02/04/2026
আমাদের প্রিয় বিদ্যাপীঠ "গোল্ডেন স্টার প্রিপারেটরী এন্ড হাই স্কুল"-এর সেই সোনালী দিনগুলো কি মনে পড়ে? টিফিনের আড্ডা, স্কুল বারান্দার দৌড়ঝাঁপ আর বন্ধুদের সাথে কাটানো সেই অমূল্য মুহূর্তগুলো আবারও ফিরে পাওয়ার সময় এসেছে। আগামী ঈদুল আযহার ৩য় দিন আমরা মেতে উঠবো প্রাণের মেলায়।
📅 নিবন্ধনের সময়সীমা: ১লা এপ্রিল থেকে ২৫শে এপ্রিল (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
🔗 নিবন্ধন করতে ভিজিট করুন: www.goldenalumni.org
💰 নিবন্ধন ফি:
🔹 ২০০৪ - ২০১৫ ব্যাচ: ১,০০০ টাকা
🔹 ২০১৬ - ২০২৫ ব্যাচ: ৮০০ টাকা
🔹 অতিথি: ৬০০ টাকা
🔹 অতিরিক্ত টি-শার্ট: ৪০০ টাকা
🎁 নিবন্ধনের সাথে যা যা থাকছে:
প্রবেশাধিকার, সকালের নাস্তা, দুপুরের খাবার, ইভেন্ট টি-শার্ট, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
⚠️ সতর্কতা: নিবন্ধন সম্পন্ন করার পর আপনার 'নিবন্ধন নম্বর' সম্বলিত ডিজিটাল কার্ডটি সংগ্রহ করুন। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও উপহার সংগ্রহের জন্য এটি প্রদর্শন বাধ্যতামূলক।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন। দেখা হচ্ছে প্রিয় স্কুল প্রাঙ্গণে! 🎓❤