19/09/2026
ট্রেনযোগে স্বল্প খরচে ঘুরে আসুন কক্সবাজার 🙂
দিগন্তজোড়া সমুদ্রের গর্জন, সোনালি বালুকাবেলা, পাহাড় আর সাগরের অপূর্ব মিলন, মনোমুগ্ধকর সূর্যোদয়-সূর্যাস্ত এবং নির্মল সমুদ্রবাতাসে উপভোগ করুন প্রকৃতির অনন্য সৌন্দর্য ও প্রশান্তি।
🕤 শিডিউলঃ ২দিন ১রাত (১রাত হোটেলে)।
👉 সুবিধাজনক যেকোনো দিন রওনা, শিডিউলের মিনিমাম ১২ দিন আগে কনফার্ম করতে হবে।
👉 ট্রেনযোগে ইভেন্ট ফিঃ
রেগুলার প্যাকেজ: ঢাকা থেকে জনপ্রতি ৳৪,২০০,
ভুয়াপুর থেকে ৳৪,৭০০ এবং সিরাজগঞ্জ থেকে ৳৪,৯৯৯ মাত্র।
👉 প্যাকেজ অন্তর্ভুক্তঃ
🔹সিরাজগঞ্জ/ ভুয়াপুর-ঢাকা-কক্সবাজার আপডাউন ট্রেন টিকেট (শ্রেণি: শোভন চেয়ার)।
🔹মেরিনড্রাইভ, ইনানী, হিমছড়ি, পাটুয়ারটেক ঘোরার জন্য রিজার্ভ চান্দেরগাড়ি,
🔹একরাত স্ট্যান্ডার্ড মানের হোটেলে থাকা
(এক রুমে ৪-৬ জন; কাপলের ক্ষেত্রে ২জন),
🔹দুইদিন মোট ৫ বেলা মানসম্মত খাবার,
🔹সকল প্রকার এন্ট্রি ফি,
🔹অভিজ্ঞ গাইড সার্ভিস।
👉 প্যাকেজ বহির্ভূতঃ
🔸স্থানীয় পরিবহণ খরচ,
🔸শিডিউল বহির্ভূত খাবার,
🔸ঔষধ ও চিকিৎসাসেবা ও বীমা,
🔸প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
🌼 দর্শনীয় স্থানঃ
🔹কক্সবাজার সমুদ্র সৈকত,
🔹হিমছড়ি পাহাড় ও সৈকত,
🔹ইনানী কোরাল সী বিচ,
🔹পাটুয়ারটেক হিল-বিচ,
🔹বার্মিজ মার্কেট,
🔹ঝাউবন,
🔹মেরিন ড্রাইভ,
*নিজ খরচে দেখতে পারেন
🔹মহেশখালী দ্বীপ
🔹রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড
🔹আইকনিক রেলস্টেশন
🔹টেকনাফ জিরো পয়েন্ট
🍽️ খাবার মেন্যুঃ মোট ৫ বেলা ⤵️
🍛সকালের নাস্তা-২ঃ ভুনাখিচুরি, ডিম।
🍛লাঞ্চ-২ঃ ভাত, মুরগি/মাছ, সবজি, ভর্তা।
🍛ডিনার-১ঃ মোরগ পোলাও/ ভাত, মুরগি/মাছ।ল
🥘 এছাড়াও বুকিংকালে আলোচনা স্বাপেক্ষে মেন্যু পরিবর্তন করে অথবা এক্সট্রা বিল প্রদান করে চাহিদামত খাবার খেতে পারবেন।
🏩 থাকার হোটেলঃ সী ওয়েলকাম, ওপেলিয়া, গ্র্যাণ্ড বীচ, শামস প্লাজা, ক্রাউন পার্ক, সী ভিউ বা সমমানের। বুকিংয়ের সময় আলোচনা স্বাপেক্ষে পছন্দের হোটেলেও থাকতে পারেন।
🌼 কক্সবাজার রিল্যাক্স ট্যুর – ভ্রমণ বৃত্তান্ত
⏩ প্রথম রাত নির্ধারিত সময়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু। সারারাত রেলভ্রমণ শেষে সকালে পৌঁছে যাবো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।
⏩ প্রথম দিন হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে নাস্তা সেরে চলে যাবো সমুদ্র সৈকতে। সাগরে গোসল ও আনন্দ শেষে হোটেলে চেক-ইন করে লাঞ্চ। বিকেলে আবার বীচে ফিরে সাগরস্নান, খেলাধুলা ও স্মার্ট ট্যুরিজমের আয়োজনে নানা আনন্দঘন মুহূর্ত উপভোগ করবো। সন্ধ্যায় বার্মিজ মার্কেট ঘুরে শপিং, রাতে ডিনার ও বীচে আড্ডা, গান আর গল্পে কাটবে দারুণ সময়।
⏩ দ্বিতীয় রাত রাতের বীচ উপভোগ শেষে হোটেলে ফিরে আড্ডা, বিশ্রাম ও রাত্রিযাপন।
⏩ দ্বিতীয় দিন ভোরে সূর্যোদয় উপভোগ, সাগরস্নান ও সকালের নাস্তা। এরপর প্রয়োজনীয় কেনাকাটা শেষে হোটেল চেক-আউট করে ঘুরতে যাবো হিমছড়ি ও ইনানী সমুদ্র সৈকতে। বিকেলে কক্সবাজারে ফিরে শেষ মুহূর্তের শপিং ও বীচে সময় কাটাবো।
