Sylhet Travelers Group

Sylhet Travelers Group কম খরচে দেশ কে দেখানোই আমাদের লক্ষ্য

'কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন' 🇨🇦 প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপ...
30/06/2024

'কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন' 🇨🇦

প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।

একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।

তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)

আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।

সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
8) Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

©জাহাংগীর আলম

17/10/2023
বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল...
30/08/2022

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।

১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।
#সংগৃহীত

14/01/2021

করোনাকালীন সময়ে আমাদের ট্যুর কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর আবারো আগামী ফেব্রুয়ারী মাস থেকে আমরা আবার ট্যুর পরিচালনা করবো ইনশাআল্লাহ। ট্যুর পরিচালনা কে আরো গতিশীল করতে গ্রুপে ২ জন মডারেটর নিয়োগ করতে যাচ্ছি। আগ্রহীরা দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন।পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। যোগাযোগ: 01847280217(যারা ভ্রমণ এ আগ্রহী এবং সিলেট সহ দেশের অনেক যায়গায় ঘুরার অভিজ্ঞতা আছে তাদের কে অগ্রাধিকার দেয়া হবে)

আগামী ৪ তারিখ শুক্রবার  ডিবির হাওরে যেতে চাই। কে কে যেতে চান হাত তুলেন।
25/11/2020

আগামী ৪ তারিখ শুক্রবার ডিবির হাওরে যেতে চাই। কে কে যেতে চান হাত তুলেন।

কিছু বলার নেইhttps://banglanews24.com/tourism/news/bd/821332.details
02/11/2020

কিছু বলার নেইhttps://banglanews24.com/tourism/news/bd/821332.details

ঢাকা: সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ...

বুলেট ট্রেন: মাত্র ৫৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা!ঢাকা–চট্টগ্রাম রুটে চলবে অত্যাধুনিক বুলেট ট্রেন। সমীক্ষার কাজও শেষ। নির্ধারণ...
22/10/2020

বুলেট ট্রেন: মাত্র ৫৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা!

ঢাকা–চট্টগ্রাম রুটে চলবে অত্যাধুনিক বুলেট ট্রেন। সমীক্ষার কাজও শেষ। নির্ধারণ করা হয়েছে রুটও। বুলেট ট্রেন চালানোর উপযোগী করে বর্তমানে বসানো হচ্ছে রেললাইন। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৫ ঘণ্টায় সময় লাগবে মাত্র ৫৫ মিনিট।

৩২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা–চট্টগ্রাম রুটে ৩৫০ কিলোমিটার বেগে ছুটে চলবে বুলেট ট্রেন। আর যদি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে বুলেট ট্রেন চালু হয় তাহলেও সময় লাগবে দুই ঘণ্টা ৩৫ মিনিট। প্রতিদিন ৫০ হাজার যাত্রী চলাচল করবে এই রুটে। ২০১৭ সালের মার্চ মাসে ‍‍‌‌ঢাকা–চট্টগ্রাম হয়ে কুমিল্লা/লাকসাম উচ্চগতির রেলপথের সম্ভাব্যতা এবং বিশদ নকশার পরিকল্পনা- প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। যৌথভাবে সম্ভাব্যতা যাচাইয়ের কাজটি করেন চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ।

১১০ কোটি টাকায় এই প্রকল্পের বিশদ নকশা তৈরির কাজ শেষ। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২৭ দশমিক ৩ কিলোমিটারের ঢাকা–নারায়ণগঞ্জ–ফেনী–চট্টগ্রাম রেল রুটের অনুমোদন দিয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রামের এই প্রকল্পটির জন্য মোট আনুমানিক ব্যয় হবে প্রায় ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯৬ হাজার ৭৫২ কোটি টাকা। জানা গেছে, প্রকল্পটির জন্য ৬৬৮ দশমিক ২৪ হেক্টর জমির প্রয়োজন হবে, ফলে এটি বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়েকে ৪৬৪ দশমিক ২ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে।

গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পর্যন্ত রেলপথটি সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আর এতে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চলাচলের জন্য উপযোগী রেললাইন স্থাপনে আর কোনো বাধা নেই। বুলেট ট্রেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে ভ্রমণপিপাসুরা।

নিউজঃ চট্রগ্রাম নিউজ
ছবিঃ জাপানের বুলেট ট্রেন

21/10/2020

🔊জরুরী সাবধানতা! 🔊

মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সাগরে ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর সমূহ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমুহকে ০৩(তিন) (পুনঃ) ০৩(তিন) নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

🔵 কক্সবাজার সৈকতে আগত পর্যটকদের পানিতে নামা বা গোসলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔵 সেই সাথে পানিতে নামলে লাইফ জ্যাকেট ব্যবহার করুন ও সাবধান থাকুন।
🔵 বঙ্গোপসাগর আগামী ০৩(তিন) দিন উত্তাল থাকতে পারে।
🔵 আবহাওয়া অনুকূল না থাকায় কক্সবাজার টু সেন্টমার্টিনগামী কর্ণফুলী এক্সপ্রেস সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

যেকোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ,কক্সবাজার ও লাইফ গার্ডের সহায়তা নিন।

-ট্যুরিস্ট পুলিশ,কক্সবাজার

আগামী ১৭ নভেম্বর থেকে সপ্তাহে একদিন কক্সবাজার-সিলেট রূটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। প্রতি বৃহস্পতিবার স...
15/10/2020

আগামী ১৭ নভেম্বর থেকে সপ্তাহে একদিন কক্সবাজার-সিলেট রূটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
প্রতি বৃহস্পতিবার সিলেট থেকে কক্সবাজার যাবে এবং প্রতি মঙ্গলবার কক্সবাজার থেকে সিলেট যাবে।
* টাইম *
সিলেট থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ১২ টা ২০ মিনিটে ছেড়ে যাবে এবং কক্সবাজারে ল্যান্ড করবে দুপুর ১ টা ৫০ মিনিটে।
এবং
কক্সবাজার থেকে প্রতি মঙ্গলবার দুপুর ২ টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং সিলেট ল্যান্ড করবে দুপুর ৩ টা ৪৫ মিনিটে।
* ফেয়ার *
শুরু হয়েছে ৪৭০০ টাকা থেকে।

Address

Estern Plaza, Amborkhana
Sylhet
3100

Telephone

+8801715272951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Travelers Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Travelers Group:

Share

Category