Discovery TourismBd

Discovery TourismBd আমি একজন ভ্রমণ পাগল মানুষ। নিজে ভ্রমণ করার পাশাপাশি অন্যদের ভ্রমন করানো আমার নেশা ও পেশা।

21/04/2024
31/12/2023
🔴💥অল্প সিট খালি আছে💥🔴💥🚘ঈদের ছুটিতে আগামী ২৪ শে এপ্রিল ঠান্ডা আবহাওয়ার সাথে পাহাড়ি  সৌন্দর্য্য উপভোগ করতে টিম   যাচ্ছে ⭕️...
10/04/2023

🔴💥অল্প সিট খালি আছে💥🔴
💥🚘ঈদের ছুটিতে আগামী ২৪ শে এপ্রিল ঠান্ডা আবহাওয়ার সাথে পাহাড়ি সৌন্দর্য্য উপভোগ করতে টিম যাচ্ছে
⭕️দার্জিলিং-কলিম্পং-মিরিক⭕️ ভ্রমনে। চাইলে আপনিও যেতে
পারেন।
🔴বিস্তারিত প্রথম কমেন্টে অথবা কল করুনঃ
📞+88 01712-556977

🟥💢দার্জিলিং-কালিম্পং-মিরিক ভ্রমন💢🟥✡️ভ্রমনের সময়: ৫ রাত ৬ দিন💥ভ্রমনের শুরু:২৪ এপ্রিল ২০২৩🟥উল্লেখযোগ্য স্পট সমূহ---🌷টাইগার...
31/03/2023

🟥💢দার্জিলিং-কালিম্পং-মিরিক ভ্রমন💢🟥

✡️ভ্রমনের সময়: ৫ রাত ৬ দিন
💥ভ্রমনের শুরু:২৪ এপ্রিল ২০২৩

🟥উল্লেখযোগ্য স্পট সমূহ---
🌷টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, রকগার্ডেন, হিমালয় মাউন্টেন ট্রেনিং ইন্সটিটিউট, চিড়িয়াখানা, তেনজিং রক, চা-বাগান, জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা, লামাহাত্তা এফ পি সি ভিলেজ ইকো ট্যুরিজম, তিস্তা ভিউ পয়েন্ট, ক্যাকটাস পার্ক,ডেলো পার্ক,সীমানা বাজার, গোপালধারা টি গার্ডেন ভিউ পয়েন্টে, মিরিক লেক ইত্যাদি।
💥এর বাইরেও ছোট ছোট অনেকগুলা স্পট থাকবে।

