08/04/2022
***** #ঢাকা_বিশ্ববিদ্যালয়*****
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
#সময়সূচি_অনুযায়ী:
‘ক’ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন (শুক্রবার),
‘খ’ কলা ইউনিটের ভর্তি পরীক্ষা ০৪ জুন (শনিবার),
‘গ’ বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ জুন (শুক্রবার),
‘ঘ’ সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন (শনিবার),
‘চ’ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সকাল ১১:০০টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
#উল্লেখ্য_ভর্তি_পরীক্ষা_ঢাকাসহ_আটটি_বিভাগীয়_শহরে_অনুষ্ঠিত_হবে।
আগামী ২০ এপ্রিল ২০২২ বুধবার থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দেওয়া শুরু হয়ে ১০ মে ২০২২ মঙ্গলবার পর্যন্ত চলবে। আগামী ১৬ মে ২০২২ সোমবার থেকে পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
# #আবেদনের_ন্যূনতম_যোগ্যতা:
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২১ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ):
‘ক’ ইউনিটের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫,
‘খ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০,
‘গ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫,
‘ঘ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ (তবে বিজ্ঞান,কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে) এবং ‘চ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
যোগাযোগে
-------------
#জিএল_ট্রাভেলস্
GL Travels
📌 খোরদো হাইস্কুল মার্কেট
👩🎓👨🎓👩🏫👨🏫🎓