হৈমন্তী - The Luxury Water Villa

Directions Website

হৈমন্তী - The Luxury Water Villa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হৈমন্তী - The Luxury Water Villa, Travel Company, আনোয়ারপুর ঘাট , সুনামগঞ্জ, Sunamganj.

A Luxury Houseboat On Tanguar Haor ⛵️

🛌Luxury Stay
🛝Kids Zone
🍽️ Delisious Meals
🎵Live Music
⛵️ Boat ride and Sightseeing
🎲♟️Indoor Games
⚽️🏐 Outdoor Games

Booking/Details ☎️ +8801792545656

প্রতিবছর একটা ট্রিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি! 🚤 ( সুনামগঞ্জ থেকে ঢাকা -মাওয়া)ট্যুরিজম সেক্টরে থাকার সুবাদে দ...
25/10/2026

প্রতিবছর একটা ট্রিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি! 🚤 ( সুনামগঞ্জ থেকে ঢাকা -মাওয়া)

ট্যুরিজম সেক্টরে থাকার সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার, নতুন নতুন জায়গা দেখার সুযোগ হয়। তারপরও কিছু ভ্রমণ থাকে, যেগুলো মনের খুব গভীরে আলাদা একটা জায়গা দখল করে নেয়। আমার কাছে তেমনই একটি ভ্রমণ হলো—টাঙ্গুয়ার হাওরের সিজন শেষ করে বোট নিয়ে পদ্মার উদ্দেশ্যে যাত্রা।

এই জার্নিটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, বরং তিন দিনের এক অন্যরকম জীবনযাপন! সুনামগঞ্জ থেকে পদ্মার পথে সাতটি নদী পাড়ি দিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে মাওয়া ঘাটে। মাঝখানে থাকবে নদী, হাওর, অসংখ্য চেনা-অচেনা জনপদ আর প্রকৃতির অপার সৌন্দর্য।

📅 যাত্রা শুরু: ২৯ অক্টোবর
📍 যাত্রা শেষ: ৩১ অক্টোবর , সন্ধ্যায়

আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে। রাত নামলেই চারপাশে কুয়াশার চাদর। ২৯ অক্টোবর কুয়াশাচ্ছন্ন সকালে সুনামগঞ্জ থেকে শুরু হবে আমাদের যাত্রা। এরপর সুরমা, ধনু, ঘোড়াউত্রা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতী ও পদ্মাসহ পথের নানা জলপথ পেরিয়ে এগিয়ে যাব মাওয়া ঘাটের দিকে।

🚤 এবারের যাত্রায় শুধু নদীপথ পাড়ি দেওয়া নয়, ঘুরে দেখব নদীঘেরা জনপদ ও গ্রামবাংলার সৌন্দর্যও।

আমাদের ভ্রমণ পরিকল্পনায় থাকছে মিঠামইন, ইটনা, সাহেব বাজারসহ পথের বিভিন্ন গ্রাম ও পর্যটন আকর্ষণীয় স্থান ঘুরে দেখার সুযোগ। মিঠামইন ও ইটনার হাওরঘেরা প্রকৃতি, গ্রামীণ জীবনযাত্রা, স্থানীয় বাজার আর নদীপাড়ের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করব। পাশাপাশি মিঠামইনের জিরো পয়েন্টসহ পথে উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে এটি হবে নদীভ্রমণ, গ্রাম পর্যটন আর প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক দারুণ অভিজ্ঞতা।

আর এবারের ট্রিপে থাকছে কিছু বাড়তি মজার আয়োজন! 😍

🎣 ২ জাল বানিয়ে নিয়েছি , সঙ্গে থাকবে কয়েকটা বড়শি। নিজেরা মাছ ধরব, আর সেই মাছ দিয়েই হবে বোটে রান্নাবান্না।

🐟 ইটনা-মিঠামইনের বাজার থেকে কিনব দারুণ সব দেশি মাছ।

🦆 থাকবে হাঁস কেনা, হাঁসের মাংস রান্না আর শীতের মজার মজার পিঠা।

🎸 নদীর বুকে জমবে আড্ডা, গল্প, হাসি আর গান।

🏉চরের মধ্যে হবে ভলিবল এর লড়া

🌊 সুযোগ বুঝে নদীতে লাফালাফি, জাল দিয়ে মাছ ধরা আর সব মিলিয়ে চলবে কিছু অদ্ভুত, ছেলেমানুষি আর পাগলামিতে ভরা পরিকল্পনা!

