E x p l o r e r Humayun

E x p l o r e r Humayun Hello,

This is Humayun, a traveler from Bangladesh.

I am a travel freak person & very passionate about capturing different aspects of the places where I've travelled....

- Humayun

19/06/2020
৭ জুন থেকে খোলা থাকবে Indian Visa Application Centre❗🇮🇳আগামী ২ সপ্তাহের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা থাকতেছে। দেশে সা...
08/06/2020

৭ জুন থেকে খোলা থাকবে Indian Visa Application Centre❗🇮🇳

আগামী ২ সপ্তাহের জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা থাকতেছে। দেশে সাধারণ ছুটির জন্য যাদের পাসপোর্ট Indian Visa Application Centre (IVAC) এ আটকে রয়েছে তাদের জন্য ৭ জুন থেকে ২ সপ্তাহের জন্য খোলা থাকবে।

✅ সময়ঃ পাসপোর্ট ফেরত পাবেন সকাল ১১টা থেকে বিকেল ৪টা(যমুনা ফিউচার পার্কের জন্য)।

অন্যান্য সকল সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

বি.দ্রঃ নতুন কোন ভারতীয় 🇮🇳 ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না আপাতত। ভারতের ভিসা সেন্টারগুলো পাসপোর্ট সরবরাহের জন্যই খোলা থাকবে।

Source: Indian Visa Application Centre

In April 2018, the United Nations General Assembly declared June 3 as International World Bicycle Day 🚲যানজট আর পরিবেশ দ...
03/06/2020

In April 2018, the United Nations General Assembly declared June 3 as International World Bicycle Day 🚲

যানজট আর পরিবেশ দূষনের অবসানে বাইসাইকেলই হোক একমাত্র সমাধান। সবাই প্যাডেল 🚴 মারুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।

করোনার এই সময়ে সাইকেলের ভূমিকা অকল্পনীয়। আর শুধুমাত্র এই করোনাই নয়, করোনা পরবর্তী সময়ের জন্য এই সাইকেলকে দৈনন্দিন তালিকায় রাখুন। দেখবেন জীবনের অনেককিছুই পরিবর্তন হয়ে যাবে।

জয় হোক বাইসাইকেলের 🤘 🚵

Happy International World Bicycle Day to all cyclists 💞

01/06/2020

বাংলাদেশের Aviation ✈ সেক্টরে কর্মরত সকল পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার বা যেকোন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য US-Bangla Medical College Hospital সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভাইরাস(COVID-19) টেস্ট করার উদ্যোগ গ্রহণ করেছে❗

👉 যোগাযোগঃ ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, তারাবো, ১৭-কর্নগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

Source: US-Bangla Airlines

Great Initiative....🇯🇵
31/05/2020

Great Initiative....🇯🇵

করোনাভাইরাস মহামারি শেষে পর্যটক টানতে বেশ সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান। ভ্রমণকারীদের জন্য ভর্তুকি দেয়ার পরি...

📣 Good News for World 🌐 Travel ✈ Industry❗👉 Border opening plan: which countries will open for tourists when- 1. Cyprus ...
30/05/2020