⏩ তৃতীয় রাত রাতে নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা। সারারাত যাত্রা শেষে পরদিন সকালে নিজ নিজ গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ।
🌊 স্মার্ট ট্যুরিজমের সাথে আনন্দ, নিরাপত্তা ও স্মরণীয় ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতায় আপনাকে স্বাগতম।
💑 কাপল পলিসি: ১ রুমে ২ জন অবস্থান করলে জনপ্রতি ৳১,৫০০ এবং ৩ জন অবস্থান করলে জনপ্রতি ৳১,০০০ অতিরিক্ত প্রযোজ্য হবে।
👨👩👧 শিশু পলিসি: খাবার ও পৃথক সিট ছাড়া ৩ বছর পর্যন্ত শিশুদের জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। ৪ বছর বা তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রে পূর্ণ প্যাকেজ মূল্য প্রযোজ্য হবে।
🚌 সিটিং পলিসি: বুকিংয়ের সময় সিট প্ল্যানে প্রদর্শিত খালি আসন থেকে পছন্দমতো সিট নির্বাচন করা যাবে। মৌখিক বুকিং কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
🤝 বুকিং পলিসি: বুকিং নিশ্চিত করতে মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম প্রদান করতে হবে। Smart Tourism-এর অফিসে সরাসরি অথবা 01713365575 নম্বরে বিকাশ, নগদ, রকেট (ক্যাশ আউট চার্জসহ) কিংবা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে বুকিং সম্পন্ন করা যাবে। অবশিষ্ট অর্থ ইভেন্টের শুরুতে পরিশোধ করতে হবে।
💳 ব্যাংক ও মোবাইল ব্যাংকিং তথ্য:
🏦 ডাচ-বাংলা ব্যাংক, সিরাজগঞ্জ শাখা-
💴 Smart Tourism: 2321100615368
🪪 Md. Aslam Uddun: 2321580158129
📱 বিকাশ | রকেট | নগদ: 01713365575
(পারসোনাল/ সেন্ড মানি- ক্যাশ আউট চার্জসহ)।
🙅♂️ রিফান্ড পলিসি: কোনো কারণে ট্যুর বাতিল করতে চাইলে Smart Tourism-এর অনুমতি সাপেক্ষে আপনার সিট অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন। এছাড়া আমরাও রিপ্লেসমেন্টের চেষ্টা করব। রিপ্লেসমেন্ট পাওয়া গেলে ইভেন্ট ফি থেকে ১৫% সার্ভিস চার্জ কর্তন করে বাকি অর্থ ফেরত দেওয়া হবে। তবে সিট খালি থাকলে কোনো অবস্থাতেই প্যাকেজ ফি ফেরতযোগ্য নয়।
🇧🇩 স্মার্ট ট্যুরিজম বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও প্রফেশনাল ট্যুর অপারেটর। নিয়মিত দেশ-বিদেশে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, হানিমুন ট্যুর, শিক্ষাসফর, টিকেটিং ও হোটেল বুকিংসহ সকল ট্রাভেল সেবা প্রদান করা হয়।
🌐 আমাদের অনলাইন প্ল্যাটফর্ম
👥 ফেসবুক গ্রুপ: facebook.com/groups/smarttourism.bd
📘 ফেসবুক পেজ: facebook.com/smarttourism.bd
🌍 ওয়েবসাইট: (Under Construction)https://www.smarttourismbd.comhttps://www.smarttourism.com.bd
▶️ ইউটিউব:https://youtube.com/
📍 আমাদের অফিস লোকেশন
🏢 হরিণা পিপুলবাড়িয়া, সিরাজগঞ্জ।https://maps.app.goo.gl/2tgv8TvgTQVwj6paA
⭐ আমাদের গেস্টদের রিভিউ🔗 https://www.facebook.com/share/p/PEwxXvMELKoUzmaG
📸 বিভিন্ন ট্যুরের গ্রুপ ফটো🔗 https://www.facebook.com/share/p/1DvCo7R1Jg/
☎️ যোগাযোগ: 01713365575 (হোয়াটসঅ্যাপ, ভাইবার)
বিকল্প নাম্বার: 01713942331, 01864345686
