15/08/2021
বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ তালেবান সমর্থক আছে অত তালেবান আফগানিস্তানেও নেই। তবে টেনশন নট। এরা বেসিক্যালি বাটপার এবং আদর্শিকভাবে চূড়ান্ত অসৎ। পল্টি দিতে দুই মিনিটও সময় নেবে না। এদেরকে সাদ্দামের পক্ষে দেখেছি, লাদেনের পক্ষে দেখেছি। যে মূহূর্তে আমেরিকা কষে লাথি মারল তারপরেই পল্টি। লাদেন জঙ্গি হয়ে গেলো! আর সাদ্দাম খারাপ। তালেবান জিতছে বলে এখন তারা তালেবানের পক্ষে উল্লাস করছে। যে মুহূর্তে হেরে যাবে, তারাও ডিগবাজি দিয়ে দেবে। তখন মুখটা শক্ত করে বলে দেবে এসব জঙ্গি-ফঙ্গি সব আমেরিকার তৈরি, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র।
এরা আমেরিকাকে, পশ্চিমা বিশ্বকে গালি দিচ্ছে। কিন্তু এদের কাউকে আপনি টাকা দিয়েও তালেবান-শাসিত আফগানিস্তানে পাঠাতে পারবেন না। অথচ, ভাব নেবে ইসলামি শরিয়া প্রতিষ্ঠার জন্য এরা জীবন দিয়ে দিতে পারে! কিন্তু যদি আফগানিস্তান এবং পশ্চিমা কোনো দেশের মধ্যে তাদের বেছে নিতে বলা হয় তবে তারা কুফরি সেক্যুলার দেশেই যাবে। তালেবান এত ভালো হলে এতক্ষণে আফগান অভিমুখে কোটি জনতার স্রোত দেখতেন। কিন্তু হারিকেন দিয়ে খুঁজলেও শ’খানেক পাওয়া যাবে কি-না সন্দেহ। কিন্তু সেক্যুলার পশ্চিম ইউরোপে ঢোকার জন্য বসনিয়ার জঙ্গল, লিবিয়া উপকূলে নৌকার অপেক্ষায় আছে যেসব বাঙালি এই মুহূর্তে, তাদের সংখ্যাটা গুনলে কয়েক হাজারের কম হবে না।
আরেকটা প্রকারের মালও আছে। এদের অনেকে আমেরিকা বা ইউরোপে বাস করেও তালেবানদের সমর্থন করে। কিন্তু এরা জানে না তালেবানের মাথার উপরে এতদিন যে হাজার হাজার টন বোমা পড়েছে সেইখানে তারও অংশীদারিত্ব আছে। তার ট্যাক্স-ভ্যাটের টাকা দিয়েই সেসব বোমা কেনা হয়েছে। সেইটা অনেকে জানে। জেনেও মুখে তালেবানকে সমর্থন করে, আর নিয়মিত তাদের উপরেই বোম ফেলার জন্য ট্যাক্স ভ্যাট দিয়ে যায়। এদের সাথে জীবন যে রসিকতাটা করে, সেইটা উপভোগ করার জন্য আরো একবার জন্মাতেও আমার কোনো আপত্তি নেই
© আজম খান