📣 Good News for World 🌐 Travel ✈ Industry❗

👉 Border opening plan: which countries will open for tourists when-

1. Cyprus (Turkish side) June 1, 2020
2. Bahrain 🇧🇭 June 10, 2020
3. Bulgaria 🇧🇬 June 10, 2020
4. Qatar 🇶🇦 June 10, 2020
5. Greece 🇬🇷 June 10, 2020
6. Germany 🇩🇪 June 15, 2020
7. Austria 🇦🇹 June 15, 2020
8. Azerbaijan 🇦🇿 June 15, 2020
9. Czech Republic 🇨🇿 June 15, 2020
10. Switzerland 🇨🇭 June 15, 2020
11. Japan 🇯🇵 June 15, 2020
12. Republic of Northern Macedonia 🇲🇰 June 15, 2020
13. Lithuania 🇱🇹 June 15, 2020
14. Hungary 🇭🇺 June 15, 2020
15. Poland 🇵🇱 June 15, 2020
16. Romania 🇷🇴 June 15, 2020
17. Serbia 🇷🇸 June 15, 2020
18. Netherlands 🇳🇱 June 20, 2020
19. Kazakhstan 🇰🇿 June 20, 2020
20. Albania 🇦🇱 June 22, 2020
21. Bosnia and Herzegovina 🇧🇦 June 22, 2020
22. Denmark 🇩🇰 June 22, 2020
23. Estonia 🇪🇪 June 22, 2020
24. Finland 🇫🇮 June 22, 2020
25. South Korea 🇰🇷 June 22, 2020
26. Ireland 🇮🇪 June 22, 2020
27. Kyrgyzstan 🇰🇬 June 22, 2020
28. Latvia 🇱🇻 June 22, 2020
29. Norway 🇳🇴 June 22, 2020
30. Slovakia 🇸🇰 June 22, 2020
31. Australia 🇦🇺 July 1, 2020
32. Belgium 🇧🇪 July 1, 2020
33. Belarus 🇧🇾 July 1, 2020
34. China 🇨🇳 (Beijing only) July 1, 2020
35. Sweden 🇸🇪 July 1, 2020
36. Canada 🇨🇦 July 1, 2020
37. Colombia 🇨🇴 July 1, 2020
38. Kosovo 🇽🇰 July 1, 2020
39. Malaysia 🇲🇾 July 1, 2020
40. Moldova 🇲🇩 July 1, 2020
41. Uzbekistan 🇺🇿 July 1, 2020
42. Republic of Taiwan 🇹🇼 July 1, 2020
43. Turkmenistan 🇹🇲 July 1, 2020
44. Ukraine 🇺🇦 July 1, 2020
45. Indonesia 🇮🇩 July 10, 2020
46. ​​India 🇮🇳 July 10, 2020
47. Pakistan 🇵🇰 July 10, 2020
48. Algeria 🇩🇿 July 15, 2020
49. Morocco 🇲🇦 July 15, 2020
50. Philippines 🇵🇭 July 15, 2020
51. South Africa 🇿🇦 July 15, 2020
52. Georgia 🇬🇪 (only for the city of Georgia) July 15, 2020
53. United Kingdom 🇬🇧 July 15, 2020
54. Israel 🇮🇱 July 15, 2020
55. Kuwait 🇰🇼 July 15, 2020
56. Libya 🇱🇾 July 15, 2020
57. Lebanon 🇱🇧 July 15, 2020
58. Russia 🇷🇺 July 15, 2020
59. Jordan 🇯🇴 July 15, 2020
60. Brazil 🇧🇷 August 1, 2020
61. Armenia 🇦🇲 August 1, 2020
62. France 🇫🇷 August 1, 2020
63. Iraq 🇮🇶 (air corridor) August 1, 2020
64. Iran 🇮🇷 August 1, 2020
65. Spain 🇪🇸 1 August 2020
66. Italy 🇮🇹 1 August 2020
67. Egypt 🇪🇬 August 1, 2020
68. Saudi Arabia 🇸🇦 August 1, 2020
69. Tunisia 🇹🇳 August 1, 2020
70. USA 🇺🇸 September 1, 2020

✈ Happy Travelling ✈

📌  ৩১ মে থেকে Bangladesh Railway সীমিত আকারে ট্রেন 🚆 পরিচালনা করবে❗এক্ষেত্রে কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবেঃ1⃣ টিকি...
29/05/2020

📌 ৩১ মে থেকে Bangladesh Railway সীমিত আকারে ট্রেন 🚆 পরিচালনা করবে❗এক্ষেত্রে কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবেঃ

1⃣ টিকিটঃ আগামীকাল থেকে অনলাইনে ট্রেনের 🚆 সকল টিকিট 🎫 ক্রয় করা যাবে। কাউন্টার আপাতত বন্ধ থাকবে।

2⃣ ট্রেন ছাড়ার ৯০ মিনিট পূর্বে যাত্রীকে স্টেশনে 🚉 উপস্থিত থাকতে হবে।

3⃣ স্টেশনে প্রবেশ ও ট্রেনে ভ্রমনের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

4⃣ স্টেশন 🚉 প্লাটফর্মে যাত্রী (টিকিটধারী) ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না!

