Tanguar Haor Tour Package & House Boat

Tanguar Haor Tour Package & House Boat আমাদের এই পেইজ টি ভ্রমন পিপাসু পর্যটকদের টাঙ্গুয়ার হাওড় ভ্রমন কে সহজ করার জন্যই !

22/05/2026

বর্তমান এটর্নি জেনারেল এডভোকেট রুহুল কুদ্দুস কাজল স্যার গত সীজনে আমাদের সাথে গিয়েছিলেন সরাসরি ঢাকা থেকে নদী পথে টাঙ্গুয়ার হাওর!

সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন 🛳️🛳️🛳️

সরাসরি ঢাকা থেকে মেঘালয় এর পাদদেশ এ দীর্ঘ এই নৌ ভ্রমনে আপনি অসংখ্য নদী ভ্রমন এর সাথে এক ভ্রমনে নিকলী - মিঠামইন হাওর, টাঙ্গুয়ার হাওর সরাসরি ভ্রমন ছাড়াও, আসা যাওয়ার পথে অসংখ্য ছোট হাওর - বিল ও গ্রামীন প্রকৃতি উপভোগ করতে পারবেন। হাওরের মাঝে কোলাহল মুক্ত পরিবেশ এ রাত্রী যাপন এর সুযোগ ও মিলবে এই ট্রিপে।

যাত্রার শুরু ও শেষ এর স্থান: পূর্বাচল সেক্টর - ৪, ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন, শিমুলিয়া বাজার ট্যুরিস্ট ঘাট।

জাহাজ: এম ভি টাঙ্গুয়ার হাওর (শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারী ট্যুরিস্ট জাহাজ)
ট্যুর এর সময় কাল: ৩ দিন ও ৪ রাত।

*** যে সকল স্থান গুলো আমরা ঘুরে দেখবো :

১। নিকলী হাওর ।
২। মিঠামইন অল ওয়েদার রোড ।
৩। টাঙ্গুয়ার হাওড় (ওয়াচ টাওয়ার, হিজল/করচ বন)।
৪। নিলাদ্রী লেক/ শহীদ সিরাজ লেক ও পাতাল কূপ।
৫। লাকমাছড়া।
৬। বারিক টিলা।
৭। যাদুকাটা নদী।
৮। শিমুল বাগান।

এছাড়া যাওয়া আসার পথে, শীতলক্ষ্যা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, ঘোড়াউত্রা নদী, কালনি নদীর মুখ, ধনু নদী, খালিয়াজুড়ি হাওর, বৌলাই নদী, পাটলাই নদী সহ অগনিত নদী মাতৃক বাংলার রুপ ❤️

** এক্টিভিটি:

১। ৩ দিন ৪ রাত শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ প্রায় ৬৫০-৭৫০ কিমি নদী ও হাওর ভ্রমন।
২। জাহাজ এর ২৬০০ স্কয়ার ফিট বিশাল ছাদে আডডা ও ফ্রি টাইম কাটানো। পূর্নিমার চাঁদ উপভোগ।
৩। লাইভ বার বি কিউ।
৪। হাওরে গোসল, ছোট নৌকাতে ভ্রমন।
৫। পায়ে হেটে মেঘালয় সাইড এর সৌন্দর্য উপভোগ।
৬। ফটোগ্রাফি।
৭। নদী ও হাওর পারের মানুষ ও জেলেদের জীবন জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন।
৮। স্থানীয় শিল্পী দের নিয়ে লোকজ সংগীত সন্ধ্যা। (যদি সম্ভব হয়)

👉 এক মাত্র আমাদের এই জাহাজ এরই সরাসরি ঢাকা থেকে সুন্দরবন, মনপুরা - নিঝুম দ্বীপ, চর কুকরি মুকরি - চর মোন্তাজ - সোনার চর - চর হেয়ার, ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওর এ ট্রিপ করার অভিজ্ঞতা আছে।

বিস্তারিত ভ্রমন তথ্য, রুম এভাইবিলিটি, ফুড মেন্যু, প্যাকেজ প্রাইস, চাইল্ড পলিসি সম্পর্কে জানতে আমাদের ফোন নম্বর / হোয়াটসঅ্যাপ ও অফিসে যোগাযোগ করুন:

01742 032 311

01611 350 434

12/05/2026

টাঙ্গুয়ার হাওর এ যাওয়ার সময় চলে এসেছে!

আপনি আসছেন কবে?

06/05/2026

মালদ্বীপ নয় এটি আমাদের যাদুকাটা নদী 🇧🇩

আজকের টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার! ছবি: ডুব সাতার হাউসবোট।
02/05/2026

আজকের টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার!