👨👩👧👦 সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ: নারী-পুরুষ, কাপল, ব্যাচেলর, শিশু-বয়োবৃদ্ধ, পরিবার কিংবা কর্পোরেট টিম, সবাই আমাদের ট্যুরে অংশগ্রহণ করতে পারেন। নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও আনন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের প্রতিটি আয়োজন পরিচালিত হয়। দ্রুত বুকিং সম্পন্ন করে আপনার আসন নিশ্চিত করুন।
🎒 যা যা সঙ্গে নিবেন
🪪 জাতীয় পরিচয়পত্রের কপি
🔋 মোবাইলের পাওয়ার ব্যাংক
🧳 নিজ প্রয়োজনীয় জিনিসপত্র
🎒 অতিরিক্ত জিনিসপত্র বা ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকুন।
💜 ভ্রমণ নির্দেশনা ও শর্তাবলি:
📖 ইভেন্ট ডিটেইলস পাঠ: বুকিং সম্পন্ন করার পূর্বে স্মার্ট ট্যুরিজম কর্তৃক প্রদত্ত ইভেন্ট ডিটেইলস, প্যাকেজ বিবরণ এবং শর্তাবলি মনোযোগ সহকারে পড়ে নিন।
📝 ট্যুর পরিকল্পনা পরিবর্তন: বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ট্যুর ডেট, আসন বিন্যাস, ট্যুর প্ল্যান, পরিবহণ, আবাসন বা খাবারের মেন্যু পরিবর্তন, সংশোধন কিংবা প্রয়োজনবোধে অর্থ ফেরত সাপেক্ষে ট্যুর বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
🎒 প্রয়োজনীয় প্রস্তুতি: প্রয়োজনীয় ঔষধ, পাওয়ার ব্যাংক, জাতীয় পরিচয়পত্র বা আইডির কপি, ব্যক্তিগত খরচের টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে হবে।
🧳 লাগেজ ব্যবস্থাপনা: ভ্রমণে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করুন। অতিরিক্ত ভারী ব্যাগ বা অপ্রয়োজনীয় মালামাল বহন করা থেকে বিরত থাকুন।
🚫 অবৈধ মালামাল নিষিদ্ধ: কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহণ বা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কিছু পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
⏰ সময়নিষ্ঠ অংশগ্রহণ: নির্ধারিত সময়ের মধ্যে ট্যুর বা ট্যুরের যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তিগত বিলম্বের কারণে ট্যুর মিস হলে কোনো অর্থ ফেরত বা ক্ষতিপূরণ প্রদান করা হবে না।
💳 বকেয়া পরিশোধ: ইভেন্ট/ যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত গাইডের কাছে সকল বকেয়া বিল পরিশোধ করতে হবে।
👨✈️ গাইডের নির্দেশনা অনুসরণ: ট্যুর চলাকালীন দায়িত্বপ্রাপ্ত গাইড বা ট্যুর অপারেটরের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং অনুমতি ছাড়া দল থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
🔔 তাৎক্ষণিক সেবা মূল্যায়ন ও অভিযোগ: পরিবহণ, হোটেল, খাবার, গাইড বা অন্য কোনো সেবা নিয়ে অসন্তুষ্টি থাকলে তাৎক্ষণিকভাবে গাইড বা কর্তৃপক্ষকে জানান। সেবা গ্রহণের পর শুধুমাত্র সমালোচনামূলক অভিযোগ গ্রহণযোগ্য নয়।
💬 সমস্যা ও অভিযোগ ব্যবস্থাপনা: যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের বিষয়ে সরাসরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। বিভ্রান্তি সৃষ্টি করে এমন গ্রুপিং, গুজব বা গোপন আলোচনা পরিহার করতে হবে।