🟥ভ্রমনের বিস্তারিত 🟥
💥১ম দিনঃ
রাতে কলকাতা থেকে নন এসি স্লিপার ট্রেনে/নন এসি বাসে রওনা হবো শিলিগুড়ি/জলপাইগুড়ি। চলতি পথে সুবিধাজনক স্থানে রাতের খাবার খাবো।
💥২য় দিনঃ
(শিলিগুড়ি/জলপাইগুড়ি-দার্জিলিং)
শিলিগুড়ি/জলপাইগুড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রওনা হব দার্জিলিং এর উদ্দেশ্যে। পথে যেতে যেতে উপভোগ করবো মসৃন রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, আকাবাঁকা পথের অপরূপ সৌন্দর্য। দুপুর নাগাদ দার্জিলিং পৌছে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে মল এলাকা ঘোরা ও নিজ নিজ কেনাকাটা। রাতে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো।
💥৩য় দিনঃ
ভোর সাড়ে তিনটার দিকে রওনা হবো স্বপ্নময় স্পট টাইগার হিলে সুর্যোদয় দেখতে। দার্জিলিং এ সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো টাইগার হিলে সুর্যোদয় দেখা। টাইগার হিল ২৫৯০ মিটার অর্থাৎ ৮৮০০ ফিট উপরে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট। যা নিয়ে হাজার হাজার সাহিত্য গান লিখে গেছে বিভিন্ন গুনী ব্যাক্তিত্ব। জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের একটা লেখা অনেকটা এমন ছিল যে, টাইগার হিলে যখন সুর্য ওঠা শুরু করে তখন মেঘের চতুর্পাশে একটা সোনালী আভা ছড়িয়ে পড়ে, প্রথম কয়েক মিনিট মেঘ আর পর্বত শৃঙ্গের চুড়াকে সোনার মত মনে হয় এবং এই দৃশ্য পৃথিবীর সেরা কয়েকটি সুন্দর দৃশ্যের একটা। এর পর একে একে আমরা এই দিন ঘুরে দেখবো পৃথিবীর দ্বিতীয় উচ্চ রেল ষ্টেশন ঘুম,বাতাসিয়া লুপ,ঘুম মনোষ্টি, রক গার্ডেন,এইচ এম আই,পদ্মজা নাইড়ু চিড়িয়াখানা,টেনজিং রক,পিচ প্যাগোডা,জাপানীজ ট্যাম্পল ইত্যাদী। রাতে আমরা দার্জিলিংই থাকবো।
💥৪র্থ দিনঃ
সকালে নাস্তা সেরেই আমরা রওনা হবো কালিম্পং এর উদ্দেশ্যে। একে একে আমরা এই দিন ঘুরে দেখবো লামাহাত্তা এফ পি সি ভিলেজ ইকো ট্যুরিজম (এখানে পাহাড়ের উপরে সারি সারি পাইন গাছ দেখে আপনার মনে হবে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সারিবদ্ধ ভাবে এগুলি রোপন করেছেন),তিস্তা নদীর উৎপত্তি স্থল তিস্তা ভিউ পয়েন্ট (যে নদীর পানি নিয়ে ভারত-বাংলাদেশের আজও অমিমাংসিত অবস্থানে। এখানে দাড়িয়ে তিস্তা নদীর উৎপত্তি স্থলের দিকে তাকিয়ে কিছুটা হলেও আপনি রোমাঞ্চিত হবেন), ক্যাকটাস পার্ক,ডেলো পার্ক ইত্যাদি। আমরা দার্জিলিঙে ফিরেই রাত্রিযাপন করবো।
💥৫ম দিনঃ
সকালের নাস্তা সেরে হোটেলে চেক আউট করে দার্জিলিং কে বিদায় জানিয়ে মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবো। পথিমধ্যে আমরা নেপাল ভুখন্ডে অবস্থিত সীমানাবাজার ঘুরে চলে যাবো গোপালধারা টি গার্ডেন ভিউ পয়েন্টে। গোপালধারা চা সমগ্র ভারতবর্ষের দামী চায়ের মধ্যে অন্যতম। মন চাইলে চা বাগানের পাশে বসেই খেতে পারি পছন্দের চা। এরপরে চলে যাবো মিরিক লেকে। ( নিজ খরচে ঘোড়া ভ্রমণ ও নৌকা ভ্রমণ করতে পারেন)। এরপর শিলিগুড়ির পথে রওনা হবো। পথিমধ্যে দুধিয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বালাচাদ নদীতে আমরা করবো ঝর্নাস্নান(সময়ের উপর নির্ভরশীল)। দুরের সুউচ্চ পাহাড়ের চুড়ার বরফ শীতল পানিতে রেখে যাবো পুরা ট্যুরের ক্লান্তি। শিলিগুড়িতে পৌছে যাবো সন্ধ্যায়। রাতের ট্রেনে/বাসে কলকাতার উদ্দেশ্যে যাত্রা।
💥৬ষ্ঠ দিনঃ
সকালে কলকাতা পৌঁছে ইভেন্টের পরিসমাপ্তি হবে।

