Mother Power Tv মাদার পাওয়ার টিভি

Mother Power Tv মাদার পাওয়ার টিভি সত্যৈর সন্ধানে দেশ ও প্রবাসীদের কল্যাণে Mother Power Tv আছে আপনাদের পাশে

"মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত:একটি ফলপ্রসূ আলোচনা"আজ সুনামগঞ্জ সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ স্...
13/08/2026

"মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত:
একটি ফলপ্রসূ আলোচনা"

আজ সুনামগঞ্জ সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ স্যারের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার সুযোগ হলো। মাদক বিরোধী অভিযানে ওনার সক্রিয় ভূমিকা এবং কঠোর অবস্থান সত্যিই প্রশংসনীয়।

আলোচনায় স্যারের একটি চমৎকার ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে—"মাদকের সাথে কোনো আপোষ নেই, তবে কোনো মাদকসেবী যদি সত্যিই অনুতপ্ত হয়ে ভালো হতে চায়, তাকে সুস্থ জীবনে ফেরার একটা সুযোগ দেওয়া উচিত।" অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয়, বরং তাকে সংশোধন করে আলোর পথে ফিরিয়ে আনাও যে আমাদের সামাজিক দায়িত্ব, স্যারের কথায় সেই প্রতিফলনই ফুটে উঠেছে।

মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা সবাই একাট্টা। আসুন, মাদককে ‘না’ বলি এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।

ধন্যবাদ রতন শেখ স্যার, আপনার সুন্দর মতামত এবং দিকনির্দেশনার জন্য। 🫡🤝

#মাদকমুক্ত_সুনামগঞ্জ #সচেতনতা #সুনামগঞ্জ_সদর_থানা #আলোর_পথ
Sunamganj Sadar Thana

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কাতার প্রবাসী মরহুম মিন্টু হোসেন ভাইয়ের মরদেহ আগামীকাল সকালে দেশে পৌঁছাবে ইনশাআল্লাহ।...
02/08/2026

আলহামদুলিল্লাহ,
আল্লাহর অশেষ রহমতে কাতার প্রবাসী মরহুম মিন্টু হোসেন ভাইয়ের মরদেহ আগামীকাল সকালে দেশে পৌঁছাবে ইনশাআল্লাহ।

বিদেশে কোনো রেমিট্যান্স যোদ্ধার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একজন মানুষ হিসেবে উনার পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করেছি। কোনো ক্ষমতার দাপট নয়, বরং অত্যন্ত বিনয়ের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং অনুরোধ জানিয়েছি যেন আইনি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন হয়। উনারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়ে আমাদের সহযোগিতা করেছেন।

একই সাথে ইতালি এবং সৌদি আরবে মারা যাওয়া আরও দুই প্রবাসী ভাইয়ের মরদেহের খবরাখবর রাখছি এবং প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখছি। আশা করি আল্লাহর রহমতে খুব দ্রুতই উনাদেরও দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই দোয়া করবেন যেন বাকি কাজগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।"

02/08/2026

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন! আর কত মানুষ এভাবে সর্বস্ব হারাবে?

কানাডা আর অস্ট্রেলিয়া পাঠানোর লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করছে একশ্রেণীর দালাল ও প্রতারক চক্র। এবার শিকার হলেন আমার চেনা এই ভাইটি। নিজের শেষ সম্বল ভিটেমাটি/জায়গা বিক্রি করে বুকভরা আশা নিয়ে ৮ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন এদের হাতে। আজ তিনি বুঝতে পারছেন তিনি এক ভয়াবহ প্রতারণার শিকার!

