Biswas Cyber City & Photo Studio

Biswas Cyber City & Photo Studio Biswas Cyber City & Photo Studio

12/08/2024

পুলিশের নতুন যে ড্রেসই দেন, সমস্যা নাই। শুধু ড্রেসে কোন পকেট দিয়েন না।
😁😁😁

Our Services
20/02/2023

Our Services

Note
19/11/2022

Note

21/01/2022
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ভর্তি আবেদন চলছে।নির্ভুল ভাবে আবেদন করতে চলে আসুন...বিশ্বাস সাইবার সিটি-তে...
12/04/2021

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ভর্তি আবেদন চলছে।
নির্ভুল ভাবে আবেদন করতে চলে আসুন...
বিশ্বাস সাইবার সিটি-তে
বাজার রোড, সাভার, ঢাকা।
দূরআলাপন: 01718083368

যাদের আবেদনে কোন প্রকার ভুল হয়েছে, তারা সংশোধনের সুযোগ পাচ্ছেন।যোগাযোগ: বিশ্বাস সাইবার সিটিবাজার রোড, সাভার, ঢাকা।মোবাইল...
29/11/2020

যাদের আবেদনে কোন প্রকার ভুল হয়েছে, তারা সংশোধনের সুযোগ পাচ্ছেন।
যোগাযোগ: বিশ্বাস সাইবার সিটি
বাজার রোড, সাভার, ঢাকা।
মোবাইল: 01718083368

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ।আবেদন চলছে......আবেদন করা যাবে: 01/11/2020 থেকে 30/11/2020যোগাযোগ: বিশ্বাস সাইবার...
02/11/2020

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ।
আবেদন চলছে......
আবেদন করা যাবে: 01/11/2020 থেকে 30/11/2020
যোগাযোগ:
বিশ্বাস সাইবার সিটি
বাজার রোড, সাভার, ঢাকা
মোবাইল: 01718083368.

বাংলাদেশ ব্যাংক আওতাধীন প্রবেশ পত্র ।
17/09/2020

বাংলাদেশ ব্যাংক আওতাধীন প্রবেশ পত্র ।

ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। #রুলসসমুহ√ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ...
18/08/2020

ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে।
#রুলসসমুহ
√ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা যেতে পারবেন না।
√ ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।
√ ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।
√ কোন অবস্থাতেই ভ্রমণ করার ৫/৬/৭ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।
√ যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন তবে এপ্লাই করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।
√ মেডিকেল ভিসার জন্য অবশ্যই ভারতীয় হাসপাতাল এর ইনভাইটেশন লেটার বা ডাঃআ্যপয়েন্টমেন্ট লেটার কপি থাকা বাধ্যতামূলক অর্থাৎ এই লেটার + মেডিকেলের পেপারস (ডাঃ প্রেস্ক্রিপশন, কিছু টেস্ট রিপোর্ট ও পাসপোর্ট কপি স্ক্যান কপি) সহ মেইলে বিস্তারিত লিখে দিবেন অর্থাৎ কেন যাওয়া জরুরী।
ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নিচের ইমেইলে পাসপোর্ট কপি স্ক্যান + পূর্বে যদি ভিসা থাকে সেটার কপি দিয়ে বিস্তারিত লিখবেন অর্থাৎ কেন এখন ভারতে ঘুরতে যাবেন এবং এপ্লাই করার পর ৩/৪ দিন অপেক্ষা করুন ফিরতি রিপ্লাইয়ের জন্য। পেলে ভালো, না পেলে কিছুই করার নেই।
√ আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন [email protected] (অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ইমেইল করবেন)। আপনাকে যদি অনুমতি দেই অর্থাৎ মেইলে রিপ্লাই করে জানিয়ে দিবে তবেই ভিসা এম্বাসিতে যেতে পারবেন সেটা #মেডিকেল/ট্যুরিস্ট/বিজনেস ভিসার জন্য প্রযোজ্য।
যদি অনুমতি না পান তাহলে নেক্সট আবার মেইল করুন অথবা করোনা স্বাভাবিক হলে তখন স্বাভাবিক নিয়মে এপ্লাই করে যাবেন কারণ এখানে একমাত্র ভারতীয় এম্বাসি ঠিক করবে অর্থাৎ কাকে ভিসা দিবে আর কাকে দিবে না। এক্ষেত্রে কোন পরামর্শ দেওয়ার কিছু নেই।
#বিঃদ্রঃ
√ ভারতের ডমেস্টিক ফ্লাইট পুরোদমে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কবে চালু হবে সেটা ২৭/২৮ আগষ্ট জানিয়ে দেওয়া হবে।
√ এখন বিশেষ ভাবে মাত্র ২৩০ টি ট্রেন চালু আছে এবং বাকি ৭৫০০+ ট্রেন আপাতত বন্ধ আছে। কবে চালু হবে সেটাও পরে জানিয়ে দেওয়া হবে

