BD Travel On

Directions Contact the business

BD Travel On We arrange Travle tour & event See your country,Its really beautyful

31/10/2026
🚨 ঢাকায় থাকেন বা ঢাকায় আসবেন? সতর্ক থাকুন! 🚨⚠️ কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা:১. ফার্মগেট এলাকায়হঠাৎ দেখতে পারেন কয়েকজন একজন...
27/10/2025

🚨 ঢাকায় থাকেন বা ঢাকায় আসবেন? সতর্ক থাকুন! 🚨

⚠️ কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা:

১. ফার্মগেট এলাকায়
হঠাৎ দেখতে পারেন কয়েকজন একজনকে আঘাত করছে আর সে সাহায্যের জন্য ডাকছে। আপনি দয়া করে এগিয়ে গেলে সব কিছু হারাতে পারেন। এরা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র।

২. ওভারব্রিজে মহিলা কাঁদছে
সে আপনার মোবাইল চাইবে "মিসকল" দেওয়ার জন্য। আপনি দিলে ফাঁ'দে পড়বেন। পরে ওরা আপনার নম্বর ব্যবহার করে লোভনীয় প্রস্তাব দেবে এবং ব্লা'ক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী এলাকায় জ্যামে
নানা লিফলেট দিয়ে আপনাকে ফাঁ'দে ফেলতে পারে (রোগ, দুর্বলতা, রুম ডে/ট প্রভৃতি নামে)।

৪. বোরকা পরা মেয়ের প্রলোভন
সুন্দর ইশারায় আপনাকে আকৃষ্ট করতে চাইবে। ওদের সাথে গেলে সর্বস্ব হারাতে হবে। মেয়ে দিয়ে ব্লা'ক মে*ইল করবে।

৫. গাবতলি, সায়েদাবাদ, সদরঘাট, মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরিঘাটে
বাইরে তাস, লুডু খেলার আসর বসে। কাছে গেলেই ফেঁ'সে যাবেন।

৬. যাত্রাপথে অপরিচিতদের সাথে আলাপ কম করুন
অপরিচিত জায়গায় সতর্ক থাকুন।

৭. রেলের ছাঁদে যাওয়া থেকে বিরত থাকুন
একদল ছেলে ছাদে থেকে ছি'ন'তাই করে ফেলে দেয়।

৮. লঞ্চে যাত্রী কম থাকলে উঠবেন না।

৯. স্পিডবোটে ভ্রমণকারীরা সতর্ক থাকুন
বোট মাঝপথে থামিয়ে ছি'ন'তাই হতে পারে। মূল্যবান কিছু সাথে রাখবেন না।

১০. রাস্তা পারাপার
বাসের মাঝ দিয়ে হেঁটে যাওয়া বিপজ্জনক, নে'শাখোররা ওঁত পেতে থাকে।
---

✅ সারসংক্ষেপ:

ঢাকায় ভ্রমণ বা চলাচলের সময় সর্বদা সতর্ক থাকুন। অপরিচিত কারও সাথে সহজে যোগাযোগ করবেন না। ছোট্ট অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে।

📌 সচেতনতা ছড়িয়ে দিন, সবাইকে জানান।
💙 ভালো থাকুন, সুস্থ থাকুন।
(কপিপোস্ট)

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্তবিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমালয়ে...
02/03/2023

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ ভুটান। তারা সে দেশে আসা বিদেশি পর্যটকদের ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হারে স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিকরাও পড়ছেন। ভুটানে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ কম পড়বে বলেও প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে।

আর বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত বিশ ভরি (২৩৪ গ্রাম) স্বর্ণ নিখরচায় দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা তুললে ভুটানে স্বর্ণ কিনে প্রায় ৫ লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর ওপরে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারও বিনা শুল্কে বাংলাদেশে আনা যাবে।

তবে এই ডিউটি ফ্রি-হারে ভুটানে স্বর্ণ কেনার শর্ত একটাই; আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে।

এই এসডিএফের বর্তমান রেট এখন ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু ১২০০ রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য ২০০ মার্কিন ডলার। তবে স্বর্ণের দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এসডিএফ দেওয়ার পরও পর্যটকরা স্বর্ণ কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকারের এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সে দেশের সুপরিচিত সাংবাদিক, দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং।
নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, ‘পর্যটনের প্রসার ঘটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভারতীয় বা এসডিএফ মাশুল দেওয়া অন্য পর্যটকরা ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে স্বর্ণ কিনতে পারবেন। একমাত্র শর্ত হলো আপনাকে পর্যটন দফতর অনুমোদিত হোটেলে থাকতে হবে এবং এসডিএফ দিতে হবে। ভারতের তুলনায় এই স্বর্ণের দাম অনেক সস্তা পড়বে’, আরও জানান তিনি।

ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম যেহেতু বেশ খানিকটা বেশি, তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ যথারীতি আরও বেশি হবে।

তেনজিং লামসাং পরে আর একটি টুইটে একটি ‘আপডেট’ যোগ করে জানান, ভুটানে স্বর্ণ কেনার জন্য ভারতীয়দের মার্কিন ডলার নিয়ে আসতে হবে। একই কথা বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ রুপি বা টাকা দিয়ে ভুটানে স্বর্ণ কেনা যাবে না– কিনতে হবে ডলার দিয়েই।

18/08/2021

আলহামদুলিল্লাহ!
"কুয়েতের" মন্ত্রিসভা মিশর, ভারত এবং অন্যান্য" এশিয়ার দেশগুলিতে 'সরাসরি' ফ্লাইট খোলার অনুমোদন দিয়েছে.......
সূত্র: আরব টাইম

Address

Zindabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Travel On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Travel On:

Shortcuts

Share

Category

Nearby travel agencies