19/08/2026
সাভার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মাদ্রাসাতুল আবরার থেকে প্রায় ত্রিশ লাখ টাকার স্বর্ণ অলংকার ও নগদ অর্থ চুরি!
সাভার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে মাদ্রাসাতুল আবরার, প্রতিষ্ঠান থেকে প্রায় ত্রিশ লাখ টাকার স্বর্ণ অলংকার এবং নগদ অর্থ চুরি!
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানের পরিচালক মো: জাকির হোসেন!
উল্লেখ গত ১৫/০৮/২০২৬ তারিখ অনুমান ভোরে মাদ্রাসাতুল আবরার এর পরিচালক মো: জাকির হোসেন স্বপরিবারে গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়!
একই দিনের গত ১৫/০৮/২০২৬ তারিখ সিসি ক্যামেরা অনুযায়ী সময় অনুমান দুপুর ০৩:০০ ঘটিকা হইতে বিকাল ০৫:০০ ঘটিকা সময় পর্যন্ত অজ্ঞাতনামা একজন চোর, কালো রংয়ের ট্রি-শার্ট পরিহিত অবস্থায় প্রতিষ্ঠানে প্রবেশ করে!
সিসি টিভিতে দেখা যায় বাসার মেইন কেচি গেটের তালা ভাঙ্গিয়া বাড়ির মধ্যে অবৈধ অনুঃপ্রবেশ করে চোর! এবং অফিস রুম সহ পুরো বাড়ির দরজার ও ওয়াড্রপের তালা ভেঙ্গে ঘরে থাকা সকল জিনিষপত্র ভাংচুর বা এলোমেলো করে!
রুমে থাকা কাঠের ওয়াড্রপের ড্রয়ারে মাদ্রাসা পরিচালক এর স্ত্রীর নিজ ব্যবহৃত মোট ১২ ভরি স্বর্ণের গহনা, যাহার অনুমান মূল্য-২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা ও ব্যবসায়ীক মোট ৫,৭২,০০০/- (পাঁচ লক্ষ বাহাত্তর হাজার) টাকা এবং একটি ডেল ব্যান্ডের টেন জেনারেশন এর ল্যাপ্টপ চুরি করে নিয়ে যায়!
সাভার মডেল থানা পুলিশ ও মাদ্রাসাতুল আবরার এর পরিচালক মো: জাকির হোসেন চোর কে সনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন!