Ashulia Travellers

Ashulia Travellers Friendship with Travel
Love with Nature

চলছে টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর, ট্রেডিশনাল বোটে সকালের নাস্তা শেষে এখন সবাই ওয়াচ টাওয়ারে.....আগামী ২৫ তারিখ রাতে আমাদের বে...
19/06/2026

চলছে টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর, ট্রেডিশনাল বোটে সকালের নাস্তা শেষে এখন সবাই ওয়াচ টাওয়ারে.....

আগামী ২৫ তারিখ রাতে আমাদের বেশ কিছু ট্যুর রয়েছে-

টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর- ১৬০০৳
সাদাপাথর ডে ট্যুর- ১৭০০৳
লালমনিরহাট জেলা ট্যুর- ১৮০০৳
সুংসাং পাড়া, কেওক্রাডং, বগালেক রিল্যাক্স ট্যুর- ৪৫০০৳

প্রতিটি ট্যুরের বিস্তারিত জানতে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ-
Sohel Khan - 01914516088

18/06/2026

ভ্রমনের টাকা দিয়েই ভ্রমন করতে চাই,
অবশ্যই হতে হবে নতুন জায়গা...

যাবেন নাকি পাহাড়ের উপর আকা-বাকা সীমান্ত সড়ক দিয়ে বান্দরবনের সুংসাং পাড়ায়, সাথে আছে বগালেক ও কেওক্রাডংসহ অসংখ্য ভিউ পয়েন্...
18/06/2026

যাবেন নাকি পাহাড়ের উপর আকা-বাকা সীমান্ত সড়ক দিয়ে বান্দরবনের সুংসাং পাড়ায়, সাথে আছে বগালেক ও কেওক্রাডংসহ অসংখ্য ভিউ পয়েন্ট। থাকবো বগালেকের পাশেই আদিবাসী পাড়ায়, খাবো মজাদার খাবার।

জানি অনেকেই কেওক্রাডং গিয়েছেন তবে সুংসাং পাড়ায় যাওয়া হয়নি। কেননা মাত্র কয়েকদিন হল এই সড়ক পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে প্রশাসন। কোন প্রকার কষ্ট ছাড়াই শুধুমাত্র চাঁদের গাড়ীতে করে ঘুরে আসা যায়।

ফি মাত্র ৪৫০০৳ (কাপল পলিসি নাই)

যাচ্ছি আগামী ২৫ তারিখ রাতে, বাসের সামনে সীট নিতে দ্রুতই যোগাযোগ করুন।

বিস্তারিত ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নক করতে পারেন-

ভ্রমন সংক্রান্ত যে কোন প্রয়োজনে-
Sohel Khan - 01914516088

18/06/2026

আমার ক্যাম্পাসের ছোট ভাই যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য ১৩০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর এবং গতকালের আর্জেন্টিনা ও আলজেরিয়া ম্যাচে যারা সঠিক প্রেডিকশন করেছেন তাদের নিয়ে ৫০০ টাকা ডিসকাউন্টের বিনিময়ে আজ রাতে রওনা টাঙ্গুয়ার হাওর ডে ট্যুর-

অলরেডি বুকিং ক্লোজ....

এই ক্ষুদ্র ট্যুরিজমে ছোট ভাইদের জন্য আর কি করতে পারি, যদি কোন ভাই-ব্রাদার আরো ভালো কোন পরামর্শ দিয়ে সাহায্য করতেন।

প্রতি সপ্তাহে নবীনগর থেকে টাঙ্গুয়ার হাওর ডে-ট্যুর থাকছে, তবে অফার আর থাকছে না।

Econ-35

ভাগ্যিস, নিজের নামে কিছুই নেই। নয়তো কবেই খাওয়া হয়ে যেত। স্বপ্ন এখন একটাই, পরিবার ঠিক রেখে ভ্রমন করা.....
18/06/2026

ভাগ্যিস, নিজের নামে কিছুই নেই। নয়তো কবেই খাওয়া হয়ে যেত। স্বপ্ন এখন একটাই, পরিবার ঠিক রেখে ভ্রমন করা.....