দালালদের মিষ্টি কথা আর কোটি টাকার বেতনের মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে নিজের কষ্টার্জিত টাকা আর সম্পদ এভাবে খামখেয়ালি করে কারও হাতে তুলে দেবেন না। বিদেশ যাওয়ার আগে দয়া তার সাথে সরাসরি অফিসে সাক্ষাৎ করুন এবং তার দেশের বাড়ী সহ তথ্য নিন।

আমরা এই প্রতারক চক্রের বিচার চাই এবং ভাইয়ের টাকা ফেরত চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি নেওয়া হয়

#ভিসা_প্রতারণা #সচেতনতা

02/08/2026

আওয়াজ তুলেন সিলেটের মাটিতে কোনো বৃদ্ধাশ্রম হতে দেয়া হবেনা।

02/08/2026

🚨 মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে ফেসবুকের বড় প্রতারণা ফাস! (সবাই শেয়ার করে সবাইকে বাঁচান) 🚨📆 আজকের তারিখ: ২ আগস্ট, ২০২৬

ফেসবুকে স্পন্সরড বুস্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে মালয়েশিয়ার ভুয়ো কলিং ভিসার অফার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত চলছে।

বাস্তবতা যাচাই করতে আমি সরাসরি ওই বিজ্ঞাপনে ব্যবহৃত রিক্রুটিং এজেন্সির মূল লাইসেন্সধারী মালিকের সাথে কথা বলেছি। লাইসেন্সের আসল মালিক স্পষ্ট জানিয়েছেন—তিনি বা তার এজেন্সি এই ধরনের কোনো ভিসার বিজ্ঞাপন দেননি এবং এই বিষয়ে তারা কিছুই জানেন না! অর্থাৎ, প্রতারক চক্র অন্য একটি বৈধ এজেন্সির লাইসেন্স নম্বর ও নাম চুরি করে ফেসবুকে ভুয়া পেজ খুলে মানুষের সাথে প্রতারণা করছে।

প্রমাণ হিসেবে লাইসেন্স মালিকের সাথে আমার কথোপকথনের ভিডিওটি এই পোস্টে যুক্ত করলাম

⚠️ আমার অনুরোধ:
১. সরকারি ঘোষণা ছাড়া ফেসবুকে কোনো ভিসার বিজ্ঞাপন দেখে কাউকে পাসপোর্ট বা অগ্রিম টাকা দেবেন না।
2.এই ধরনের কোনো পেজ দেখলে সাথে সাথে 'Fraud/Scam' ক্যাটাগরিতে রিপোর্ট করুন।
3. ভিডিওটি বেশি বেশি শেয়ার করে
4. আপনার পরিচিত ভাই-বোন ও বন্ধুদের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচান।

সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। দালালের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করবেন না।

🇸🇦 সৌদি আরব — হাউস ড্রাইভার প্রয়োজন (আর্জেন্ট নিয়োগ) 🇸🇦জরুরী ভিত্তিতে সৌদি আরবের একটি সম্ভ্রান্ত পরিবারের জন্য সরাসরি ভি...
01/08/2026

🇸🇦 সৌদি আরব — হাউস ড্রাইভার প্রয়োজন (আর্জেন্ট নিয়োগ) 🇸🇦

জরুরী ভিত্তিতে সৌদি আরবের একটি সম্ভ্রান্ত পরিবারের জন্য সরাসরি ভিসায় হাউস ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।

🎯 আবেদনের মূল যোগ্যতা:

যাদের বাংলাদেশে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আছে, শুধুমাত্র তারাই যোগাযোগ করুন।বয়স: ২৩ থেকে ৪৫ বছর পর্যন্ত।অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

💎 ভিসার চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ফ্রি সুবিধাসমূহ:

📄 আকামা (ইকামা) — সম্পূর্ণ ফ্রি!🏠 থাকা ও খাওয়া — সম্পূর্ণ ফ্রি!🏥 চিকিৎসা ও ইন্সুরেন্স — সম্পূর্ণ ফ্রি!