5⃣ টিকিট 🎫 ক্রয়, প্লাটফর্মে প্রবেশ, ট্রেনে উঠা ও নামার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

6⃣ স্টেশনে ও ট্রেনে নির্দেশিকা(গোল বৃত্ত, প্রবেশ ও বাহির চিত্র) মোতাবেক নিরাপদ দূরত্ব রেখে চলাফেরা করতে হবে।

7⃣ স্টেশনে 🚉 প্রবেশ ও বাহির হওয়ার সময় গেটে টিসি ও টিটিদের টিকেট 🎫 প্রদর্শন ও শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার🌡ব্যবহারের ক্ষেত্রে সাহায্য করতে হবে।

8⃣ স্টেশন ও প্লাটফর্মে রাখা ডাস্টবিনে 🚮 ময়লা ফেলতে হবে।

9⃣ স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া সকল 'স্বাস্থ্যবিধি' মেনে নিরাপদে যাত্রীদের ট্রেনে 🚆 ভ্রমণ করতে হবে।

বি.দ্রঃ কমিউলার, মেইল, ডেমু ট্রেন ও স্পেশাল পার্শ্বেল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে।

Source: Bangladesh Railway

🗓 আজ ২৯ মে, বিশ্ব এভারেস্ট দিবস 🗻🔹 ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের 🇳🇿 স্যার এডমন্ড হিলারি ও নেপালের🇳🇵 শেরপা তেনজিং নোরগে...
29/05/2020

🗓 আজ ২৯ মে, বিশ্ব এভারেস্ট দিবস 🗻

🔹 ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের 🇳🇿 স্যার এডমন্ড হিলারি ও নেপালের🇳🇵 শেরপা তেনজিং নোরগে মিলে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ 🗻 এভারেস্ট(প্রায় ২৯০২৯ ফুট) জয় করেছিলেন।

🔹 ১৯৮৬ সালে তেনজিং নোরগে ও ২০০৮ সালে স্যার এডমন্ড হিলারির মৃত্যুর পর তাদের শ্রদ্ধা জানাতে নেপাল🇳🇵 সরকার দিনটিকে "Everest Day" হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০০৮ সাল থেকে ২৯ মে বিশ্বব্যাপী এভারেস্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বি.দ্রঃ MUSA IBRAHIM প্রথম বাংলাদেশী 🇧🇩 হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ২৩ মে ২০১০ তারিখে তিনি বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট 🗻 শৃঙ্গ জয় করেন। এরপর আরও ৪জন(এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, খালেদ সজল) বাংলাদেশী এভারেস্ট জয় করেন।

📌 ১ জুন থেকে বাংলাদেশে তিনটি রুটে DOMESTIC Flight ✈ চালু হবে❗🔯 বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে যাত্রী বহন করে থাকে রাষ্ট্রীয় ...
28/05/2020

📌 ১ জুন থেকে বাংলাদেশে তিনটি রুটে DOMESTIC Flight ✈ চালু হবে❗

🔯 বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে যাত্রী বহন করে থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন Biman Bangladesh Airlines সহ তিনটি বেসরকারি বিমান সংস্থা US-Bangla, Novoair ও Regent Airways। প্রায় আড়াই মাস পর আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ✈ চলাচল শুরু হবে। তবে সীমিত পরিসরে ঢাকা থেকে তিনটি রুটে চলবে। এগুলো হলো চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর। এ তিনটি রুটে সর্বোচ্চ প্রতিদিন ১৪টির মত ফ্লাইট চলবে। বাকি চারটি বিমানবন্দর যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশালে স্বাস্থ্যকর্মী এবং আনুষঙ্গিক সরঞ্জাম যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে এসব রুটেও ফ্লাইট চালু হবে। তবে এক ঘণ্টা বিরতি দিয়ে একটি ফ্লাইট নির্দিষ্ট গন্তব্যে যাবে। প্রতিটি ফ্লাইটে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না!