সিলেটের তিনটি পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর, বিছনাকান্দি ও জাফলংকে একই সড়কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প...
18/06/2026

সিলেটের তিনটি পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর, বিছনাকান্দি ও জাফলংকে একই সড়কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

‎ধূপ্পানি, মুপ্পোছড়া, ন-কাটা ঝর্ণা ও কাপ্তাই লেকAshulia Travellers Group-ATG এর সাথে, ভালো কিছুর প্রত্যাশায়।‎‎সময়কালঃ ৩ ...
18/06/2026

‎ধূপ্পানি, মুপ্পোছড়া, ন-কাটা ঝর্ণা ও কাপ্তাই লেক
Ashulia Travellers Group-ATG এর সাথে, ভালো কিছুর প্রত্যাশায়।

‎সময়কালঃ ৩ রাত ২ দিন
‎ইভেন্ট ফিঃ ৫৫০০৳

‎🚎যাত্রার তারিখ:
‎➡ ৯ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টায় নবীনগর হতে রওনা-

‎🚎ফেরার তারিখ:
‎➡️ ১১ জুলাই শনিবার রাত ১০ টায় (কাপ্তাই হতে)
‎➡️ ১২ জুলাই রবিবার সকালে নবীনগর থাকবো, ইনশাল্লাহ।

‎✅ যা যা দেখবোঃ
‎★কাপ্তাই লেক
‎★ধুপ্পানি ঝর্ণা
‎★মুপ্পোছড়া ঝর্ণা
‎★ন-কাটা ঝর্ণা
‎★বিলাইছড়ি বাজার

‎✅ইভেন্ট প্ল্যান:
‎➡️১ম দিন: ৯ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টায় নবীনগর থেকে কাপ্তাই এর উদ্দেশ্য রওনা দিবো।

‎➡️২য় দিন: ১০ জুলাই শুক্রবার খুব ভোরে রাঙ্গামাটি জেলার কাপ্তাই ঘাট পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নৌকায় করে বিলাইছড়ি চলে যাবো। বিলাইছড়ি পৌঁছে হোটেলে চেক-ইন করে ব্যাগ রেখে নৌকা নিয়ে চলে যাবো মুপ্পোছড়া ও ন-কাটা ঝর্না দেখতে। সন্ধ্যায় বিলাইছড়ি ফিরে হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো। এরপর লেকে গান ও জম্পেশ আড্ডা দিবো, আড্ডা শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পরবো।

‎➡️৩য় দিন: ১১ জুলাই শনিবার খুব ভোরে উঠে হোটেলে চেক আউট করে জামা-কাপড় গুছিয়ে ব্যাগ আর নাস্তার প্যাকেট সাথে নিয়েই চলে যাবো ধুপ্পানির উদ্দেশ্যে, পথে নৌকার উপরেই নাস্তা সেরে নিবো। ধুপ্পানি ঘুরে কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দিলে সন্ধ্যা নাগাদ কাপ্তাই পৌঁছে যাবো। রাতের খাবার খেয়ে আশেপাশে ঘুরবো আর শপিং করবো। রাত ৯টা নাগাদ নবীনগরের উদ্দেশ্যে রওনা দিবো।

‎➡️ইনশাল্লাহ, ১২ জুলাই রবিবার সকালে আমরা নবীনগর পৌঁছাবো।

‎✅যা যা থাকছেঃ
‎১। ঢাকা-কাপ্তাই-ঢাকা বাসের টিকেট, শ্যামলী।
‎২। কাপ্তাই লেকে দুইদিন ঘুরার জন্যে রিজার্ভ নৌকা
‎৩। ৫ বেলা খাবার
‎৪। ১রাত রিসোর্টে থাকার খরচ
‎৫। গাইড খরচ

‎🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
‎১। আসার দিন রাতের খাবার
‎২। প্যাকেজের বাহিরের খাবার খরচ
‎৩। হাইওয়েতে যাত্রা বিরতি ও খাবার খরচ
‎৪। ব্যক্তিগত খরচ

‎👉 যা যা সাথে নিতে হবে👈
‎*** NID Card / জন্ম সনদ এর ফটোকপি ৪টা অবশ্যই নিতে হবে। ফটোকপির নিচে নিজের ও বাসার ফোন নম্বর লিখে দিতে হবে।***
‎১। তিন সেট কাপড়।
‎২। গামছা।
‎৩। ট্রাকিং স্যান্ডেল।
‎৪। শুকনা খাবার।
‎৫। খাবার পানি।
‎৬। সাবান ও শ্যাম্পু।
‎৮। ব্যক্তিগত প্রয়োজনীয় ওষুধ।