💼 বিস্তারিত জানতে এবং দ্রুত যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন:📞

ইমো / হোয়াটসঅ্যাপ: 01705993199
🏢 মাদার পাওয়ার এয়ার ট্রাভেলস📍
ফায়েনাজ টাওয়ার
(লিফট ১৪), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

01/08/2026

🚨 ভাই-বোন সম্পর্কের আড়ালে টাকা দাবি! এটি কিসের ইঙ্গিত? (সবাই সতর্ক হোন)আমি 'মাদার

পাওয়ার এয়ার ট্রাভেলস' (Mother Power Air Travels) থেকে সবসময় প্রবাসীদের সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করি। মানুষের উপকারের স্বার্থেই আমাদের অফিসের নম্বর ভিডিওতে দেওয়া থাকে।ভিসার পরামর্শ নিতে এসে একজন নারী ফোনে নিজেকে 'বোন' পরিচয় দিয়ে বাচ্চার খরচের কথা বলে সরাসরি আমার কাছে টাকা চান! মুখে ভাই-বোন বললেও, যেভাবে টাকা চেয়ে সম্পর্ক রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে—তা কি আসলেই ভাই-বোনের মধ্যে থাকে, নাকি এটি অন্য কোনো নোংরা উদ্দেশ্যে চলে যায়?সমাজ ও পরিবারের জন্য একটি বড়

#শিক্ষা:একতরফা ছেলেদের দোষ দেওয়া বন্ধ হোক:

আমাদের সমাজে কোনো সমস্যা হলেই সবসময় ছেলেদের দোষ দেওয়া হয়। কিন্তু অনলাইনে ছেলেরা কীভাবে এমন মিষ্টি কথার আড়ালে নোংরা ফাঁদ ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে, তা কেউ দেখে না। এই ভিডিওটি তার একটি জ্যান্ত প্রমাণ।পরিবারের নজরদারি জরুরি: অনেক প্রবাসী স্বামী, বাবা বা অভিভাবক তাদের স্ত্রী কিংবা মেয়ের হাতে মোবাইল তুলে দেন। কিন্তু সেই মোবাইল দিয়ে তারা আড়ালে কার কার সাথে কী সম্পর্ক গড়ে তুলছে, সেই বিষয়ে একদিনও নজর দেন না।হতাশার পর ভুল সিদ্ধান্ত: যখন কোনো স্ত্রী বা মেয়ে পরকীয়া করে জড়িয়ে পড়ে কিংবা পালিয়ে যায়, তখন সব দোষ একতরফাভাবে ছেলেদের ওপর চাপানো হয়। অথচ গোড়া থেকেই সচেতন থাকলে এই ধরণের পারিবারিক বিপর্যয় এড়ানো সম্ভব।আমি এই নোংরা ফাঁদে পা দিইনি এবং সচেতনতার জন্য তার কথা রেকর্ড করে রেখেছি। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং অন্য কোনো ভাই যেন এমন মিষ্টি কথার আড়ালে থাকা ফাঁদে পড়ে নিজের সম্মান ও অর্থ না হারান।ফোনে বা অনলাইনে এমন আবেগঘন কথায় বিভ্রান্ত হবেন না। যেকোনো সমস্যায় সরাসরি অফিসে এসে কথা বলুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। #সচেতনতা #অনলাইন_প্রতারণা #পরকীয়া_হতে_সতর্ক

29/07/2026

🔴 "নো ভিসা, নো ফি" মানেই কি মালয়েশিয়ায় নিশ্চিত চাকরি? শুনুন ভেতরের আসল সত্য! ⚠️"ভিসার পরে পেমেন্ট" শুনে যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা আসলে কত বড় বিপদে পড়তে যাচ্ছেন—তা প্রমাণসহ ফাঁস করা হলো এই ভিডিওতে।দালালদের অডিও রেকর্ডসহ ভেতরের আসল সত্যটা শুনুন এবং নিজে সচেতন হোন, অন্যকে বাঁচান। ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালয়েশিয়ায় কাজ করা সম্পূর্ণ অবৈধ!
Mother Power Air Travels

’sTripScam #দালাল_হতে_সতর্ক_থাকুন

Address

Monohorpur, Betjong, Sunamjong
Sylhet
3000

Telephone

+8801705993199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mother Power Tv মাদার পাওয়ার টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mother Power Tv মাদার পাওয়ার টিভি:

Shortcuts

Share

Category