🔯 গত ১০ মে বেবিচকের এক সার্কুলারে ভবিষ্যতে করোনাভাইরাস মোকাবিলা করে নিরাপদে বিমান চলাচল করতে যাত্রী, বিমানবন্দর, বিমান সংস্থাসহ সংশ্লিষ্টদের মোট ৩৫টি নির্দেশনা দেওয়া হয়। International Civil Aviation Organisation(ICAO) এর নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাসসহ স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে এ নির্দেশনা তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে যাত্রীদের একটি ফরম দেওয়া হবে। ফরমে যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, জন্মতারিখ, বর্তমান ঠিকানা, এয়ারলাইনসের নাম, ফ্লাইট নম্বর, জাতীয় পরিচয়পত্র(NID Card) নম্বর, শরীরের তাপমাত্রা, মোবাইল ও ই-মেইল নম্বর পূরণ করতে হবে। একই সঙ্গে ফরমে তিনটি প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' টিক✅ দিয়ে উত্তর দিতে হবে। যেমনঃ

1⃣ আপনার (যাত্রী) কি জ্বর বা কফ হচ্ছে❓

2⃣ আপনার কি জ্বর এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে❓

3⃣ গত ১৪ দিনে COVID-19 বা এই রোগের কোনো উপসর্গ থাকার কারণে আপনাকে কোনো বিমানবন্দরে বোর্ডিং থেকে ফেরত পাঠানো হয়েছে কি না❓

🔯 এই তিন প্রশ্নের যেকোনো একটির উত্তর 'হ্যাঁ' হলে যেকোনো যাত্রীকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হবে না! স্বাস্থ্যবিধি অনুযায়ী ওই যাত্রীকে পরবর্তী চিকিৎসা নিতে হবে। তবে এই তিন প্রশ্নের উত্তর 'না' হলেও যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হবে। এ ক্ষেত্রে কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে তাঁকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হবে না!

🔯 Check-in এর সময় কাউন্টার ও আশপাশের সহযোগীদের সার্বক্ষণিক মাস্ক, হ্যান্ড গ্লাভস ও ডিস্পোজেবল ক্যাপ পরতে হবে। প্রতিটি কাউন্টারের পাশে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। সামাজিক দূরত্ব মেনে যাত্রীকে চেক-ইনের লাইনে দাঁড়াতে হবে। প্রতি ফ্লাইটের আগে Disinfectant ছিটিয়ে ফ্লাইট জীবাণুমুক্ত করতে হবে। এরপর যাত্রীকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে। দেড় ঘণ্টার নিচে কোনো ফ্লাইটে পানি ছাড়া খাবার দেওয়া যাবে না! তবে ডায়াবেটিসের রোগীদের সীমিত আকারে ইনটেক পানি ও জুস দেওয়া হবে। এ নির্দেশনা কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ✈ যাত্রীদের হালকা খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে!

🔯 ফ্লাইটে কেবিন ক্রুদের N-95 মাস্ক, চশমা, রাবারের হ্যান্ড গ্লাভস ও ফেসিয়াল মাস্ক অবশ্যই পরতে হবে। হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রতি চার ঘণ্টায় বদলাতে হবে। তাদের ককপিটে প্রবেশ যত সম্ভব কমিয়ে ইন্টারকমে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে দুজন কেবিন ক্রু একসঙ্গে খাবার পরিবেশন করতে পারবেন না। ফ্লাইটের দুই সারিতে আসন খালি রাখতে হবে। ফ্লাইটে করোনা আক্রান্ত সন্দেহে রোগী পাওয়া গেলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করে ওই সব আসনে কেবিন ক্রুরা বসাবেন। সবশেষে কেবিন ক্রু ও পাইলটদের মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে।

Source: প্রথম আলো(২৮ মে, ২০২০)

Address

Shahjalal Uposohor
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when E x p l o r e r Humayun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share