📱 মূল্যবান সামগ্রীর নিরাপত্তা: মোবাইল ফোন, টাকা, গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণ নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। কোনো কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে না।
🎒 মালামাল যাচাই: গাড়ি, হোটেল বা স্থান পরিবর্তনের সময় নিজের মালামাল ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো কিছু ফেলে গেলে তার দায়ভার সম্পূর্ণ ব্যক্তিগত।
⚠️ নিরাপত্তা সচেতনতা: অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার, পানীয় বা বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকুন।
🥤 স্বাস্থ্যকর যাত্রা: দীর্ঘ যাত্রার সুবিধার্থে প্রয়োজনীয় পানি, ফলমূল, জুস বা হালকা খাবার সঙ্গে রাখতে পারেন। অতিরিক্ত তৈলাক্ত ও ভারী খাবার পরিহার করা উত্তম।
🤝 সৌজন্যমূলক আচরণ: ভ্রমণে অংশগ্রহণকারী সকলকে সৌজন্যমূলক, সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে এবং সহযাত্রীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
🏡 স্থানীয়দের প্রতি সম্মান: স্থানীয় জনগণের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কোনো প্রকার বিবাদ, তর্ক বা বিরক্তিকর আচরণ গ্রহণযোগ্য নয়।
🌿 পরিবেশ সংরক্ষণ: ভ্রমণস্থলের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সচেতন থাকতে হবে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলা বা স্থানীয় সম্পদের ক্ষতি করা যাবে না।
🛍️ কেনাকাটায় সতর্কতা: কেনাকাটা, ফটোগ্রাফি বা স্থানীয় পরিবহণ ব্যবহারের ক্ষেত্রে দরদাম ও শর্তাবলি আগে থেকেই পরিষ্কারভাবে জেনে নিতে হবে।
🛡️ দায়বদ্ধতা সীমাবদ্ধতা: ট্যুর চলাকালীন ব্যক্তিগত নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া, যানজট, সময় বিলম্ব বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির জন্য ট্যুর কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।
🚷 শৃঙ্খলাভঙ্গের পরিণতি: ট্যুর অপারেটর, গাইড, হোটেল কর্তৃপক্ষ, পরিবহণ কর্মী বা অন্যান্য ভ্রমণসঙ্গীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, শৃঙ্খলাভঙ্গ বা ট্যুরের নিয়ম লঙ্ঘনের দায়ে যেকোনো সদস্যকে ট্যুর থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।
⚖️ চূড়ান্ত সিদ্ধান্ত: সর্বক্ষেত্রে ট্যুর অপারেটরের সিদ্ধান্তই চূড়ান্ত ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
😊 সুন্দর ব্যবহারের গুরুত্ব: দায়িত্বপ্রাপ্ত গাইড, ট্যুর অপারেটর ও সহযাত্রীদের সাথে সদাচরণ করুন। একটি সুন্দর ব্যবহার এবং আন্তরিক হাসি পুরো ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে পারে।
🌍 সবার জন্য বার্তা: ভ্রমণ হোক আনন্দময়, নিরাপদ, পরিচ্ছন্ন, দায়িত্বশীল এবং স্মরণীয়।
📖 "পৃথিবী একটা বই, আর যারা ভ্রমণ করে না তারা বইটির মাত্র একটি পৃষ্ঠা পড়ে।" — সেন্ট অগাস্টিন
✈️ "ভ্রমণ করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই।" — ইউজিন ফদর
💚 "ভ্রমণ করতে একটি উদার মন লাগে; কৃপণ বা সংকীর্ণমনা ব্যক্তি কখনও প্রকৃত ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারে না।" — আসলাম উদ্দিন।