🔰প্রসেসর কি?প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU =  Central Processing Unit (সেন্ট্রাল প্রসেস...
16/08/2020

🔰প্রসেসর কি?
প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইন্জিন। যা ইন্সটাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে।
প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- intel এবং AMD. তবে আমাদের দেশে intel প্রসেসরের জনপ্রিয়তা একটু বেশি।

🔰কিভাবে কাজ করে?
আমরা যখন কোন প্রসেসর বাছাই করবো, তখন যে বিষয় গুলোর উপর ফোকাস করা উচিৎ সেগুলো হলো-
* CLOCK SPEED - ক্লক স্পিড।
* NUMBER OF CORES - নাম্বার অফ কোর।
* CACHE MEMORY - কেচ মেমোরি।
* FSB - এফ এস বি।

🔸প্রথমে আসি ক্লক স্পিড বিষয়ে। "ক্লক স্পিড" এটাকে গিগাহার্জ ও বলা হয়। প্রতিটা প্রসেসরের গায়ে এটা লিখা থাকে যেমন-
3.00 GHz
3.4 GHz
4.00 GHz ইত্যাদি।

তো এখন আসি ক্লক স্পিড বা গিগাহার্জ এটা কি?
সহজ ভাষায় আপনার কম্পিউটার কত দ্রুত হিসাব করতে পারে তা নির্ধারণ করে। অর্থাৎ প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো ক্যালকুলেশন করতে পারে তা মাপার জন্য ক্লক স্পিড ব্যবহার করা হয়।

🔸তার পর হলো- NUMBER OF CORE - নাম্বার অফ কোর। এই জিনিসটা কি?
সাপোস আমাদের দুটি হাত আছে, আমরা আমাদের দুই হাত দিয়ে একসাথে দুটি কাজ করতে পারি। এখন ধরুন আমাদের যদি চারটা বা পাঁচটা হাত থাকতো, তাহলে ঠিক ঐ পরিমাণ কাজ আমরা একসাথে করতে পারতাম। NUMBER OF CORE - নাম্বার অফ কোর মূলত এভাবেই কাজ করে থাকে। তার মানে প্রসেসরের কোর যত বেশি থাকবে সেই প্রসেসরটি তত বেশি কার্যক্ষমতা সম্পন্ন হবে।

প্রসেসরের NUMBER OF CORE - নাম্বার অফ কোর এরও আবার প্রকারভেদ আছে। ফর এক্সাম্পল- আমরা যখন মার্কেটে কোন স্মার্টফোন কিনতে যাই, তখন সবার প্রথম আমরা ফোনের কনফিগারেশন গুলো দেখি। একই ভাবে আমরা যদি প্রসেসরের দিকে লক্ষ করি তাহলে দেখবো সেখানে-
* Dual Core - ডুয়াল কোর
* Quad Core - কোয়াড কোর
* Hexa Core - হেক্সা কোর
* Octa Core - অকটা কোর
* Deca Core - ডেকা কোর
এই জিনিস গুলো লেখা থাকে।