🟥ইভেন্ট ফী🟥
💥জনপ্রতি ১৩,০০০ টাকা ।
💥কাপল হলে জন প্রতি ১৪,০০০ টাকা।
💥শিশু পলিসিঃ
০-৪ বছর পর্যন্ত ফ্রী।
৪-৬ বছর পর্যন্ত ৬০% ইভেন্ট ফি।

🔮🔮বলে রাখা ভালো, ট্যুরে সবচেয়ে খরচান্ত বিষয় হলো লোকাল ট্রান্সপোর্ট বা জীপ। সাধারণত ১০ জন একটা জিপে ধরা হয় আঁটোসাটো ভাবে, কিন্তু আমরা বড় ওই জিপে যাবো ৮ থেকে ৯ জন। হোটেল ও স্ট্যান্ডার্ড রাখা হয়েছে।

🟥 বুকিং পলিসি🟥
🥎ডিটেইলস ভালো করে পড়ে আপনি যাবেন নিশ্চিত হলে ৫০% টাকা(অফেরতযোগ্য) এডভান্স প্রদান করে বুকিং কমপ্লিট করতে হবে।।
🥎ব্যাংক এ্যাকাউন্টে বুকিং মানি জমা দিয়ে বুকিং করতে পারেন।
🥎আমাদের সাথে যোগাযোগ করে বিকাশ বা রকেট এ বুকিং মানি(খরচ সহ) পাঠিয়ে বুকিং করতে পারেন।
🥎সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং করতে পারেন।

🟥 🟥কোন প্রকার মৌখিক বুকিং গ্রহনযোগ্য হবে না।

🔻ব্যাংক একাউন্টঃ
URJOL KUMAR MITTRA
DBBL, SATKHIRA BRANCH
Account No~
180-101-0013350
🔻Rocket:
017125569887(Rocket personal)
🔻Bkash:
01712556977 ( Bkash personal)

🟥প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
🔻 কলকাতা থেকে নন এসি রিজার্ভেশন স্লিপার ট্রেনে/নন এসি বাসে যাওয়া আসা।
🔻 মানসম্মত হোটেলে রাত্রীযাপন (১ রুমে৩/৪ জন শেয়ারিং, কাপল দের জন্য আলাদা রুম)।
🔻 ইভেন্ট চলাকালীন তিন বেলা মূল খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার)।
🔻 রিজার্ভ জীপ/ প্রাইভেট ক্যাব সার্বক্ষণিক।
🔻 সকল স্পটের টোল/টিকিট।
🔻 সকল প্রকার পার্কিং।
🔻 গাইড ও ড্রাইভার খরচ।
🔻 লোকাল সব ধরনের সাপোর্ট।

🟥প্যাকেজে অন্তর্ভুক্ত না এমনঃ
🔻 কোন প্রকার পানি ও পানীয়।
🔻 কোন স্পটের রাইড যেমনঃ ক্যাবল কার রাইড, টয়ট্রেন, প্যারাগ্লাইডিং, র‍্যাফটিং ইত্যাদি।
🔻 ফটোগ্রাফি বা ভিডিও গ্রাফী।
🔻 কোন প্রকার ব্যাক্তিগত খরচ।

🟥ভ্রমনকালীন সময়ে যা যা সাথে নিতে হবে🟥
🔻 মাঝারী শীতের কাপড়।
🔻 জরুরী প্রয়োজনীয় ঔষধ।
🔻 টুথপেষ্ট,টুথব্রাশ,তাওয়েল/গামছা,স্লিপার।
🔻 রোদ-বৃষ্টি থেকে নিরাপদ থাকতে সানগ্লাস,ক্যাপ,ছাতা।
🔻 পাহাড়ে চড়ার উপযুক্ত যুতা (কেডস/পাম্প সু হলে ভালো হয়)।
🔻 পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি, পাসপোট ও ভিসার ফটোকপি কয়েক কপি।