সত্যি বলতে, এই ট্রিপের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়; আনন্দটা লুকিয়ে আছে পুরো যাত্রাপথে। বোটের ছাদে বসে নদীর বাতাস গায়ে মাখা, চারপাশে কুয়াশা, নদীর বুকে সূর্যোদয় দেখা, নিজের হাতে মাছ ধরে রান্না করা—এই অনুভূতিগুলো আসলে বলে বোঝানো যায় না, উপভোগ করতে হয়।

📍 যাত্রাপথে ওঠানামার সুযোগও থাকছে!

যারা পুরো তিন দিনের ট্রিপে অংশ নিতে পারবেন না, তারাও চাইলে নিজেদের সুবিধামতো নির্দিষ্ট স্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। ভৈরব কিংবা কিশোরগঞ্জ থেকে বোটে ওঠার সুযোগ থাকবে। একইভাবে যাত্রাপথে নির্ধারিত স্থান থেকে নেমে যাওয়ার সুযোগও থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা আগ্রহীদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

❤️ যারা এমন একটা ব্যতিক্রমী নদীভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমন ট্রিপে অংশ নেওয়ার সুযোগ জীবনে বারবার আসে না।

আগ্রহীদের নিয়ে একটা আলাদা গ্রুপ তৈরি করব। সেখানে ট্রিপের বিস্তারিত পরিকল্পনা, খরচ, যাত্রাপথ, ওঠানামার স্থান ও অন্যান্য তথ্য জানিয়ে দেওয়া হবে।

তাই যারা যেতে আগ্রহী, দেরি না করে ইনবক্সে যোগাযোগ করুন।

চলুন, এবার গন্তব্যের চেয়ে যাত্রাটাকেই বেশি উপভোগ করি!

সুনামগঞ্জ থেকে মাওয়া—সাত নদীর পথে, তিন দিনের এক অন্যরকম জলযাত্রা! 🚤

সুনামগঞ্জ থেকে ঢাকা (মাওয়া) লাক্সারি হাউসবোটে করে !!😱হ্যা আপনি ঠিকই দেখেছেন ,আগামী ২৯-৩০-৩১ অক্টোবর সুনামগঞ্জ থেকে ৭ নদ...
13/10/2026

সুনামগঞ্জ থেকে ঢাকা (মাওয়া) লাক্সারি হাউসবোটে করে !!😱
হ্যা আপনি ঠিকই দেখেছেন ,
আগামী ২৯-৩০-৩১ অক্টোবর সুনামগঞ্জ থেকে ৭ নদী পাড়ি দিয়ে ঢাকায় (মওয়া ) যাচ্ছি আমরা।

চমৎকার এই লম্বা নৌ বিহারের সিটগুলো কিন্তু খুবই সীমিত সংখ্যক থাকে, তো আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার স্লটটি বুকিং করে ফেলবেন।

বিস্তারিত জানতে পেইজে নক করুন অথবা আমাদেরকে কল করুন।

📞01881131024 / 01798254621

Whatsapp: Wa.me/+8801798254621

10/10/2026

২৯-৩০-৩১ অক্টোবর আমরা যাচ্ছি বছরের দীর্ঘ জলযাত্রায় ⛵️
৭ নদী হাওর বাউর পারি দিয়ে সুনামগঞ্জ টু ঢাকা (মাওয়া) ❣️
আপনি ও যুক্ত হতে পারেন চমৎকার এই আয়োজনে 🔥

⚓ "নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে..." ⛵সাত নদী পাড়ি দিয়ে সুনামগঞ্জ টু ঢাকা (মাওয়া) — হৈমন্তী হাউসবোটের বিশেষ নৌবিহার!শীতের আগমনী...
10/10/2026

⚓ "নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে..." ⛵
সাত নদী পাড়ি দিয়ে সুনামগঞ্জ টু ঢাকা (মাওয়া) — হৈমন্তী হাউসবোটের বিশেষ নৌবিহার!

শীতের আগমনী বার্তা নিয়ে আসছে এক রোমাঞ্চকর জলযাত্রা! কুয়াশাচ্ছন্ন ভোর, নদীর বুকে সোনালী রোদ, আর ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সাথে নদীর চিরচেনা রূপ উপভোগ করতে হৈমন্তী হাউসবোট নিয়ে আমরা যাচ্ছি ৭টি নদী পাড়ি দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা (মাওয়া)।

বাংলার অপরূপ প্রকৃতি ও ঐতিহ্যবাহী হাওর-নদীর বুক চিরে ৩ দিন ২ রাতের এই দীর্ঘমেয়াদী ট্রিপে আপনাকে স্বাগতম!

