
+8801719660403

Address

Samrat Plaza
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Mon's International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mon's International:

Share

Category