ছবি: ডুব সাতার হাউসবোট।

🌿✨ টাঙ্গুয়ার হাওর ডাকছে আপনাকে! ✨🌿স্বচ্ছ পানির বুক চিরে নৌকাভ্রমণ, চারপাশে সবুজ পাহাড়ের ছোঁয়া, আর প্রকৃতির নিস্তব্ধতায় হ...
01/05/2026

🌿✨ টাঙ্গুয়ার হাওর ডাকছে আপনাকে! ✨🌿

স্বচ্ছ পানির বুক চিরে নৌকাভ্রমণ, চারপাশে সবুজ পাহাড়ের ছোঁয়া, আর প্রকৃতির নিস্তব্ধতায় হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা—

চলুন ঘুরে আসি স্বপ্নের জায়গা টাঙ্গুয়ার হাওর! 🌊🚤

📍 সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্য
🌅 সূর্যোদয় ও সূর্যাস্তের মনমুগ্ধকর দৃশ্য
🐦 হাজারো অতিথি পাখির মেলা
🏕️ হাউসবোটে রাতযাপন
👉 পরিবার, বন্ধু বা প্রিয়জনদের নিয়ে কাটান স্মরণীয় কিছু মুহূর্ত
📅 বুকিং চলছে এখনই!

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01611 350 434

💙 Travel Bangladesh Holidays এর সাথে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ

01/05/2026

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত নীলাদ্রি লেক বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি পর্যটন কেন্দ্র। একে অনেকেই এর রূপের কারণে "বাংলার কাশ্মীর" বলে অভিহিত করেন।

​এই লেকটি সম্পর্কে কিছু মূল তথ্য নিচে দেওয়া হলো:

​১. প্রাকৃতিক সৌন্দর্য

​স্বচ্ছ নীল জল: লেকের পানির রঙ নীলচে হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে নীলাদ্রি। চুনাপাথরের খনির পরিত্যক্ত গর্তে বৃষ্টির পানি জমে এই লেকের সৃষ্টি হয়েছে।
​পাহাড়ের দৃশ্য: লেকের একপাশে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় দেখা যায়, যা পুরো পরিবেশকে এক অন্যরকম রূপ দেয়।

​শান্ত পরিবেশ: শহরের কোলাহল থেকে দূরে লেকের পাড়ে বসে পাহাড় আর নীল জলের মিতালি দেখলে মন শান্ত হয়ে যায়।

​২. ইতিহাস

​এর আসল নাম শহীদ সিরাজ লেক। এটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের খনি (টেকেরঘাট চুনাপাথর খনি)। খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হওয়ার পর পানি জমে এটি একটি বিশাল লেকের আকার ধারণ করে।

​৩. ভ্রমণের উপযুক্ত সময়

​বর্ষাকাল ও শরতের শুরু: জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে গেলে লেকের চারপাশের পাহাড়গুলো অনেক বেশি সবুজ থাকে এবং লেক পানিতে টইটম্বুর থাকে।
​শীতকাল: শীতকালে আকাশ খুব পরিষ্কার থাকে এবং লেকের পানি অনেক বেশি স্বচ্ছ দেখায়।

​৪. আশেপাশে দেখার মতো আরও জায়গা

​নীলাদ্রি লেকে গেলে আপনি এর খুব কাছেই আরও কয়েকটি চমৎকার জায়গা ঘুরে দেখতে পারেন:

​বারিক্কা টিলা: পাহাড় এবং যাদুকাটা নদীর অসাধারণ ভিউ পাওয়া যায়।

​যাদুকাটা নদী: এর স্বচ্ছ পানি এবং বালুচর দেখার মতো।

​শিমুল বাগান: শত শত শিমুল গাছের এই বাগান বসন্তকালে লাল ফুলে ভরে থাকে।

​টাঙ্গুয়ার হাওর: বাংলাদেশের অন্যতম বড় এবং সুন্দর হাওর।

​৫. কিছু জরুরি টিপস

​লেকের পানি অনেক গভীর এবং নিচে অনেক ধারালো পাথর বা গর্ত থাকতে পারে, তাই পানিতে নামার সময় খুব সতর্ক থাকা উচিত।

​সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় ভারতীয় সীমান্তের কাঁটাতারের দিকে বেশি না যাওয়াই ভালো।

​পরিবেশ রক্ষায় প্লাস্টিক বা আবর্জনা লেকের পানিতে ফেলবেন না।

©

30/04/2026

আর কিছু দিন পর নতুন পানিতে পরিপূর্ণ হয়ে উঠবে টাঙ্গুয়ার হাওর 🇧🇩

©

27/04/2026

কাগজের নৌকা হাউসবোট।

27/04/2026

ডুব সাতার হাউসবোট।

20/04/2026

হাওরের সুলতান হাউসবোট।

19/04/2026

হাওরে ছুটে চলছে মুন অব টাঙ্গুয়া হাউসবোট ।

Address

Sunamganj

Telephone

+8801742032311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanguar Haor Tour Package & House Boat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share