05/10/2021
কাতারে ভ্রমণ এবং আগমনের নীতিতে পরিবর্তন (৬ অক্টোবর ২০২১ হতে কার্যকর)
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ট্রাভেল এন্ড রিটার্ন পলিসি্তে কিছু আপডেট ঘোষণা করেছে যা ৬ অক্টোবর ২০২১ কাতারে পৌঁছানোর সময় দুপুর ২ টা থেকে কার্যকর হবে। বাংলাদেশ এক্সেপশনাল রেড কান্ট্রিজ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। নিম্নে কিছু সাধারণ নীতি এবং বাংলাদেশ তথা এক্সেপশনাল রেড কান্ট্রিজ ক্যাটাগরির জন্য প্রযোজ্য কিছু নীতি দেয়া হলঃ
• কাতার আসার আগে ভ্রমণকারীদের একটি আন্ডারটেকিং ও একনলেজমেন্ট ফর্ম পূরণ করে স্বাক্ষর করতে হবে। ফর্মটি এমওপিএইচ ওয়েবসাইট, অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম (এহতেরাজ ওয়েবসাইট) এবং এয়ারলাইন্সের টিকিট প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে।
• ভ্রমণকারীদের এহতেরাজ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাতারের স্থানীয় বা আন্তর্জাতিক সিম কার্ড ব্যবহার করে তাদের মোবাইল ফোনে সক্রিয় করতে হবে।
• কাতারে আসার পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে ও ফলাফল নেগেটিভ হতে হবে।
• কাতারের রেসিডেন্টদের জন্য কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পূর্ণডোজ ভ্যাকসিন নেয়া থাকলে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। আর যারা টিকা নেননি বা যাদের ডোজ সম্পন্ন হয়নি, তাদের ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
• পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভিজিটরদের দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি এমন টুরিস্ট/ ভিজিটরদের ক্ষেত্রে আগমণ নীতি পূর্বের ন্যায় বহাল থাকবে, অর্থাৎ তারা কাতারে প্রবেশ করতে পারবেন না।
• কাতারের নন-রেসিডেন্টদের ( টুরিস্ট, ভিজিটর) কাতারে আসার আগে অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্ম (www.ehteraz.gov.qa) এর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক।
• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিন তালিকা আপডেট করা হয়েছে। পূর্বের সিনফার্মের সাথে নতুন করে সিনোভ্যাক এবং স্পুটনিক (ভি) এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
• শর্তসাপেক্ষে অনুমোদিত ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের ১৪ দিন পর কাতার ভ্রমণ করবেন এমন যাত্রিদের ভ্রমণের আগে সেরোলজি অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক এবং ফলাফল পজেটিভ আসতে হবে। এরূপ পরীক্ষার বৈধতার মেয়াদ ৩০ দিন।
**কাতার কর্তৃপক্ষ সময়ে সময়ে তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে, তাই সকলকে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট সমূহ নিয়মিত ভিজিট করে আপডেট থাকার জন্য অনুরোধ করা হল।
বিস্তারিত জানার জন্য আপনার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন এবং নিম্ন লিখিত কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক দেখুনঃ
https://www.moph.gov.qa/english/mediacenter/News/Pages/NewsDetails.aspx?ItemId=423
https://covid19.moph.gov.qa/EN/travel-and-return-policy/Pages/default.aspx
Important note: A positive Serology Antibody test pre-travel is mandatory for individuals with two doses of a conditionally approved vaccine, with the validity of the test being 30 days.