এখন প্রশ্ন হতে পারে এগুলো কি?
Dual Core হলো দুটি কোর, অর্থাৎ Dual Core কোর প্রসেসরে দুটি প্রসেসিং ইউনিট থাকে। ঠিক তেমনি-
* Quad Core = চারটি
* Hexa Core = ছয়টি
* Octa Core = আটটি
* Deca Core = দশটি প্রসেসিং ইউনিট থাকে।

আবার প্রসেসরের বিভিন্ন সিরিজ থাকে। আমাদের এই সিরিজের উপরও নজর দেওয়া উচি। সিরিজ যত উন্নত হবে প্রসেসরের মান তত বাড়বে।

ইনটেল প্রসেসর সিরিজঃ
* Pentium Series - পেন্টিয়াম সিরিজ
* Seleron Series - সেলেরন সিরিজ
* Core Series - কোর সিরিজ
* i Series - আই সিরিজ

তেমনই AMD এর প্রসেসর গুলো হলোঃ
* Sempron - সেম্পরন
* A Thlon - এ থ্লন
* AMD A Thlon X2 - এ,এম,ডি, এ থ্লন এক্স টু
* AMD A Thlon 2 X2 - এ,এম,ডি, এ থ্লন টু এক্স টু
* AMD Phenom - এ,এম,ডি ফেনম
* AMD FX - এ,এম,ডি এফ এক্স
* AMD APU - এ,এম,ডি এ পি ইউ।

আর তাই সবসময় নতুন মডেলের প্রসেসর কিনা ভালো। তবে হ্যা, প্রসেসরটি যেন আপনার মাদার্বোডে সাপোর্ট করে সেদিকে খেয়াল রাখতে হবে।

🔸CACHE MEMORY - কেচ মেমোরি। এটা কি চলুন যেনে নেই।
কম্পিউটারের সবচেয়ে বড় মেমোরি হলো হার্ড ডিস্ক এবং তারপরেই RAM. তো এখান থেকে ডাটা আদানপ্রদান করতে প্রসেসরের বেশ সময় লাগে। আর এসব সময় ক্ষেপণ দুর করতে প্রসেসরে একধরনের মেমোরি যোগ করা হয় যার নাম- CACHE MEMORY - কেচ মেমোরি। এখানে এমনসব ডাটা জমা রাখা হয় যেগুলো খুব অল্প সময়ের মধ্যে বারবার ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে বলা যায় প্রসেসরের CACHE MEMORY - কেচ মেমোরি যত বেশি হবে, সেই প্রসেসর তত ভালো মানের হবে এবং কার্যক্ষমতা সম্পন্ন হবে। CACHE MEMORY - কেচ মেমোরি মুলত প্রসেসরের প্রকারভেদ অনুযায়ী ২ এমবি, ৪ এমবি, ৬ এমবি, ৮ এমবি ইত্যাদি হয়ে থাকে।

🔸এবার সর্বশেষ যে বিষয় সেটা হলো- FSB - এফ এস বি। FSB মানে হলো-
FSB = Front Side Bus.
FSB হলো আপনার প্রসেসরের সাথে RAM কত স্পিডে যোগাযোগ করতে পারছে সেটা। FSB যত বেশি হবে CPU তত দ্রুত RAM, মাদারবোর্ড ও অন্যান্ন যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারবে। তাছাড়া FSB বেশি হলে আপনি অনেক বেশি BUS SPEED (বাস স্পিড) এর RAM ব্যবহার করতে পারবেন। তবে হ্যা, আপনার মাদারবোর্ডে একই মাপের FSB সাপোর্ট করে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও নতুন প্রসেসর গুলোতে FSB ব্যবহৃত হয় না, তার পরিবর্তে QPi ব্যবহৃত হয়। আর QPi এটাও মোটামোটি FSB এর মতই কাজ করে ।

Address

Bazar Road, Infont Of Primary School
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Cyber City & Photo Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Cyber City & Photo Studio:

Share