🟥ভ্রমনকালীন সময়ে যা যা মেনে চলতে হবে🟥
🔻 সব সময় নিজ নিজ খাবার পানি সাথে রাখতে হবে।
🔻 ভ্রমনকালীন সময়ে অন্য কারো জিনিসপত্র ব্যবহার করা বা টানা হেচড়া করা যাবে না।
🔻 যেখানে-সেখানে মুত্র ত্যাগ করা বা ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না।
🔻 জীপ গাড়ীতে ভ্রমনকালীন সময়ে মাঝে মাঝে একই গাড়ীতে নিজেরা সিট বদল করে নিতে হবে।
🔻 সকলে অবশ্যই দলবদ্ধ ভাবে চলাফেরা করতে হবে,নিজের খেয়াল খুশি মত চলাফেরা করা যাবে না।
🔻 সর্বদা সময়কে গুরুত্ব দিতে হবে, যেন আপনার দেরীর কারনে অন্য সবাইকে অপেক্ষা করতে না হয়।
🔻 দলের সাথে মিলেমিশে থাকার মানসিকতা থাকতে হবে। দলের কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না।
🔻 ভ্রমনকালীন সময়ে এমন কোন আচরন করা যাবে না যাতে লোকে আমাদের দেশের দূর্নাম করতে পারে।
🔻 স্থানীয় কারো সাথে খারাপ আচরন করা যাবে না, অথবা সেখানকার ভাষা,সংস্কৃতি,পোশাক নিয়ে সমালোচনা করা যাবে না।
🔻 ভ্রমনকালীন সময়ে অনাকাঙ্খিত ভাবে সৃষ্ট যে কোন সমস্যা পজিটিভ ভাবে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার মানষিকতা থাকতে হবে।
🔻 যে কোন সমস্যা বা অভিযোগ থাকলে অবশ্যই ভ্রমন গাইড এর সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার মানষিকতা থাকতে ,পিছনে বা আড়ালে ভ্রমন সম্পর্কিত সমালোচনা করা যাবে না।

বিঃ দ্রঃ~
১) ট্রেনের টিকিট বা বাসের টিকিট বর্ধিত মূল্যে কেনা লাগলে বাড়তি টাকা টুরিস্টগনকেই পরিশোধ করতে হবে। এছাড়া প্রাকৃতিক,রাজনৈতিক বা অনাকাঙ্খিত কোন কারনে সৃষ্ট যেকোন ধরনের খরচ ট্যুরিষ্টগনকে স্পটেই পরিশোধ করতে হবে।
২) বৈরী আবহাওয়া,প্রশাসনের বিধিনিষেধ, সময়ের স্বল্পতা সহ বিভিন্ন কারনে ভ্রমনের স্পটসমূহ পরিবর্তন বা কম-বেশী হতে পারে।

💢যোগাযোগঃ💢
Discovery TourismBd
নিউ মার্কেট মোড়,প্রগতি লেন।
সাতক্ষীরা।
ই-মেইল: [email protected]
ফোনঃ +8801712-556977 (উজ্জল)
What's App:
+8801712-556977(উজ্জল)

🎇 এম জি মার্গ, গ্যাংটক, সিকিম।🌙ঈদের ছুটিতে টিম Discovery TourismBd  যাচ্ছে।🚊 আপনি আছেন তো সাথে?📸 ছবিতে Discovery Tourism...
01/04/2022

🎇 এম জি মার্গ, গ্যাংটক, সিকিম।
🌙ঈদের ছুটিতে টিম Discovery TourismBd যাচ্ছে।
🚊 আপনি আছেন তো সাথে?
📸 ছবিতে Discovery TourismBd এর সাথে ওয়ালটন বাংলাদেশ গ্রুপ।

08/12/2021
💢স্পেশাল সুন্দরবন ভ্রমন প্যাকেজ 💢💥ভ্রমনের তারিখ:২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২১✡️খুলনা – সুন্দরবন – খুলনা ✡️♀️(৩ দিন ২ রাত) 🌷সম...
03/09/2021

