26/07/2026
মাত্র ৬ বছর বয়সে পৃথিবীর সব আলো হা*রিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের মখলেসুর রহমান। কিন্তু দৃষ্টিশক্তি হা*রালেও হা*র মানেননি জীবনের কাছে।
দীর্ঘ ৫০ বছর ধরে তিনি কখনো কারও কাছে হাত পাতেননি। প্রতিদিন প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে কাঠমিলে যান। সেখানে শুধু হাতের স্পর্শে গাছের ছাল ছাড়ানোর কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন।
এই কঠিন সংগ্রামের উপার্জনেই তিনি আজও তাঁর ৭০ বছর বয়সী মায়ের মুখে অন্ন তুলে দেন। এমন মাতৃভক্তি, আত্মসম্মান আর পরিশ্রম সত্যিই বিরল। তিনি প্রমাণ করে দিয়েছেন—প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি।
অথচ আমাদের অনেক সক্ষম সন্তান বাব-মায়েদের দেখাশোনা করিনা।
আল্লাহ তাআলা মখলেসুর রহমানকে সুস্থ রাখুন, তাঁর রিজিকে বরকত দান করুন এবং তাঁর এই মাতৃসেবাকে কবুল করুন। আমিন। 🤲❤️