12/09/2020
বালাগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটি
সুপ্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে বাঙালির সৌখিনতার সুনাম রয়েছে, শত বছর আগে এই দেশ ঘুরতে আসা বহু পর্যটক বঙ্গদেশের সৌখিনতার সুনাম করে গিয়েছেন। শীতল পাটি তেমনি এক সৌখিনতার প্রতীক। শীতল পাটি মূলত মেঝেতে পাতা এক ধরনের আসন। বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্পের অংশ শীতল পাটি, যা মূলত বেত বা মোস্তাক নামক গুল্মজাতীয় উদ্ভিদের ছাল থেকে তৈরি করা হয়ে থাকে। হস্তশিল্প হিসাবে সারা বিশ্বেই এর যথেষ্ট কদর রয়েছে। ব্যস্ত এই শহর জীবনে এটি শো-পিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন নকশা করে সজ্জিত মাদুরকে নকশি পাটিও বলা হয়।
চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।
‘খাঁটি সোনা’ কবিতায় কবি শীতল পাটিকে বাংলার মাটির সঙ্গেই তুলনা করেছেন। তৃণমূলের সেই শীতল পাটি এখন বিশ্ব ঐতিহ্যের স্মারক।
পাওয়া যাচ্ছে সিলেট ট্রাভেল শপে।
Available