💢স্পেশাল সুন্দরবন ভ্রমন প্যাকেজ 💢
💥ভ্রমনের তারিখ:২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২১
✡️খুলনা – সুন্দরবন – খুলনা ✡️
♀️(৩ দিন ২ রাত)

🌷সম্মানিত সুন্দরবন ভ্রমন পিপাসু ট্যুরিস্ট/ট্রাভেলার্স,
Discovery TourismBd এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।
আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে, ০১/০৯/২০২১ তারিখ থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।

🎇সকল স্বাস্থ্যবিধি মেনে আমরাও আগামী ২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ ডিক্লিয়ার করেছি স্পেশাল একটি সুন্দরবন ভ্রমন প্যাকেজ। মাত্র ১৬ জন অতিথী নিয়ে আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজ এ আমাদের সাথে থাকবে বিশেষ ট্যুরিষ্ট শীপ B SEA BIRD

🏠 #এম বি সী বার্ড ট্যুরিষ্ট শীপ এর ফ্যাসিলিটি সমুহ :
🔻 ১৬ আসন বিশিষ্ট ট্যুরিষ্ট শীপ হওয়ায় নিরিবিলি পরিবেশ।
🔻 শীপের অভ্যন্তরে পাবেন নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
🔻এ্যটাস্ট বার্থ ডিলাক্স কাপল রুম ২টি।
🔻কমন বার্থ ডিলাক্স কাপল রুম ২টি।
🔻কমন বার্থ ডিলাক্স টুইন রুম ৪টি।
🔻প্রতিবেলায় ডাবল মেনু সহ খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া।
🔻আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটার।

🥎এই প্যাকেজের মধ্যে যা যা থাকছে 🥎
🍩ট্যুরিষ্ট শীপ এর আরামদায়ক কেবিনে ৩দিন ২রাত থাকার ব্যবস্থা।
🍩বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা।
🍩জঙ্গল ট্রেকিং।
🍩বনবিভাগ অনুমোদিত অভিজ্ঞ গাইড সার্ভিস।
🍩সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বন বিভাগ থেকে সশস্ত্র সিকিউরিটি গার্ড।
🍩ঘরোয়া পরিবেশে সুস্বাদু, সুরুচি ও পরিচ্ছন্ন ভাবে সকাল দুপুর ও রাতের খাবার পরিবেশন।
🍩প্রতিদিন দুইবার স্নাকস এর ব্যবস্থা।
🍩 চা,কফি,মিনারেল ওয়াটার ও ফল এর সু-ব্যবস্থা।
🍩লাইভ বার-বি-কিউ ডিনার।

🟥 #ট্যুর_স্পটসমূহ :🟥
🔮কটকা অভয়ারন্য।
🔮কটকা ওয়াচ টাওয়ার।
🔮কচিখালী।
🔮হাড়বাড়িয়া।
🔮জামতলা-ওয়াচ টাওয়ার।
🔮জামতলা সী-বিচ।
🔮টাইগার পয়েন্ট।
🔮ডিমের চর।
🔮করমজল।

👜যা যা সাথে নিতে পারেনঃ👜
🔻ছোট সাইজের ট্রাভেল ব্যাগ।
🔻তোয়ালে বা গামছা।
🔻স্যান্ডেল, কেডস।
🔻ক্যামেরা, মেমোরীকার্ড, ব্যাটারী ও চার্জার।
🔻 টর্চলাইট + অতিরিক্ত ব্যাটারী।
🔻ওডোমস ক্রিম।
🔻সানক্রিম ও লোশন।
🔻সানগ্লাস ও সান ক্যাপ বা হ্যাট।
🔻টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু।
🔻ব্যক্তিগত ঔষধপত্র।
🔻সী-বিচে খেলার জন্য ফুটবল।
🔻পানির বোতল।