‎✅ ইভেন্ট ফিঃ
‎জনপ্রতি - ৫৫০০ টাকা।
‎কাপল প্যাকেজ - ১২০০০ টাকা।

‎❑বুকিং মানিঃ ৩০০০ টাকা।

‎✅ আসন বুকিং করতে ৩০৬০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদ
‎বিকাশ (পার্সোনাল) : ০১৯১৪৫১৬০৮৮

‎🏠অফিসে এসেও বুকিং মানি জমা দিতে পারেন🏠
‎আশুলিয়া ট্রাভেলার্স
‎১৪৩/ডি- লিফ্টের-৩, সেনা শপিং কমপ্লেক্স, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, সাভার, ঢাকা-১৩৪৪

‎অফিস টাইমঃ সকাল ১১ থেকে রাত ৯ টা পর্যন্ত।
‎(রবিবার বন্ধ)

‎➡️ বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুনঃ-
‎☎️ 01914516088

‎❌❌যা যা করা যাবে না:❌❌
‎⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
‎⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না।
‎⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না।
‎🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না।
‎🚭বাসে ধূমপান করা যাবে না।

‎❌সাবধান❌
‎➡️যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
‎🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে সদস্য হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে!
‎🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না।
‎🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে।
‎⛔ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে, এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

‎🚯🚯ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।

‎ #বিঃদ্রঃ ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে ATG কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে, সিদ্ধান্ত অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।

‎🎯 আমাদের অফিসঃ
‎সোয়াদ মোবাইল/আশুলিয়া ট্রাভেলার্স, ১৪৩/ডি (লিফ্টের-৩), সেনা শপিং কমপ্লেক্স, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, সাভার, ঢাকা-১৩৪৪

‎ভ্রমন সংক্রান্ত যে কোন প্রয়োজনে-
Sohel Khan - 01914516088
‎MSc in Economics
‎Jahangirnagar University
‎Founder & Admin
Ashulia Travellers

সবার সন্মিলিত প্রচেষ্টায় একটা ইভেন্ট দাড়ায়, সফলভাবে শেষ করাটাই টিমের মূল উদ্দেশ্য। বাজেট ট্যুরে সবার হাসি মুখ দেখাটাই মহ...
17/06/2026

সবার সন্মিলিত প্রচেষ্টায় একটা ইভেন্ট দাড়ায়, সফলভাবে শেষ করাটাই টিমের মূল উদ্দেশ্য। বাজেট ট্যুরে সবার হাসি মুখ দেখাটাই মহা আনন্দের বিষয়।

ইভেন্টঃ মেলখুম অভিযান।

‎সুংসাং পাড়া, পাসিং পাড়া, কেওক্রাডং, বগালেক ৩ রাত ২ দিনের ট্যুর Ashulia Travellers Group-ATG এর সাথে-‎‎যাত্রাঃ ২৫ জুন বৃ...
17/06/2026

‎সুংসাং পাড়া, পাসিং পাড়া, কেওক্রাডং, বগালেক ৩ রাত ২ দিনের ট্যুর Ashulia Travellers Group-ATG এর সাথে-

‎যাত্রাঃ ২৫ জুন বৃহস্পতিবার রাতে ঢাকা হতে রওনা-

‎ফিঃ ৪৫০০৳ (কোন হিডেন খরচ নাই)

‎দেখবোঃ
‎👉 সুংসাং পাড়া
‎👉 পাসিং পাড়া
‎👉 কাটা পাহাড়
‎👉 কেওক্রাডং পাহাড় চূড়া
‎👉 দার্জিলিং পাড়া
‎👉 বগালেক
‎👉 মুনলাই পাড়া
‎👉 রুমা বাজার
‎👉 ৮ কিলো ভিউ পয়েন্ট

‎ফি'র অন্তর্ভুক্তঃ
‎👉 ঢাকা বান্দরবান আপ-ডাউন বাস
‎👉 বান্দরবান টু রুমা বাজার বাস
‎👉 বগালেক কেওক্রাডং সুংসাং পাড়া ভ্রমনের জন্য ২ দিনের রিজার্ভ জীপ খরচ
‎👉 ৫ বেলা মূল খাবার
‎👉 এন্ট্রি ফি ও গাইড ফি
‎👉 বগালেকে ১ রাত থাকার কটেজ খরচ