🗓️ যাত্রার তারিখ: ২৯শে অক্টোবর

🗺️ বিস্তারিত ভ্রমণ রূপরেখা (Itinerary):

* প্রথম দিন (২৯শে অক্টোবর): সুনামগঞ্জ থেকে মিঠামইন
* সকাল: সুনামগঞ্জ সাচনা ঘাট থেকে আমাদের বিশাল নৌবিহারের শুভ সূচনা। নদীপথের সৌন্দর্য ও সকালের স্নিগ্ধ বাতাসের সাথে পরিবেশন করা হবে সকালের নাস্তা ও আড্ডা।
* সারাদিন: একের পর এক নদী অতিক্রম করে আমরা এগিয়ে চলব ভাটি বাংলার অপার সৌন্দর্যের মধ্য দিয়ে।
* সন্ধ্যা ও রাত: সন্ধ্যায় আমরা পৌঁছাব কিশোরগঞ্জের বিখ্যাত মিঠামইন ঘাটে। মিঠামইনের শান্ত জলরাশি ও মুক্ত আকাশের নিচে হৈমন্তীতে প্রথম রাতের মতো নোঙ্গর ফেলে রাত্রি যাপন।

* দ্বিতীয় দিন (৩০শে অক্টোবর): মিঠামইন থেকে ভৈরব হয়ে বিশ্বনন্দী ঘাট
* সকাল: কুয়াশাচ্ছন্ন ভোরে গরম চায়ের ধোঁয়া উপভোগ করতে করতে মিঠামইনের দিগন্তজোড়া হাওর-বাওড়ের অনন্য সৌন্দর্য দর্শন।
* দুপুর ও বিকেল: সকালের পর্ব শেষে আমরা রওনা হব ভৈরবের উদ্দেশ্যে। ভৈরবের মেঘনা নদী অতিক্রম করে আমাদের পথচলা।
* সন্ধ্যা ও রাত: ভৈরব পাড়ি দিয়ে সন্ধ্যায় আমরা নোঙ্গর ফেলব বিশ্বনন্দী ঘাটে। শান্ত নদীর বুকে দ্বিতীয় রাতের মতো হৈমন্তীতে নোঙ্গর ও রাতের আড্ডা-খাবার।

* তৃতীয় দিন (৩১শে অক্টোবর): বিশ্বনন্দী ঘাট থেকে মাওয়া (লৌহজং)
* সকাল: ভোরের আলো ফুটতেই আমরা রূপসী পদ্মার উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
* সারাদিন: পদ্মার বুক চিরে ভেসে চলা এবং নদীর দুই পাড়ের চিরায়ত গ্রামবাংলার প্রকৃতির মেলবন্ধন উপভোগ।
* সন্ধ্যা: সন্ধ্যায় আমরা পৌঁছাব মাওয়ার লৌহজং ঘাটে। ঘাটে শেষ নোঙ্গর ফেলার মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে ৩ দিন ২ রাতের এই ঐতিহাসিক ও স্মৃতিমধুর ৭ নদী পাড়ির রোমাঞ্চকর সফর।

🌟 এই ট্রিপে যা যা থাকছে:
* ৭ নদীর বুকে ভেসে চলার বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা
* হৈমন্তী হাউসবোটের প্রিমিয়াম সেবা ও আরামদায়ক কেবিন ।
* প্রতিদিনের সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার ও স্ন্যাক্স
* নদীর বুকে দুটি অবিস্মরণীয় রাত কাটানোর সুযোগ
* প্রকৃতিপ্রেমী ও ছবি তুলতে ভালোবাসাদের জন্য দারুণ পরিবেশ।

> 📌 আসন সংখ্যা সীমিত! আপনার পছন্দের কেবিন বুক করতে এখনই যোগাযোগ করুন।

> বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য:
📞 ফোন: 01881131024/ 01798254621

10/10/2026
09/10/2026

🌿 ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৬, চট্টগ্রাম 🌿

চট্টগ্রামের পেনিনসুলায় চলছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৬। আর এই মেলায় ২৫ ও ২৬ নম্বর স্টলে রয়েছে আমাদের হৈমন্তী টিম। 💚

🚤 হৈমন্তীর স্টলে এসে বুকিং করতে পারবেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, পদ্মায় হিম উৎসবসহ আমাদের বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ।

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা টাঙ্গুয়ার হাওরে। উপভোগ করুন পদ্মার বুকে হিম উৎসবের আনন্দ আর হৈমন্তীর আন্তরিক আতিথেয়তা।

💚 তাই আর দেরি কেন?
চলে আসুন চট্টগ্রামের পেনিনসুলায়, ঘুরে যান হৈমন্তীর স্টলে এবং বুকিং করে ফেলুন আপনার পছন্দের ভ্রমণ প্যাকেজটি।

হৈমন্তীর সঙ্গে হোক আপনার পরবর্তী ভ্রমণ আনন্দময় ও স্মরণীয়! 🌿🚤

Address

আনোয়ারপুর ঘাট , সুনামগঞ্জ
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when হৈমন্তী - The Luxury Water Villa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share