🟥ট্যুর ডিটেইল 🟥
💥১ম দিন :
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের ট্যুর গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে আসবে।তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন।রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে আমরা নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে সশস্ত্র সিকিউরিটি গার্ড রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী,গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১.৫ কিলো ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে। আনুমানিক রাত ১০ টার দিকে "কটকা অভয়ারণ্যে পৌছানো এবং শীপে রাত্রিযাপন ।

💥২য় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে ছোট নৌকায় করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং এবং চুপচাপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ, সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশের দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গরান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে। "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর,মনোরম সুন্দর সী বীচে থাকবো সন্ধ্যার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
চলন্ত শীপে শুরু হবে লাইভ বার-বি-কিউ ডিনার এবং ডিনার শেষে শীপে রাত্রি যাপন।

💥৩য় দিন:
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন।করমজল নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো। বিকালে/সন্ধ্যায় খুলনা পৌছে আনুমানিক ৭/৮টায় রাতের বাসে/ ট্রেনে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

💢প্যাকেজ প্রাইজ💢
🔻এ্যটাস্ট বার্থ ডিলাক্স কাপল রুম ৮,৫০০/= টাকা প্রতিজন।
🔻 কমন বার্থ ডিলাক্স কাপল রুম ৮,০০০/= টাকা প্রতিজন।
🔻কমন বার্থ ডিলাক্স টুইন রুম ৮,০০০/= টাকা প্রতিজন।
✡️চাইল্ড পলিসি:
🔻০-০৩ বছর ফুল ফ্রি।
🔻০৩-৮ বছর ৫০%(অভিবাবকের সাথে ঘুমাবে)
🔻০৮ বছরের ওপরে ফুল পেমেন্ট।
🏵️বিদেশী নাগরিকদের ক্ষেত্রে বাড়তি = ৫,২০০/- প্রযোজ্য।

🟥 বুকিং পলিসি🟥
🥎ডিটেইলস ভালো করে পড়ে আপনি যাবেন নিশ্চিত হলে ৫০% টাকা(অফেরতযোগ্য) এডভান্স প্রদান করে (সিট থাকা সাপেক্ষে) বুকিং কমপ্লিট করুন।
🥎আমাদের সাথে যোগাযোগ করে বিকাশ বা রকেট এ বুকিং মানি(খরচ সহ) দিয়ে বা
🥎ব্যাংক এ্যাকাউন্টে বুকিং মানি দিয়ে বুকিং করতে পারেন।
🥎সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং করতে পারেন।

01712-556977 (বিকাশ পার্সোনাল)
01712-556977-8 (রকেট পার্সোনাল)
ব্যাংক এ্যাকাউন্ট:
URJOL KUMAR MITTRA
180-101-0013350
DBBL,Satkhira Branch

🎤🎤সুন্দরবনে যে কোন প্যাকেজ ও গ্রুপ ট্যুরের জন্য অগ্রীম বুকিং করতে পারবেন।হট লাইন: 01712-556977
🎤🎤এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আসার জন্য বাস/ ট্রেন/ বিমান এর টিকিট প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।

🟥 #সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🟥
💥সুন্দরবন ট্যুরে বা জাহাজে অবস্থানকালে যেকোন প্রকার💥ড্রোন নিষিদ্ধ । সুতারং সুন্দরবন ট্যুরে কোন প্রকার ড্রোন নেওয়া যাবে না।
💥উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
💥কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
💥পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
💥সুন্দরবন ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
💥জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
💥যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে, তাই পানি অপচয় না করা এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
💥জঙ্গলে নামার পর সু-শৃঙ্খল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
💥গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
💥পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
💥স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
💥গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

💢যে কোন প্রয়োজনে :💢
Discovery TourismBd
নিউ মার্কেট মোড়,প্রগতি লেন।
সাতক্ষীরা।
মোবাইল:০১৭১২-৫৫৬৯৭৭
ই-মেইল: [email protected]

Address

Discovery Digital House, New Market More, Progoti Lane
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Discovery TourismBd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category