‎ফি'র অন্তর্ভুক্ত নাঃ
‎👉 নিজস্ব কেনাকাটা
‎👉 বাসে যাত্রাকালিন খাবার খরচ

‎খাবার ম্যানুঃ
‎১ম দিন-
‎সকাল- ভূনা খিচুড়ি ডিম
‎দুপুর- মুরগি ঝাল ফ্রাই ভর্তা, ডাল সাদা ভাত
‎রাত- ভর্তা, সবজি,ডাল,ডিম ভূনা, সাদা ভাত

‎২য় দিন-
‎সকাল- ভূনা খিচুড়ি, ডিম
‎দুপুর- মাছ, ভর্তা, ডাল, সাদা ভাত
‎রাত- নিজ নিজ খরচে

‎বিস্তারিত -
‎২৫ জুন বৃহস্পতিবার রাতে ঢাকা হতে রওনা-

‎২৬ জুন শুক্রবার সকালে বান্দরবান পৌছে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো, নাস্তা শেষে বাসে রুমা বাজারে চলে যাবো, আইডি কার্ড জমা দিয়ে পারমিশন সাবমিট করে, লাঞ্চ শেষে স্থানীয় গাইড নিয়ে বগালেক চলে যাবো, কটেজে চেক-ইন ব্যাগ রেখে, বগালেক আশপাশের ভিউ দেখবো, ফটোসেশান শেষে, সবাই কটেজেই থাকবো। আড্ডা হবে, রাতে ডিনার শেষে গ্রুপ ভিত্তিক জুম ঘরে ঘুম দিব।

‎২৭ জুন শনিবার খুব ভোরে উঠে সূর্যাদয়েে আগেই কেওক্রাডং চলে যাবো, সূর্যাদয়ের ভিউ দেখে সুংসাং পাড়া, ৮ কিলো ভিউ পয়েন্ট, পাসিং পাড়া, ফেরার পথে দার্জিলিং পাড়া দেখে, (কোন এক পাহাড়ী পাড়ায় নাস্তা করে নিবো) রুমা বাজারে চলে যাবো, ফেরার পথে মুনলাই পাড়া দেখে নিব। লাঞ্চ শেষে বান্দরবান শহরে ফিরবো- সন্ধ্যায় নিজেদের মত শহরে ঘুড়াফরা, কেনাকাটা, ডিনার শেষে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

‎২৮ জুন রবিবার খুব ভোরে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

‎➡️ জেনে রাখা জরুরীঃ
‎✅ সবাই ৩ কপি করে আইডি কার্ডের ফটোকপি নিবেন।
‎✅ ইহা একটি পাহাড়ি ট্যুর, অতিমাত্রার সৌখিনরা এই ট্যুর এড়িয়ে যাবেন।
‎✅ ছেলে/মেয়ে আলাদা আলাদা জুম ঘর, কোন কাপল বা ফ্যামিলি পলিসি নেই।
‎✅ পাওয়ার ব্যাংক, টর্চ লাইট, পাহাড়ের চলাচলের জন্য স্লীপার জুতা নিবেন।
‎✅ হালকা শুকনো খাবার নিবেন যেমন- আপেল, বিস্কুট, কিসমিস, খেজুর, স্যালাইন ইত্যাদি।
‎✅ গাইডকে অনুসরণ করে চলবেন, কোন ভাবেই গ্রুপের বাহিরে একক ভাবে চলাচল করতে পারবেন না।

‎বুকিং করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
Sohel Khan - 01914516088

যারা পাহাড়ে ভ্রমন করেন তাদের সাথে এই ধরনের বাথরুম অত্যন্ত সুপরিচিত,, কাদের এই ধরনের বাথরুম ব্যবহারের সুযোগ হয়েছে? মোবাইল...
17/06/2026

যারা পাহাড়ে ভ্রমন করেন তাদের সাথে এই ধরনের বাথরুম অত্যন্ত সুপরিচিত,, কাদের এই ধরনের বাথরুম ব্যবহারের সুযোগ হয়েছে? মোবাইলের সাথে আরেকটি জিনিসের ঘাটতি আছে, দেখি কারা সেটার সাথে অভ্যস্ত।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashulia Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category