Pack & Go Holidays

Pack & Go Holidays Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pack & Go Holidays, Travel Agency, Sylhet.

14/01/2025
সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপসএটা যে ১০০% কার্যকর সেটা আমি  #ইউরোপ 🇪🇺 আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 150...
13/01/2025

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস

এটা যে ১০০% কার্যকর সেটা আমি #ইউরোপ 🇪🇺 আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 150,000 এর টিকেট আমি মাত্র 80,593 টাকায় পেয়েছিলাম,

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও pplনয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

বিশেষজ্ঞের পরামর্শ: সাইটগুলো ব্যবহার করুন

সস্তায় টিকিট খুঁজতে এই সাইটগুলো ব্যবহার করুন:

1. Skyscanner
https://www.skyscanner.net

2. CheapFlight
https://www.cheapflights.com

3. Momondo
https://www.momondo.com

4. Kayak
https://www.kayak.com

5. Google Flights
https://www.google.com/flights

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।

সুখবর! সুখবর! সুখবর!বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের...
12/12/2024

সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের আরও সাতটি দেশের ভ্রমণ ভিসাও সংগ্রহ করা সম্ভব। এই নতুন উদ্যোগ শেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপে যাতায়াতের সুযোগকে আরও সুগম করবে।

সুবিধাগুলো:
1. একক দূতাবাস, একাধিক দেশের ভিসা: সুইডেনের দূতাবাস থেকে এখন ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া সহ আটটি দেশের ভিসা পাওয়া যাবে।

2. সহজতর প্রক্রিয়া: পৃথক দূতাবাসে গিয়ে আবেদন করার পরিবর্তে একটি মাত্র দূতাবাসে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

3. শেনজেন অঞ্চল ভ্রমণের সুবিধা: শেনজেন ভিসা থাকলে এই আটটি দেশের পাশাপাশি আরও ২৬টি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করা সম্ভব।

4. আর্থিক ও সময় সাশ্রয়: ভ্রমণকারীদের সময় ও অর্থের অপচয় কমাবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়া:

সুইডেনের দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে থাকবে:

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া (যেমন: পাসপোর্ট, ছবি, বিমানের টিকিটের কপি, হোটেল বুকিং, আর্থিক প্রমাণ)

সাক্ষাৎকার

ভিসা ফি প্রদান
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ:

এই পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপের দরজা আরও উন্মুক্ত করবে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

যারা ইউরোপ ভ্রমণ করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য সুইডেনের দূতাবাসে যোগাযোগ করুন।

Survey Shows Majority of iPhone Users are Poor While Rich Use Android
28/03/2024

Survey Shows Majority of iPhone Users are Poor While Rich Use Android





17/03/2024

ব্যবসা বান্ধব বাংলাদেশ 😂 বুদ্ধি থাকলে প্লেস ম্যাটার না 😂😂


16/03/2024



এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী?
16/03/2024

এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী?


ঈদে ঘুরে আসুন পরিবারের সাথে !! আগে থেকেই কোরবানি ঈদের টিকেট কাটুন আকর্ষণীয় কম মূল্যে ! •বাংলাদেশী টাকায় মূল্য পরিশোধ করত...
17/04/2023

ঈদে ঘুরে আসুন পরিবারের সাথে !!
আগে থেকেই কোরবানি ঈদের টিকেট কাটুন আকর্ষণীয় কম মূল্যে !

•বাংলাদেশী টাকায় মূল্য পরিশোধ করতে পারবেন !

•নগদ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার -মূল্য পরিশোধ করতে পারবেন ।

•ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যেকোনো এয়ারলাইন্স টিকেট করা হয় ।

টিকেট বুকিং করতে এখনি কল করুন হোয়াটস্যাপ অথবা ভাইবারে - +8801838190445 (Whatsapp , Viber )

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pack & Go Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category